Legal Art Law Chamber

Legal Art Law Chamber Legal Aid & Service Provider
☎️ 01685988138

05/02/2026

দলিলে ভুল হলে কী মামলা করে দলিল সংশোধন করা যায়?

উত্তর-অবশ্যই। দেওয়ানী আদালতে মোকদ্দমা করে দলিল সংশোধন কীা যায়।

অনেক সময় জমির দলিল লেখার সময় অসাবধানতা বা ভুল তথ্যের কারণে দলিলে সমস্যা তৈরি হয়। যেমন—
➡️ নামের বানান ভুল
➡️ দাগ/খতিয়ান নম্বর ভুল
➡️ জমির পরিমাণ কম-বেশি লেখা
➡️ সীমানা ভুল লেখা
➡️ জমির শ্রেণি বা জমির বিবরণ ভুল
➡️ দলিলে কারো নাম বাদ পড়ে যাওয়া বা ভুলভাবে যুক্ত হওয়া
📌 এমন ভুল থাকলে পরবর্তীতে জমি বিক্রি, নামজারি, ব্যাংক লোন ইত্যাদি কাজে বড় সমস্যা হয় এমনকি আপনার মালিকানাও প্রশ্নবিদ্ধ হতে পারে।
✅ দলিলে ভুল হলে সংশোধনের আইনগত উপায় কী?
আদালতে মামলা করে দলিল সংশোধন (Deed Rectification Suit)

অর্থাৎ আদালতের আদালতের কাছে প্রার্থনা করা হয়—
➡️ সাব রেজিষ্টারকে দলিলের ভুল অংশ সংশোধন করে সঠিক তথ্য সংযুক্ত করার আদেশ দিতে
➡️ প্রয়োজনে রেকর্ড সংশোধনের আদেশ
📝 মামলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
📍 মূল দলিল/সার্টিফাইড কপি (লাগবেই)
📍 খতিয়ান/পরচা (লাগবেই)
📍 নামজারি কাগজ (যদি থাকে)
📍 ম্যাপ/মৌজা নকশা (অপশনাল)
📍 ভূমি উন্নয়ন করের রশিদ (যদি থাকে)

🔸 দলিল সংশোধনের মামলা করার আগে সিভিল আইনজীবীর (দেওয়ানী/ভূমি সংক্রান্ত বিষয়ে প্রেক্টিস করেন এমন) মাধ্যমে দলিল যাচাই করা জরুরি।
🔸 ভুল ছোট মনে হলেও ভবিষ্যতে বড় ক্ষতির কারণ হতে পারে।
🔸 সময়মতো পদক্ষেপ নিলে জমি সংক্রান্ত জটিলতা এড়ানো যায়।
📌 আপনার দলিলে ভুল থাকলে দেরি না করে আইনগত পরামর্শ নিন।
⚖️ আইনের মাধ্যমে দলিল সংশোধন সম্ভব, তবে প্রক্রিয়াটি সঠিকভাবে অনুসরণ করা জরুরি।
লেখক-
চিরঞ্জীব দাস সুমিত
এডভোকেট
ঢাকা ও নেত্রকোনা জজ কোর্ট
এক্স লেকচারার, নেত্রকোনা ল' কলেজ।
মোবাইল-01685988138

12/06/2024

দলিল যার জমি তার বলতে বাংলাদেশে কোন আইন হয়নি। সবই সোস্যাল মিডিয়ার ভূয়া প্রচারনা।

দেশে খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে নতুন জরীপ। বিডিএস বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে। যাদের জমিতে রের্কডে ভুল আছে তাদের কী হবে এ...
16/08/2023

দেশে খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে নতুন জরীপ। বিডিএস বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে। যাদের জমিতে রের্কডে ভুল আছে তাদের কী হবে এবং করণীয় কী?

১/ BDS জরিপ চলাকালে কোন আপত্তি থাকলে জরিপ অফিসে ২৮ ধারা মোতাবেক মামলা করতে হবে।
২/ সেখানে যদি না পান তাহলে জরিপের খসরা প্রকাশ হলে ১মাসের মধ্যে উপজেলা সেটেলমেন্ট অফিসে ৩০ ধারা মোতাবেক মামলা দিতে হবে।
৩/ সেখানে যদি হেরে যান তাহলে আবার ১মাসের মধ্যে ৩১ধারা মোতাবেক আপিল করতে হবে।
৪/ সেখানে না পেলে আবার ঢাকা সাতরাস্তা হেড অফিসে গিয়ে ৪১ ধারা মোতাবেক মামলা করতে হবে।৫/ তবুও যদি না পান। তাহলে রেকর্ড গেজেট প্রকাশের পর ট্রাইবুনালে মামলা দিতে হবে।

19/03/2021

স্বামী দ্বিতীয় বিবাহ করলে স্ত্রীর করনীয় ?

ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী একজন পুরুষ শর্তসাপেক্ষে একত্রে সবোর্চ্চ ৪ টা স্ত্রী রাখতে পারেন। বাংলাদেশের প্রচলিত কোন আইন দ্বারা পুরুষের এই অধিকার খর্ব করা হয়নি। তবে বাংলাদেশের আইনে পরবর্তী বিবাহের ক্ষেত্রে কিছু নিয়ম সংযুক্ত করেছে।

বাংলাদেশের বেশিরভাগ মানুষের ধারণা দ্বিতীয় বিবাহ করতে হলে প্রথম স্ত্রীর অনুমতি লাগে কিন্তু বিষয়টা সঠিক নয়।

মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 এর 6 ধারা অনুসারে একজন পুরুষ যদি প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করতে চাই তাহলে তাকে সালিশি পরিষদের অনুমতি নিতে হবে।এই সালিশ পরিষদ গঠিত হবে ইউনিয়নের চেয়ারম্যান এবং স্বামী ও স্ত্রী কর্তৃক প্রদত্ত প্রতিনিধি দ্বারা।যিনি দ্বিতীয় বিবাহ করতে চান তাকে চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে। আবেদনে স্ত্রী অনুমতি দিয়েছে কিনা উল্লেখ করতে হবে।

স্ত্রী যদি অনুমতি নাও দেয় সলিশ পরিষদ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অনুমতি দিতে পারবে।

সালিশ পরিষদ যদি অনুমতি না দেয় তাহলে সহকারী জজ আদালতে চ্যালেঞ্জ করা যাবে। তখন সহকারী জজের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

সালিশ পরিষদ এর অনুমতি ছাড়া বিয়ে করলে বিয়ে হবে না বিষয়টা এমন নয়। সালিশ পরিষদের অনুমতি ছাড়া বিয়ে করলে বিবাহ বৈধ হবে কিন্তু তা একটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এবং যার শাস্তি 1 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা 10 হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে।এ ধরনের মামলায় শাস্তি হওয়ার সম্ভাবনা ১০০%।

দ্বিতীয় বিবাহ করার জন্য স্ত্রী যদি মামলা দায়ের করতে চায় তাহলে স্ত্রীকে পরবর্তী বিবাহের কাবিননামা সংগ্রহ করতে হবে। তাহলে দ্রুত বিচার সম্পন্ন হবে।

সুতরাং স্বামী যদি সালিশী পরিষদের অনুমতি ছাড়া বিবাহ করে তাহলে স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে।

স্বামী যদি পূর্বে কোন সময় যৌতুকের দাবি করে থাকে তাহলে যৌতুকের জন্য মামলা দায়ের করা যাবে।

এছাড়াও স্ত্রী বকেয়া দেনমোহর আদায়ের জন্য স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে।

21/08/2020

সচেতনতা মূলক লেখা / জেনে রাখা ভালো........

মটরসাইকেলে মামলা খেতে না চাইলে নিম্ন লিখিত ডকুমেন্টস গুলো সঙ্গে রাখুন....

১। এই চারটি পেপারের যে কোন একটি না থাকলে অবশ্যই মামলা খাবেন--
ক.রেজিষ্ট্রেশন পেপার
খ. ট্যাক্স টোকেন
গ.ইন্সুরেন্স
ঘ.ড্রাইভিং লাইসেন্স

২। কাগজপত্র সব ঠিক আছে কিন্তু তার মেয়াদ শেষ। আপডেড করেননি। মামলা খাবেন।

৩। সেকেন্ড হ্যান্ড বাইক কিনছেন কিন্তু নাম ট্রান্সফার বা পরিবর্তন করেননি। মামলা খাবেন।

৪। লার্নার পেপার আছে কিন্তু পরীক্ষা, ছবি তোলা এবং ফিংগার দেননি এখনো। মামলা খাবেন।

৫। বাইক ড্রাইভ করার সময় হেলমেট পরেননি অথবা আপনি পরেছেন কিন্তু আপনার পিছে যে আছে সে পরেনি মামলা খাবেন।

৬। খালি গায়ে, খালি পায়ে, হাফ প্যান্ট বা লুংগি পরে বাইক ড্রাইভ করলে মামলা খাবেন।

৭। ট্রাফিক/রোড সিগনাল না মানলে মামলা খাবেন।

৮। উল্টা পথে আসলে মামলা খাবেন।

৯। ব্রেক লাইট না জ্বললে, ইন্ডিকেটর লাইট ভাংগা বা না থাকলে, রাতে হেড লাইট না জ্বালালে মামলা খাবেন।

১০। ড্রাইভ করার সময় মোবাইলে কথা বললে অথবা নেশা করে ড্রাইভ করলে মামলা খাবেন।

১১। অনুমতি ব্যতিত বাইক মোডিফাই করলে, রঙ পরিবর্তন করলে, VIP হর্ন ব্যবহার, ফগ লাইট ব্যবহার, হ্যালোজেন লাইটের জায়গায় LED হেডলাইট ব্যবহার করলে মামলা খাবেন।

১২। বাইকে ২জন এর অধিক যাত্রি থাকলে মামলা খাবেন।

১৩। অবৈধ ভাবে পার্কিং করলে মামলা খাবেন।

#বিঃ দ্রঃ এছাড়া আর কোন মামলা দেওয়ার সুযোগ নাই...আপনি যদি এসব মেনে ড্রাইভ করেন তাহলে কোন পুলিশ সার্জেন্ট আপনাকে মামলা দিতে পারবে না।

লেখক: এ্যাডভোকেট আবু রাসেল মিয়া

08/08/2020
25/07/2020

ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ সংক্রান্ত ২ টি গুরুত্বপূর্ণ তথ্য:-
১) কেও যদি ফেজবুকে ফেইক আইডি খুলে তবে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড বা ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দন্ডে দণ্ডিত হবে। (ধারা ২৪)
২) কেও যদি অন্য কারো ফেজবুক আইডি হ্যাক করে তবে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড বা ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দন্ডে দণ্ডিত হবে। (ধারা ৩৪)

05/06/2020

আজকে তালাক/ডিভোর্স নিয়ে খুব বেসিক কিছু কথা বলবো। "তালাক" এটা কারো কাছে হতে পারে খুবই অপ্রয়োজনীয় এবং বিরক্তি কর একটা বিষয়। আবার কারো কাছে হতে পারে খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আবার কেও কেও এমনিতেও জেনেও রাখতে পারেন। কখনো কোথাও এটা নিয়ে আলোচনা হলে বলতে পারবেন-
আমরা সিনেমায় অনেক দেখিছি, "তালাক.. তালাক... তালাক...." ৩ বার বললেই তালাক হয়ে যায়। আসলে বিষয় টা এতোটা সহজ নয়। ইসলামিক আইন অনুযায়ি তালাকের অনেক অনেক পদ্ধতির কথা বলা আছে। আমি সেদিকে না যেয়ে সরাসরি বাংলাদেশে প্রচলিত আইনে আসি।
কোন মুসলিম পুরুষ* যদি তার স্ত্রী কে তালাক দিতে চান তবে তাকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভার চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনেরর নির্ধারিত কর্মকর্তা বরাবর এবং যাকে তালাক দিবে (স্ত্রীকে) তাকে তালাকের নোটিশ প্রেরন করতে হবে। চেয়ারম্যান নোটিশ পাওযায় ৩০ দিনের মধ্যে উভয়পক্ষকে ডেকে সমঝোতার চেষ্টা করবেন সমঝোতা না হলে ৯০ দিন পর তালাক কার্যকর হবে। তবে এই সিন্ধান্তের বিরুদ্ধে তালাকপ্রাপ্ত মহিলা ৩০ দিনের মধ্যে আদালতে রিভিশন দায়ের করতে পারবে।

আর কোন মহিলা* যদি তালাক দিতে চান তবে কাবিননামায় তালাকের পারমিশন দেয়া আছে কিনা তা আগে দেখতে হবে। থাকলে ঐ মহিলা তালাক দেয়া অধিকারি হবে। অন্যথায় আদালতে ডিভোর্স চেয়ে আবেদন করতে হবে। সেক্ষেত্রে কিছু গ্রাউন্ড বিবেচ্য হবে। সেটা বিস্তারিত আলোচনা অন্যসময় করবো। (সংক্ষিপ্ত)

03/06/2020

পুলিশ গ্রেপ্তার করলে তাৎক্ষনিক ভাবে কি করবেন??

অপরাধ না করেই আপনি গ্রেপ্তার হলে মোটেও আতঙ্কিত হবেন না।
১) আপনার সঠিক পরিচয় বলুল। প্রয়োজনে আপনার পরিচয় পত্র দেখান। কোন ভুল হচ্ছে কিনা সেটা আগে নিশ্চিত গোন।
২) গ্রেপ্তারি পরোয়ানা আছে কিনা জানতে চান।
৩) পুলিশ সিভিল ড্রেসে থাকলে আপনি পুলিশ কে আইডি কার্ড দেখাতে বলুন এবং নিশ্চিত হোন যে তারা সত্যিই পুলিশ কিনা? সেক্ষেত্রে পুলিশ আপনাকে আইডি কার্ড দেখাতে বাধ্য।
৪) এরপরেও যদি আপনাকে এরেস্ট করেই ফেলে যতো দ্রুত সম্ভব আত্নীয়-পরিজন/বন্ধু বান্ধব/পরিচিত কাওকে জানান পরে প্রয়োজন হবে। একই সাথে একজন ভাল আইনজীবির সাথে কথা বলুল। সব খুলে বলুল যাতে উনি আপনাকে পরবর্তী করণীয় কি তা বলতে পারেন। পুলিশ আপনাকে আত্নীয়-পরিজন/বন্ধু বান্ধব/পরিচিত জন এবং আপনার পছন্দমত একজন আইনজীবির সাথে কথা বলার সুযোগ দিতেও বাধ্য।
৫) পুলিশ কারো গায়ে হাতে তুলতে পারে না। অযথা তল্লাসি ও করতে পারেনা।
৬) পরিচয় ব্যতিত পুলিশের সব প্রশ্নের জবাব দিতে বাধ্য না। আপনাকে ফোর্স করলে আপনি বলবেন আপনি আদালতে উত্তর দিবেন। তাহলে কেও আপনাকে ফাঁসাতে পারবে না।
৭) ২৪ ঘণ্টার মধ্যে আইন অনুযায়ি আপনাকে আদালতে পাঠাবে। আইনজীবির পরামর্শ অনুযায়ি সব প্রশ্নের উত্তর দিন।

ভাল থাকুন... সুরক্ষিত থাকুন।

27/05/2020

করোনা পরিস্থিতিতে আইনগত পরামর্শ ও সেবা নিন অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে।

Address

Dhaka
1215

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Legal Art Law Chamber posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share