Towhid's Immigration Solutions

Call Directions Website Contact the practice

Towhid's Immigration Solutions Your journey to Canada deserves expert attention and care.

Let us simplify the process and support you every step of the way.
- Towhid Siddiki, RCIC-IRB, OCELT, ICTEAL Canada.

আলহামদুলিল্লাহ! পুরো একটি পরিবারের স্বপ্ন পূরণ হলো—একসাথে Study Permit, Spouse Open Work Permit এবং Child Visa অ্যাপ্রুভ...
2026-11-20

আলহামদুলিল্লাহ! পুরো একটি পরিবারের স্বপ্ন পূরণ হলো—একসাথে Study Permit, Spouse Open Work Permit এবং Child Visa অ্যাপ্রুভাল পেলো আমাদের ক্লায়েন্ট পরিবার! 🇨🇦
কানাডা ইমিগ্রেশনে একক আবেদনের চেয়ে ফ্যামিলি অ্যাপ্লিকেশন (Family Application) সবসময়ই তুলনামূলক বেশি সংবেদনশীল এবং চ্যালেঞ্জিং। আমাদের ক্লায়েন্ট Abdullah All Safe (কানাডার Laurentian University-তে Master of Engineering প্রোগ্রামের শিক্ষার্থী), তাঁর স্ত্রী Julfa Mahareen এবং তাঁদের আড়াই বছরের ছোট্ট সন্তান Mehmet All Safeer—তিনজনেরই পাসপোর্ট রিকোয়েস্ট (Approval) একসাথে এসেছে!

১ আগস্ট আবেদন সাবমিট করার পর থেকে ১৯ নভেম্বর এই চূড়ান্ত সাফল্য আসা পর্যন্ত পুরো যাত্রাটা ছিল ধৈর্য, নিখুঁত পরিকল্পনা এবং সঠিক আইনি পদক্ষেপের এক দারুণ উদাহরণ।
এই ফাইলটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ছিল, যা আমাদের টিম অত্যন্ত দক্ষতার সাথে মোকাবিলা করেছে:

🔹 সিনিয়র কর্পোরেট ক্যারিয়ার ও স্টাডি গ্যাপ:
CUET থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করার পর দীর্ঘ ১২ বছরের বর্ণাঢ্য কর্মজীবন এবং দেশের শীর্ষস্থানীয় অটোমোবাইল প্রতিষ্ঠানে Deputy General Manager (DGM) পদে কর্মরত থাকা অবস্থায় কেন তিনি সপরিবারে কানাডায় উচ্চশিক্ষায় যাচ্ছেন—তা একটি তথ্যবহুল ও যুক্তিনির্ভর SOP-এর মাধ্যমে ভিসা অফিসারের কাছে স্পষ্ট করা হয়। সেই সাথে অফিসিয়াল স্টাডি লিভ এবং দেশে ফিরে পুনরায় চাকরিতে যোগদানের নিশ্চয়তা ফাইলটিকে আরও শক্তিশালী করে।

🔹 বহুমুখী ফিন্যান্সিয়াল ডকুমেন্টেশন:
৩ জনের পরিবারের জন্য IRCC-এর বর্ধিত ফিন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট পূরণে মূল আবেদনকারী, তাঁর স্ত্রী এবং শ্বশুরের ব্যাংক ব্যালেন্স, সঞ্চয়পত্র, শেয়ার বাজারের বিনিয়োগ এবং ঢাকার ২৪টি ফ্ল্যাটের ভাড়ার আয়ের প্রতিটি নথি CA ভ্যালুয়েশন ও ট্যাক্স রিটার্নের সাথে নিখুঁতভাবে সমন্বয় করা হয়েছিল।

🔹 অ্যাডিশনাল ডকুমেন্ট ও একাধিক ওয়েবফর্ম (Webform) ফলো-আপ:
ফাইল প্রসেসিংয়ের মাঝপথে ৩০ সেপ্টেম্বর IRCC থেকে আসা রিকোয়েস্ট লেটারের যথাযথ জবাব দেওয়ার পাশাপাশি, আবেদনের গতিশীলতা বজায় রাখতে এবং প্রয়োজনীয় আপডেট ভিসা অফিসারের নজরে আনতে আমাদের পক্ষ থেকে একাধিকবার Webform রেইজ করা হয়।
অনেক সময় ফাইল সাবমিট করার পরই কাজ শেষ হয়ে যায় না; বরং সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে IRCC-এর সাথে যোগাযোগ রাখা (Webform follow-up) এবং আইনি ব্যাখ্যা উপস্থাপন করাই সাফল্যের মূল চাবিকাঠি হয়ে দাঁড়ায়। একজন লাইসেন্সপ্রাপ্ত RCIC (Regulated Canadian Immigration Consultant) হিসেবে প্রতিটি ধাপে সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ক্লায়েন্টের পাশে থাকতে পেরে আমরা সত্যিই আনন্দিত।

আমাদের ওপর আস্থা রাখার জন্য Abdullah All Safe এবং তাঁর পুরো পরিবারকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা! কানাডায় তাঁদের নতুন অধ্যায় হোক সাফল্যমণ্ডিত ও আনন্দময়।
আপনার বা আপনার পরিবারের কানাডা স্টাডি পারমিট, স্পাউজ ওপেন ওয়ার্ক পারমিট কিংবা যেকোনো জটিল ইমিগ্রেশন প্রোফাইল নিয়ে সরাসরি লাইসেন্সপ্রাপ্ত পরামর্শ পেতে আজই যোগাযোগ করুন Towhid’s Immigration Solutions-এ।

📩 ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন আমাদের সাথে।
Call: +1 437-365-5729
Mohammad Towhidul Islam Regulated
Canadian Immigration Consultant (RCIC-IRB, License: R731628) Towhid’s Immigration Solutions (Scarborough, Ontario, Canada)

আলহামদুলিল্লাহ! মাত্র ১১ দিনে আরও একটি কানাডিয়ান ভিজিটর ভিসা (TRV) অ্যাপ্রুভাল অর্জন করলো Towhid’s Immigration Solutions...
2026-11-14

আলহামদুলিল্লাহ! মাত্র ১১ দিনে আরও একটি কানাডিয়ান ভিজিটর ভিসা (TRV) অ্যাপ্রুভাল অর্জন করলো Towhid’s Immigration Solutions! 🇨🇦✈️🎉
১ নভেম্বর আবেদন সাবমিট করার পর ১২ নভেম্বরই ভিসা অনুমোদনের (Passport Request) সুখবর পেয়েছেন আমাদের তরুণ ক্লায়েন্ট Shoikot Raj! আগামী মে ২০২৭-এ তিনি তাঁর মায়ের সাথে কানাডার নোভা স্কশিয়ায় (Nova Scotia) অবস্থিত বড় ভাইয়ের পরিবার ও সদ্যোজাত ভাতিজিকে দেখতে যাচ্ছেন।
আপাতদৃষ্টিতে এটি একটি সাধারণ ভিজিটর ভিসা মনে হলেও, আইনি ও ডকুমেন্টেশনের দিক থেকে ফাইলটি ছিল বেশ সংবেদনশীল এবং চ্যালেঞ্জিং:
🔹 মাইনর কাস্টডি ও আইনি জটিলতা (Legal Custody & Parental Authorization): ১২ বছর বয়সী আবেদনকারীর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হওয়ায়, কানাডার ইমিগ্রেশন আইন অনুযায়ী মায়ের একক অভিভাবকত্ব (Sole Custody) এবং বিদেশ ভ্রমণের অনাপত্তি প্রমাণ করা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের এফিডেভিট এবং আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়নসহ প্রতিটি আইনি নথি আমরা নিখুঁতভাবে উপস্থাপন করেছি।
🔹 বৈধ ভিসা থাকা সত্ত্বেও নতুন আবেদন: আবেদনকারীর পুরনো পাসপোর্টে এপ্রিল ২০২৭ পর্যন্ত বৈধ ভিসা ছিল। কিন্তু ভ্রমণের তারিখ মে ২০২৭ হওয়ায় নতুন পাসপোর্টের বিপরীতে কেন আবার ভিসা প্রয়োজন, তা IRCC-এর নীতিমালা অনুযায়ী স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
🔹 শক্তিশালী ফিন্যান্সিয়াল ও হোম কান্ট্রি টাই (Financial Capacity & Ties): স্পন্সর হিসেবে মায়ের প্রায় ১১.১০ কোটি টাকার নিট সম্পদ, ব্র্যাক ব্যাংকের একাধিক FDR ও ব্যবসার কাগজপত্র এবং সেই সাথে দেশে আবেদনকারীর নিয়মিত পড়াশোনার (Milestone School & College) বিষয়টি আইনি সাবমিশন লেটারে এমনভাবে সাজানো হয়েছিল, যাতে ভিসা অফিসারের মনে কোনো দ্বিধার অবকাশ না থাকে।
সঠিক আইনি ব্যাখ্যা, নিখুঁত ডকুমেন্টেশন এবং একজন লাইসেন্সপ্রাপ্ত RCIC (Regulated Canadian Immigration Consultant)-এর অভিজ্ঞ গাইডলাইন থাকলে যেকোনো জটিল প্রোফাইল থেকেই দ্রুততম সময়ে সাফল্য আনা সম্ভব—এই অ্যাপ্রুভালটি তারই প্রমাণ।
আমাদের ওপর আস্থা রাখার জন্য তাঁর পুরো পরিবারকে আন্তরিক ধন্যবাদ। কানাডায় তাঁদের এই পারিবারিক পুনর্মিলন ও আনন্দময় ভ্রমণের জন্য রইলো অনেক অনেক শুভকামনা! 💐✨
আপনার বা আপনার পরিবারের কানাডা ভিজিটর ভিসা, স্টাডি পারমিট কিংবা যেকোনো জটিল ইমিগ্রেশন প্রোফাইল নিয়ে সরাসরি লাইসেন্সপ্রাপ্ত পরামর্শ পেতে আজই যোগাযোগ করুন Towhid’s Immigration Solutions-এ।
📩 ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন আমাদের সাথে।
Call : +1 437-365-5729
Towhid Siddiki, Regulated Canadian Immigration Consultant (RCIC-IRB, License: R731628) Towhid’s Immigration Solutions (Scarborough, Ontario, Canada)

আলহামদুলিল্লাহ! আরও একটি সফল স্টাডি পারমিট (Passport Request) অর্জন করলো Towhid’s Immigration Solutions! 🇨🇦🎉আমাদের ক্লায়...
2026-11-13

আলহামদুলিল্লাহ! আরও একটি সফল স্টাডি পারমিট (Passport Request) অর্জন করলো Towhid’s Immigration Solutions! 🇨🇦🎉

আমাদের ক্লায়েন্ট Shetu-কে জানাই আন্তরিক অভিনন্দন! তিনি কানাডার স্বনামধন্য University of Manitoba (Asper School of Business)-তে Master of Business Administration (M.B.A.) প্রোগ্রামে পড়াশোনার জন্য স্টাডি পারমিট অ্যাপ্রুভাল পেয়েছেন।

বাইরে থেকে একটি ভিসা অ্যাপ্রুভাল দেখা যতটা আনন্দের, এর পেছনের ফাইলিং প্রক্রিয়াটি ছিল ঠিক ততটাই চ্যালেঞ্জিং। প্রোফাইলটি হাতে নেওয়ার পর আমরা বেশ কিছু জটিলতা চিহ্নিত করি, যা সঠিক আইনি ও কৌশলগত উপস্থাপনা ছাড়া ভিসা অফিসারের কাছে নেতিবাচক মনে হতে পারতো:

🔹 ডুয়াল স্পন্সরশিপ ও ফিন্যান্সিয়াল সোর্সের জটিলতা: এই আবেদনে ক্লায়েন্টের বাবা এবং শ্বশুর—দুজনেই স্পন্সর ছিলেন। বাবার পেনশন ও ব্যক্তিগত গাড়ি বিক্রির টাকা এবং শ্বশুরের দীর্ঘ প্রবাস জীবনের রেমিট্যান্স ও ৮টি ফ্ল্যাট-দোকানের ভাড়ার আয়—এই প্রতিটি আলাদা অর্থের উৎসকে ব্যাংক স্টেটমেন্ট, চুক্তিপত্র, এনআইডি এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) ভ্যালুয়েশনের সাথে নিখুঁতভাবে মিলিয়ে ভিসা অফিসারের কাছে অকাট্য প্রমাণ হিসেবে উপস্থাপন করা ছিল একটি বড় চ্যালেঞ্জ।

🔹 ক্যারিয়ার প্রোগ্রেশন ও স্টাডি গ্যাপ: ২০২১ সালে বিবিএ শেষ করে দীর্ঘ ৪ বছরেরও বেশি সময় কর্পোরেট সেক্টরে (Supply Chain Management) কাজ করার পর কেন তিনি আবার এমবিএ করতে যাচ্ছেন, তা IRCC-এর 'Genuine Academic Intent' নীতিমালার আলোকে যৌক্তিকভাবে প্রতিষ্ঠা করা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

🔹 IRCC-এর আপডেটেড রিকোয়ারমেন্ট ও PAL Exemption: বর্ধিত লিভিং কস্টসহ প্রথম বছরের প্রায় ৫৭,০৬৯.৬৯ CAD ফিন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট পূরণ এবং মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থী হিসেবে Provincial Attestation Letter (PAL) অব্যাহতির বিষয়টি সঠিকভাবে আইনি কাঠামোর ভেতর থেকে উপস্থাপন করা হয়েছে।

একজন লাইসেন্সপ্রাপ্ত RCIC (Regulated Canadian Immigration Consultant) হিসেবে আমরা বিশ্বাস করি, প্রতিটি প্রোফাইলই আলাদা এবং এর সমাধানও হতে হবে কাস্টমাইজড। গতানুগতিক ফাইলিংয়ের বাইরে গিয়ে ডকুমেন্টের প্রতিটি সূক্ষ্ম দিক যাচাই-বাছাই এবং শক্তিশালী আইনি সাবমিশন (SOP) তৈরির মাধ্যমেই আজ মহান আল্লাহর রহমতে এই সাফল্য এসেছে।

আমাদের ওপর আস্থা রাখার জন্য Shetu এবং তাঁর পরিবারকে অসংখ্য ধন্যবাদ। কানাডায় তাঁর উচ্চশিক্ষা এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা! 🎓✨

আপনার কানাডা ইমিগ্রেশন বা স্টাডি পারমিট সংক্রান্ত যেকোনো জটিল প্রোফাইল নিয়ে সঠিক ও লাইসেন্সপ্রাপ্ত পরামর্শ পেতে আজই যোগাযোগ করুন Towhid’s Immigration Solutions-এ।

📩 ইনবক্স করুন অথবা সরাসরি কথা বলুন আমাদের সাথে
Call +1 437-365-5729

। Towhid Siddiki, Regulated Canadian Immigration Consultant (RCIC - IRB - R731628) Towhid’s Immigration Solutions

আমাদের তাজকিয়া ম্যাডাম এর ফ্লাইট আগামীকালকেই। হাজারো ছাত্রছাত্রীকে পার্সোনালি ট্রেইন করে আলহামদুলিল্লাহ তাদের স্বপ্নের ...
2026-10-30

আমাদের তাজকিয়া ম্যাডাম এর ফ্লাইট আগামীকালকেই। হাজারো ছাত্রছাত্রীকে পার্সোনালি ট্রেইন করে আলহামদুলিল্লাহ তাদের স্বপ্নের স্কোর এর পথিকৃৎ হচ্ছেন আমাদের ম্যাডাম। ম্যাডাম ক্লাস নিতেন ইউনাইটেড আরব আমিরাত থেকে। অত্যন্ত ধৈর্যের সাথে ছাত্রছাত্রীদের সকল প্রশ্নের উত্তর সব সময় করতেন। ছাত্র-ছাত্রীদের ভালোবাসার মুকুটমণি আমাদের তাজকিয়া ম্যাডাম। ‌ আল্লাহ তায়ালা ম্যাডামকে এবং তার পরিবারকে তাদের এই স্বপ্নের জার্নি আরো সাফল্যমন্ডিত করুন এই প্রার্থনা আমাদের সবসময় থাকবে। ‌IELTS & CANADA এর ছাত্র-ছাত্রী কর্মকর্তা কর্মচারী সকলের পক্ষ থেকে ম্যাডামকে অভিনন্দন এবং শুভকামনা। ‌🥰💯😇🍁🇨🇦👍🙂
তাজকিয়া ম্যাডামের ডানপাশে আমাদের একজন ছাত্রী বসে আছেন 😎 ইনশাআল্লাহ ওনার ভালো নিউজ আসলে উনাকে সহ আবার পোস্ট করব। 🤓🥳😍

আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ,   এর বেস্ট প্রিপারেশন নিতে চান শুধুমাত্র তাদের জন্যে গুরুত্বপূর্ণ  November Nov 07Sat Mon We...
2026-10-28

আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এর বেস্ট প্রিপারেশন নিতে চান শুধুমাত্র তাদের জন্যে গুরুত্বপূর্ণ


November Nov 07
Sat Mon Wed
8:00-10:00 pm
Regular fee 16000/-
HSC passed students, 13,000/- BDT in this batch.
(Age 18-22)
ক্লাস কয়টি?
সর্বমোট ক্লাস ২৪টি।
Speaking 06
Listening 05
Reading 06
Writing 08
#আমাদের_জন্য_কি_কোন_রুটিন_থাকবে?
আমাদের অরিয়েন্টোশন ক্লাসে সবার জন্য কাস্টমাইজড রুটিন করে দেয়া হয়। যা কোর্স চলাকালীন প্রথম দুই মাস ফলো করতে হয় । দুই মাসের মাথায় কোর্স এর শেষের দিন আবার এই রুটিন পরিবর্তন করে তখন এক্সাম প্রিপারেশন এর রুটিন করে দেয়া হয় যা এক্সাম এর আগের দিন পর্যন্ত ছাত্রছাত্রীদের ফলো করতে হয়।
কোর্স শুরু হয় স্পিকিং মডিউল দিয়ে এবং ছাত্রছাত্রীদের স্পিকিং ফুলুয়েন্সি আনার জন্য এবং তাদের জড়তা কাটানোর জন্য সপ্তাহের ৪ দিন তাদের স্পিকিং প্র্যাকটিস এর রুটিন করে দেয়া হয় পরীক্ষার আগ দিন পর্যন্ত।
আপনার এই কোর্সটি রেগুলার ক্লাস শেষ হতে সময় লাগবে ২ মাস, কিন্তু আমাদের সাথে আপনাকে যুক্ত থাকতে হবে নুন্যতম ৪-৫ মাস। কারন ২ মাস কোর্স করেই কোনও ধরনের প্র্যাকটিস করা ছাড়াই আপনি IELTS এর মত পরিক্ষায় ওভারঅল ৭/৮ স্কোর করবেন এইটা ভাবা ঠিক নয়।
কোর্স শেষ হওয়ার পরে আপনি পরীক্ষার আগের দিন পর্যন্ত আমাদের সাথে আমাদের স্পেশাল ল্যাংগুয়েজ ক্লাবের মাধ্যমে প্রতিদিন রুটিন অনুযায়ী পড়ালেখা করতে পারবেন এবং আমাদের সরাসরি মনিটরে থাকবেন। এর ফলে আপনার মধ্যে ধীরে ধীরে আত্মবিশ্বাস গড়ে উঠবে। আমাদের মনে রাখা উচিৎ আপনি আমাদের ক্লাসে সব মডিউলের সকল টেকনিক শিখলেন কিন্তু আয়ত্ত করা এবং এক্সাম পরিস্থিতিতে তা এপ্লাই করতে হলে আপনাকে অবশ্যই রেগুলার প্র্যাকটিস এর মধ্যে থাকতে হবে।
09 জন স্টুডেন্টের জন্য 2 জন CLB 9 পাওয়া শিক্ষকদের ক্লাস এবং সপ্তাহে ৭ দিন এদের সাথেই ল্যাংগুয়েজ ক্লাবে তা আবার ঝালাই করে নেয়ার সুযোগ পাচ্ছেন আমাদের সম্মানিত স্টুডেন্টেরা । অর্থাৎ আমাদের রুটিন অনুযায়ী আপনি নুন্যতম ৪ মাস প্রতিদিন পড়লেখার মধ্যে অটোমেটিকভাবে আপনি থাকতে বাধ্য।
#ল্যাংগুয়েজ_ক্লাব_কি ?
প্রথম দুই মাসে আপনার রেগুলার ক্লাস ২৪ টি । এবং পরের দুইমাসে আরও ৬১ টি ল্যাংগুয়েজ ক্লাব অর্থাৎ ৪ মাসে ৬১ টী ল্যাংগুয়েজ ক্লাব সহ সর্বমোট ৮৫ টি ক্লাস পাচ্ছেন যার সবগুলোই নিচ্ছেন আমাদের CLB 9 পাওয়া শিক্ষকরা, কারন ভাল স্কোর করার জন্য আপনার দরকার নিবিড় পর্যবেক্ষণে থাকা । আমাদের এইরকম অনন্য ক্লাস রুটিন একমাত্র সম্ভব হচ্ছে আমাদের ডেডিকেটেড শিক্ষক প্যানেলের কারনে।ল্যাংগুয়েজ ক্লাব ফি প্রতি মাস ১৫০০/-
#আপনারা কি ইমিগ্রেশন অথবা স্টাডি ভিসাতে হেল্প করেন ?
RCIC Immigration consultant এর মাধ্যমে ইমিগ্রেশন অথবা স্টাডি ভিসার সব পদক্ষেপগুলো আমাদের স্টুডেন্টদেরকে আমরাই প্রতিটি পদক্ষেপে হাতে ধরে গাইড করে যাচ্ছি যার ফলে তাদের ভুল হওয়ার সম্ভাবনাই কমে যাচ্ছে আলহামদুলিল্লাহ। স্টুডেন্টরা আমাদের মাধ্যমেই আবেদন করতে পারছে ।
#আপনাদের সকল টিচাররা কি আইইএলটিএস পরীক্ষা দিয়েছেন?
আমাদের টিচাররা আইইএলটিএস পরীক্ষায় ওভারঅল ব্যান্ড 8 পাওয়া। (CLB 9 and CLB 10) আলহামদুলিল্লাহ অনেকেই আছেন এর মধ্যে স্পিকিং 9 এ 9 এবং রিডিং এ 9 এ 9 আবার লিসিনিং 9 এ 9 পাওয়া।টিচাররাদের মধ্যে অলমোস্ট সবাই বর্তমানে ক্যানাডাতে অবস্থান রত। আশা করি আমাদের শিক্ষকরা অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত স্কোর অর্জন করতে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে সফল হবেন।
#কিভাবে ক্লাস নেয়া হয়?
সবার অবগতির জন্য বলছি আপনারা সবাই আপনাদের বাসায় বসেই ক্লাস করবেন ফলে আপনাদের যাতায়াত খরচ সহ আসা যাওয়ার সময় বেচে যাবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আপনাদের বাসায় আরও বেশি মনযোগ দিয়ে পড়তে পারবেন কারন রাস্তায় জ্যাম এ বসে বসে থাকতে থাকতে যেই বিরক্তি ভাব আসে, আমাদের অনলাইন ক্লাসে তার কোনও সুযোগ নেই।
ক্লাস নেয়া হবে জুম সফটওয়ারের মাধ্যমে। ক্লাস শুরু হওয়ার আগেই সবাইকে ক্লাসের লিংক ই-মেইলে পাঠিয়ে দেয়া হবে লিংকে ক্লিক করলেই সফটওয়্যারটি অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে আপনার ল্যাপটপ, কম্পিউটার, নোটপ্যাড অথবা মোবাইলে ইন্সটল হয়ে যাবে।
সম্পূর্ণ সরাসরি এবং ক্লাস শেষে আপনারা সবাই গুগোল ড্রাইভ এর মাধ্যমে ক্লাসের ভিডিও রেকর্ডিং পেয়ে যাবেন যার ফলে ভবিষ্যতে আপনারা এই ক্লাস আবার বাসায় বসে নিজেদের সুবিধামতো সময়ে দেখতে পারবেন।
এই ভার্চুয়াল ক্লাসে আপনি অন্যান্য ক্লাসের মতই সরাসরি অংশগ্রহন করতে পারবেন, সরাসরি শিক্ষককে প্রশ্ন করতে পারবেন এবং সাথেই সাথেই সরাসরি উত্তর পেয়ে যাবেন।
আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে মন থেকে চেষ্টা করছি সবাইকে একটি আন্তর্জাতিক মানের সার্ভিস দেয়ার জন্য। কারণ আমরা নিজেরা জানি আন্তর্জাতিক মানের সার্ভিস কেমন হয়।
ভর্তি হওয়ার জন্য পেজ মেসেঞ্জার এ যোগাযোগ করুন অথবা নিচের নাম্বারে যোগাযোগ করুন। ‌
+1 (437) 365-5729
+1 (647) 619-5729

ম্যানিটোবায় যারা পড়াশোনা শেষ করেছেন কিংবা বর্তমানে জব করছেন, তাদের জন্য সুযোগ! Manitoba Provincial Nominee Program (MPNP...
2026-10-28

ম্যানিটোবায় যারা পড়াশোনা শেষ করেছেন কিংবা বর্তমানে জব করছেন, তাদের জন্য সুযোগ!

Manitoba Provincial Nominee Program (MPNP) তাদের সর্বশেষ **EOI Draw #282**-এর ফলাফল প্রকাশ করেছে।

এই ড্র-তে মোট **১,৩০৪টি** Letter of Advice to Apply (LAA) ইস্যু করা হয়েছে, যার একটি বড় অংশ পেয়েছেন ম্যানিটোবার গ্র্যাজুয়েট এবং স্থানীয় কর্মীরা।

---

# # # 📊 ড্র-এর বিস্তারিত ব্রেকডাউন:

**১. Skilled Worker in Manitoba (Completed Post-Secondary Study in Manitoba)**
*যাদের বা যাদের স্পাউসের ম্যানিটোবা থেকে Post-Secondary Education সম্পন্ন করার রেকর্ড রয়েছে:*

* **ইস্যুকৃত LAA সংখ্যা:** ৭৩৪টি
* **Lowest-Ranked Score (Cut-off):** ৮১৬

**২. Skilled Worker in Manitoba (Overall Top Scoring)**
*ম্যানিটোবায় কর্মরত সকল যোগ্য Skilled Worker প্রোফাইল:*

* **ইস্যুকৃত LAA সংখ্যা:** ৫১৩টি
* **Lowest-Ranked Score (Cut-off):** ৮৪৬

**৩. Strategic Recruitment Initiatives (Skilled Worker Stream)**
*ইস্যুকৃত LAA সংখ্যা:* ৫৭টি (Employer Services, Regional Communities ইত্যাদি ক্যাটাগরিতে)

> 💡 **নোট:** মোট ইস্যুকৃত ১,৩০৪টি LAA-এর মধ্যে **৩৫৩ জন** প্রার্থীর একটি ভ্যালিড Express Entry Profile Number এবং Job Seeker Validation Code ছিল।

---

# # # ⚠️ LAA পাওয়ার পর যে বিষয়গুলো খেয়াল রাখবেন:

* **ডকুমেন্টস প্রুফ:** আপনি যদি "Completed post-secondary study in Manitoba" ক্যাটাগরিতে LAA পেয়ে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই ম্যানিটোবার ইনস্টিটিউট থেকে অর্জিত সার্টিফিকেট/ডিপ্লোমা এবং অফিশিয়াল ট্রান্সক্রিপ্ট সাবমিট করতে হবে। যদি ভুলবশত ক্লেইম করে থাকেন, তবে আবেদন রিজেক্ট হওয়ার ঝুঁকি না নিয়ে LAA ডিক্লাইন (Decline) করাই বুদ্ধিমানের কাজ।
* **Language Test ভ্যালিডিটি:** আপনার IELTS বা CELPIP টেস্ট যেন অবশ্যই ভ্যালিড থাকে এবং সঠিক Test Report Form (TRF) নম্বর প্রোফাইলে উল্লেখ থাকে।
* **Regulated Occupation:** আপনি যদি রেগুলেটেড পেশায় কাজ করে থাকেন, তবে ম্যানিটোবা সরকারের প্রয়োজনীয় লাইসেন্সিং ডকুমেন্টস রেডি রাখুন।

---

যারা এই ড্র-তে **Letter of Advice to Apply (LAA)** পেয়েছেন, তাদের সবাইকে অভিনন্দন! নির্দিষ্ট ৬০ দিনের মধ্যে নির্ভুলভাবে আপনার সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফাইল সাবমিট করুন।

যাদের স্কোর কাছাকাছি আছে, তারা প্রোফাইল আপডেট রাখুন এবং পরবর্তী ড্র-এর জন্য প্রস্তুতি নিন। ম্যানিটোবা পিআর প্রসেসিং নিয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন! 🍁

াংলা ্বপ্ন #প্রবাসীবাংলাদেশী

University of Toronto-এর Comparative Education Service (CES) চিরতরে নতুন অ্যাপ্লিকেশন নেওয়া বন্ধ করে দিয়েছে! গত ২২ অক্টো...
2026-10-28

University of Toronto-এর Comparative Education Service (CES) চিরতরে নতুন অ্যাপ্লিকেশন নেওয়া বন্ধ করে দিয়েছে!

গত ২২ অক্টোবর, ২০২৬ সকাল ৯:টা (EDT) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

যাঁরা অলরেডি ফি দিয়ে অ্যাপ্লাই করে ফেলেছেন, তাঁদের ফাইলগুলো প্রসেস করা হবে। কিন্তু নতুন করে আর কেউ CES-এর মাধ্যমে মূল্যায়ন করাতে পারবেন না।

তাহলে Canadian Immigration (Express Entry) বা পড়াশোনার জন্য এখন Alternative Options কী কী আছে?

এখানে কিছু জনপ্রিয় Designated Organization-এর তালিকা দেওয়া হলো, যেখান থেকে আপনারা ECA করাতে পারবেন:

• WES (World Education Services): এটি সবচেয়ে ফাস্ট এবং জনপ্রিয় অপশন। বেশিরভাগ অ্যাপ্লিকেন্ট WES ব্যবহার করেন কারণ এদের প্রসেসিং টাইম তুলনামূলক কম।

• ICAS (International Credential Assessment Service of Canada): WES-এর বিকল্প হিসেবে এটি বেশ ভালো, তবে এদের প্রসেসিং টাইম একটু বেশি লাগতে পারে।

• IQAS (International Qualifications Assessment Service): অ্যালবার্টা সরকার দ্বারা পরিচালিত এই সার্ভিসটিও ECA-এর জন্য অত্যন্ত নির্ভরযোগ্য।

• ICES (International Credential Evaluation Service): ব্রিটিশ কলাম্বিয়ার এই সংস্থাটিও ইমিগ্রেশনের জন্য ECA রিপোর্ট দিয়ে থাকে।

বিশেষ পেশার জন্য নির্দিষ্ট সংস্থা:
• আপনি যদি Pharmacist হন, তবে আপনাকে PEBC থেকে অ্যাসেসমেন্ট করাতে হবে।
• আপনি যদি Physician / Medical Doctor হন, তবে আপনার জন্য নির্দিষ্ট সংস্থা হলো MCC।
CES বন্ধ হয়ে গেলেও আপনার কানাডা ইমিগ্রেশনের জার্নি থামানোর কোনো প্রয়োজন নেই! আপনার প্রোফাইল অনুযায়ী আজই সঠিক সংস্থাটি বেছে নিন এবং প্রসেস শুরু করে দিন।

আলহামদুলিল্লাহ জানুয়ারি থেকে আরও একটি স্টাডি পারমিট অ্যাপ্রুভাল চলে আসলো। এই স্টাডি পারমিট ছিল কানাডায় অবস্থানরত এক ভা...
2026-10-24

আলহামদুলিল্লাহ জানুয়ারি থেকে আরও একটি স্টাডি পারমিট অ্যাপ্রুভাল চলে আসলো।

এই স্টাডি পারমিট ছিল কানাডায় অবস্থানরত এক ভাইয়ের ওয়ার্ক পারমিট থেকে স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন।

আলহামদুলিল্লাহ, অফার ম্যানেজ করা থেকে শুরু করে স্টাডি পারমিট এপ্লিকেশন এবং অ্যাপ্রুভাল অত্যন্ত দ্রুততম সময়ে সম্পন্ন হল।

আল্লাহ আপনাদের সকলের দোয়া কবুল করুন, আমীন।

আলহামদুলিল্লাহ! 🇨🇦❤️ আরও একটি সুসংবাদ! 🎉জানুয়ারি ইনটেক ২০২৭-এর জন্য চলে এলো আরও একটি Canada Study Permit Approval! 🇨🇦✨আ...
2026-10-23

আলহামদুলিল্লাহ! 🇨🇦❤️ আরও একটি সুসংবাদ! 🎉

জানুয়ারি ইনটেক ২০২৭-এর জন্য চলে এলো আরও একটি Canada Study Permit Approval! 🇨🇦✨

আমাদের সম্মানিত ক্লায়েন্টকে জানাই আন্তরিক অভিনন্দন। ❤️🤲

কানাডায় উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি। আল্লাহর অশেষ রহমতে আমাদের টিমের সঠিক গাইডলাইন ও আন্তরিক প্রচেষ্টায় যুক্ত হলো আরও একটি সাফল্যের গল্প। 🌸

আপনিও কি ২০২৭ সালে কানাডায় পড়তে যেতে চান? 🇨🇦🎓

আপনার একাডেমিক প্রোফাইল, স্টাডি গ্যাপ ও আর্থিক অবস্থার ভিত্তিতে সঠিক গাইডলাইন পেতে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে।

📞 Call Now: +1 437-365-5729

✨ আপনার কানাডার স্বপ্ন পূরণের যাত্রায় আমরা আছি আপনার পাশে!

আলহামদুলিল্লাহ! 🇨🇦❤️জানুয়ারি ইনটেক ২০২৭-এর জন্য আরও একটি স্টাডি পারমিট অ্যাপ্রুভাল!আমাদের ক্লায়েন্টকে জানাই আন্তরিক অভ...
2026-10-22

আলহামদুলিল্লাহ! 🇨🇦❤️

জানুয়ারি ইনটেক ২০২৭-এর জন্য আরও একটি স্টাডি পারমিট অ্যাপ্রুভাল!

আমাদের ক্লায়েন্টকে জানাই আন্তরিক অভিনন্দন। 🎉🎓

কানাডায় উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের পথে আরও একটি সফলতা। আমাদের ওপর আস্থা রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ, সামনে আরও অনেক সফলতার গল্প তৈরি হবে।

🇨🇦 আপনিও কি কানাডায় পড়াশোনা করতে চান?

আপনার স্টাডি পারমিটের আবেদন ও পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে সঠিক দিকনির্দেশনা পেতে আজই যোগাযোগ করুন।

📞 +1 437-365-5729

Address

3092 Danforth Avenue
Scarborough, ON
M1L1B1

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Telephone

+1 647-619-5729

Alerts

Be the first to know and let us send you an email when Towhid's Immigration Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Towhid's Immigration Solutions:

Shortcuts

Share

Nearby law practices