Farhana Creative It World

Farhana Creative It World PROOF READING. ARTICLE/BLOG WRITING. LEGAL ADVICE
CONTRACT PAPER
INCOME TAX RETURN
COMPANY REGISTRATION
EXPORT-IMPORT LICENSE
BUSINESS BRANDING

⚖️ বোনের সম্পত্তির অধিকার: আইন যা বলে, আপনি যা করতে পারেনবাংলাদেশে এখনো অনেক পরিবারে বোনদের উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্...
01/11/2025

⚖️ বোনের সম্পত্তির অধিকার: আইন যা বলে, আপনি যা করতে পারেন

বাংলাদেশে এখনো অনেক পরিবারে বোনদের উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি দেওয়া হয় না। অথচ বাংলাদেশের আইন ও ইসলামী শরীয়াহ অনুযায়ী, এটি সম্পূর্ণ অবৈধ ও অন্যায়।
নিচে সংক্ষেপে তুলে ধরা হলো, একজন বোন কীভাবে তার অধিকার রক্ষা করতে পারেন 👇

🕌 ১️⃣ শরীয়াহ অনুযায়ী সম্পত্তির হিস্যা (Farayez):

🔹 মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, মেয়ের অংশ ছেলের অর্ধেক — অর্থাৎ ছেলে পাবে ২ ভাগ, মেয়ে পাবে ১ ভাগ।
🔹 একাধিক সন্তান থাকলে, প্রত্যেক ছেলের জন্য ২ অংশ এবং প্রত্যেক মেয়ের জন্য ১ অংশ ধরে ভাগ হবে।
🔹 কেউ চাইলে এই হিস্যা পরিবর্তন বা বঞ্চিত করতে পারে না — এটি স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য অধিকার।

📜 ২️⃣ ভাই যদি সম্পত্তি না দিতে চান — কী করবেন:

✅ (ক) লিগ্যাল নোটিশ পাঠানো
প্রথমে একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে ভাইদের কাছে আইনি নোটিশ পাঠিয়ে নিজের প্রাপ্য অংশ দাবি করুন।

✅ (খ) সিভিল কোর্টে বাটোয়ারা মামলা
ভাগ না দিলে সিভিল কোর্টে ‘ভাগ-বাটোয়ারা মামলা’ (Partition Suit) দায়ের করা যায়, যেখানে আদালত সম্পত্তি জরিপ করে বোনের অংশ নির্ধারণ করবেন।

✅ (গ) ইনজাংশন (নিষেধাজ্ঞা) আদেশ
মামলা চলাকালে ভাই যেন বোনের অংশ বিক্রি বা হস্তান্তর না করতে পারেন, সে জন্য কোর্ট থেকে injunction order নেওয়া যেতে পারে।

🚨 ৩️⃣ জাল দলিল বা প্রতারণা হলে করণীয়:

যদি দেখা যায় ভাই জাল দলিল করে সম্পত্তি আত্মসাৎ করেছেন, তখন দণ্ডবিধি ১৮৬০-এর ৪২০, ৪৬৮, ৪৭১ ধারা অনুযায়ী ফৌজদারি মামলা করা যায়।
একইসাথে, ভূমি অফিসে (AC Land) রেকর্ড সংশোধনের আবেদন এবং ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল-এ মোকদ্দমা দায়ের করা যেতে পারে।

🏛️ ৪️⃣ দীর্ঘদিন বিদেশে থাকলে বা দাবি না করলে কী হবে:

বিদেশে থাকা বা দীর্ঘদিন দাবি না করা সত্ত্বেও, কোনো নারী তার উত্তরাধিকার অধিকার হারান না।
তিনি ফিরে এসে যথাযথ দলিল ও প্রমাণসহ কোর্টে মামলা করতে পারেন।

🤝 ৫️⃣ বিকল্প সমাধান (ADR – Alternative Dispute Resolution):

বোন যদি মামলা করতে না চান, তবে জেলা লিগ্যাল এইড অফিসে পারিবারিক মধ্যস্থতার (ADR) মাধ্যমে লিখিত চুক্তির মাধ্যমে সম্পত্তি বণ্টন করা যেতে পারে।

⚖️ ৬️⃣ বিনামূল্যে আইনি সহায়তা:

আর্থিকভাবে অস্বচ্ছল নারী জেলা লিগ্যাল এইড অফিস থেকে বিনামূল্যে আইনজীবী, মামলা পরিচালনা ও কোর্ট ফি মওকুফের সুবিধা পেতে পারেন।

💬 শেষ কথা:

সম্পত্তি শুধু জমি নয় — এটি অধিকার, সম্মান ও ন্যায়ের প্রতীক।
বোনের প্রাপ্য অংশ রোধ করা যেমন আইনবিরোধী, তেমনি ধর্মীয় দৃষ্টিতেও গুরুতর অপরাধ।
নিজ অধিকার সম্পর্কে জানুন, প্রয়োজনে আইনজীবীর পরামর্শ নিন, এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় থাকুন।

জাপানে পড়তে যাওয়া এক ছাত্রী একদিন ফোনে বলল, "বড়োই লজ্জায় আছি।"- "কেন কী হয়েছে?"- "ড্রইং ক্লাসে ড্রইং বক্স নিয়ে যাইনি।"- ...
30/04/2025

জাপানে পড়তে যাওয়া এক ছাত্রী একদিন ফোনে বলল, "বড়োই লজ্জায় আছি।"
- "কেন কী হয়েছে?"
- "ড্রইং ক্লাসে ড্রইং বক্স নিয়ে যাইনি।"
- "তো?"
- "জাপানি স্যার একটা বড় শিক্ষা দিয়েছেন।"
- "কী করেছেন?"
- "আমার কাছে এসে ক্ষমা চেয়েছেন। বলেছেন, আজ যে ড্রইং বক্স নিয়ে আসতে হবে,তা স্মরণে রাখার মতো জোর দিয়ে তিনি আমাকে বুঝিয়ে বলতে পারেননি।
তাই তিনি দুঃখিত।"
- "হুম।"
- "আমি তো আর কোনদিন ড্রইং বক্স নিতে ভুলবো না। আজ যদি তিনি আমাকে বকতেন বা অন্য কোন শাস্তি দিতেন, আমি হয়তো কোনও একটা মিথ্যা অজুহাত দিয়ে বাঁচার চেষ্টা করতাম।"

জাপানি দল বিশ্বকাপে হেরে গেলেও জাপানি দর্শকরা গ্যালারি পরিষ্কার করে তবেই স্টেডিয়াম ত্যাগ করেন।

এ আবার কেমন কথা?
এটা কি কোনো পরাজয়ের ভাষা! হেরেছিস যখন রেফারির গুষ্টি তুলে গালি দে। বলে দে পয়সা খেয়েছে। বিয়ারের ক্যান, কোকের ক্যান, চিনাবাদামের খোসা যা পাস ছুঁড়ে দে। দুই দিন হরতাল ডাক। অন্তত বুদ্ধিজীবীদের ভাষায় এটা তো বলতে পারিস যে, খেলোয়াড় নির্বাচন ঠিক হয়নি, এতে সরকার বা বিরোধী দলের হাত আছে।

দ্বিতীয় মহাযুদ্ধে হেরে গিয়ে জাপানের সম্রাট হিরোহিতো আমেরিকার প্রতিনিধি ম্যাক আর্থারের কাছে গেলেন। প্রতীকী হিসাবে নিয়ে গেলেন এক ব্যাগ চাল। হারিকিরির ভঙ্গিতে হাঁটু গেড়ে মাথা পেতে দিয়ে বললেন, "আমার মাথা কেটে নিন আর এই চালটুকু গ্রহণ করুন। আমার প্রজাদের রক্ষা করুন। ওরা ভাত পছন্দ করে। ওদের যেন ভাতের অভাব না হয়।"

আরে ব্যাটা, তুই যুদ্ধে হেরেছিস, তোর আত্মীয়স্বজন নিয়ে পালিয়ে যা। তোর দেশের চারিদিকেই তো জল। নৌপথে কিভাবে পালাতে হয় আমাদের ইতিহাস (লক্ষণ সেন) থেকে শিখে নে। কোরিয়া বা তাইওয়ান যা। ওখানকার 'মীর জাফর'-দের সাথে হাত মেলা। সেখান থেকে হুঙ্কার দে। সম্রাট হিরোহিতোর এই আচরণ আমেরিকানদের পছন্দ হল। দ্বিতীয় মহাযুদ্ধের কুখ্যাত মহানায়কদের মধ্যে কেবলমাত্র হিরোহিতোকেই বিনা আঘাতে বাঁচিয়ে রাখা হলো ।

২০১১ সালের ১১ই মার্চ। সুনামির আগাম বার্তা শুনে এক ফিশারি কোম্পানির মালিক সাতো সান প্রথমেই বাঁচাতে গেলেন তার কর্মচারীদের। হাতে সময় আছে মাত্র ৩০ মিনিট। প্রায়োরিটি দিলেন বিদেশি (চাইনিজ)-দের। একে একে সব কর্মচারীদের অফিস থেকে বের করে পাশের উঁচু টিলায় নিজে পথ দেখিয়ে গিয়ে রেখে এলেন। সর্বশেষে গেলেন তার পরিবারের খোঁজ নিতে। ইতিমধ্যে সুনামি এসে হাজির। সাতো সানকে চোখের সামনে কোলে তুলে ভাসিয়ে নিয়ে গেল সুনামি। আজও খোঁজহীন হয়ে আছেন তার পরিবার (ইসস!!! সাতো সান যদি একবার আমাদের প্রমোটারের সাথে দেখা করার সুযোগ পেতেন)। সাতো সান অমর হলেন চায়নাতে। চাইনিজরা দেশে ফিরে গিয়ে শহরের চৌরাস্তায় ওনার প্রতিকৃতি বানিয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন।

নয় বছরের এক ছেলে। স্কুলে ক্লাস করছিল। সুনামির আগমনের কথা শুনে স্কুল কর্তৃপক্ষকে জানালো এবং সব ছাত্রদের নিয়ে তিন তলায় জড়ো করলো। তিন তলার ব্যালকনি থেকে দেখলো তার বাবা স্কুলে আসছে গাড়ি নিয়ে। গাড়িকে ধাওয়া করে আসছে ফোসফোসে জলের সৈন্য দল। গাড়ির স্পিড জলের স্পিডের কাছে হার মেনে গেল। চোখের সামনে নেই হয়ে গেল বাবা। সৈকতের কাছেই ছিল তাদের বাড়ি। শুনলো, মা আর ছোট ভাই ভেসে গেছে আরো আগে। পরিবারের সবাইকে হারিয়ে ছেলেটি আশ্রয় শিবিরে উঠল। শিবিরের সবাই খিদে আর শীতে কাঁপছে। ভলান্টিয়াররা রুটি বিলি করছেন। আশ্রিতরা লাইনে দাঁড়িয়ে আছেন। ছেলেটিও আছে।

এক বিদেশী সাংবাদিক দেখলেন, যতখানি খাদ্য (রুটি) আছে তাতে লাইনের সবার হবে না। ছেলেটির কপালে জুটবে না।সাংবাদিক সাহেব তার কোট পকেটে রাখা নিজের ভাগের রুটি দুটো ছেলেটিকে দিলেন। ছেলেটি ধন্যবাদ জানিয়ে রুটি গ্রহণ করল, তারপর যেখান থেকে রুটি বিলি হচ্ছিল সেখানেই ফেরত দিয়ে আবার লাইনে এসে দাঁড়াল।

সাংবাদিক সাহেব কৌতূহল চাপতে পারলেন না। ছেলেটিকে জিজ্ঞাস করলেন, "এ কাজ কেন করলে খোকা ?"
খোকা উত্তর দিল "বন্টন তো ওখান থেকে হচ্ছে। ওদের হাতে থাকলে, বন্টনে সমতা আসবে।তাছাড়া লাইনে আমার চেয়েও বেশি ক্ষুধার্ত লোকও তো থাকতে পারে।"
সহানুভুতিশীল হতে গিয়ে বন্টনে অসমতা এনেছেন, এই ভেবে সাংবাদিক সাহেবের পাপবোধ হল। এই ছেলের কাছে কী বলে ক্ষমা চাইবেন ভাষা হারালেন তিনি।

যাদের জাপান সম্পর্কে ধারণা আছে তারা সবাই জানেন, যদি ট্রেনে বা বাসে কোনো জিনিস হারিয়ে যায়, অনেকটা নিশ্চিন্তে থাকতে পারেন। ঐ জিনিস আপনি অক্ষত অবস্থায় ফেরত পাবেন।

গভীর রাতে কোনো ট্রাফিক নেই, কিন্তু পথচারীরা ট্রাফিক বাতি সবুজ না হওয়া পর্যন্ত পথ পার হচ্ছেন না।

ট্রেনে বাসে টিকিট ফাঁকি দেওয়ার হার প্রায় শূণ্যের কোঠায়।

একবার ভুলে ঘরের দরজা লক না করে এক ভারতীয় দেশে গেলেন। মাস খানেক পর এসে দেখেন, যেমন ঘর রেখে গেছেন, ঠিক তেমনই আছে।

এই শিক্ষা জাপানিরা কোথায় পান?

সামাজিক শিক্ষা শুরু হয় কিন্ডারগার্টেন লেভেল থেকে।

সর্বপ্রথম যে তিনটি শব্দ এদের শেখানো হয় তা হল -

*কননিচিওয়া* (হ্যালো)
- পরিচিত মানুষকে দেখা মাত্র 'হ্যালো' বলবে।

*আরিগাতোউ* (ধন্যবাদ)
- সমাজে বাস করতে হলে একে অপরকে উপকার করবে। তুমি যদি বিন্দুমাত্র কারো দ্বারা উপকৃত হও তাহলে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করবে।

*গোমেননাসাই* (দুঃখিত)
- মানুষ মাত্রই ভুল করে এবং সেই ভুলের জন্য ক্ষমা চাইবে।

এগুলো যে স্কুলে শুধু মুখস্ত করে শেখানো হয় তা নয়। বাস্তবে শিক্ষকরা প্রোএক্টিভলি সুযোগ পেলেই এগুলো ব্যবহার করেন এবং করিয়ে ছাড়েন।

সমাজে এই তিনটি শব্দের গুরুত্ব কত তা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন। এই শিক্ষাটা এবং প্র্যাকটিসটি ওরা বাল্যকাল থেকে করতে শেখে।

আমাদের দিক নির্দেশকেরা তাদের বাল্যকালটা যদি কোনও রকমে জাপানের কিন্ডারগার্টেনে কাটিয়ে আসতে পারতেন তাহলে কী ভালোটাই না হতো! কিন্ডারগার্টেন থেকেই স্বনির্ভরতার ট্রেনিং দেওয়া হয়।

সমাজে মানুষ হিসাবে বসবাস করার জন্য যা যা দরকার অর্থাৎ নিজের বই-খাতা, পোষাক, খেলনা, বিছানা সব নিজে গোছানো। টয়লেট ব্যবহার করে নিজেই পরিষ্কার করা। খাবার খেয়ে নিজের খাবারের প্লেট নিজেই ধুয়ে ফেলা ইত্যাদি।

প্রাইমারী স্কুল থেকে এরা নিজেরা দল বেঁধে স্কুলে যায়। দল ঠিক করে দেন স্কুল কর্তৃপক্ষ। ট্রাফিক আইন, বাস-ট্রেনে চড়ার নিয়ম কানুন সবই শেখানো হয়।

আপনার গাড়ি আছে, বাচ্চাকে স্কুলে দিয়ে আসতেই পারেন, কিন্তু উল্টে আপনাকে লজ্জা পেয়ে আসতে হবে।

ক্লাস সেভেন থেকে সাইকেল চালিয়ে তারা স্কুলে যায়।

ক্লাসে কে ধনী, কে গরীব, কে প্রথম, কে দ্বিতীয় এসব বৈষম্য যেন তৈরি না হয় তার জন্য যথেষ্ট সতর্ক থাকেন স্কুল কর্তৃপক্ষ।

ক্লাসে রোল নং ১ মানে এই নয় যে একাডেমিক পারফরম্যান্স সবচেয়ে ভাল। রোল নং তৈরি হয় নামের বানানের আদ্যাক্ষরের ক্রমানুসারে।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমস্ত আইটেমগুলো থাকে গ্রুপ পারফরম্যান্স দেখার জন্য, ইন্ডিভিজুয়েল নয়।

সারা স্কুলের ছেলে মেয়েদের ভাগ করা হয় কয়েকটা গ্রুপে। সাদা দল, লাল দল, সবুজ দল ইত্যাদি। গ্রুপে কাজ করার ট্রেনিংটা ছাত্রছাত্রীরা পেয়ে যায় স্কুলের খেলাধুলা জাতীয় এ্যাক্টিভিটি থেকে।

এই জন্যই হয়তো জাপানে তথাকথিত 'লিডার' তৈরি হয় না কিন্তু এরা সবাই এক একজন বড় লিডার,,,,👍👍

@সংগৃহীত পোস্ট

🚨 AI দিয়ে অনলাইনে আয় করার ১৫টি গেমচেঞ্জিং উপায়! (Active + Passive Income Ideas)আপনি যদি এখনো ভাবছেন —"AI দিয়ে আমি কিভাবে...
23/04/2025

🚨 AI দিয়ে অনলাইনে আয় করার ১৫টি গেমচেঞ্জিং উপায়! (Active + Passive Income Ideas)
আপনি যদি এখনো ভাবছেন —
"AI দিয়ে আমি কিভাবে ইনকাম করবো?"
তাহলে এই পোস্টটা আপনার জন্য!
ভালো করে পড়ুন + প্রোফাইলে Save করে রাখুন!
🔥 ধরুন তো —
✔ ChatGPT দিয়ে ই-বুক লিখলেন,
✔ Canva দিয়ে ডিজিটাল টেমপ্লেট বানালেন,
✔ Midjourney দিয়ে আর্ট বানিয়ে Etsy-তে বিক্রি করলেন!
এইসব এখন আর কল্পনা না, বাস্তব আয় করার চ্যানেল!
এবার জেনে নিন, কোন টুল দিয়ে কীভাবে ইনকাম করবেন — একদম ক্লিয়ারলি!
১. AI দিয়ে ই-বুক বানিয়ে বিক্রি করুন
Tools: ChatGPT, Canva, Jasper, Notion AI
Income: Amazon KDP, Gumroad, Payhip
২. AI দিয়ে অনলাইন কোর্স বানান
Tools: Synthesia, ChatGPT, Teachable
Income: Udemy, Gumroad, page
৩. অটোমেটেড সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন চালান
Tools: Buffer, Hootsuite, Jasper
Income: Freelancing, Own Agency, Fiverr
৪. স্মার্ট AI চ্যাটবট তৈরি করুন
Tools: ManyChat, Chatbase, Dialogflow
Income: SaaS Model, Shopify Integration, Upwork
৫. AI আর্ট / NFT তৈরি করে বিক্রি করুন
Tools: Midjourney, DALLE, Runway ML
Income: OpenSea, Etsy, Gumroad
৬. হাই-ভ্যালু ব্লগ চালান AI দিয়ে
Tools: Jasper AI, WordPress, SurferSEO
Income: AdSense, Affiliate, Sponsored Content
৭. Canva বা Figma দিয়ে টেমপ্লেট বানিয়ে বিক্রি করুন
Tools: Canva Pro, Figma
Income: Etsy, Creative Market, Gumroad
৮. AI ফটো বানিয়ে স্টক সাইটে সেল করুন
Tools: Leonardo AI, Krea, Stockimg
Income: Shutterstock, Adobe Stock, Freepik
৯. AI দিয়ে মিউজিক বানান
Tools: Soundraw, Suno, AIVA
Income: Pond5, BeatStars, YouTube Channel
১০. AI-ওয়েবসাইট ডিজাইন সার্ভিস দিন
Tools: Wix ADI, 10Web, Framer AI
Income: Freelancing, Web Agency, Template Sales
১১. ভয়েসওভার ও ন্যারেশন সার্ভিস দিন
Tools: ElevenLabs, Murf, Speechelo
Income: Fiverr, Audiobooks, YouTube
১২. Explainer ভিডিও বানান AI দিয়ে
Tools: Pictory, InVideo, Synthesia
Income: SaaS Clients, Freelance, Shorts Monetization
১৩. AI দিয়ে গেম তৈরি করুন
Tools: Unity AI, Runway ML, ChatGPT
Income: Steam, Play Store, Patreon
১৪. প্রফেশনাল পডকাস্ট চালান
Tools: Descript, Podcastle, CastMagic
Income: Sponsorship, Substack, YouTube
১৫. SEO সার্ভিস দিন AI দিয়ে
Tools: Surfer SEO, SEMrush AI, NeuronWriter
Income: Fiverr, Local Clients, Monthly Retainer
💡 Bonus Tip:
AI টুল গুলো আপনি চাইলে একবারে ট্রাইও করতে পারেন – অনেকেই এখন Multiple Income Source তৈরি করছেন AI দিয়েই!
এই পোস্টটা Save করে রাখুন —
যখন সময় হবে তখন বসে বসে আইডিয়াগুলা এক এক করে রিসার্চ করে Action নিন।
আপনার ইনকাম সিস্টেম আপনি নিজেই তৈরি করবেন!
পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে ভুলবেন না!

Dropshipping Business Amazon FBA Mastermind Group from Bangladesh Digital Marketing BD

ASSIGNMENT HELP SERVICESNeed professional assistance with your academic work? Contact us today! What We Offer:We are a t...
14/04/2025

ASSIGNMENT HELP SERVICES

Need professional assistance with your academic work? Contact us today!



What We Offer:
We are a team of expert writers dedicated to delivering top-notch academic support tailored to your needs, including:
✅ Assignments
✅ Essays
✅ Theses
✅ Dissertations
✅ Online classes & exams

Why Choose Us?
📌 Affordable pricing.
📌 High-quality, plagiarism-free work.
📌 Timely delivery.
📌 Unlimited revisions.

Our Specializations Include:
🎓 Business Studies
🎓 Management
🎓 Marketing
🎓 Accounting
🎓 Finance
🎓 Economics
🎓 Research Proposals
🎓 Thesis Statements
🎓 Literature Reviews
🎓 Dissertations
🎓 Programming
🎓 Psychology
🎓 Engineering
🎓 Project Management
🎓 Statistics
🎓 Law
🎓 History
🎓 Computer Science
🎓 Pharmacy
🎓 Biosciences
🎓 Nursing
🎓 Lab Reports
🎓 Financial Statements
🎓 Health & Social Care
🎓 Online Quizzes & Exams

Let us help you achieve academic success!

Interested people in box me
Thank you!!!

📢 SOP Writing Service – বিদেশে উচ্চশিক্ষার প্রথম ধাপ!আপনার স্বপ্নের ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান? 🎓 কিন্তু SOP (Statemen...
13/04/2025

📢 SOP Writing Service – বিদেশে উচ্চশিক্ষার প্রথম ধাপ!

আপনার স্বপ্নের ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান? 🎓 কিন্তু SOP (Statement of Purpose) কীভাবে লিখবেন বুঝতে পারছেন না? 😟 চিন্তার কিছু নেই! আমরা আছি আপনার পাশে!

✅ সুবিধাসমূহ:
🔹 Unlimited Revision – যতবার দরকার সংশোধন করা হবে!
🔹 Payment After Submission – আগে সঠিক SOP, পরে পেমেন্ট!
🔹 Perfectly Structured SOP – ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড অনুযায়ী লেখা!
🔹 High Acceptance Rate – অভিজ্ঞ লেখকদের মাধ্যমে সফলতা নিশ্চিত!

📌 যেসব দেশে পড়তে যেতে চান?
🇺🇸 যুক্তরাষ্ট্র | 🇨🇦 কানাডা | 🇬🇧 যুক্তরাজ্য | 🇦🇺 অস্ট্রেলিয়া | 🇩🇪 জার্মানি | 🇪🇺 ইউরোপের অন্যান্য দেশ

💬 আপনার SOP নিয়ে পরামর্শ পেতে ইনবক্স করুন!
📩 এখনই যোগাযোগ করুন!

জন্ম_নিবন্ধনজন্ম নিবন্ধন করার জন্য আমাদের ইউপি সদস্যের পেছনে ঘুরতে ঘুরতে পায়ের সেন্ডেল ক্ষয়হয়।এখন আর ওনাদের পেছনে ঘুরতে ...
19/10/2021

জন্ম_নিবন্ধন
জন্ম নিবন্ধন করার জন্য আমাদের ইউপি সদস্যের পেছনে ঘুরতে ঘুরতে পায়ের সেন্ডেল ক্ষয়হয়।
এখন আর ওনাদের পেছনে ঘুরতে হবে না, দেশে এখন ডিজিটাল ইউ‌নিয়ন সেন্টার, অনলাইন সার্ভিস, চালু করা হয়েছে।

দোকানে বা নিজ মোবাইলে ঘরে বসে আপনি আপনার
নিজের বা শিশুর জন্ম নিবন্ধন করতে পারবেন। আর নয় ঘুরাঘুরি সেবা পাবে নিজ পরিবার✌️, নিচের লিংক গুলোতে ক্লিক করুন, আপনার প্রয়োজনিয় সেবা নিন,

★নতুন জন্ম নিবন্ধন আবেদন
http://bdris.gov.bd/br/application,

★জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন
http://bdris.gov.bd/br/correction,

★জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান
http://bdris.gov.bd/br/search](http://bdris.gov.bd/br/search...

★জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
http://bdris.gov.bd/br/application/status,

★জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
http://bdris.gov.bd/application/print,

★জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন
http://bdris.gov.bd/br/reprint

PVC Card for CORONA VACCINATED.VERY SMART FOR USING.KEEP EASILY INSIDE WALLET/POCKET.PRICE- ONLY 150/-(LIMITED TIME OFFE...
18/09/2021

PVC Card for CORONA VACCINATED.
VERY SMART FOR USING.
KEEP EASILY INSIDE WALLET/POCKET.
PRICE- ONLY 150/-(LIMITED TIME OFFER)

অভিভাবকদের প্রতি ( ৬ষ্ট থেকে দ্বাদশ)বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়  জাতীয়তা  সনদের  মতো  প্রত‍্যেক শিক্ষার্থীকে  একট...
25/05/2021

অভিভাবকদের প্রতি ( ৬ষ্ট থেকে দ্বাদশ)

বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় জাতীয়তা সনদের মতো প্রত‍্যেক শিক্ষার্থীকে একটি ডিজিটাল কার্ড ( প্লাস্টিকের এটি এম/ স্মার্ট কার্ডের মতো ) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ।

এই আই ডিতে ডিজিটাল ভাবে শিক্ষার্থীর যাবতীয় তথ‍্য পাওয়া যাবে। এই আই ডির নাম ইউনিক আই ডি।

সেখানে প্রত‍্যেক শিক্ষার্থীর জন‍্য আলাদা একটা রোল নম্বর থাকবে। এই রোল নম্বরটি সারাজীবন প্রত‍্যেক ক্লাসে ব‍্যবহার করতে হবে এবং একই থাকবে ।

এখন থেকে ক্লাসে কোন রোল এক, দুই , তিন থাকবে না। এটা হবে বিশাল বড় একটা রোল নম্বর যেটা মোবাইল নম্বরের মতো।

এই মহৎ ও কঠিন কাজ করার জন‍্য চার পৃষ্ঠার একটা ফরম পূরণ করে শীঘ্রই স্কুলে জমা দিতে হবে ( স্কুল থেকে বলবে )। অনেক স্কুলে কাজ শুরু হয়ে গেছে। তাই বলার আগে রেডি করে রাখতে পারেন অথবা প্রয়োজনীয় কাগজ পত্র প্রস্তুত করে রাখতে পারেন ।

এখানে সমস্যা হতে পারে শুধু জন্মনিবন্ধন নিয়ে। কারণ, যাদের বাসায় হাতে লেখা জন্ম নিবন্ধন সনদ আছে সেটি গ্রহণযোগ্য হবে না। ডিজিটাল লাগবে।

তার মানে , জন্মনিবন্ধন অবশ্যই অনলাইন করা থাকতে হবে। যাদের জন্মনিবন্ধন অনলাইন করা নাই। তারা শীঘ্রই করে নিবেন ।

আর একটা কথা মনে রাখবেন, ছবির বেকগ্রাউন্ড অবশ‍্যই সাদা হতে হবে।

রক্তের গ্রুফ প্রমাণের জন‍্য মেডিকেল বা প‍্যাথলজি সার্টিফিকেট লাগবে।।

জন্ম নিবন্ধন সংক্রান্ত কোন সংশোধন কাজে নিচের লিঙ্কগুলোতে ক্লিক করে আপনার প্রয়োজনীয় সেবা নিতে পারবেন।

★নতুন জন্ম নিবন্ধন আবেদন
http://bdris.gov.bd/br/application,

★জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন
http://bdris.gov.bd/br/correction,

★জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান
http://bdris.gov.bd/br/search](http://bdris.gov.bd/br/search...

★জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
http://bdris.gov.bd/br/application/status,

★জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
http://bdris.gov.bd/application/print,

★জন্ম নিবন্ধন সনদ পুনঃমুদ্রন
http://bdris.gov.bd/br/reprint/add,

কপি( সংগৃহীত)

আপনি কি আপনার প্রতিষ্টানের জন্য ওয়েবসাইট তৈরী করার কথা ভাবছেন ?গ্যারান্টিসহ আমরা আপনাকে দিচ্ছি 👉✔️ সময় উপযোগী  ডিজাইনের ...
03/05/2021

আপনি কি আপনার প্রতিষ্টানের জন্য ওয়েবসাইট তৈরী করার কথা ভাবছেন ?

গ্যারান্টিসহ আমরা আপনাকে দিচ্ছি 👉

✔️ সময় উপযোগী ডিজাইনের নিশ্চয়তা
✔️ সম্পূর্ণ ডাইনামিক
✔️ কাস্টমাইজেবল
✔️ বেটার পারফরমেন্স
✔️ ১০০ ভাগ রেস্পসিভ ও এস, ই,ও ফ্রেন্ডলি ওয়েবসাইট
✔️ সিকিউরিটি গ্যারেন্ট্যাড
✔️ ১ বছর ফ্রী ডোমেইন ও হোস্টিং

আমাদের ডেভেলপমেন্ট চার্জ ৫,০০০ টাকা থেকে শুরু
আমরা কাজের ক্ষেত্রে ১০০% মান নিয়ন্ত্রন করে থাকি যেখানে আপনার ব্যবসার প্রসার হবে দ্রুত।

আমরা যে ধরনের ওয়েবসাইট করে থাকি:-
✪ বিজনেস ওয়েবসাইট (Business Website)
✪ শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট (School/College/University Website)
✪ ব্যাক্তিগত ওয়েবসাইট (Personal Website)
✪ ব্লগ ওয়েবসাইট (Blog Website)
✪ ট্রেইনিং প্রতিষ্ঠান/কোচিং সেন্টার ওয়েবসাইট (Training Institution Website)
✪ ই-কমার্স ওয়েবসাইট (eCommerce Website)
✪ নিউজপেপার ওয়েবসাইট (Newspaper Website)
✪ ট্যুর/পিকনিক/রিসোর্ট ওয়েবসাইট (Tour/Resort/Picnic Website)
✪ হোটেল ও পর্যটন ওয়েবসাইট (Hotel & Travel Agency Website)
✪ ইভেন্ট ম্যানেজমেন্ট ওয়েবসাইট (Even Management Website)
✪ ফার্নিচার কোম্পানী ওয়েবসাইট (Furniture Company Website)
✪ রিয়েল ইস্টেট কোম্পানী ওয়েবসাইট (Real Estate Company Website)
✪ ইঞ্জিনিয়ারিং/টেকনিক্যাল/ কন্সট্রাকশন কোম্পানী ওয়েবসাইট (Engineering/Technical/Construction Website)
✪ গ্রুপ অব কোম্পানী ওয়েবসাইট (Group of Company Website)
✪ বায়িং হাউজ/গার্মেন্টস এসোসিয়েশন ওয়েবসাইট (Garments & Fashion House Website)
✪ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানী ওয়েবসাইট (Interior Design Company Website)
✪ মার্কেটিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ওয়েবসাইট (Marketing & Even Management Website)
✪ ল-ফার্ম ওয়েবসাইট (Law Firm Website)
✪ হাসপাতাল/ ক্লিনিক ওয়েবসাইট (Hospital/Clinic Website)
✪ ফাইনেন্সিয়াল এসোসিয়েশন ওয়েবসাইট (Financial Association Website)
✪ এনজিও এবং সামাজিক কার্যক্রম সংবলিত ওয়েবসাইট (NGO Website)

বিস্তারিত জানতে পেইজে ইনবক্স করুন।

আপনি কি আপনার কোম্পানির বা ব্যবসার জন্য প্রফেশনাল ও ইউনিক Logo ডিজাইন, Business Card ডিজাইন নিয়ে চিন্তিত?✅আপনি কি বিজনেস...
03/05/2021

আপনি কি আপনার কোম্পানির বা ব্যবসার জন্য প্রফেশনাল ও ইউনিক Logo ডিজাইন, Business Card ডিজাইন নিয়ে চিন্তিত?

✅আপনি কি বিজনেস পেজ এর জন্য কভার ফটো, প্রোফাইল ফটো ডিজাইন করতে চান?

📈আমাদের রয়েছে দক্ষ ডিজাইনার টিম। একটি ইউনিক প্রফেশনাল লগো ডিজাইন ও বিজনেস পেজ আপনার ব্যবসাকে বহুগুণে প্রসারিত ও ত্বরান্বিত করবে।
✅✅এক নজরে আমাদের সার্ভিস সমূহঃ
👉 লোগো ডিজাইন
👉 সোস্যাল পেজ এর জন্য ব্যানার, কভার ফটো, প্রোফাইল ফটো ডিজাইন।
🎈🎈ফেসবুক বিজনেস পেজ ফুল সেট-আপ প্যাকেজ📢📢:
এই প্যাকেজ এ যা থাকছে-
✅ ফেসবুক বিজনেস পেজ তৈরি,তৈরি করা পেইজ কিন্তু সেটাপ নেই তা ও আমরা সেট করে দিবো।
✅ ইউনিক বিজনেস লোগো ডিজাইন
✅ কাভার ফটো ডিজাইন
✅ বিজনেস রিলেটেড ২ টি আকর্ষণীয় কন্টেন্ট/পোষ্ট তৈরি।

একটি ফেইসবুক পেইজ শুধু ব্যবসা নয়, আপনার সৃজনশীলতাকে তুলে ধরতে পারে সকলের মাঝে।

Hi🌹🌹🌹,Welcome to Farhana Creative IT World. We are from Dhaka & a team of professional Content Writer and Creative Graph...
02/05/2021

Hi🌹🌹🌹,

Welcome to Farhana Creative IT World. We are from Dhaka & a team of professional Content Writer and Creative Graphics Designer. We can provide quality service to meet up your need. My works speaks for itself and an excellent price that must satisfy you.

Following Services included in our work:

🏵️ SOCIAL MEDIA MANAGEMENT, Which includes face book page creation, Logo Creation, Exclusive design, Increase follower and also You tube Channel Design & Set Up.

🏵️ GRAPHICS DESIGNING, Includes Logo/Cover Photo/ Brochure/ Leaflet/ Intro/ Wedding & Travel Video etc..

🏵️ CREATIVE WRITING, Includes SOP Writing, Professional Resume/CV Writing, Article/Blog writing, Press Release Writing etc..

🏵️ T-SHIRT/CAP/MUG/MASK DESIGN & PRINT FOR CORPORATE EVENTS.

So, whatever the topic, we will try our level best to make completely satisfy by our works & best affordable price in the country, InshAllah.

CUSTOMER SATISFACTION IS OUR MOTTO.

Regards.

Address

Mirpur, Section/6
Mirpur
1207

Telephone

+8801711636140

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farhana Creative It World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Farhana Creative It World:

Share