The Legal Terrace

The Legal Terrace "আমি আইন পেশাটা পছন্দ করি অর্থের জন্য নয়, বরং সমস্যা সমাধানের রোমাঞ্চের জন্য। "

কে কাকে শপথ পড়ানরাষ্ট্রপতি শপথ করানঃ১। প্রধানমন্ত্রী২। মন্ত্রী গনকে৩। উপমন্ত্রী দেরকে৪। প্রতিমন্ত্রী দের।৫। স্পীকার।৬। ...
14/02/2026

কে কাকে শপথ পড়ান
রাষ্ট্রপতি শপথ করানঃ
১। প্রধানমন্ত্রী
২। মন্ত্রী গনকে
৩। উপমন্ত্রী দেরকে
৪। প্রতিমন্ত্রী দের।
৫। স্পীকার।
৬। ডেপুটি স্পিকার
৭। প্রধান বিচারপতি কে
প্রধানমন্ত্রী যাদের শপথ পড়ানঃ
১। সিটি কর্পোরেশনের মেয়র।
২। জেলা পরিষদের চেয়ারম্যান।
স্পিকার শপথ পড়ান যাদেরঃ
১। রাষ্ট্রপতি
২। সকল সংসদ সদস্যদের কে।
প্রধান বিচারপতি শপথ পড়ান যাদেরঃ
১। সুপ্রীম কোর্টের কোন বিভাগের কোন বিচারককে।
২। প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার
৩। মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রন
৪। সরকারী কর্মকমিশনের সদস্যদেরকে।
১। সিটি ককর্পোরেশন এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ওয়ার্ড কাউন্সিলদের শপথ পড়ান কে?
উঃ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।
২। পৌরসভার মেয়র-কাউন্সিলররা শপথ গ্রহণ করেন কার কাছে?
উঃ বিভাগীয় কমিশনার এর কাছে
৩। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে শপথ পড়ান কে?
উঃ জেলা প্রশাসক
৪। ইউনিয়ন মেম্বারদদের শপথ পড়ান কে
উঃ উপজেলা নির্বাহী কর্মকর্তা
৫। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা কার কাছে শপথ নেন।
উঃ বিভাগীয় কমিশনার এর কাছে
৬। জেলা পরিষদের সদস্যরা শপথ নেন কার কাছে
উঃ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী

10/02/2026
04/09/2025

আমি আইন পেশাটা পছন্দ করি অর্থের জন্য নয়, বরং সমস্যা সমাধানের রোমাঞ্চের জন্য। "

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সীমানা সংক্রান্ত দাবি/আপত্তি/ শুনানির সময় ও তারিখ জানিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের প্রজ্ঞাপন ...
18/08/2025

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সীমানা সংক্রান্ত দাবি/আপত্তি/ শুনানির সময় ও তারিখ জানিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের প্রজ্ঞাপন জারি।

জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানার খসড়া তালিকা সম্পর্কিত দাবী/আপত্তি নিষ্পত্তির লক্ষ্যে শুনানির তারিখ, সময় ও স্থান নির্ধারণ করে নির্বাচন কমিশন সচিবালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।

📌 যেসব নাগরিক বা প্রতিষ্ঠান প্রাথমিক তালিকার ওপর দাবী বা আপত্তি জানিয়েছেন, তাদের নির্ধারিত দিনে শুনানিতে অংশগ্রহণের অনুরোধ জানানো হচ্ছে।
🗓️ শুনানির সময়সূচি ও স্থান জানতে বিস্তারিত দেখুন প্রজ্ঞাপন।
📎 বিস্তারিত প্রজ্ঞাপন দেখতে ভিজিট করুন:
🔗 www.ecs.gov.bd

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি কার্যকরী কমিটি নির্বাচন ২০২৫-২০২৬প্রাথমিক বৈধ প্রার্থী তালিকা
14/08/2025

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি
কার্যকরী কমিটি নির্বাচন ২০২৫-২০২৬
প্রাথমিক বৈধ প্রার্থী তালিকা

"০ রিটার্ন" (Zero Return) মানে হলো—আপনার ইনকাম ট্যাক্সযোগ্য নয়, অথবা কোনো আয় নেই, কিন্তু আপনি নিয়ম মেনে আয়কর রিটার্ন দিচ...
13/08/2025

"০ রিটার্ন" (Zero Return) মানে হলো—আপনার ইনকাম ট্যাক্সযোগ্য নয়, অথবা কোনো আয় নেই, কিন্তু আপনি নিয়ম মেনে আয়কর রিটার্ন দিচ্ছেন। বাংলাদেশে অনলাইনে "০ রিটার্ন" সাবমিট করতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

✅ প্রয়োজনীয় জিনিসপত্র:

1. TIN সার্টিফিকেট

2. eTIN User ID ও Password (যদি না থাকে, https://etaxnbr.gov.bd থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে)

3. জাতীয় পরিচয়পত্র (NID)

4. মোবাইল নম্বর ও ইমেইল অ্যাক্সেসযোগ্য থাকতে হবে

🖥️ ০ রিটার্ন জমা দেওয়ার ধাপসমূহ (অনলাইনে):

১. ভিজিট করুন:

👉 https://etaxnbr.gov.bd

২. Login করুন:

"eReturn Login" অপশন সিলেক্ট করুন
TIN, পাসওয়ার্ড ও ক্যাপচা দিয়ে লগইন করুন

৩. নতুন রিটার্ন শুরু করুন:

Dashboard থেকে “New Return” বা “Create Return” ক্লিক করুন
Assessment Year নির্বাচন করুন (যেমন: 2023-2024)

৪. “০ রিটার্ন” বেছে নিন:

যখন “Income Details” আসবে, সেখানে সমস্ত ইনকাম সেকশন ০ রাখুন
ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন অটোমেটিক্যালি ০ দেখাবে
অন্যান্য তথ্যগুলো (ব্যক্তিগত তথ্য, ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট থাকলে) দিন

৫. “Verification” এবং “Submission” করুন:

সব তথ্য ভালোভাবে যাচাই করে “Submit” বাটনে ক্লিক করুন
প্রয়োজন হলে DSC (Digital Signature) ব্যবহার করুন অথবা Verification Code মোবাইলে যাবে

রিটার্ন সাবমিট হয়ে গেলে আপনি একটি Acknowledgement Receipt পাবেন (PDF ডাউনলোড করতে পারবেন)

🧾 কেন ০ রিটার্ন দেয়া জরুরি?

TIN Active রাখতে

কোনো ব্যাংক, পাসপোর্ট, লোন, ঠিকাদারি লাইসেন্স, ফেসবুক পেমেন্ট (Payoneer বা bKash) ইত্যাদির ক্ষেত্রে প্রমাণ দেখাতে

NBR থেকে জরিমানা এড়াতে

তথ্য সংগ্রহ

16/06/2024

প্রিয় বন্ধুরা

ঈদ মোবারক! ঈদুল আযহার পবিত্রতা এবং ত্যাগের মহান শিক্ষাকে স্মরণ করে আপনার এবং আপনার পরিবারের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ তাআলা আপনার সব ত্যাগ ও প্রার্থনা কবুল করুন এবং আপনার জীবনকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর করুন।

শুভেচ্ছান্তে,
হোসাইন মোহাম্মদ ইমাম

রিজিক শব্দের অর্থ কি?   আল্লাহ তা'আলা যাকে অপছন্দ করেন তাকেও অঢেল ধন সম্পদ দান করেন। আর যাকে পছন্দ করেন তাকে দান করেন হি...
15/06/2024

রিজিক শব্দের অর্থ কি?
আল্লাহ তা'আলা যাকে অপছন্দ করেন তাকেও অঢেল ধন সম্পদ দান করেন। আর যাকে পছন্দ করেন তাকে দান করেন হিকমাহ।

যাকে হিকমাহ দান করা হয় তার ভিতরে থাকে সাকিনা। আরবি সাকিনা শব্দের অর্থ শান্ত, প্রশান্ত, ধীর, স্থির।

টেবিল ভর্তি খাবার অথচ প্রত্যেকটা খাবারে আপনি দোষ খুঁজে পাচ্ছেন, পেট ভরে খেতে পারছেন না। কেননা আপনাকে সম্পদ দান করা হয়েছে, হিকমাহ দেয়া হয়নি যে কারণে আপনার ভিতর সাকিনা নেই।

আপনাকে হিকমাহ দেয়া হয়েছে যে জন্যে আলু ভর্তা আর ডাল দিয়েও পরম প্রশান্তি নিয়ে পেট ভরে খেয়ে উঠে বলে উঠবেন আলহামদুলিল্লাহ।

উচ্চশিক্ষিতা সুন্দরী স্ত্রী পেয়েও আপনি তাকে নিয়ে সুখী নন, কারণ আপনাকে হিকমা দেয়া হয়নি।

টয়োটা এলিয়নে চড়েও আপনি সুখী নন, আপনার কেন পাজেরো নাই? এর কারণ আপনার মাঝে হিকমাহ নাই, সাকিনা উঠে গেছে। আপনি আপনার অবস্থানে সুখী নন।

আরবি হিকমা শব্দের অর্থ প্রজ্ঞা। যাকে আল্লাহ তা'আলা হিকমা দান করেন সে সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকে, শান্তিতে থাকে। এর অর্থ নিজেকে মানিয়ে চলা এবং তাতে সন্তুষ্ট থাকা।

রিজিক শব্দের অর্থ অনেক ব্যাপক।
■▪রিযিকেরর সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।
■▪রিযিক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।
■▪রিযিকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং
■▪রিযিক এর পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি।

■■ রিযিক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি।

■■ আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট।

■■ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম না এবং একটিও বেশি না।

■■ ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন।

■■ কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত একান্তই আমার।

■■ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর, নাথিং লেস!

■■ আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিযিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিযিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।

■■ রিযিক জিনিসটা এতোটাই শক্তিশালী!

■■ কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিযিক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'ইলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ!

■■ কেউ কারওটা খাচ্ছে না, যে যার রিযিকের ভাগই খাচ্ছেন।

■■ আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছে আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি। কেননা,
আল্লাহ তা'আলা বলেনঃ
-------"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিযিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত। সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে।"
-----(সুরা হুদ : আয়াত ৬)

■■ আল্লাহ তা'আলা অন্যত্র বলেনঃ
-------"যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন। আর তাকে (এমন উৎস থেকে) রিযিক দেবেন, যা সে ধারণাও করতে পারবে না।"
-----(সুরা ত্বালাক : আয়াত ২-৩)

■▪মহান আল্লাহ্‌ তা'আলা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশস্ত কামাই রোজগার ও রিযিক এর ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার হারাম কামাই রোজগার ও রিযিক থেকে হিফাযত করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন, এবং হিফাযত করুন(আমীন)।

(সংগৃহীত)

Address

Narayanganj City
Narayanganj
1411

Alerts

Be the first to know and let us send you an email when The Legal Terrace posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to The Legal Terrace:

Share