আইনজীবী ও আইনি সাহায্য

আইনজীবী ও আইনি সাহায্য আমরা সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে আইনি সেবা ও পরামর্শ দিয়ে থাকি

প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারলেই বিচার ব্যাবস্থার প্রতি মানুষের আস্থা জন্মাবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করে একজন ভালো, সৎ এবং দক্ষ আইনজীবী। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা প্রতিষ্ঠিত করেছি ইনসাফ "ল" চেম্বার। আমরা প্রতিটা মামলা গবেষনা করে বিজ্ঞ আদালতে দায়ের করে থাকি। প্রত্যন্ত গ্রাম অঞ্চল এবং অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা আদাল

ত এবং আদালতের বাইরে কাজ করে থাকি। সততা, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম ই আমাদের সেবার মূল পুজি। আমাদের কাছ থেকে আপনি যেকোনো আইনী সেবা নিতে পারেন নিঃসংকোচে। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সেবাটাই দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

আমাদের সেবা সমূহঃ
সিভিল (দেওয়নী)-ক্রিমিনাল (ফৌজদারী ),পারিবারিক, লিগ্যাল নোটিশ, কোর্ট ম্যারিজ-তালাক, এফিডাভিট, ভূমি সমস্যা সমাধান ও খতিয়ান সংশোধন মামলা, ভূমির নামজারী ও খাজনা বিষয়ক পরামর্শ, চেক ডিসওনার ও অর্থঋন মামলা, ইনকাম ট্যাক্স ও ভ্যাট, মুসলিম ফারায়েজ, ভূমির মালিকানা পরিক্ষা, আইনগত মতামত লিখন সহ সকল ধরনের আইনী সেবা ও পরামর্শ প্রদান করা হয়।

যোগাযোগ ঠিকানাঃ
Legal Services - Law & Attorney
Room #9050, Sohrawardi Bhaban,Supreme Court Bar Association, Shahbag,Dhaka

ফোনঃ01712928455

ই-মেইল-firozhawlader4@gmail
Facebook- https://web.facebook.com/sumon.hawlader.16?_rdc=1&_rdr

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল কোর্ট চালুর সিদ্ধান্ত।আইটি শাখা থেকে জুম আইডি ও পাসও...
19/04/2026

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল কোর্ট চালুর সিদ্ধান্ত।
আইটি শাখা থেকে জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহের নির্দেশ।

12/08/2025
10/08/2025

টকশোতে অশ্লীল শব্দচয়ন ,উপস্থাপিকা তমা রশিদকে আইনী নোটিশ।। ゚viralシfypシ゚viralシalシ

সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করেছে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ। ঐ সংশোধনী চ্যালেঞ্জ করে গত ১৮ই আগস্ট ...
17/12/2024

সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করেছে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ। ঐ সংশোধনী চ্যালেঞ্জ করে গত ১৮ই আগস্ট সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি রিট করেন। আজ সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ বেশকিছু বিষয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলে এ রায় ঘোষণা করেন। এর ফলে সংবিধানে যে পরিবর্তনগুলো আসবে:

১. নির্দলীয়, নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকার ফেরত এলো।
২. শেখ মজিবুর রহমানের বিতর্কিত ‘জাতির জনক’ উপাধি বাতিল।
৩. সংবিধানে যুক্ত করা শেখ মজিবুর রহমানের তথাকথিত ‘স্বাধীনতা ঘোষণা’ অবৈধ ও বাতিল।
৪. সংবিধান থেকে শেখ মজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাদ যাবে।
৫. সকল সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসে শেখ মজিবুর রহমানের ছবি ঝোলানের আদেশ বাতিল।
৬. রাষ্ট্রীয় মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা বাতিল।
৭. সংসদের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ৯০ দিনে নির্বাচন করার বিধান চালু হবে।
৭. সংবিধান সংশোধনে গনভোট ব্যবস্থা পূণঃপ্রবর্তন হলো।

https://www.somoynews.tv/news/2024-09-18/NI4FyJLK
19/09/2024

https://www.somoynews.tv/news/2024-09-18/NI4FyJLK

দায়িত্ব পালনে সততা ও ন্যায়নিষ্ঠা এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়া নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের কর্মকর্ত.....

18/09/2024

ম্যাজিস্ট্রেসি পাওয়ার : সেনাবাহিনীকে যে সকল ক্ষমতা দেয়া হয়েছে।

আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ২০২৪ ইং তারিখ রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ৬০ দিনের জন্য এ ক্ষমতা দেওয়া হয়েছে।

সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ‘ফৌজদারি কার্যবিধির, ১৮৯৮’ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আইনের এসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা-

ধারা ৬৪ : ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংঘটনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে রাখার ক্ষমতা;

ধারা ৬৫ : গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা যার জন্য, তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন;

ধারা ৮৩/৮৪/৮৬ : ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা;

ধারা ৯৫(২) : নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা;

ধারা ১০০ : ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান-ওয়ারেন্ট জারি করার ক্ষমতা;

ধারা ১০৫ : সরাসরি তল্লাশি করার ক্ষমতা, তার (ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি) উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন;

ধারা ১০৭ : শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা;

ধারা ১০৯ : ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীর ক্ষমতা;

ধারা ১১০ : ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা;

ধারা ১২৬ : জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা;

ধারা ১২৭ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশদানের ক্ষমতা;

ধারা ১২৮ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা;

ধারা ১৩০ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা;

ধারা ১৩৩ : স্থানীয় উপদ্রবে ক্ষেত্রবিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা;

ধারা ১৪২ : জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা;

উল্লিখিত ক্ষমতা ছাড়াও, যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে।

এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংঘটিত অপরাধ বা ঘটনাস্থলে তার বা তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনায় নিতে পারেন। অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারেন, তবে কারাদণ্ডের ক্ষেত্রে দুই বছরের বেশি নয়।

Address

Ramna
1100

Alerts

Be the first to know and let us send you an email when আইনজীবী ও আইনি সাহায্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share