অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু

  • Home
  • Bangladesh
  • Jessore
  • অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু

অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু Bangladesh Nationalist Party-BNP 🌾
"সভাপতি, যশোর জেলা বিএনপি"
"সদস্য, জাতীয় নির্বাহী কমিটি।🇧🇩

মণিরামপুর বিএনপির সাবেক সভাপতি মোঃ মুছা'র প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মণিরামপুর প্রতিনিধি:যশো...
04/10/2026

মণিরামপুর বিএনপির সাবেক সভাপতি মোঃ মুছা'র প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মণিরামপুর প্রতিনিধি:যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মণিরামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম আলহাজ্ব মো. মুছার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেল ৪টায় মণিরামপুর শহীদ মশিউর রহমান অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মফিজুর রহমান মফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম (রবু)।

এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, জিএম মিজানুর রহমান, মোতালেব গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, খান শফিয়ার রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাবেক সিনিয়র সহ-সভাপতি সন্তোষ স্বর, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, বিএনপি নেতা ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. কামরুজ্জামান শাহীন, বিএনপি নেতা মঈনুল ইসলাম মঈনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান, পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হুসাইন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজী, সদস্য সচিব মাস্টার হুমায়ুন কবির, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব মাসুদ হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, শ্রমিক দলের সভাপতি মোমিন হোসেন, কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান নাজীম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন, পৌর ছাত্রদলের সদস্য এনজেল পারভেজ রিফাতসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মরণসভা শেষে মরহুম আলহাজ্ব মো. মুছার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও নেতাকর্মীদের প্রতি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মরহুমের দুই সন্তান বিএনপি নেতা কামরুজ্জামান শাহীন ও মঈনুল ইসলাম মঈন। একই সঙ্গে তারা তাদের পিতার রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

“যারা মানুষের জন্য কাজ করে যায়, তারা কখনো মরে না; তারা মানুষের হৃদয়ে বেঁচে থাকে চিরদিন।”🕊️ গভীর শ্রদ্ধাঞ্জলি 🕊️মনিরামপুর...
28/09/2026

“যারা মানুষের জন্য কাজ করে যায়, তারা কখনো মরে না; তারা মানুষের হৃদয়ে বেঁচে থাকে চিরদিন।”

🕊️ গভীর শ্রদ্ধাঞ্জলি 🕊️

মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান
আলহাজ্ব মো. মুছা ভাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।

আপনার ন্যায়পরায়ণতা, সততা, মানবিকতা ও সামাজিক অবদান আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে। মানুষের কল্যাণে আপনার অবদান ও ভালোবাসা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

মহান আল্লাহর দরবারে আপনার রূহের মাগফেরাত কামনা করছি।

আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

আমিন। 🤲

যশোর জেলা বিএনপি'র সাবেক সফল সভাপতি মরহুম চৌধুরী শহিদুল ইসলাম নয়ন-চাচার ১৬তম মৃত্যুবার্ষিকীতে যশোর জেলা বিএনপির আয়োজনে দ...
27/09/2026

যশোর জেলা বিএনপি'র সাবেক সফল সভাপতি মরহুম চৌধুরী শহিদুল ইসলাম নয়ন-চাচার ১৬তম মৃত্যুবার্ষিকীতে যশোর জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,

অধ্যাপক নার্গিস বেগম
ভাইস-চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

এড. সৈয়দ সাবেরুল হক সাবু
সভাপতি, যশোর জেলা বিএনপি।

দেলোয়ার হোসেন খোকন
সাধারণ-সম্পাদক , যশোর জেলা বিএনপি।

প্রেস বিজ্ঞপ্তি।আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার—যশোর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি, গণমানুষের নেতা মরহুম শহিদুল ইসলাম চ...
26/09/2026

প্রেস বিজ্ঞপ্তি।
আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার—যশোর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি, গণমানুষের নেতা মরহুম শহিদুল ইসলাম চৌধুরী (নয়ন চৌধুরী) চাচার ১৬তম মৃত্যুবার্ষিকীতে আছর বাদ লালদীঘির পাড় দলীয় কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে সকলের উপস্থিতি একান্ত কাম্য।

ধন্যবাদান্তে,

এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু
সভাপতি, যশোর জেলা বিএনপি।

দেলোয়ার হোসেন খোকন
সাধারণ-সম্পাদক, যশোর জেলা বিএনপি।

আজ শংকরপুর পশু হাসপাতালের পাশে একটি রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় বিদ্যুৎ,জ্বালানি ও খন...
25/09/2026

আজ শংকরপুর পশু হাসপাতালের পাশে একটি রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত।

উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন খোকন সহ নেতৃবৃন্দ।

শত ব্যাস্ততার মাঝেও আমার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন দুর থেকে এবং চিকিৎসার ব্যবস্থা করেছেন, আজ যশোরে পৌছে  হাসপাতালে আসেন ...
18/09/2026

শত ব্যাস্ততার মাঝেও আমার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন দুর থেকে এবং চিকিৎসার ব্যবস্থা করেছেন, আজ যশোরে পৌছে হাসপাতালে আসেন যশোরের গণমানুষের নেতা বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনলয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত,
এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন খোকন।

যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জনাব ইয়াকুব কবির অসুস্থ অবস্থায় নিজ বাসায় চিকিৎসাধীন।তার চিকিৎসার সার্বিক ...
10/09/2026

যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জনাব ইয়াকুব কবির অসুস্থ অবস্থায় নিজ বাসায় চিকিৎসাধীন।

তার চিকিৎসার সার্বিক খোজ খবর নিতে দেখতে যান যশোর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি এডএ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু।

শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি চিকিৎসাধীন জনাব আমিনুর রহমান নেদাকে দেখতে ও তার চিকিৎসার সার্বিক খোজখবর নিতে যান-যশোর জে...
07/09/2026

শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি চিকিৎসাধীন জনাব আমিনুর রহমান নেদাকে দেখতে ও তার চিকিৎসার সার্বিক খোজখবর নিতে যান-যশোর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে যশোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা।প্রধান অতিথি: অধ্যাপিকা...
05/09/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে যশোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা।
প্রধান অতিথি: অধ্যাপিকা নার্গিস বেগম।
ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

সভাপতিত্ব করেন: এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু।
সভাপতি, যশোর জেলা বিএনপি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপশহর ইউনিয়নের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপশ...
02/09/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপশহর ইউনিয়নের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপশহর ইউনিয়নের সকল প্রয়াত নেতার কবর জিয়ারত এবং রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুসহ সদর উপজেলা বিএনপি্র, সহযোগী অঙ্গসংগঠন এবং ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তারিখ: ২ সেপ্টেম্বর ২০২৬ ইং

Address

Jessore
7401

Alerts

Be the first to know and let us send you an email when অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share