L.A.W-Legal and Arbitration Wizards

Call Directions Website Contact the practice

L.A.W-Legal and Arbitration Wizards Our aim is to consistently achieve positive outcomes for each client that we manage.

We are rigorous when required and diplomatic when it counts.

L.A.W- Legal and Arbitration Wizards is a contemporary and responsive legal practice that serves a diverse client base from private individuals and small to medium sized businesses to large companies and public sector clients. Whilst maintaining a strong private client practice, our technical ability and diverse knowledge base means that we are well placed to understand the complexities of corporate and commercial operations and Alternative Dispute Resolutions. That's why we offer a range of progressive, forward-thinking services that meet real and current needs.

Our approachable, dedicated and diverse team of specialist lawyers provide expert pragmatic guidance and advice. Put simply - we can help a client to achieve a desired outcome and we are here to help when things don’t go to plan.

06/11/2026
29/10/2026

★বাংলাদেশে আইনজীবী হওয়ার বয়স সীমা ৩৫ কেন?★
বাংলাদেশে বার কাউন্সিল আইনজীবী হওয়ার বয়সসীমা ৩৫ বছর করেছে।
এটা নিয়ে দেখলাম, এক পক্ষ বিশাল খুশি, কারণ তাদের প্রতিযোগিতা কমে গেছে। আরেক দল হতাশ, কারণ ইংল্যান্ডে আইনজীবী হওয়ার জন্য নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই।

এখন কথা হলো, মানুষ যখন ব্যবসা করে, তখন তার জন্য লাইসেন্স লাগে। আবার চাকরি করতে চাইলে সেখানে বয়সসীমার প্রয়োজন হয়। কিন্তু বার কাউন্সিল পরীক্ষায় পাস করার পর এখন পর্যন্ত কাউকে দেখিনি যে পরের মাস থেকেই বেতন পেয়েছে। চাকরির ক্ষেত্রেও অবসরের বয়সসীমা আছে।

কিন্তু বার কাউন্সিল আইনজীবী হওয়ার সময়সীমা বেঁধে দিলেও, একজন আইনজীবী কত বছর বয়স পর্যন্ত প্র্যাকটিস করতে পারবেন, সেটা কিন্তু উল্লেখ করেনি!

এখন কথা হলো, অনেক আইনজীবী যখন টাকার অভাবে ব্যারিস্টার হতে পারেননি, পরবর্তীতে আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর তারাই আবার ব্যারিস্টার হয়েছেন। এরপর গর্বের সঙ্গে নামের আগে ‘ব্যারিস্টার’ লিখেছেন।

খোঁজ নিয়ে জানা যাবে, এদের অধিকাংশই ৩৫ বছর পার হওয়ার পর ব্যারিস্টার হয়েছেন।

অথচ তারাই আবার একটি লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে বয়সসীমা বেঁধে দেন!

বিষয়টা সত্যিই হাস্যকর!

একজন মানুষ কখন আর্থিকভাবে প্রতিষ্ঠিত হবেন, কখন নিজের স্বপ্ন পূরণ করবেন, সেটা কি বয়স দিয়ে নির্ধারণ করা যায়?

আইন পেশায় প্রবেশের সুযোগ সীমিত করার আগে, পেশাটিতে প্রবেশের পর একজন নতুন আইনজীবীর কর্মসংস্থান, আয় ও ভবিষ্যৎ নিয়ে ভাবা কি বেশি জরুরি নয়?

#আইনপাঠচক্র
#বয়সসীমা

27/10/2026

আইনজীবী হওয়ার বয়স নির্ধারণ করে দিলো বার কাউন্সিল

27/10/2026

বাবার এজলাসে বসে বিচার কাজ দেখতে দেখতেই বিচারক হওয়ার স্বপ্ন বুনেছিলেন কৃষ্ণা দেবনাথ। সেই স্বপ্নই তাকে নিয়ে গেছে দেশের সর্বোচ্চ আদালতে। তিনি বাংলাদেশের প্রথম হিন্দু নারী বিচারক।

১৯৫৫ সালের ১০ অক্টোবর রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন কৃষ্ণা দেবনাথ। বাবা দীনেশ চন্দ্র দেবনাথ ছিলেন বিচার বিভাগের কর্মকর্তা। বদলির চাকরির সুবাদে বাবার সঙ্গে বিভিন্ন জেলায় ঘুরে কেটেছে তার শৈশব। বাবার কর্মস্থলের আদালতে বসে বিচারিক কার্যক্রম দেখার সুযোগ থেকেই মনে বিচারক হওয়ার ইচ্ছা জাগে।

শিক্ষাজীবন শুরু করেন বিজ্ঞান বিভাগে। ১৯৭০ সালে সিলেট গার্লস স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। বিচারক হওয়ার লক্ষ্য স্থির করে উচ্চমাধ্যমিকে বিভাগ পরিবর্তন করে মানবিকে ভর্তি হন। রংপুরের বেগম রোকেয়া কলেজ থেকে এইচএসসি শেষ করে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। সেখান থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জনের পর রাজশাহী জেলা বারে আইনজীবী হিসেবে পেশা শুরু করেন।

মাত্র এক বছরের আইন পেশা শেষে ১৯৮১ সালের ৮ ডিসেম্বর মাত্র ২৬ বছর বয়সে মুনসেফ হিসেবে বিচার বিভাগে যোগ দেন, যা বর্তমানে সহকারী জজ পদ।

তবে এই পথচলা মসৃণ ছিল না। ১৯৯২ সালে সাব-জজ থেকে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি আটকে যায় তার। সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় পরপর তিনবার সুপারিশ করা হলেও পদোন্নতি কার্যকর হয়নি। হতাশায় এক সময় চাকরি ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন। স্বজনদের ভাষ্যমতে, তখন সবসময় নিজের সঙ্গে পদত্যাগপত্র নিয়ে ঘুরতেন তিনি।

এই কঠিন সময়ে পরিবারের পাশাপাশি দেশের জ্যেষ্ঠ আইনজীবীরা তার পাশে দাঁড়ান। অবশেষে ১৯৯৪ সালে অতিরিক্ত জেলা জজ এবং ১৯৯৮ সালে জেলা জজ হিসেবে পদোন্নতি পান।

ব্যক্তিগত জীবনে ১৯৮১ সালে রবীন্দ্রসংগীত শিল্পী স্বপন দত্তকে বিয়ে করেন কৃষ্ণা দেবনাথ। বদলির চাকরির কারণে জেলায় জেলায় ছুটতে হয়েছে। দুই মেয়ে ড. আনন্দী কল্যাণ ও ড. ইন্দিরা কল্যাণের পড়াশোনা ও বেড়ে ওঠার দায়িত্বের বড় অংশ সামলেছেন তার স্বামী ও পরিবার। তার দুই মেয়েই বর্তমানে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।

বিভিন্ন জেলায় দায়িত্ব পালনের পর ২০১০ সালের ১০ জানুয়ারি ঢাকার জেলা জজ হিসেবে নিয়োগ পান তিনি। ঢাকা জেলার ইতিহাসে তিনিই প্রথম নারী জেলা জজ। একই বছরের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক এবং ২০১২ সালের ১৫ এপ্রিল স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান।

বিচারিক জীবনের সবচেয়ে বড় অর্জন আসে ২০২২ সালের ৯ জানুয়ারি। এদিন আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন তিনি। তিনি আপিল বিভাগের তৃতীয় নারী বিচারপতি।

সহকর্মীদের কাছে কৃষ্ণা দেবনাথ সবসময় বলতেন, সাফল্যের মূলমন্ত্র তিনটি ধৈর্য, সততা ও নিষ্ঠা। প্রতিকূল সময়ে হাল না ছেড়ে দায়িত্বে অবিচল থাকার যে দৃষ্টান্ত তিনি রেখেছেন, তা বাংলাদেশের বিচারাঙ্গনে নারীর অগ্রযাত্রার এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।

Disclaimer:
এই প্রতিবেদনটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য, সাক্ষাৎকার ও উন্মুক্ত উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করতে যথাসাধ্য চেষ্টা করা হলেও কোনো অনিচ্ছাকৃত ভুল-ত্রুটির জন্য লেখক বা প্রকাশক দায়ী নন। এটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় করার উদ্দেশ্যে লেখা নয়।



Photo: AI+Human Made | Illustration Purpose Only

24/10/2026

হাইকোর্ট বিভাগে ৫৭টি বেঞ্চ পুনর্গঠন করলেন প্রধান বিচারপতি

বিস্তারিত কমেন্টে...

13/06/2026

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হলেন ইলন মাস্ক। এত সম্পদ থাকলে আপনি কী করতেন? 🤑

Address

House # 31, Block # F, Road # 4, Banani, Dhaka
Ramna
1213

Alerts

Be the first to know and let us send you an email when L.A.W-Legal and Arbitration Wizards posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to L.A.W-Legal and Arbitration Wizards:

Shortcuts

Share

Nearby law practices