22/10/2026
ব্যক্তিগত মূলধনী আয়কর (Capital Gain Tax - Personal):
জমি/সম্পদ বিক্রির কর গণনার নিয়ম জমি বা অন্যান্য সম্পদ বিক্রির পর ট্যাক্স বা আয়কর কীভাবে হিসাব করা হয়, তা নির্ভর করে সম্পদটি আপনি কতদিন ধরে নিজের দখলে (Holding Period) রেখেছেন তার ওপর। আইন অনুযায়ী হোল্ডিং পিরিয়ড ৫ বছরের কম বা বেশি হওয়ার ওপর ভিত্তি করে করের পরিমাণে বড় পার্থক্য দেখা দেয়।
নিচে একটি সহজ তুলনামূলক উদাহরণ দেওয়া হলো:
উদাহরণ ও তুলনা (Case Study):
ক্রয়মূল্য: ১,০০,০০০ টাকা;
বিক্রয়মূল্য: ১১,০০,০০০ টাকা;
মূলধনী মুনাফা (Capital Gain): ১০,০০,০০০ টাকা।
কেস-১ (Case-1): মালিকানা ৫ বছরের কম হলে
জমি কেনার তারিখ: ০১ জুন ২০২৩
বিক্রির তারিখ: ০১ জুন ২০২৬ (মেয়াদ ৩ বছর)
করের পরিমাণ: ৭৫,০০০ টাকা
কারণ: সম্পদটির মালিকানা ৫ বছরের কম সময় ছিল, তাই আয়করের সাধারণ স্ল্যাব (Slabwise) অনুযায়ী কর ধার্য করা হয়েছে।
কেস-২ (Case-2): মালিকানা ৫ বছরের বেশি হলে
জমি কেনার তারিখ: ০১ জুন ২০১৫
বিক্রির তারিখ: ০১ জুন ২০২৬ (মেয়াদ ১১ বছর)
করের পরিমাণ: ১,৫০,০০০ টাকা
কারণ: সম্পদটির মালিকানা ৫ বছরের বেশি সময় ছিল, তাই মূলধনী মুনাফার ওপর সরাসরি ১৫% ফ্ল্যাট হারে ট্যাক্স প্রযোজ্য হয়েছে।
আইনের ধারা ও রেফারেন্স (Legal Reference):
ইনকাম ট্যাক্স আইন (Income Tax Act, 2023): ধারা ৫৮ (Section 58) এবং ৭ম তফসিল (7th Schedule)।
অন্যান্য যেসব সম্পদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য:
জমি ছাড়াও সোনা (Gold), রূপা (Silver), হীরা (Diamond), এন্টিক জিনিসপত্র (Antiques), ক্লাবের মেম্বারশিপ (Club Membership), শিল্পকর্ম (Art) এবং মূল্যবান ধাতুর (Valuable Metals) মতো সম্পদ বিক্রির মূলধনী লাভের ক্ষেত্রে এই একই নিয়ম প্রযোজ্য।
পরামর্শ: আপনার যেকোনো সম্পত্তি বা সম্পদ হস্তান্তরের পূর্বে ট্যাক্স পেমেন্ট ও আইনি হিসাব জেনে রাখা আর্থিক সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ।