16/11/2025
De Facto, De Jure, Amicus Cure, WIPO, Constitutional Name of Bangladesh
ভাইভার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরসহ দিলাম:
১। De Facto
Meaning:
In fact or in reality — বাস্তবে যা ঘটছে বা বিদ্যমান আছে, যদিও আইনগতভাবে স্বীকৃত নাও হতে পারে।
Factual Recognition is known as De Facto.
Example:
কোনও দেশের বাস্তবিক শাসক যদি সেনাবাহিনী হয়, কিন্তু আইনগত বৈধতা নেই, এটা de facto government।
২। De Jure
Meaning:
By law or legally rightful আইনগতভাবে যেটা সত্য বা স্বীকৃত। Legal Recognition is known as De Jure.
Example:
সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকার হলো De Jure government
জমির রেকর্ডে যার নাম আছে, সে De Jure owner।
৩। প্রশ্ন বর্তমান সরকার De Facto or De Jure?
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তী সরকার গঠনের কোনো বিধান না থাকায় উল্লিখিত প্রশ্নের বিষয়ে বাংলাদেশের সংবিধানের ১০৬ অনুচ্ছেদে প্রদত্ত উপদেষ্টামূলক এখতিয়ার প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করে যে, রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্ত অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করতে পারবেন। মহামান্য রাষ্ট্রপতি উক্তরূপে নিযুক্ত প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের শপথ পাঠ করাতে পারবেন।
সুতরাং এই সরকার হলো De jure Govt.
৪। WIPO হলো World Intellectual Property Organization
(বিশ্ব মেধাস্বত্ব সংস্থা)
WIPO সারা বিশ্বের:
পেটেন্ট (Patent)
কপিরাইট (Copyright)
ট্রেডমার্ক (Trademark)
ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন
জিআই (Geographical Indication)
মেধাস্বত্ব অধিকার (IP Rights)
এগুলোকে সুরক্ষা এবং আন্তর্জাতিকভাবে সমন্বয় করার কাজ করে।
৫। What is amicus curiae?
Ans: Amicus curiae is a Latin term meaning "friend of the court."
বোনাস:
৬। The Constitution of the People’s Republic of Bangladesh.
৭। People's Republic of Bangladesh (Art. 1)