18/09/2026
অস্ট্রেলিয়ার মাইগ্রেশন নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত: বাংলাদেশি শিক্ষার্থী ও সম্ভাব্য মাইগ্র্যান্টদের কী জানা জরুরি?
১৮ সেপ্টেম্বর ২০২৬ | Migration Update
অস্ট্রেলিয়ার মাইগ্রেশন নীতি আবারও জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। গতকাল Home Affairs Minister Tony Burke নতুন কিছু migration measures ঘোষণা করেছেন। একই সময়ে Coalition, One Nation এবং Greens-ও migration নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে। সামনে (in 2008) ফেডারেল & (in 2026) State নির্বাচন থাকায় এই নীতিগুলো আন্তর্জাতিক শিক্ষার্থী, Temporary Graduate visa holder এবং skilled migrant-দের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা দরকার—Net Overseas Migration (NOM) কমানো এবং Permanent Migration Program কমানো একই বিষয় নয়। বর্তমান সরকারের লক্ষ্য হলো NOM ২০২৬–২৭ অর্থবছরে প্রায় 245,000 এবং ২০২৭–২৮ সালে 225,000-এ নামিয়ে আনা।
অন্যদিকে ২০২৬–২৭ সালের Permanent Migration Program 185,000 places, যার 132,240-এর বেশি Skill stream-এ রাখা হয়েছে।
Labor Government:
International Student-দের জন্য বড় পরিবর্তন
Labor Government-এর নতুন ঘোষণায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে student visa এবং temporary migration-এ।
সরকার বলেছে, অধিকাংশ international student এবং Temporary Graduate visa holder ভবিষ্যতে spouse বা family member-কে secondary applicant হিসেবে সঙ্গে আনতে পারবেন না। যারা ইতোমধ্যে পরিবারসহ অস্ট্রেলিয়ায় আছেন, তাদের পরিবার আলাদা করার পরিকল্পনা নেই। Pacific ও ASEAN দেশের নাগরিক এবং কিছু নির্দিষ্ট course—যেমন PhD—এর ক্ষেত্রে exception রাখার কথা বলা হয়েছে।
এটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ Pacific বা ASEAN-এর সদস্য নয়। ফলে ঘোষিত policy শেষ পর্যন্ত বর্তমান রূপে কার্যকর হলে, সাধারণ Bachelor, Master বা VET student-এর spouse/dependent নেওয়ার সুযোগ উল্লেখযোগ্যভাবে সীমিত হতে পারে। তবে final regulations এবং commencement date না দেখে কোনো existing বা proposed application সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
আরেকটি বড় পরিবর্তন হচ্ছে “visa hopping” নিয়ন্ত্রণ। Course change করলে নতুন student visa-এর প্রয়োজন হতে পারে এবং একটি course শেষ করার পর পরবর্তী study সাধারণত higher qualification level-এর দিকে যেতে হবে। অর্থাৎ Bachelor শেষ করে Master করা একটি স্বাভাবিক progression হতে পারে, কিন্তু শুধুমাত্র Australia-তে থাকার সময় বাড়ানোর জন্য lower-level course-এ যাওয়া অনেক কঠিন হতে পারে।
ভবিষ্যতের Visitor Visa-তেও সাধারণভাবে No Further Stay condition দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর অর্থ, “visitor visa নিয়ে Australia গিয়ে পরে onshore student বা অন্য visa apply করব”—এই strategy-এর ওপর ভবিষ্যতে নির্ভর করা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হবে। Protection visa-এর ক্ষেত্রে আলাদা statutory position থাকবে।
সরকার জানিয়েছে, এসব পরিবর্তনের কিছু regulatory process-এর মাধ্যমে ধাপে ধাপে বাস্তবায়িত হবে। তাই announcement এবং law already in force—এই দুই বিষয়কে এক মনে করা ঠিক হবে না।
Skilled Migrants-এর জন্য ছবিটি ভিন্ন
Student migration কঠোর করার পাশাপাশি Labor Government skilled migration সম্পূর্ণ বন্ধ বা ব্যাপকভাবে কমানোর কথা বলছে না। বরং processing priority আরও targeted হচ্ছে।
২৫ জুলাই ২০২৬ থেকে কার্যকর Ministerial Direction 119 অনুযায়ী law enforcement ও defence-এর পর construction, healthcare এবং teaching occupation-গুলো উচ্চ processing priority পাচ্ছে। একইসঙ্গে Australia-তে অবস্থানরত applicant-রা offshore applicant-দের তুলনায় processing priority পাচ্ছেন। সাম্প্রতিক ঘোষণায় healthcare, construction, education, resources, agriculture, aquaculture ও fishing-এর মতো sector-কেও priority framework-এর মধ্যে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
বাংলাদেশ থেকে যারা doctor, nurse, allied health professional, teacher, engineer, construction professional বা skilled trade worker, তাদের ক্ষেত্রে তাই “Australia migration বন্ধ হয়ে যাচ্ছে”—এমন সিদ্ধান্ত সঠিক নয়। বরং system আরও skills-focused এবং selective হচ্ছে।
Liberal–National Coalition:
কম migration, housing-এর সঙ্গে intake যুক্ত করার পরিকল্পনা
বর্তমান Coalition-এর ঘোষিত policy হলো Net Overseas Migration-কে নতুন বাড়ি নির্মাণের সংখ্যার নিচে সীমাবদ্ধ রাখা। Coalition বলেছে, migration level housing capacity-এর সঙ্গে যুক্ত করা হবে এবং skilled program-এ Australia-র প্রয়োজনীয় occupation-কে বেশি গুরুত্ব দেওয়া হবে।
Opposition Leader Angus Taylor-এর সাম্প্রতিক বক্তব্যে international students, Working Holiday Makers এবং post-study work visas-এ “modest reductions”-এর কথাও বলা হয়েছে। Coalition আরও বলছে Australian Values Statement-কে enforceable visa condition করা হবে এবং immigration screening ও compliance কঠোর করা হবে।
তবে Coalition-এর সম্পূর্ণ আগামী নির্বাচনী migration package এখনও final হয়নি; Shadow Immigration team আরও বিস্তারিত policy প্রকাশের কথা বলেছে।
বাংলাদেশি student ও graduate-দের জন্য এর অর্থ হলো—Coalition ক্ষমতায় এলে বর্তমান ঘোষিত direction অনুসারে student এবং post-study migration volume কিছুটা কমানো হতে পারে, কিন্তু skilled workers-এর জন্য targeted pathways বজায় রাখার কথাও তারা বলছে।
One Nation:
সবচেয়ে বড় সংখ্যাগত reduction proposal
One Nation ১৪ সেপ্টেম্বর ঘোষণা করেছে যে তারা ক্ষমতায় গেলে প্রথম তিন বছরে net-negative migration অর্জনের লক্ষ্য নেবে এবং 750,000-এর বেশি temporary visas কমানোর পরিকল্পনা করবে।
ABC-এর রিপোর্ট অনুযায়ী, তাদের proposal-এর মধ্যে international student intake বর্তমানের প্রায় এক-তৃতীয়াংশে নামানো এবং skilled migrants-এর family visas উল্লেখযোগ্যভাবে সীমিত করার পরিকল্পনাও রয়েছে।
এই proposal বাস্তবায়িত হলে student, graduate এবং temporary skilled migration-এর ওপর অন্য প্রধান দলগুলোর বর্তমান প্রস্তাবের তুলনায় অনেক বড় সংখ্যাগত প্রভাব পড়বে। এটি বর্তমানে One Nation-এর রাজনৈতিক proposal, বর্তমান migration law নয়।
Greens Party:
International student ও family restriction-এর বিরোধিতা
Australian Greens Labor-এর নতুন student-family restriction-এর বিরোধিতা করেছে। তাদের বক্তব্য হলো international students-কে পরিবার থেকে বিচ্ছিন্ন করার পরিবর্তে migration system-এ certainty, দ্রুত processing এবং family unity-কে গুরুত্ব দেওয়া উচিত।
Greens-এর broader immigration policy family reunion ও humanitarian migration-কে বেশি গুরুত্ব দেয় এবং skilled migration-কে genuine skills shortage-এর সঙ্গে যুক্ত রাখার কথা বলে।
অর্থাৎ student dependants ও family migration বিষয়ে তাদের বর্তমান অবস্থান Labor, Coalition ও One Nation-এর তুলনায় কম restrictive।
বাংলাদেশের শিক্ষার্থী ও সম্ভাব্য মাইগ্র্যান্টদের জন্য ৫টি গুরুত্বপূর্ণ বিষয়:
1. শুধু “Australia গিয়ে পরে PR করব” এই চিন্তা নিয়ে course নির্বাচন করবেন না। Course, career outcome, skills assessment এবং সম্ভাব্য skilled/employer pathway একসঙ্গে বিবেচনা করা এখন আরও গুরুত্বপূর্ণ।
2. Spouse বা সন্তান সঙ্গে নেওয়ার পরিকল্পনা থাকলে Student Visa-এর নতুন secondary-applicant rules অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে Bangladesh থেকে Master’s student-দের final rules প্রকাশের পর নতুন করে planning করতে হতে পারে।
3. Visitor Visa নিয়ে গিয়ে Student Visa-তে পরিবর্তন করার পরিকল্পনা ভবিষ্যতে কার্যকর নাও হতে পারে, কারণ নতুন Visitor Visa-তে No Further Stay condition দেওয়ার পরিকল্পনা রয়েছে।
4. Employer sponsorship-এর গুরুত্ব বাড়ছে। Skilled occupation, Australian work experience, genuine employer এবং relevant qualification ভবিষ্যতের migration strategy-তে আরও গুরুত্বপূর্ণ হতে পারে।
5. Political announcement দেখেই application cancel বা course change করবেন না। অনেক policy ঘোষণা এবং actual Migration Regulations/Ministerial Direction-এর commencement-এর মধ্যে পার্থক্য থাকে। আপনার visa status, expiry date এবং ব্যক্তিগত circumstances অনুযায়ী advice নেওয়া প্রয়োজন।
বর্তমান রাজনৈতিক debate দেখে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বোঝা যায় তা হলো—Australia migration বন্ধ করছে না; বরং migration-এর ধরন পরিবর্তন করছে।
Labor বর্তমানে temporary migration, student dependants এবং visa hopping কমিয়ে skilled migration-কে targeted করার চেষ্টা করছে। Coalition migration numbers housing supply-এর সঙ্গে যুক্ত করতে এবং students/post-study visas কিছুটা কমাতে চায়। One Nation আরও বড় মাত্রার temporary migration reduction প্রস্তাব করেছে। Greens student-family restrictions-এর বিরোধিতা করে family reunion ও more humane migration system-এর পক্ষে অবস্থান নিয়েছে।
তবে এগুলো ১৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ঘোষিত policy position। আগামী নির্বাচনের আগে দলগুলোর policy আরও পরিবর্তিত বা বিস্তারিত হতে পারে। কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নয়—একজন lawyer হিসেবে শিক্ষার্থী ও prospective migrant-দের জন্য গুরুত্বপূর্ণ হলো বর্তমান আইন, proposed changes এবং নিজের long-term migration pathway—এই তিনটি আলাদা করে বোঝা।
Disclaimer: এই পোস্টটি সাধারণ তথ্যের জন্য। এটি ব্যক্তিগত migration legal advice নয়। Visa eligibility ও strategy ব্যক্তির circumstances-এর ওপর নির্ভর করে।