21/09/2026
শুধু নির্যাতনের অভিযোগ থাকলেই ধারা ১১(গ) এর মামলা হয় না:
কোনো স্ত্রীকে যৌতুকের জন্য মারধর করা হয়েছে—এমন অভিযোগ করলেই Nari-O-Shishu Nirjatan Daman Ain, 2000 এর ধারা ১১(গ) অনুযায়ী মামলা গ্রহণ বা Charge frame করা যাবে না। এই ধারায় অভিযোগ টিকিয়ে রাখতে দুটি বিষয় প্রাথমিকভাবে প্রতিষ্ঠিত হতে হবে: প্রথমত, যৌতুক দাবি করা হয়েছিল; দ্বিতীয়ত, সেই যৌতুকের দাবি পূরণ না করায় স্ত্রীকে “simple hurt” করা হয়েছিল। এই দুইটির যেকোনো একটি অনুপস্থিত থাকলে ধারা ১১(গ) এর অধীনে cognizance বা charge frame করা যায় না।
এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো “simple hurt” কথাটির আইনগত অর্থ। Penal Code এর Section 319 অনুযায়ী bodily pain, disease বা infirmity সৃষ্টি হলে তা “hurt”। আদালত স্পষ্ট করেছেন, শুধু মানসিক কষ্ট বা emotional pain এই অর্থে hurt নয়। আবার কোনো আঘাত simple না grievous, সেটি সাধারণ অনুমান দিয়ে নির্ধারণ করা যায় না; এর প্রকৃতি নির্ধারণে medical evidence গুরুত্বপূর্ণ।
তাহলে বাস্তবে প্রশ্ন আসে, শুধু FIR বা সাক্ষীদের বক্তব্যে কি বলা যাবে যে স্ত্রীকে মারধর করে simple hurt করা হয়েছে?
এই মামলার সিদ্ধান্ত হলো, ধারা ১১(গ) এর মতো অভিযোগে বিষয়টি এত সহজ নয়। Section 32 অনুযায়ী alleged injury-এর বিষয়ে victim-এর medical examination সরকারী হাসপাতাল অথবা সরকার কর্তৃক এ উদ্দেশ্যে স্বীকৃত কোনো বেসরকারি হাসপাতালে হতে হবে এবং সেই examination-এর ভিত্তিতে Medical Officer-এর certificate থাকতে হবে। Tribunal charge frame করার সময় অন্যান্য prosecution materials-এর পাশাপাশি এই দুইটি বিষয় অবশ্যই সন্তুষ্টির সঙ্গে বিবেচনা করবে। এমন medical examination certificate ছাড়া ধারা ১১(গ) বা ১১(গ)/৩০ এর charge frame করা যাবে না।
একজন litigant-এর জন্য এর practical significance অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরুন FIR-এ বলা হলো, “যৌতুক না দেওয়ায় মারধর করা হয়েছে”, কিন্তু কোথায় চিকিৎসা নেওয়া হয়েছে, সেই চিকিৎসা Section 32 অনুযায়ী স্বীকৃত হাসপাতালে হয়েছিল কি না, injury certificate আছে কি না—এসবের কোনো আইনসম্মত ভিত্তি নেই। সেক্ষেত্রে শুধু মৌখিক অভিযোগের ওপর নির্ভর করে ধারা ১১(গ) এর বিশেষ আইনের কঠোর বিধান প্রয়োগ করা যাবে না। আদালতও বলেছেন, প্রয়োজনীয় medical foundation ছাড়া এই বিশেষ আইনকে হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহার করার সুযোগ তৈরি হতে পারে।
আবার এর অর্থ এই নয় যে যৌতুকের অভিযোগে medical certificate না থাকলে ভুক্তভোগীর কোনো আইনগত প্রতিকার নেই। আদালত উল্লেখ করেছেন, যৌতুক দাবির অভিযোগ প্রমাণিত হলে Joutuk Nirodh Ain, 2018 এর Section 3 অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আর simple hurt প্রমাণিত হলেও যৌতুকের demand প্রমাণিত না হলে বিষয়টি Penal Code-এর সংশ্লিষ্ট বিধানের অধীনে পড়তে পারে। অর্থাৎ অভিযোগের প্রকৃতি অনুযায়ী সঠিক আইনগত provision নির্বাচন করাও গুরুত্বপূর্ণ।
এই মামলায় alleged victim-কে একটি private hospital-এ চিকিৎসা দেওয়া হয়েছিল এবং discharge ও injury certificate-ও পরে উপস্থাপন করা হয়। কিন্তু আদালত দেখেন, ওই হাসপাতালের সাধারণ licence থাকলেও Section 32(1) অনুযায়ী অপরাধের victim-এর medical examination করার জন্য Government recognition ছিল না। ফলে সেই documents দিয়েও prosecution-এর মৌলিক ঘাটতি পূরণ করা সম্ভব হয়নি।
ফলাফল: High Court Division charge-এর order বাতিল করে accused appellants-দের discharge করেন এবং bail bond থেকে অব্যাহতি দেন।
এই নীতির একটি গুরুত্বপূর্ণ নজির হলো Uthpal Kumar Roy and others Vs. Meghnad Shaha and another, Criminal Appeal No. 1660 of 2016, 15 SCOB [2021] HCD 77.
Legal Takeaway: ধারা ১১(গ) এর মামলায় শুধু “মারধর হয়েছে” বলা যথেষ্ট নয়। যৌতুকের দাবি, simple hurt এবং Section 32 অনুযায়ী বৈধ medical examination ও certificate—প্রতিটি বিষয়ই আইনের কাঠামোর মধ্যে যাচাইযোগ্য হতে হবে। বিশেষ আইনের কঠোরতা যেমন বাস্তব নির্যাতনের প্রতিকার নিশ্চিত করে, তেমনি তার প্রয়োগও statutory requirements মেনেই হতে হবে।