Naeem and Tahnif Law Farm

Naeem and Tahnif Law Farm যেকোনো আইনের সহযোগিতায় চোখ রাখুন উক্ত পেইজে

06/03/2026

নারীর বিবাহবিচ্ছেদ চাওয়ার উপায়সমূহ

১. খুলা (Khula)
স্ত্রী স্বামীর সম্মতিতে বিবাহবিচ্ছেদ নিতে পারেন।
সাধারণত এটি করার জন্য দেনমোহরের পুরো বা অংশ ফেরত দেওয়া হতে পারে।
এটি মুসলিম পারিবারিক আইনের অধীনে স্বীকৃত একটি প্রক্রিয়া।
২. আদালতের মাধ্যমে তালাক (ফাসখ)
Dissolution of Muslim Marriages Act, 1939 অনুযায়ী স্ত্রী আদালতে আবেদন করে বিবাহবিচ্ছেদ চাইতে পারেন।
এর জন্য আদালতে নির্দিষ্ট কারণ দেখাতে হয়, যেমন—গার্হস্থ্য সহিংসতা, স্বামীর তুচ্ছ অবহেলা, দীর্ঘকালীন অনুপস্থিতি ইত্যাদি।
৩. তালাক-এ-তফউইজ
যদি কাবিননামায় স্বামী স্ত্রীর জন্য তালাকের ক্ষমতা রাখেন, তাহলে স্ত্রী সেই ক্ষমতা ব্যবহার করে বিবাহবিচ্ছেদ নিতে পারেন।
৪. পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদ
স্বামী ও স্ত্রী উভয়ের সম্মতিতে আদালতের মাধ্যমে বিবাহবিচ্ছেদ করা যায়।

এটি সবচেয়ে সহজ এবং ঝামেলাহীন পদ্ধতি।

24/02/2026

তোমাকে মনে রাখার মতো ক্ষমতা নিয়ে আমার জন্ম হলেও, তোমাকে ভুলে যাওয়ার মতো কোন ক্ষমতা নিয়ে আমার জন্ম হয়নি। পৃথিবীর প্রতিটি মানুষই কোনো না কোনো বিশেষ ক্ষমতার অধিকারী-কেউ পারে হৃদয় জিতে নিতে, কেউ পারে ভালোবেসে ভুলে যেতে।

আর আমার একমাত্র বিশেষ ক্ষমতা?

তা হলো-তোমাকে প্রতিটি নিঃশ্বাসে মনে রাখা, তোমার অনুপস্থিতিতেও তোমাকে ভালোবেসে যাওয়া।

13/02/2026

শুনো?
শেষ'বারের মতো কিছু কথা বলি! জানি আমাকে ছাড়া তুমি খুব ভালো'ই আছো, ভালো থাকতে'ই পারো!তাই আমি কখনো চাই না তোমার ভালো থাকা'টা নষ্ট হোক,! এটা-ও জানো যে ঠিক কতটা তোমাকে ভালোবেসে'ছিলাম!কখনো ভাবিনি তুমি আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু দেখো আমার ভাবনার বাহিরে তুমি আমাকে ছেড়ে চলে গেলে! আমার ভালোবাসার কমতি ছিলো না, সেটা তুমি-ও খুব ভালো করে জানো! এত কিছুর পরে-ও আমি তোমার অপছন্দের তালিকায় চলে গেলাম বুঝতে পারি নাই
যাই'হোক, সবশেষে এতটুকু বলতে চাই, তুমি ভালো থাকো! যেভাবে ভালো থাকতে পারো... সেটা আমার সাথে হোক বা আমাকে ছাড়া!তুমি ভালো থাকো, আমি তাতেই খুশি!❤️‍🩹

31/01/2026

আমারে বরং রেখে দিয়েন
ঠিকঠাক যতন করে রাখার মতন
যেমনি করে আপনার বুকের হৃদপিণ্ড আগলে রাখেন , বিশ্বাস করেন.. এত ভালোবাসা ছড়িয়ে দেবো আমার মৃত্যুতে আপনার বুকে ও রক্তক্ষরণ হবে

30/01/2026

আমি নিষ্ঠুর তুমি মায়াবতী, আমি ধ্বংস তুমি সৃষ্টি, আমি পাপ তুমি পবিত্র!
এত অমিলে কেনো হলো মিলন, কেনো কালো অন্তরে ছড়িয়ে ছিলে ফুলের সুবাস?
আমাকে ধ্বংস করার জন্য কি অন্য কোন অস্ত্র ছিল না?

27/01/2026

জজ কোর্টে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ৫০টি শব্দ ও অর্থ ✅

1. Plaint – দেওয়ানি মামলার লিখিত অভিযোগপত্র

2. Written Statement (WS) – বিবাদীর লিখিত জবাব

3. Cause of Action – মামলা দায়েরের আইনগত কারণ

4. Jurisdiction – আদালতের বিচারিক ক্ষমতা

5. Summons – আদালতের তলবনামা

6. Process Server – তলব জারিকারী কর্মচারী

7. Ex-parte – এক পক্ষের অনুপস্থিতিতে আদেশ

8. Adjournment – পরবর্তী তারিখে মুলতবি

9. Affidavit – শপথনামা

10. Interim Order – অন্তর্বর্তী আদেশ

11. Injunction – নিষেধাজ্ঞামূলক আদেশ

12. Temporary Injunction – সাময়িক নিষেধাজ্ঞা

13. Status Quo – বর্তমান অবস্থা বজায় রাখার নির্দেশ

14. Evidence – প্রমাণ

15. Exhibit – আলামত বা প্রমাণপত্র

16. Examination-in-Chief – মূল জেরা

17. Cross-Examination – জেরা

18. Re-Examination – পুনঃজেরা

19. Deposition – সাক্ষীর জবানবন্দি

20. Burden of Proof – প্রমাণের দায়

21. Issue – বিচার্য বিষয়

22. Framing of Issues – বিচার্য বিষয় নির্ধারণ

23. Peremptory Hearing – চূড়ান্ত শুনানি

24. Argument – আইনজীবীর বক্তব্য

25. Judgment – রায়

26. Decree – ডিক্রি

27. Ex*****on Case – ডিক্রি কার্যকরের মামলা

28. Stay Order – স্থগিতাদেশ

29. Certified Copy – প্রত্যয়িত অনুলিপি

30. Limitation – সময়সীমা আইন

31. Maintainability – মামলার গ্রহণযোগ্যতা

32. Non-maintainable – গ্রহণযোগ্য নয়

33. Caveat – আগাম আপত্তি

34. Miscellaneous Case – বিবিধ মামলা

35. Case Record – মামলার নথি

36. Power of Attorney – মোক্তারনামা

37. Vakalatnama – আইনজীবী নিয়োগপত্র

38. Order Sheet – আদেশপত্র

39. Cost – মামলা খরচ

40. Restoration – মামলা পুনরুজ্জীবন

41. Dismissed for Default – অনুপস্থিতির কারণে খারিজ

42. Restored – পুনরায় চালু

43. Compromise Petition – আপসনামা

44. Settlement – মীমাংসা

45. Pleader – আইনজীবী

46. Court Fee – আদালত ফি

47. Valuation – মামলা মূল্যায়ন

48. Record Room – নথি সংরক্ষণ বিভাগ

49. Notice – নোটিশ

50. Order No. – আদেশ নম্বর

25/01/2026

চুপিচুপি বাবার কানে
জেলগেটে সে জানতে চায়
বলতে পারো আমার মত
শিশুকে ক‍্যান ওদের ভয়?
আমি তো নই মানববোমা
নই তো বিশাল যুদ্ধবাজ,
তোমার কোলে আসতে তবে
পরবো কেন ধবল সাজ?

লাল জামাটা গায়ে দিয়ে
মায়ের কোলে ঝলমলে
আমায় দেখে তোমার চোখে
আনন্দে জল টলমলে,
একটি আকাশ আদর নিয়ে
মুখের পরে টুপটাপ
তোমার বুকের জমিনে বাপ
ঘুমিয়ে যাবো চুপচাপ।
দোহায় লাগে বাজান তুমি
সত‍্যি করে বলবে কি
ছোট্ট আমার এই জীবনে
দোষ কী ভীষণ করেছি?

ইতিহাসে কে পড়েছে,
কে শুনেছে তল্লাটে,
মৃত শিশু বাজানকে তার
দেখতে আসে জেলগেটে!

02/10/2025

ধর্ম পরিবর্তন না করে হিন্দু মুসলিম নারী-পুরুষের মধ্যে বিবাহ বন্ধন দেশের প্রচলিত আইন এবং ইসলামী শরীয়ত অনুযায়ী অবৈধ বলেছেন বাংলাদেশ হাইকোর্টের তিন বিচারপতির সমন্বয়ে গঠিত একটি বিশেষ বেঞ্চ।

আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট করে বলা হয়েছে, যে দম্পতিকে কেন্দ্র করে এই রায়টি দেওয়া হয়েছে, তারা কেউই নিজেদের ধর্ম পরিবর্তন করেননি। ধর্ম পরিবর্তন না করেই বৈবাহিক সম্পর্ক স্থাপন করা ইসলামী শরীয়ত এবং দেশের প্রচলিত আইন দুটির সঙ্গেই সাংঘর্ষিক। ফলস্বরূপ, এই বিয়ে আইনিভাবে বৈধ নয়।

যদিও বিশেষ বিবাহ আইনে ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে বিয়ের প্রচলন ছিলো। তবে হাইকোর্ট তাদের রায়ে বিশেষ বিবাহ আইন (Special Marriage Act), ১৮৭২ এর সীমাবদ্ধতার দিকটিও তুলে ধরেন। আইনটি মূলত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীদের ভিন্ন ধর্মের কাউকে বিয়ে করার সুযোগ দিলেও, মুসলিমদের ক্ষেত্রে এর প্রযোজ্যতা আদালত খারিজ করে দিয়েছেন। আদালত স্পষ্টভাবে বলেন, মুসলিম নারী ও পুরুষ মুসলিম পারিবারিক আইন দ্বারা নিয়ন্ত্রিত হন বিধায় এই বিশেষ বিবাহ আইনের আওতায় তাদের এমন বিবাহ বৈধ হতে পারে না। ইসলামি শরিয়া আইন মোতাবেক কেবল একজন মুসলিম পুরুষ ও মুসলিম নারী কিংবা শর্তসাপেক্ষে আহলে কিতাব নারী (ইহুদি, খ্রিস্টান) বিবাহ বৈধ। তবে মুসলিম নারীদের জন্য কোনোভাবেই মুসলিম পুরুষ ব্যতীত অন্য কোনো ধর্মাবলম্বীকে বিয়ে করা বৈধ নয়।

কেবল বাংলাদেশেই নয়, সম্প্রতি ভারতের আইনি জগতেও একই ধরনের নজির দেখা গেছে। গত বছর ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্ট এক রায়ে জানিয়েছিল, ধর্ম পরিবর্তন না করে হিন্দু-মুসলিম বিবাহ বৈধ নয়। উভয় আদালতের পর্যবেক্ষণে একটি সাধারণ বিষয় উঠে এসেছে: ধর্মান্তর ছাড়া এ ধরনের বৈবাহিক সম্পর্ক মানসিক দ্বন্দ্ব ও বিচ্ছেদের ঝুঁকি তৈরি করতে পারে।

প্রসঙ্গত, ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে বিবাহের সুযোগ দিতে ১৮৭২ সালে ব্রিটিশ সরকার বিশেষ বিবাহ আইন প্রণয়ন করে। ১৯৫৪ সালে এতে সংশোধন আনা হলেও, মুসলিমদের ক্ষেত্রে শুরু থেকেই এই আইন প্রযোজ্য নয়। হাইকোর্টের এই যুগান্তকারী রায়টি সাম্প্রতিক যে লাভ জিহাদ, ভাগওয়া ট্যাপের বিতর্ক চলছে তার লাগাম টানতে সহায়ক হবে বলে ধারণা করা যায়।

27/09/2025

নামজারী মানে: জমির মালিকানার হালনাগাদ রেকর্ড তৈরি করা, যাতে নতুন মালিকদের নাম অন্তর্ভুক্ত হয়।

27/09/2025

✅ কোন কোন অপরাধে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারে?
❝CrPC ৫৪ ধারায় পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে যদি:

🔹 আপনি কগনিজেবল অপরাধ করেছেন

🔹 পুলিশ সন্দেহ করে আপনি অপরাধী

🔹 আপনার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে

⚠️ তবে পুলিশের উচিত যুক্তিসঙ্গত কারণ থাকা ও যথাযথ আচরণ করা।❞

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naeem and Tahnif Law Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share