Global Law Associates

Global Law Associates Tax, Vat,Company & Legal Consultancy Firm Tax

31/03/2026

আলহামদুলিল্লাহ।
ব্যক্তি শ্রেণী করদাতার ২০২৫-২০২৬ এর আয়কর রিটার্ন দাখিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কতৃক নির্ধারিত সময় ক্লায়েন্টের পারস্পরিক সহযোগীতায় সম্পন্ন করলাম।ধন্যবাদ ক্লায়েন্টদের প্রতিবছরের ন্যায় এই বছরও আমার ফার্ম Global Law Associates প্রতি আস্থা এবং বিশ্বাস রাখার জন্য। ইনশাআল্লাহ আপনাদের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে অনেকদূর যেতে চাই।আপনাদের যে কোন আইনগত সহযোগিতায় আপনাদের আস্থা এবং বিশ্বাসের জায়গায় সব সময় গ্লোবাল ল এসোসিয়েট আপনাদের পাশে আছে।

স্বাভাবিক ব্যক্তি (Individual) ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাগণের ২০২৫-২০২৬ করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্দিষ্...
26/02/2026

স্বাভাবিক ব্যক্তি (Individual) ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাগণের ২০২৫-২০২৬ করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের পরিবর্তে ৩১ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত বর্ধিতকরণ।

14/07/2025

#আয়কর #রিটার্ন #দাখিলের #প্রস্তুতি

নির্ভুল এবং সঠিক আয়কর রিটার্ন জমা করতে শেষ সময়ের অপেক্ষা না করে এখন থেকেই প্রস্তুতি নিন । সামান্য ভুলের জন্য অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা শিকার হতে পারেন । আয়কর রিটার্ন এর জন্য হাতে অনেক সময় আছে এই ভেবে এড়িয়ে না গিয়ে সময় এবং সুযোগ মত প্রয়োজনীয় কাগজ পত্র সমূহ গুছিয়ে নিন ।

দেখে নিতে পারেন নীচের সংক্ষিপ্ত তালিকা থেকে আপনার কোন কোন প্রয়োজনীয় কাগজ পত্র লাগতে পারেঃ-

• ১। চাকরিজীবীগন স্ব স্ব প্রতিষ্ঠান থেকে বেতন বিবরণীর উৎসে কর্তন সহ প্রত্যয়নপত্র সংগ্রহ করে নিন । সেই সাথে যে ব্যাংকের মাধ্যমে বেতন প্রদান করা হয়ছে সেই ব্যাংক হিসাব বিবরণী সংগ্রহ করুন।

২। ব্যাংক এর সঞ্চয়ী/ চলতি/ডিপিএস/ এফডিয়ার/অন্যান্য হিসাবের ০১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ সময়ের ব্যাংক বিবরণী এবং ব্যাংক হতে প্রাপ্ত মুনাফা এবং মুনাফার বিপরীতে উৎসে কর্তিত করের প্রত্যায়ন পত্র সংগ্রহ করে নিবেন ।

৩। বাড়ি ভাড়ার আয় থাকলে ০১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ এই মেয়াদে ভাড়া প্রদানের চুক্তিপত্র, ব্যাংক এর মাধ্যমে ভাড়া গ্রহণ করে থাকলে ব্যাংক বিবরণী, বাড়ি নির্মাণে/ক্রয়ে কোন ঋণ গ্রহণ করে থাকলে ঋণ দাতা প্রতিষ্ঠান হতে মূল ঋণ এবং সুদ প্রদান এর প্রত্যয়নপত্র সংগ্রহ করে নিন । তাছাড়া সিটি কর্পোরেশন এ পরিশোধিত কর খাজনার রশিদ, বিদ্যুৎ বিলের হিসাব, গ্যাস বিল বীমা করা থাকলে বীমার প্রিমিয়াম প্রদানের ডকুমেন্টস সহ রক্ষণাবেক্ষণ এর খরচের হিসাব সমূহ প্রস্তুত করে নিন ।

৪। কৃষি খাতে আয় থাকলে যথাযথ আয় ব্যয় এর হিসাব প্রস্তুত করে নিন ।

৫।পেশা/ব্যবসা খাতের আয় নিরুপণে ১লা জুলাই ২০২৪ হতে ৩০শে জুন ২০২৫ পর্যন্ত সময়ের ব্যাংক হিসাব বিবরণী, ১লা জুলাই ২০২৪ হতে ৩০শে জুন ২০২৫ পর্যন্ত আপনার ব্যবসায়ের ক্রয়-বিক্রয়/ নীট লাভ/ স্থিতিপত্র প্রস্তুত করে নিন । পেশার আয় নিরূপণে আপনার পেশাগত আয়ের একটি বিবরণী তৈরী করে নিন।নতুন ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স এর কপি , যে কোন ধরনের উৎসে কর্তন থাকলে তার প্রত্যায়ন পত্র , ব্যাংক লোন থাকলে লোনের স্থিতি এবং সুদ পরিশোধ এর প্রত্যায়ন পত্র নিয়ে নিন ।

৬। ফার্মের অংশীদারীত্ব থেকে মুনাফার অংশ পেয়ে থাকলে ফার্মের হিসাব বিবরণী, ব্যাংক বিবরণী সংগ্রহ করে নিন ।

৭। ১লা জুলাই ২০২৪ হতে ৩০শে জুন ২০২৫ সময়কালে যদি এর মধ্যে কোন স্থাবর/অস্থাবর সম্পদ অর্থাৎ জমি/ফ্লাট/গাড়ি/বাড়ি ইত্যাদি ক্রয়-বিক্রয় করে থাকেন তবে ক্রয়-বিক্রয় দলিল অগ্রিম আয়করসহ ব্যাংকবিবরণী/প্রমানাদি সংগ্রহ করে নিন ।

৮।সঞ্চয়পত্র/ বন্ড ইত্যাদি ক্রয় এবং প্রাপ্ত মুনাফার প্রত্যায়ন পত্র সংগ্রহ করে রাখুন ।

৯। শেয়ার ব্যবসায়ে বিনিয়োগ থাকলে বিও হিসাব বিবরণী/ পোর্ট-ফোলিও ডিভিডেন্ড প্রাপ্তির প্রত্যতায়ন সংগ্রহ করুন ।

১০। ১লা জুলাই ২০২৪ হতে ৩০শে জুন ২০২৫ সময়কালে যদি কোন গিফট(দান) পেয়ে থাকেন বা গিফট(দান) দিয়ে থাকেন তার যথাযথ প্রমানাদি সংগ্রহ করে নিন।

১১।১লা জুলাই ২০২৪ হতে ৩০শে জুন ২০২৫ সময়কালে যদি অগ্রিম আয়কর কিংবা বকেয়া কর পরিশোধ করা হয়ে থাকে তার যথাযথ প্রমান সংরক্ষণ করে রাখুন ।

*** কর রেয়াতের জন্য যথাযথ বিনিয়োগ/ দান ইত্যাদির প্রমাণাদি সংগ্রহ করে নিন।

#আয়কর #রিটার্নের সাথে #প্রয়োজনীয় কাগজ পত্র জমা প্রদান না করলে বা অসম্পূর্ণ ডকুমেন্টস জমা করলে আপনার আয়কর নথি #অসম্পূর্ণ হিসাবে #পরিগনিত হতে পারে । ডকুমেন্টস এর #অস্পস্টতা বা #অসম্পূর্ণতায় আপনার আয়কর নথি #অডিট এর আওতায় আসতে পারে ।

মন থেকে করভীতি দূর করে,আয়কর প্রদানে সচেতন হোন , সময়মতো সঠিকভাবে আয়কর রিটার্ন দাখিল করুন, গুঁজামিল নয় একটু সময় নিয়ে আগে থেকেই প্রস্তুতি নিন ।

06/02/2025

ব্যক্তি করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের শেষ মাস।নির্ধারিত সময়ে জরিমানা ছাড়া আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ই ফেব্রুয়ারি,২০২৫.আয়কর রিটার্ন জমা দিতে হয় এইজন্য দিলাম অথবা না বুঝে শূন্য/ভুল অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া থেকে বিরত থাকুন।
কর ভীতি মন থেকে দূর করে, সচেতন হোন।
কর প্রদান করে দেশের উন্নয়ন অংশীদার হোন।

02/01/2025

ব্যক্তি করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের শেষ মাস।নির্ধারিত সময়ে জরিমানা ছাড়া আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় ৩১শে জানুয়ারি,২০২৫.আয়কর রিটার্ন জমা দিতে হয় এইজন্য দিলাম অথবা না বুঝে শূন্য/ভুল অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া থেকে বিরত থাকুন।
কর ভীতি মন থেকে দূর করে, সচেতন হোন।কর প্রদান করে দেশের উন্নয়ন অংশীদার হোন।
বিস্তারিত পরামর্শ সেবার জন্য যোগাযোগ করুন, আমাদের পেইজে Global Law Associates

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করুন।অবশ্যই কর আইনজীবীর মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করুন।ঠিক মতো ডাটা ইনপুট না দিলে  পরবর্তীতে...
30/10/2024

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করুন।
অবশ্যই কর আইনজীবীর মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করুন।ঠিক মতো ডাটা ইনপুট না দিলে পরবর্তীতে আর পরিবর্তন করা যায় না সুতরাং অবশ্যই সর্তকতার সহিত আয়কর রিটার্ন দাখিল করুন।আশা করি এনবিআর করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিল করার কাজটি আয়কর প্রতিনিধির মাধ্যমে অনলাইন রিটার্ন দাখিলের ব্যবস্থা করবে।
কর ভীতি মন থেকে দূর করে, সচেতন হোন।

ব্যক্তিশ্রেনীভুক্ত করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় ৩০শে নভেম্বর,২০২৪ মধ্যে রিটার্ন দাখিল করে জরিমানা পরিহার করুন।...
18/10/2024

ব্যক্তিশ্রেনীভুক্ত করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় ৩০শে নভেম্বর,২০২৪ মধ্যে রিটার্ন দাখিল করে জরিমানা পরিহার করুন।
কোম্পানি শ্রেণীভুক্ত করদাতাদের ( ৩০শে জুন ২০২৪ইং সমাপ্ত বছর) আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় ১৫ই জানুয়ারি,২০২৫
মন থেকে কর ভীতি দূর করে, সচেতন হোন।

আয়কর রিটার্ন দাখিল দান করলে কর রেয়াত বা মওকূফ পাওয়া যায়।দানের খাত হিসাবে আস-সুন্নাহ ফাউন্ডেশনে দান করলেও সেটাও কর রেয়াতে...
11/10/2024

আয়কর রিটার্ন দাখিল দান করলে কর রেয়াত বা মওকূফ পাওয়া যায়।দানের খাত হিসাবে আস-সুন্নাহ ফাউন্ডেশনে দান করলেও সেটাও কর রেয়াতে সুবিধা পাবেন।কর দাতাদের জন্য সুখবর। জাতীয় রাজস্ব বোর্ডকে ধন্যবাদ ভালো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমরা সকলে দানের হাতকে প্রসারিত করি।দেশের উন্নয়নে অংশীদার হই।
মন থেকে আয়কর ভীতি দূর করে, আয়কর রিটার্ন দাখিল করুন।দেশের উন্নয়নে অংশীদার হই।

সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী ৩০.১১.২০২৪ তারিখের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হবে। ভালো উদ্যোগ।জবাবদিহিতা নিশ্চিত ক...
22/09/2024

সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী ৩০.১১.২০২৪ তারিখের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হবে।
ভালো উদ্যোগ।জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
সরকারি কর্মচারী যারা প্রতিবছর আয়কর রিটার্ন দাখিলে করেন। আশা করি উনাদের জন্য সম্পদ বিবরণী দাখিলা করাটা সহজ হবে।
আয়কর রিটার্ন দাখিল মন থেকে কর ভীতি দূর করে,সচেতন হোন।

পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত সার্কেল অফিসগুলো ব্যাক্তি করদাতার ফাইল অডিটের জন্য বাছাই ও বোর্ডে প্রেরণ থেকে বিরত থাকতে বলা...
09/09/2024

পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত সার্কেল অফিসগুলো ব্যাক্তি করদাতার ফাইল অডিটের জন্য বাছাই ও বোর্ডে প্রেরণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
ভালো উদ্যোগ।
করভীতি দূর করে, আয়কর দাখিল সচেতন হোন।

সকল সরকারি কর্মচারীকে তাদের সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।আজ এই নির্দেশনা দিয়েছেন জন প্রশাসন মন্ত্রণাল...
01/09/2024

সকল সরকারি কর্মচারীকে তাদের সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

আজ এই নির্দেশনা দিয়েছেন জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মখলেস উর রহমান, বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন।

গত ২৫ আগস্ট, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বলেছেন, "সরকারি কর্মচারীদের নিয়মিত তাদের সম্পদ বিবরণী জমা দেওয়া উচিত।"

সকল সরকারি কর্মচারীকে তাদের সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

আজ এই নির্দেশনা দিয়েছেন জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মখলেস উর রহমান, বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন।

গত ২৫ আগস্ট, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বলেছেন, "সরকারি কর্মচারীদের নিয়মিত তাদের সম্পদ বিবরণী জমা দেওয়া উচিত।"

Address

Global Law Associates, 26/28, (Ground Floor), Sher Shah Suri Road
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801722596127

Website

Alerts

Be the first to know and let us send you an email when Global Law Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Global Law Associates:

Share

Category