A3 Global Work permit & Immigration

A3 Global Work permit & Immigration আসসালামু আলাইকুম!
এখানে ওয়ার্ক পারমিট, ভিসার আবেদন, বিভিন্ন দেশের ইমিগ্রেশন নিয়মাবলী, এবং এই সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব।

30/09/2026
📢 প্রবাসীদের জন্য জরুরি তথ্য!বিএমইটি (BMET) ইমিগ্রেশন ক্লিয়ারেন্স ও ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের সরকারি ফি বাড়ানো হয়...
28/09/2026

📢 প্রবাসীদের জন্য জরুরি তথ্য!

বিএমইটি (BMET) ইমিগ্রেশন ক্লিয়ারেন্স ও ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের সরকারি ফি বাড়ানো হয়েছে। আগে যেখানে এই ফি ছিল ৩,৫০০ টাকা, এখন তা বাড়িয়ে করা হয়েছে ৫,৫০০ টাকা।

তাই যারা নতুন করে প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বা ক্লিয়ারেন্সের কাজ করছেন, তারা এই নতুন ফির বিষয়টি মাথায় রাখুন।

দালাল বা মধ্যস্বত্বভোগীদের খপ্পরে পড়ে অতিরিক্ত টাকা লেনদেন করবেন না।

যেকোনো তথ্যের জন্য সরাসরি 'আমি প্রবাসী' অ্যাপ বা বিএমইটি-এর অফিসিয়াল পোর্টাল ব্যবহার করুন। নিরাপদ ও বৈধ উপায়ে প্রবাসে যান।

24/09/2026

🇮🇪 আয়ারল্যান্ডে চাকরি করতে চান? দালাল ছাড়া সম্ভব

বিদেশে ক্যারিয়ার গড়ার স্বপ্ন অনেকেরই থাকে। বিশেষ করে ইউরোপে চাকরি করার পাশাপাশি পরিবার নিয়ে বসবাস করার ইচ্ছা অনেকের।

কিন্তু আয়ারল্যান্ডে চাকরি খুঁজতে গিয়ে অনেকেই বিভিন্ন এজেন্ট বা মধ্যস্থতাকারীর শরণাপন্ন হন। অথচ সঠিক তথ্য জানা থাকলে নিজেই চাকরি খোঁজা এবং ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার প্রক্রিয়া শুরু করতে পারেন।

আজকের পোস্টে থাকছে আয়ারল্যান্ডে চাকরি, ওয়ার্ক পারমিট এবং আবেদন প্রক্রিয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

💼 আয়ারল্যান্ডে কাজ করতে কী কী লাগবে?

সাধারণভাবে দুটি বিষয় গুরুত্বপূর্ণ:

🔹 Employment Permit: আয়ারল্যান্ডে বৈধভাবে কাজ করার অনুমতি। চাকরির ধরন ও যোগ্যতা অনুযায়ী উপযুক্ত পারমিটের জন্য আবেদন করতে হয়।

🔹 Entry Vi-sa: বাংলাদেশের নাগরিকদের আয়ারল্যান্ডে প্রবেশের জন্য সাধারণত উপযুক্ত ভিসার প্রয়োজন হয়।

🛂 কোন কোন Work Permit-এর সুযোগ রয়েছে?

আয়ারল্যান্ডে চাকরির ক্ষেত্রে প্রধানত দুটি Employment Permit নিয়ে জানা জরুরি।

১️ Critical Skills Employment Permit (CSEP)

IT, Engineering, Healthcare ও Finance-এর মতো নির্দিষ্ট দক্ষতাভিত্তিক পেশায় এই পারমিটের সুযোগ রয়েছে।

এ ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতা, চাকরির ধরন ও বেতনের শর্ত পূরণ করতে হয়।

নির্দিষ্ট সময় পর Stamp 4-এর জন্য আবেদন করার সুযোগ তৈরি হতে পারে। পরিবার নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিছু সুবিধা রয়েছে।

২️ General Employment Permit (GEP)

বিভিন্ন ধরনের পেশায় এই পারমিটের সুযোগ রয়েছে। তবে সব চাকরি এর আওতায় পড়ে না।

চাকরির ধরন, বেতন ও অন্যান্য শর্ত পূরণ করতে হয়।

🛣️ আবেদন প্রক্রিয়া সাধারণত যেভাবে এগোয়

আয়ারল্যান্ডে চাকরি ও ওয়ার্ক পারমিটের প্রক্রিয়াটি সাধারণত কয়েকটি ধাপে সম্পন্ন হয়।

ধাপ ১: আয়ারল্যান্ডে উপযুক্ত চাকরি খুঁজে Job Offer পেতে হবে।

ধাপ ২: চাকরির ধরন ও যোগ্যতা অনুযায়ী Employment Permit-এর জন্য আবেদন করতে হবে।

ধাপ ৩: পারমিট অনুমোদিত হলে প্রয়োজনীয় Entry Visa-এর জন্য আবেদন করতে হবে।

ধাপ ৪: আয়ারল্যান্ডে পৌঁছে প্রযোজ্য নিয়ম অনুযায়ী Immigration Registration সম্পন্ন করতে হবে।

🔎 কোথায় চাকরি খুঁজবেন?

নিজেই চাকরি খোঁজার জন্য কয়েকটি পরিচিত প্ল্যাটফর্ম:

🔗 Jobs.ie
🔗 IrishJobs.ie
🔗 LinkedIn Jobs
🔗 আয়ারল্যান্ড সরকারের Employment Permits ওয়েবসাইট

চাকরির বিজ্ঞপ্তি দেখার সময় নিয়োগকর্তা বিদেশি প্রার্থী নিয়োগে আগ্রহী কি না এবং পারমিটের শর্ত পূরণ করা সম্ভব কি না, তা যাচাই করা জরুরি।

💰 আবেদন করতে কত খরচ হতে পারে?

General Employment Permit-এর ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য আবেদন ফি €1,000 পর্যন্ত হতে পারে। Entry Visa-এর ফি সাধারণত €60 (Single Entry) বা €100 (Multiple Entry)।

পারমিটের খরচ কে বহন করবে, তা চাকরির চুক্তি ও প্রযোজ্য নিয়মের ওপর নির্ভর করে।

*মনে রাখবেন:* চাকরি বা ভিসার নিশ্চয়তা দিয়ে কেউ বড় অঙ্কের টাকা চাইলে আগে ভালোভাবে যাচাই করুন। কোনো চাকরি বা ওয়ার্ক পারমিট নিশ্চিত নয়।

⚠️ গুরুত্বপূর্ণ সতর্কতা

বিদেশে চাকরি করার ক্ষেত্রে শুধু Job Offer পেলেই হবে না। চাকরিটি বৈধ কি না, নিয়োগকর্তা নির্ভরযোগ্য কি না এবং আপনি সংশ্লিষ্ট Work Permit-এর যোগ্য কি না, তা নিশ্চিত হওয়া জরুরি।

সরকারি ওয়েবসাইট থেকে সর্বশেষ নিয়ম জেনে নিন।

🌍 শেষ কথা

বিদেশে ক্যারিয়ার গড়ার পরিকল্পনা থাকলে প্রথম কাজ হলো সঠিক তথ্য জানা।

আয়ারল্যান্ডে চাকরি করতে চাইলে আগে নিজের যোগ্যতা অনুযায়ী উপযুক্ত চাকরি খুঁজুন, নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করুন এবং বৈধ প্রক্রিয়ায় আবেদন করুন।

আপনার পরিচিত কেউ যদি আয়ারল্যান্ডে কাজ করতে আগ্রহী হন, পোস্টটি তাঁর সঙ্গে শেয়ার করতে পারেন।

#বিদেশেচাকরি #ইউরোপেক্যারিয়ার

16/09/2026

🇦🇪 ★ দুবাই ★ দুবাই ★ 🇦🇪

📢 জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি

দুবাইয়ের TRANSGUARD কোম্পানিতে দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগ চলছে।

📌 ভি-সা: Work Permit Vi-sa
👥 নিয়োগ সংখ্যা: মাত্র ৫০ জন
🎯 নিয়োগ: ইন্টার-ভিউ ছাড়া সরাসরি নিয়োগ

🔧 চাক-রির পদ: Warehouse Worker

💰 বেতন ও সুযোগ-সুবিধা

💵 বেতন: ১,২০০ দিরহাম/মাস
⏰ ডিউটি: ১০ ঘণ্টা
🏠 থাকা: কোম্পানি প্রদান করবে
🍽️ খাবার: নিজ খরচে

📄 প্রয়োজনীয় ডকুমেন্টস
✔️ পাস-পোর্ট
✔️ ছবি
✔️ পুলিশ ক্লিয়ারেন্স

⏳ ভি-সা প্রসেসিং সময়: প্রায় ৩০ দিন

✅ আবেদনের সুবিধা
✔️ সরাসরি Work Per-mit Vi-sa
✔️ ইন্টার-ভিউ ছাড়া নিয়োগ
✔️ স্বচ্ছ প্রসেসিং
✔️ নির্ভরযোগ্য ও নিরাপদ সার্ভিস

যোগাযোগঃ 01630-887316

মালয়েশিয়া কলিং সংক্রান্ত অফিসিয়াল নির্দেশনা
14/09/2026

মালয়েশিয়া কলিং সংক্রান্ত অফিসিয়াল নির্দেশনা

12/09/2026

📢 ইন্টারভিউ প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

বিশেষ করে Electrician, Plumber এবং Pipe Fitter প্রার্থীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে—অনেকেই বাস্তবে ভালো কাজ জানেন, কিন্তু ইন্টারভিউতে কিছু Basic Technical Question-এর উত্তর দিতে না পারায় যোগ্যতা থাকা সত্ত্বেও সিলেক্ট হতে পারছেন না।

তাই ইন্টারভিউয়ের আগে Short Basic Technical Training নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

🔧 ট্রেনিংয়ে যেসব বিষয়ে ধারণা দেওয়া হবে:

🔹 Measurement Tape চেনা ও ব্যবহার
🔹 Inch, CM ও MM-এর মাপ বোঝা
🔹 সঠিকভাবে মাপ নেওয়া ও মাপ পড়া
🔹 Cable Tray সম্পর্কে প্রাথমিক ধারণা
🔹 বিভিন্ন Tools-এর নাম ও ব্যবহার
🔹 Basic Electrical / Plumbing Technical Terms
🔹 Safety Rules ও PPE সম্পর্কে ধারণা
🔹 Drawing / Basic Layout বোঝার ধারণা

⚡ Electrician – সম্ভাব্য টেকনিক্যাল বিষয়

MCB, MCCB, RCCB, Phase, Neutral, Earth, Earthing, Cable Size, Multimeter, Voltage, Current, Resistance, Cable Tray, Conduit ইত্যাদি।

🚰 Plumber – সম্ভাব্য টেকনিক্যাল বিষয়

PVC, CPVC, PPR, GI Pipe, Pipe Size, Elbow, Tee, Reducer, Coupling, Valve, Ball Valve, Gate Valve, Pipe Joint, Leakage, Water Pressure, Drainage, Pipe Slope ইত্যাদি।

🔩 Pipe Fitter – সম্ভাব্য টেকনিক্যাল বিষয়

Pipe Diameter, Fl**ge, Gasket, Reducer, Elbow, Pipe Alignment, Pipe Support, Pipe Cutting, Grinding, Drawing ও Safety ইত্যাদি।

📌উপরের বিষয়গুলো শুধু একটি প্রাথমিক ধারণা।
ভর্তি হওয়ার পর প্রশিক্ষণের মাধ্যমে বিষয়গুলো বিস্তারিতভাবে এবং হাতে-কলমে শেখানো হবে, যাতে প্রার্থীরা ইন্টারভিউয়ের পাশাপাশি বাস্তব কাজের জন্যও ভালোভাবে প্রস্তুত হতে পারেন।

🎯 শুধু কাজ জানলেই হবে না—ইন্টারভিউতে নিজের দক্ষতা সঠিকভাবে উপস্থাপন করাও জানতে হবে।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when A3 Global Work permit & Immigration posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share