18/06/2023
📢 সকল সম্মানিত করদাতা সমীপে,
আয়কর ফাইলে করের বোঝা কমাতে জাতীয় রাজস্ব বোর্ড এর নির্ধারিত খাতে ৩০শে জুন ২০২৩ এর মধ্যে আয়কর রেয়াত (Tax Rebate) পেতে বিনিয়োগ করুন।
আপনার করযোগ্য আয়ের ২o% বিনিয়োগ যোগ্য হিসাবে বিবেচিত হবে। বিনিয়োগ যোগ্য আয় হতে আপনি সর্বোচ্চ ১৫% কর রেয়াত পাবেন।
ধরুন, আপনার বার্ষিক কর যোগ্য আয় ১০ লক্ষ টাকা সুতরাং কর রেয়াত এর জন্য আপনার বিনিয়োগযোগ্য টাকার পরিমান ১০,০০,০০০* ২০%= ২,০০,০০০ টাকা। আপনি যদি এই পরিমান টাকা বিনিয়োগ করেন, তবে আপনার কর রেয়াতের পরিমান দাঁড়াবে ২,০০,০০০*১৫%=৩০,০০০ টাকা।
✅মোট ৯টি খাতে বিনিয়োগ করলে আপনি কর রেয়াত পাবেন।
০১. জীবন বীমার প্রিমিয়াম;
০২. সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডে চাঁদা;
০৩. স্বীকৃত ভবিষ্য তহবিলে নিয়োগকর্তা ও কর্মকর্তার চাঁদা;
০৪. কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা;
০৫. সুপার এনুয়েশন ফান্ডে প্রদত্ত চাঁদা;
০৬. যে কোন তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট পেনশন স্কীমে বার্ষিক সর্বোচ্চ ৬০,০০০ টাকা বিনিয়োগ;
০৭. সঞ্চয়পত্র ক্রয়ে বিনিয়োগ;
০৮. বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানী শেয়ার, স্টক, মিউচ্যুয়াল ফান্ড বা ডিবেঞ্জারে বিনিয়োগ;
০৯. বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রেজারী বন্ডে বিনিয়োগ;
❗ তাই বলে যেকোনো জায়গায় দান করলে কর কমবে—এটা ভাববেন না।
মোটাদাগে ১৩টি খাতে দান করলে কর রেয়াত পাওয়া যাবে। 🙏
০১. জাতির জনকের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে অনুদান;
০২. যাকাত তহবিলে দান;
০৩. জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোন দাতব্য হাসপাতালে দান;
০৪. প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠানে দান;
০৫. মুক্তিযুদ্ধ যাদুঘরে প্রদত্ত দান;
০৬. আগা খার ডেভেলপমেন্ট নেটওয়ার্কে দান;
০৭. আহ্ছানিয়া ক্যান্সার হাসপাতালে দান;
০৮. ICDDRB তে প্রদত্ত দান;
০৯. CRP, সাভার এ প্রদত্ত দান;
১০. সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষা প্রতিষ্ঠানে দান;
১১. এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ এ দান;
১২. ঢাকা আহ্ছানিয়া মিশন ক্যান্স্যার
হাসপাতালে দান;
আরও জানতে কল করুনঃ ০১৭১০-৪৭২৪৬২
১৩. মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ে কোন প্রতিষ্ঠানে অনুদান।