NHK Associates

NHK Associates We provide tax matters(Company & Individual), Company Affairs(RJSC, VAT, IRC, ERC)

মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা। তাদের আত্মত্যাগ আমাদের জাতির গর্ব, আমাদে...
20/02/2026

মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা। তাদের আত্মত্যাগ আমাদের জাতির গর্ব, আমাদের বাংলা ভাষার শক্তি।

শ্রদ্ধাঞ্জলি। 🌺

ুশে_২০২৬

✨ Happy New Year 2026 ✨
31/12/2025

✨ Happy New Year 2026 ✨

30/10/2025
📌 ইনকাম ট্যাক্স ফাইল অডিট সংক্রান্ত গাইডলাইন-  করদাতার জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।কারণ, আয়কর রিটার্ন অডিট নির্দেশন...
21/08/2025

📌 ইনকাম ট্যাক্স ফাইল অডিট সংক্রান্ত গাইডলাইন- করদাতার জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কারণ, আয়কর রিটার্ন অডিট নির্দেশনা ২০২৫–এ স্পষ্ট বলা হয়েছে—

👉 “যে সকল করদাতার রিটার্ন কখনোই অডিটের আওতায় আসেনি, সে সকল রিটার্ন থেকে অডিটের জন্য বাছাইকৃত রিটার্নের সংখ্যা হবে বাছাইকৃত মোট রিটার্নের ন্যূনতম এক-তৃতীয়াংশ।”

অর্থাৎ, নিয়মিত অডিট তো চলছেই—তার সাথে যারা আগে কখনো অডিটে পড়েননি, তাদের ক্ষেত্রেও কমপক্ষে ৩ ভাগের ১ ভাগ রিটার্ন অডিটে পড়বে। যা নিঃসন্দেহে অনেক বড় সংখ্যা 🤔

ফলে, একজন করদাতার জন্য এখানে বিশেষ সতর্কতার জায়গা রয়েছে। কারণ শেষ পর্যন্ত ঝামেলায় পড়বেন সেই করদাতা, যার ফাইল অডিটের আওতায় আসবে।

তবে চিন্তার কিছু নেই—
যদি সঠিক পরিকল্পনা, সঠিক তথ্য, নির্ভুলভাবে রিটার্ন দাখিল এবং প্রয়োজনীয় প্রমাণাদি সংরক্ষণ করা যায়, তাহলে অডিট হলেও চাপমুক্ত থাকা সম্ভব।

আমরা জানি, এনবিআর ইতোমধ্যেই “আয়কর রিটার্ন অডিট নির্দেশনা, ২০২৫” জারি করেছে। সেখানে অডিট প্রক্রিয়া বিস্তারিত বলা আছে (ছবিতে/এটাচমেন্টে দেয়া হলো)।

✅ করদাতার করণীয় (সংক্ষেপে)

১। রিটার্নে যা দেখাবেন তার প্রমাণ অবশ্যই থাকতে হবে, মনগড়া তথ্য দেয়া যাবে না।

২। রিটার্নে প্রদর্শিত সব তথ্যের কপি নিজের কাছে সংরক্ষণ করতে হবে।

৩। রিটার্ন যেন ভুল ছাড়া জমা হয়—ভুল করলেও ফাইল অডিটে পড়তে পারে।

৪। আইন মানা ও কর পরিকল্পনা—এই দুই দিকেই গুরুত্ব দিতে হবে।

৫। আপনার কাছে যদি মনে হয় আপনার ফাইলের ব্যাপারে সহায়তা প্রয়োজন, তাহলে একজন ভালো কর বিষয়ক আইন জানা পরামর্শক এর পরামর্শ নিতে পারেন।

৬। অবশ্যই যেখানে সেখানে বা যার তার মাধ্যমে রিটার্ন সাবমিট করাবেন না। কারণ এটা ডাটা এন্ট্রির কাজ না, এটা একটা আইন। সামান্য অসচেতনতাও আপনার আর্থিক ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

৭। অডিটে ফাইল পড়লেও মানসিক চাপ না নিয়ে স্বাভাবিক থাকতে হবে। কারণ সমস্যা থাকলে শুধু আর্থিক জরিমানাই হতে পারে, ভয় পাওয়ার কিছু নেই।


12/08/2025

এনবিআরের ২০২৫-২৬ অর্থবছরের আয়কর নির্দেশিকায় রিটার্ন জমা না দিলে পাঁচ ধরনের ব্যবস্থা নেওয়ার কথা হয়েছে। এর মধ্যে এ...

Important Notice from NBR
10/08/2025

Important Notice from NBR

📌 ২০২৫-২৬ করবর্ষ হতে সব স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক, ব্যতিক্রম:১. ৬৫ বছর বা তদুর্...
03/08/2025

📌 ২০২৫-২৬ করবর্ষ হতে সব স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক, ব্যতিক্রম:

১. ৬৫ বছর বা তদুর্ধ প্রবীণ করদাতা
২. শারীরিকভাবে অসমর্থ/বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদসহ)
৩. বিদেশে অবস্থানরত বাংলাদেশি
৪. মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি


Deepest condolences 😢
22/07/2025

Deepest condolences 😢

14/07/2025

৩০শে নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে কোন প্রকার জরিমানা (যাদের TIN আছে) ছাড়াই রিটার্ন জমা দিন।

কোন রিটার্ন ফরমে আয়কর জমা দিবেন তা নিয়ে অনেকেই বিভ্রান্তিতে থাকেন। এবছর ব‌্যক্তি শ্রেণির কর দাতাদের জন্য নতুন ২টি রিটার্ন চালু করা হয়েছে। আইটি গ ২০২৩ এবং আইটি ঘ ২০২৩। এর মধ‌্যে আইটি ঘ ২০২৩ হল ১ পাতার ফরম স্বাভাবিক ব্যক্তি করদাতা যাদের বার্ষিক করযোগ্য আয় ৫ লক্ষ টাকার বেশি নয় এবং মোট সম্পদ ৪০ লক্ষ টাকার বেশি নয় তারা এই এক পাতার আয়কর রিটার্ন ফরম ব্যবহার করতে পারবেন।

করবর্ষ ২০২৫- ২০২৬ আয়কর রিটার্ন জমা দিতে আপনার যা যা প্রয়োজন:

ব্যক্তিগত তথ্য :
1. E-TIN সার্টিফিকেটের ফটোকপি
2. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

চাকুরির তথ্য :
1. বেতন বিবরনী (অফিস কর্তৃক) (০১/০৭/২০২৪ থেকে ৩০/০৬/২০২৫)
2. ব্যাংক বিবরনী(০১/০৭/২০২৪ থেকে ৩০/০৬/২০২৫)
3. উৎসে কর কর্তন সার্টিফিকেট
4. প্রভিডেন্ট ফান্ড সার্টিফিকেট (যদি থাকে)

গৃহ সম্পত্তি হতে আয় থাকলে:
1. বাড়ী ভাড়ার প্রাপ্ত রশিদ
2. বাড়ী ভাড়ার চুক্তিপত্র
3. বাড়ী ভাড়ার ব্যাংকে নিয়ে থাকলে ব্যাংক বিবরনী
4. হোল্ডিং ট্যাক্স ও ভূমি কর / খাজনা

ব্যবসায়ের তথ্য:
1. ট্রেড লাইসেন্স
2. বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয় বিবরনী
3. সম্পদ ও দ্বায় বিবরনী
4. ব্যাংক বিবরনী (০১/০৭/২০২৪ থেকে ৩০/০৬/২০২৫)

বিনিয়োগের তথ্য:
1. ডিপিএস (যদি থাকে)
2. ইন্সুরেন্স সার্টিফিকেট (যদি থাকে).
3. শেয়ার মার্কেট বিনিয়োগ (যদি থাকে)
4. সঞ্চয় পত্র (যদি থাকে)

সম্পদ ও দায় বিবরনীঃ
1. হাউজ, এপার্টমেন্ট (যদি নিজ নামে থাকে)
2. জমি, গাড়ী, ফার্নিচার, ইলেক্ট্রনিকস ইত্যাদি। (যদি নিজের নামে থাকে)
3. ব্যাংক ঋনের তথ্য (যদি নিজ নামে হয়)
4. অন্যান্য ঋনের তথ্য (যদি নিজ নামে হয়)।

এবং যারা রেগুলার রিটার্ন জমা দেন তাদের বিগত বছরের রিটার্ন জমার কপি।

রিটার্ন ফরম পূরণ ও জমাদানে সহযোগিতা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

বাধ্যতামূলক অনলাইনে আয়কর রির্টান!২০২৪-২৫ করবর্ষে ১৭( সতেরো) লাখের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন এবং ১৮০ ...
01/07/2025

বাধ্যতামূলক অনলাইনে আয়কর রির্টান!
২০২৪-২৫ করবর্ষে ১৭( সতেরো) লাখের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন এবং ১৮০ দিনের মধ্যে ১৮০(২) ধারায় অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিলের সুযোগ অব্যাহত থাকছে।

06/06/2025

✨Eid-ul-Adha Mubarak!

May Allah accept our Qurbani, forgive our sins, and shower us with countless blessings on this holy occasion. Eid-ul-Adha Mubarak to all of you from NHK Associates family.

14/04/2025

🌸 শুভ নববর্ষ ১৪৩২ 🌸

নতুন সম্ভাবনা, নতুন আশা আর নতুন স্বপ্নে রাঙুক জীবনের প্রতিটি দিন।
আলোকিত হোক ভবিষ্যতের পথচলা 🎉
আপনার ও আপনার পরিবারের জন্য রইল বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা💌

💐 #শুভনববর্ষ #বৈশাখ #নতুনবছর #বাংলানববর্ষ

Address

Flat-10A, Holding No: 205/4(Hallmark Building), Begum Rokeya Sharani, Agargaon, Taltola, Mirpur
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801924400122

Alerts

Be the first to know and let us send you an email when NHK Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to NHK Associates:

Share