Adv Fahima Rahman

Adv Fahima Rahman Advocate, Supreme Court of Bangladesh

29/07/2025

পিতা যদি সব সম্পত্তি এক সন্তানকে লিখে দেন, তাহলে বাকি সন্তানদের করণীয় কী?

বাংলাদেশে একটি সাধারণ পারিবারিক ও সম্পত্তিগত জটিলতা হচ্ছে—পিতা জীবদ্দশায় সব সম্পত্তি একজন সন্তানকে লিখে দিয়ে অন্য সন্তানদের বঞ্চিত করা। অনেকেই জানেন না, এই অবস্থায় বঞ্চিত সন্তানেরা আইনগতভাবে কী করতে পারেন। এই বিষয়ে আইন বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট শর্তে তারা আদালতের দ্বারস্থ হয়ে নিজেদের প্রাপ্য অংশ ফিরিয়ে পেতে পারেন।

যদি পিতা ওসিয়তনামা করেন:

মুসলিম উত্তরাধিকার আইনে একজন ব্যক্তি মৃত্যুর আগে তার সম্পদের সর্বোচ্চ তিন ভাগের এক ভাগ (১/৩) ওসিয়ত করতে পারেন, সেটিও অন্য ওয়ারিশদের সম্মতিতে। যদি পিতা মৃত্যুর আগে পুরো সম্পত্তি একজন সন্তানকে ওসিয়ত করে থাকেন, তাহলে তা অবৈধ। বাকি সন্তানরা আদালতের মাধ্যমে ওসিয়তের বৈধতা চ্যালেঞ্জ করে নিজেদের প্রাপ্য অংশ আদায় করতে পারবেন।

যদি সম্পত্তি সাদা কাগজে বা নন-রেজিস্টার্ড দলিলে লিখে দেন:

সাদা কাগজ, স্ট্যাম্প, কার্টিজ পেপার বা শুধু নোটারি পাবলিক থেকে সত্যায়িত দলিল দিয়ে সম্পত্তি হস্তান্তর করলে, তা আইনগতভাবে বৈধ নয়। এ ধরনের দলিলের ভিত্তিতে কেউ জমির মালিকানা দাবি করতে পারে না। বঞ্চিত ওয়ারিশরা সহজেই এই ধরনের হস্তান্তর বাতিল করতে পারেন।

যদি জরিপে (খতিয়ানে) এক সন্তানের নামে নাম তোলা হয়:

অনেক সময় দেখা যায়, পিতা জীবদ্দশায় জরিপ চলাকালে একমাত্র পছন্দের সন্তানের নামে রেকর্ড বা খতিয়ানে নাম তুলিয়ে দেন। এতে তিনি মালিক হয়ে যান না। এটি একটি অবৈধ কৌশল, এবং অন্য ওয়ারিশরা চাইলে আদালতের মাধ্যমে ‘বাটোয়ারা মামলা’ করে তাদের অংশ ফিরিয়ে পেতে পারেন।

করণীয় কী?

১. ওয়ারিশ সনদ সংগ্রহ করুন – সিটি করপোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে।

২. সকল ওয়ারিশের নাম থাকতে হবে, কাউকে বাদ দিলে তা জাল হিসেবে গণ্য হবে।

৩. একজন দক্ষ সিভিল লইয়ারের মাধ্যমে বাটোয়ারা মামলা করুন।

৪. কোর্ট থেকে রায় পাওয়ার পর রেকর্ড সংশোধন ও নামজারি করে মালিকানা অর্জন করুন।

তবে ব্যতিক্রম:

যদি পিতা রেজিস্ট্রি দলিলের মাধ্যমে জীবদ্দশায় সম্পত্তি কাউকে হেবা (দান), সাবকবলা (বিক্রয়) বা দান দলিল করে দিয়ে যান—তাহলে তিনি মালিক হিসেবে বৈধভাবে তা করতে পারেন, এবং তখন অন্য ওয়ারিশদের কিছু করার থাকে না।

পিতা তার জীবদ্দশায় যাকে খুশি তাকে সম্পত্তি দিতে পারেন, তবে সেটা আইনসঙ্গত উপায়ে হতে হবে। যদি কোনো ভুল বা বেআইনি পন্থায় অন্য সন্তানদের বঞ্চিত করা হয়, তাহলে তারা অবশ্যই আইনের সহায়তা নিয়ে নিজেদের প্রাপ্য ফিরে পেতে পারেন।

৮০ টাকার ডাব ৫০০ টাকা' ৮০০ টাকার সিএনজি ভার ৫০০০ টাকা"৪০ টাকার পানির বতল ৬০০ টাকা😭এটা আমার বাংলাদেশ😡আওয়ামি লীগ বি এনপি অ...
23/07/2025

৮০ টাকার ডাব ৫০০ টাকা'
৮০০ টাকার সিএনজি ভার ৫০০০ টাকা"৪০ টাকার পানির বতল ৬০০ টাকা😭
এটা আমার বাংলাদেশ😡
আওয়ামি লীগ বি এনপি অন্যন্য দলকে বকে লাভ কি,
জনগণ থেকে নেতা হয়' জনগণ আমরা যেই লেভেল এর জুলুমবাজ জনগণ যে যার যায়গা থেকে দুর্নীতি করি আমরা!
এ দে-শে মানুষ বসবাসের অনুপযোগী হয়ে উঠছে 😥
শিশুদের লাশ নিয়েও রাজনৈতি হয় আহ😅😅
তৌফিক থাকলে এ দেশ ছেড়ে চলে যাওয়াই ভালো 🥲
ইয়া আল্লাহ হয় আপনি খিলাফা প্রতিষ্টা করে দেন
নয়তো জালিমদের ধ্বংস করে দেন😭🤲

পুরান ঢাকায়  ব্যবসায়ী নির্মমভাবে খুন হয়েছেন—লাশ নিয়ে রীতিমতো বর্বরতা করা হয়েছে। একই দিনে খুলনায় যুবদল নেতাকে রগ কেটে হত্...
11/07/2025

পুরান ঢাকায় ব্যবসায়ী নির্মমভাবে খুন হয়েছেন—লাশ নিয়ে রীতিমতো বর্বরতা করা হয়েছে। একই দিনে খুলনায় যুবদল নেতাকে রগ কেটে হত্যা করা হয়েছে।

পাথর দিয়ে শরীর ও মাথা থেতলে দিয়ে একজন জীবন্ত মানুষকে হত্যার ভয়ানক নৃশংসতা
জাহেলী যুগকেও হার মানিয়েছে।
দীর্ঘদিন আমরা এই দৃশ্য ভুলতে পারবো কিনা জানিনা।
আমি কেপে উঠছি বারবার,
চোখ থেকে দৃশ্য সরছে না কোনোভাবেই।
#প্রতিবাদ #পুরানঢাকা #ন্যায়বিচারচাই

এখন প্রশ্ন হলো, এই দেশের আইন-শৃঙ্খলা আসলে কোথায়??

এইভাবে তো রাষ্ট্র চলতে পারে না। মানুষ আজ অতিষ্ঠ—চারদিকে শুধু প্রতিশোধ আর প্রতিহিংসা।লাশের রাজনীতি বন্ধ করতে হবে। বন্ধ করার ব্যবস্থা করুন প্লিজ। অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।।

সবশেষ কথা: অপরাধীর কোনো দল নেই, অপরাধী শুধু অপরাধী। বিচার চাই—রাজনীতি নয়!

10/07/2025

🔴 "জিডি করতে হয় কেন, আর কিভাবে করবেন?"

🟢 জিডি বলতে কী বোঝায়?

জিডি (General Diary) হচ্ছে থানায় জমা রাখা একটি আনুষ্ঠানিক রেকর্ড,
যার মাধ্যমে আপনি পুলিশকে কোনও ঘটনার পূর্বাভাস বা তথ্য জানান।

✅ জিডি করা জরুরি কেন?

🔹 আপনার নিরাপত্তা, আইনি সুরক্ষা ও ভবিষ্যতের প্রমাণ হিসেবে
🔹 মোবাইল, NID, পাসপোর্ট হারালে পুনঃপ্রাপ্তির জন্য
🔹 কেউ হুমকি দিলে বা নিখোঁজ হলে প্রাথমিক আইনি পদক্ষেপ
🔹 ভবিষ্যতে মামলা বা অভিযোগের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়
🔹 জমি নিয়ে বিরোধ বা নিরাপত্তাহীনতা থাকলে আগেভাগে জানানোর উপায়

🧾 একজন সাধারণ মানুষ কীভাবে জিডি করবেন?

1️⃣ নিকটস্থ থানায় যান (বাসা/ঘটনার এলাকা অনুযায়ী)
2️⃣ দায়িত্বপ্রাপ্ত অফিসারকে বলুন আপনি জিডি করতে চান
3️⃣ নিজে লিখে নিতে পারেন অথবা থানার সহযোগিতায় লিখে দিতে পারেন
4️⃣ NIC/জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, প্রয়োজনে ছবি/কাগজপত্র নিয়ে যান
5️⃣ জিডির একটি কপি (রিসিভ/নম্বর সহ) নিজের কাছে রাখুন

✍️ জিডিতে কী কী উল্লেখ করলে তা বেশি কার্যকর হয়?

✅ ঘটনার তারিখ, সময় ও স্থান
✅ কে বা কারা জড়িত (যদি জানা থাকে)
✅ ঘটনার ধরণ (হুমকি, হারানো জিনিস, নিখোঁজ, প্রতারণা, জমি বিরোধ ইত্যাদি)
✅ আপনি কী ধরনের নিরাপত্তা চান বা ব্যবস্থা চান
✅ আপনার পরিচয়, ঠিকানা ও স্বাক্ষর

✅ উপসংহার:

জিডি শুধু আইনি কাগজ নয় — এটি আপনার সুরক্ষার ঢাল।
অভিযোগ না করলেও আপনি জিডির মাধ্যমে নিজেকে নিরাপদ রাখতে পারেন।

এড. ফাহিমা রহমান।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট

সেভ করে রাখুন কাজে লাগবে। পুরাতন দলিলে ব্যবহৃত ১০০টি শব্দের অর্থের তালিকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়:পুরাতন দলিলে ব্যবহৃত অন...
06/07/2025

সেভ করে রাখুন কাজে লাগবে। পুরাতন দলিলে ব্যবহৃত ১০০টি শব্দের অর্থের তালিকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়:

পুরাতন দলিলে ব্যবহৃত অনেক শব্দের সংক্ষিপ্ত রূপ রয়েছে। কিছু শব্দ খুব কম ব্যবহৃত হয়। যারা পুরাতন দলিলের শব্দের অর্থ বোঝেন না, তাদের জন্য বিস্তারিত ব্যাখ্যা নিচে দেওয়া হলো —

১) মৌজা: গ্রাম
২) জে.এল. নং: মৌজা নম্বর/গ্রামের নম্বর
৩) ফর্দ: দলিলের পাতা
৪) খং: খতিয়ান
৫) সাবেক: আগের/পূর্বের
৬) হাল: বর্তমান
৭) বং: বাহক (যিনি নিরক্ষর ব্যক্তির নাম লেখেন)
৮) নিং: নিরক্ষর
৯) গং: অন্যান্য অংশীদার
১০) সাং: সাকিন/গ্রাম
১১) তঞ্চকতা: প্রতারণা
১২) সনাক্তকারী: বিক্রেতাকে চিনেন এমন ব্যক্তি
১৩) এজমালি: যৌথ
১৪) মুসাবিদা: দলিল লেখক
১৫) পর্চা: প্রাথমিক খতিয়ানের নকল
১৬) বাস্তু: বসতভিটা
১৭) বাটোয়ারা: সম্পত্তির বণ্টন
১৮) বায়া: বিক্রেতা
১৯) মং: মোট
২০) মবলক: মোট পরিমাণ
২১) এওয়াজ: সমমূল্যের বিনিময়
২২) হিস্যা: অংশ
২৩) একুনে: যোগফল
২৪) জরিপ: ভূমি পরিমাপ
২৫) চৌহদ্দি: সীমানা
২৬) সিট: মানচিত্রের অংশ
২৭) দাখিলা: খাজনার রশিদ
২৮) নক্সা: মানচিত্র
২৯) পিং: পিতা
৩০) জং: স্বামী
৩১) দাগ নং: জমির নম্বর
৩২) স্বজ্ঞানে: নিজের জ্ঞানের ভিত্তিতে
৩৩) সমুদয়: সব কিছু
৩৪) ইয়াদিকৃত: পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু
৩৫) পত্র মিদং: পত্রের মাধ্যমে
৩৬) বিং: বিস্তারিত
৩৭) দং: দখলকারী
৩৮) পত্তন: সাময়িক বন্দোবস্ত
৩৯) বদলসূত্র: জমি বিনিময়
৪০) মৌকুফ: মাফকৃত
৪১) দিশারী রেখা: দিকনির্দেশক রেখা
৪২) হেবা বিল এওয়াজ: বিনিময়সূত্রে জমি দান
৪৩) বাটা দাগ: বিভক্ত দাগ
৪৪) অধুনা: বর্তমান
৪৫) রোক: নগদ অর্থ
৪৬) ভায়া: বিক্রেতার পূর্বের দলিল
৪৭) দানসূত্র: দানকৃত সম্পত্তি
৪৮) দাখিল-খারিজ: মালিকানা পরিবর্তন
৪৯) তফসিল: সম্পত্তির বিবরণ
৫০) খারিজ: পৃথক খাজনা অনুমোদন
৫১) খতিয়ান: ভূমির রেকর্ড
৫২) এওয়াজসূত্র: বিনিময় সূত্রে পাওয়া সম্পত্তি
৫৩) অছিয়তনামা: উইল/মৃত্যুকালীন নির্দেশ
৫৪) নামজারি: মালিকানা হস্তান্তরের রেকর্ড
৫৫) অধীনস্থ স্বত্ব: নিম্নস্তরের মালিকানা
৫৬) আলামত: মানচিত্রে চিহ্ন
৫৭) আমলনামা: দখলের দলিল
৫৮) আসলি: মূল ভূমি
৫৯) আধি: ফসলের অর্ধেক ভাগ
৬০) ইজারা: নির্দিষ্ট খাজনায় সাময়িক বন্দোবস্ত
৬১) ইন্তেহার: ঘোষণাপত্র
৬২) এস্টেট: জমিদারি সম্পত্তি
৬৩) ওয়াকফ: ধর্মীয় কাজে উৎসর্গকৃত সম্পত্তি
৬৪) কিত্তা: ভূমিখণ্ড
৬৫) কিস্তোয়ার জরিপ: কিত্তা ধরে ভূমি পরিমাপ
৬৬) কায়েম স্বত্ব: চিরস্থায়ী মালিকানা
৬৭) কবুলিয়ত: স্বীকারোক্তি দলিল
৬৮) কান্দা: উচ্চভূমি
৬৯) কিসমত: ভূমির অংশ
৭০) খামার: নিজস্ব দখলীয় ভূমি
৭১) খিরাজ: খাজনা
৭২) খসড়া: প্রাথমিক রেকর্ড
৭৩) গর বন্দোবস্তি: বন্দোবস্তবিহীন জমি
৭৪) গির্ব: বন্ধক
৭৫) জবরদখল: জোরপূর্বক দখল
৭৬) জোত: প্রজাস্বত্ব
৭৭) টেক: নদীর পলি জমে সৃষ্টি ভূমি
৭৮) ঢোল সহরত: ঢোল পিটিয়ে ঘোষণা
৭৯) তহশিল: রাজস্ব এলাকা
৮০) তামাদি: নির্দিষ্ট সময় অতিক্রান্ত
৮১) তফসিল: সম্পত্তির বিবরণ
৮২) নামজারি: মালিকানা হস্তান্তর
৮৩) নথি: রেকর্ড
৮৪) দেবোত্তর: দেবতার নামে উৎসর্গকৃত
৮৫) দখলী স্বত্ব: দখলের ভিত্তিতে মালিকানা
৮৬) দশসালা বন্দোবস্ত: দশ বছরের বন্দোবস্ত
৮৭) দাগ নম্বর: জমির ক্রমিক নম্বর
৮৮) দরবস্ত: সব কিছু
৮৯) দিঘলি: নির্দিষ্ট খাজনা প্রদানকারী
৯০) নক্সা ভাওড়ন: পূর্ব জরিপের মানচিত্র
৯১) নাম খারিজ: পৃথককরণ
৯২) তুদাবন্দি: সীমানা নির্ধারণ
৯৩) তরমিম: সংশোধন
৯৪) তৌজি: চিরস্থায়ী বন্দোবস্ত রেকর্ড
৯৫) দিয়ারা: নদীর পলিতে গঠিত চর
৯৬) ট্রাভার্স: জরিপের রেখা পরিমাপ
৯৭) খাইখন্দক: জলাশয় বা গর্তযুক্ত ভূমি
৯৮) চর: নদীর পলি জমে গঠিত ভূমি
৯৯) চৌহদ্দি: সম্পত্তির সীমানা
১০০) খাস: সরকারি মালিকানাধীন জমি

বিঃদ্রঃ
এই শব্দগুলো পুরাতন দলিল পড়ার সময় আপনাকে দারুণ সহায়তা করবে। সেভ করে রেখে দিন — প্রয়োজনে অমূল্য হয়ে উঠবে।

04/07/2025

সরাসরি আদালতে মামলা দায়ের করা যাবেনা এখন থেকে নিম্নের বিষয়ে:

১।পারিবারিক আদালতের মোকদ্দমা,
২।চেক এর মামলা (৫ লক্ষ টাকার কম),
৩।যৌতুকের (৩ ও ৪ ধারা),
৪।নারী নির্যাতন মামলা (১১গ),
৫।বন্টন সম্পর্কিত বিরোধ,
৬।অগ্রক্রয় মামলা,
এখন থেকে সরাসরি আদালতে দায়ের করা যাবে না।
আগে মধ্যস্থতার জন্য Legal Aid যেতে হবে(দরখাস্ত করতে হবে)।

#মধ্যস্থতা না হলে তারপর আদালতে মামলা করতে হবে।

এড. ফাহিমা রহমান।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট

01/07/2025

সাবেক ও হাল খতিয়ান কি?

হাল খতিয়ান (বা হাল নাগাদ খতিয়ান) হলো ভূমির সর্বশেষ মালিকানা ও ব্যবহার সম্পর্কিত একটি সরকারি নথি। এটি জমির বর্তমান মালিক, দাগ নম্বর, খতিয়ান নম্বর, জমির পরিমাণ, শ্রেণি ইত্যাদি তথ্য ধারণ করে থাকে।

সাবেক খতিয়ান বলতে বোঝায় আগের সময়ে প্রস্তুতকৃত জমির মালিকানা ও তথ্য সংক্রান্ত রেকর্ড, যা পরবর্তীতে হালনাগাদ করে হাল খতিয়ানে রূপান্তর করা হয়। এই খতিয়ানগুলো পুরোনো জরিপের ভিত্তিতে তৈরি এবং অনেক সময় তা এখনকার বাস্তব মালিকানা বা ব্যবহার অনুযায়ী না-ও হতে পারে।

🔹 সাবেক ও হাল খতিয়ানের পার্থক্য:

বিষয় সাবেক খতিয়ান হাল খতিয়ান

সময় পূর্বের জরিপ সর্বশেষ জরিপ বা
আপডেট

মালিকানা আগের মালিকের নাম বর্তমান
মালিকের নাম

ব্যবহার ইতিহাস জানার জন্য বর্তমান আইন
কার্যক্রমের জন্য

বাবা বা দাদার রেখে যাওয়া জমি বা সম্পত্তি খুঁজে বের করার জন্য আপনাকে কিছু ধাপে কাজ করতে হবে। নিচে সহজ ভাষায় ধাপগুলো বললাম...
01/07/2025

বাবা বা দাদার রেখে যাওয়া জমি বা সম্পত্তি খুঁজে বের করার জন্য আপনাকে কিছু ধাপে কাজ করতে হবে। নিচে সহজ ভাষায় ধাপগুলো বললাম:

---

# # ✅ **১. জমির প্রাথমিক তথ্য জোগাড় করুন**

প্রথমে পরিবারের সদস্যদের কাছ থেকে নিচের তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করুন:

* দাদার বা বাবার নাম (পুরো নাম)
* কোন জেলায়/উপজেলায় জমি ছিল
* মৌজা/গ্রামের নাম (যদি জানা থাকে)
* সম্ভাব্য খতিয়ান/দাগ নম্বর (যদি জানা থাকে)
* জমির ধরণ (বসতভিটা না কি কৃষিজমি)
* পুরনো কোন দলিল/রসিদ/করের কাগজ (যদি থাকে)

---

# # ✅ **২. স্থানীয় ভূমি অফিসে খোঁজ করুন**

জমি কোথায় ছিল তার উপর ভিত্তি করে:

* **ইউনিয়ন ভূমি অফিস / তহশিল অফিসে** যান
* **দাদার বা বাবার নাম দিয়ে খতিয়ান চেয়ে দেখুন** – তারা "নামজারি খতিয়ান" বা "আরএস খতিয়ান" খুঁজে দিতে পারে
* জমি কোন খতিয়ানে আছে সেটা জানা গেলে দাগ নম্বরও পাওয়া যাবে

---

# # ✅ **৩. অনলাইন সার্ভিস ব্যবহার করুন (যদি এলাকায় চালু থাকে)**

বাংলাদেশে অনেক জেলাতে অনলাইনে খতিয়ান খোঁজা যায়।

👉 ভিজিট করুন:
🔗 http://www.land.gov.bd

এখানে গিয়ে:

* "অনলাইন খতিয়ান / নামজারি তথ্য" খুঁজে
* জেলা, উপজেলা, মৌজা দিয়ে
* নাম দিয়ে সার্চ করুন

(সার্ভার মাঝে মাঝে ধীর হতে পারে)

---

# # ✅ **৪. কোর্ট বা সাব-রেজিস্ট্রি অফিসে অনুসন্ধান**

* দাদার বা বাবার নামে **পুরনো দলিল (deed) রেজিস্ট্রি হয়েছে কি না** সেটা স্থানীয় সাব-রেজিস্ট্রি অফিস থেকে খুঁজে দেখা যায়
* **ডি.এইচ.আর (Deed History Report)** তে যদি তাদের নাম থাকে, তাহলে দলিল নম্বরসহ জমি খুঁজে পাবেন

---

# # ✅ **৫. যদি জমি অন্য কেউ দখল করে নেয়**

* খোঁজ নিয়ে দেখুন কে ভোগদখল করছে
* প্রয়োজনে **আইনজীবীর মাধ্যমে "মালিকানা পুনঃস্থাপন ও দখল পুনরুদ্ধার" মামলা** করতে পারেন

---

# # ✅ **৬. ভূমি জরিপ অফিস (Land Survey Office)**

* পুরাতন সিএস, এসএ, আরএস জরিপ মানচিত্র/খতিয়ান সংগ্রহ করা যায়
* নাম দিয়ে অনেক সময় জমি চিহ্নিত করা সম্ভব

---

# # # 📌 টিপস:

* পরিবারের পুরনো লোকদের জিজ্ঞেস করুন
* পুরনো দলিল/কর পরিশোধের কাগজ/দাখিলা খুঁজুন
* ভূমি অফিসে গিয়ে নাম ও গ্রাম অনুযায়ী খতিয়ান চেয়ে বসুন
* কোনো দালালের খপ্পরে না পড়েই সরাসরি সরকারি অফিসে কাজ করুন।

ভূমি তথ্য বাতায়ন

🔴 কে আওয়ামী লীগ, কে বিএনপি—তা নিয়ে বিভ্রান্তি থাকতেই পারে। কিন্তু অপরাধ করলে সে যেই হোক, আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূ...
29/06/2025

🔴 কে আওয়ামী লীগ, কে বিএনপি—তা নিয়ে বিভ্রান্তি থাকতেই পারে। কিন্তু অপরাধ করলে সে যেই হোক, আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
একজন আইনজীবী হিসেবে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

এই ঘটনাকে যারা বিভিন্ন ভাবে বিভিন্ন রাজনৈতিক চেহারা দিতে চাচ্ছে বা রাজনৈতিক সার্থে একদল আর এক দলকে দোষারোপ করতে চাচ্ছে আমরা তাদের প্রচন্ড ঘৃনা করি এবং এই ঘটনায় জড়িত দের সাথে সাথে ঘটনা মেনুপুলেশনকারিদেরও শাস্তি চাই।

এ যেন এক নারী নয় সারা বাংলাদেশ এবং বাঙ্গালি জাতিকে উলঙ্গ করে বিশ্বের দরবারে নির্লজ্জের মত উপস্থাপন করা হলো!
আমি আজ লজ্জিত একজন বাঙ্গালি জাতি হিসেবে!

Address

Narayanganj District Judge Court
Narayanganj

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 12:00 - 21:00
Saturday 12:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adv Fahima Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share