10/07/2026
বা ক্ষমতার পৃথকীকরণ নীতি:
→ সেপারেশন অফ পাওয়ার বা ক্ষমতার পৃথকীকরণ বলতে আসলে কী বুঝায়?
সেপারেশন অফ পাওয়ার মানে হলো সরকারে যে তিনটা বিভাগ আছে— অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ— এই তিনটা বিভাগের মধ্যে ক্ষমতার বিভাজন থাকা। ক্ষমতা স্পষ্টভাবে ভাগ করে দেওয়া থাকে। এর মূল কথা হলো প্রত্যেকটা বিভাগ শুধু নিজ বিভাগের কাজই করবে। আইন বিভাগ শুধু আইন বিভাগের কাজ করবে এবং সে মোটেই শাসন বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না। আবার শাসন বিভাগ কখনোই বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না। এর ফলে প্রত্যেকের ক্ষমতার একটা সীমারেখা থাকবে এবং একটি 'চেক এন্ড ব্যালেন্স' (Check and Balance) বা ভারসাম্য তৈরি হবে। এটাকে বলে ডকট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার।
→ এই বিখ্যাত 'ডকট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার'-এর প্রবক্তা হলেন একজন বিখ্যাত ফরাসি দার্শনিক মন্তেসকো। ফরাসি বিপ্লবের পেছনেও তার একটা বড় অবদান আছে। এই মন্তেস্কোর সেপারেশন অফ পাওয়ার নীতি অনুযায়ীই আধুনিক বিশ্বের অনেক দেশে সরকারের তিনটা ভাগের মধ্যে ক্ষমতার বন্টন নিশ্চিত করা হয়।
→ সেপারেশন অফ পাওয়ারের মূল দুটি শর্ত:
১. এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না।
২. এক বিভাগের সদস্য কখনো অন্য কোনো বিভাগের সদস্য হতে পারবে না।
→ পার্লামেন্টারি বনাম প্রেসিডেনশিয়াল ফর্ম অফ গভমেন্ট (উদাহরণসহ ব্যাখ্যা):
→ বাংলাদেশের উদাহরণ (পার্লামেন্টারি ফর্ম অফ গভমেন্ট):
বাংলাদেশের প্রেক্ষাপটে এই সেপারেশন অফ পাওয়ারের দ্বিতীয় শর্তটি পালনে সমস্যা দেখা দেয়। বাংলাদেশে পার্লামেন্টারি ফর্ম অফ গভমেন্ট হওয়ার কারণে যারা এমপি (Member of Parliament), তারা আইন বিভাগের সদস্য। আবার এই এমপিদের মধ্য থেকেই মন্ত্রীরা নির্বাচিত হন। দেখা যায় যে ৯০% মন্ত্রীই এমপি থেকে হয়েছেন। তাহলে দেখা যাচ্ছে, যিনি আইন বিভাগের সদস্য তিনি আবার একই সাথে শাসন বিভাগেরও সদস্য। তাই পার্লামেন্টারি ফর্ম অফ গভমেন্টে আক্ষরিক অর্থে সেপারেশন অফ পাওয়ার পুরোপুরি সম্ভব হয় না।
→ ইউএসএ-এর উদাহরণ (প্রেসিডেনশিয়াল ফর্ম অফ গভমেন্ট):
প্রেসিডেনশিয়াল ফর্ম অফ গভমেন্টে সেপারেশন অফ পাওয়ার আক্ষরিক অর্থেই পরিপূর্ণভাবে সম্ভব। যেমন— ইউএসএ (USA)-তে কংগ্রেসে যারা সদস্য তারা কখনোই মন্ত্রিসভার সদস্য নন। ইউএস প্রেসিডেন্ট থেকে শুরু করে ইউএসএ-এর যত মন্ত্রী আছেন (যেমন— স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী), তারা কেউই কংগ্রেসের সদস্য নন। এখানে আইন বিভাগ এবং শাসন বিভাগের সদস্য সম্পূর্ণ আলাদা এবং বিচার বিভাগের সদস্যও আলাদা। তাই এখানে লিটারেলি বা আক্ষরিক অর্থেই ক্ষমতার পৃথকীকরণ সম্ভব।
→ তাত্ত্বিক বনাম ব্যবহারিক কার্যকারিতা (ইউকে বা যুক্তরাজ্যের উদাহরণ):
পার্লামেন্টারি ফর্ম অফ গভমেন্টে আক্ষরিকভাবে সেপারেশন অফ পাওয়ার সম্ভব না হলেও কার্যকারিতার দিকে এটা নিশ্চিত করা দরকার যেন এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ না করে। শাসন বিভাগ এবং আইন বিভাগ যেন নিজ নিজ স্বাতন্ত্র্য বজায় রাখে। কারণ তাত্ত্বিক বিষয়ের চেয়ে কার্যকারিতা বেশি গুরুত্বপূর্ণ।
→ ইউকে-এর লর্ড চ্যান্সেলরের উদাহরণ:
ইউকে-তে পার্লামেন্টারি ফর্ম অফ গভমেন্ট আছে। সেখানে তাত্ত্বিকভাবে সেপারেশন অফ পাওয়ার কোনোভাবেই সম্ভব না, যা লর্ড চ্যান্সেলরের পদের দিকে তাকালে বোঝা যায়।
১. লর্ড চ্যান্সেলরকে নিয়োগ দেন ইংল্যান্ডের রাজা বা রানী এবং এই নিয়োগ হয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। অর্থাৎ প্রধানমন্ত্রী যাকে চান তিনিই লর্ড চ্যান্সেলর হন।
২. এই লর্ড চ্যান্সেলর একই সাথে ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষ 'হাউস অফ লর্ডস'-এর সভাপতি। অর্থাৎ তিনি আইন বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছেন।
৩. তিনি একই সাথে কেবিনেট বা মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য (শাসন বিভাগ)।
৪. আবার তিনি একই সাথে বিচার বিভাগেরও প্রধান।
তাহলে দেখা যাচ্ছে ইউকে-র লর্ড চ্যান্সেলর একই সাথে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ— এই তিনটি বিভাগেরই প্রধান পদে আছেন। তাত্ত্বিকভাবে এখানে সেপারেশন অফ পাওয়ারের বিন্দুমাত্র অস্তিত্ব নেই। কিন্তু বাস্তবে বা কার্যকারিতার দিক দিয়ে দেখা গেছে যে, একই ব্যক্তি তিনটি বিভাগে থাকলেও এক বিভাগ অন্য বিভাগের কাজে কোনো হস্তক্ষেপ করে না। ইউকে-তে এমন অভিযোগও ওঠেনি যে লর্ড চ্যান্সেলরকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বা তিনি সমস্ত ক্ষমতা এক হাতে কুক্ষিগত করেছেন। এমনকি প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহারের এমন অভিযোগ ওঠেনি। তার মানে হলো, দেশটিতে তাত্ত্বিকভাবে না থাকলেও বাস্তবিক অর্থে সেপারেশন অফ পাওয়ার বিদ্যমান।
→ স্বাধীনতার তিন প্রকার রূপ (মোহাম্মদ আব্দুল হালিমের বইয়ের আলোকে):
মোহাম্মদ আব্দুল হালিমের সংবিধান বিষয়ক বইয়ে তিনটি অঙ্গের স্বাধীনতার বিষয়ে তিনটি গুরুত্বপূর্ণ স্বাধীনতার কথা বলা হয়েছে:
১. ব্যক্তিগত স্বাধীনতা: একজন ব্যক্তি যখন কাজ করছেন, তখন তিনি ব্যক্তিগতভাবে কারো নিকট জিম্মি কিনা— বিশেষ করে তার চাকরি, বেতন বা প্রমোশনের জন্য তিনি অন্য কারো ওপর নির্ভরশীল কিনা।
২. সামষ্টিক স্বাধীনতা: যে প্রতিষ্ঠানটিতে ব্যক্তি কাজ করছেন, সেই প্রতিষ্ঠানটি সামষ্টিকভাবে স্বাধীন কিনা। উদাহরণস্বরূপ— সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের যাবতীয় কর্মকাণ্ড সুপ্রিম কোর্ট নিজেই স্বাধীনভাবে করতে পারে কিনা, সেটা হলো সামষ্টিক স্বাধীনতা।
৩. নৈতিক স্বাধীনতা: এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাধীনতা। ব্যক্তিগত এবং সামষ্টিক স্বাধীনতা থাকলেও যদি নৈতিক স্বাধীনতা না থাকে, তবে সব অর্থহীন। নৈতিক স্বাধীনতা মানে হলো কাজ করার সময় নিজের কাছে নিজে স্বাধীন থাকা। বিচারকের আসনে বসে একজন বিচারকের যদি সেই সৎসাহস এবং নৈতিকতা না থাকে, তবে অন্য সকল স্বাধীনতা ধূলিসাৎ হয়ে যায়।
তাছাড়া থিওরিটিক্যাল বা তাত্ত্বিক বিষয়ের পাশাপাশি নৈতিক বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তবেই প্রতিটি বিভাগের স্বাধীনতা এবং সেপারেশন অফ পাওয়ার বা ক্ষমতার পৃথকীকরণ ঠিকঠাক মতো সম্পন্ন হয়।
তাসনিয়া জাহিন সুমি
আইনজীবী