Law Support Bangladesh

Law Support Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Law Support Bangladesh, Lawyer & Law Firm, Dhaka.

আপনার আইনি সমস্যার সহজ সমাধান।

We provide trusted and affordable legal support across Bangladesh — including help with:

🔹 জমি-জমা ও সম্পত্তি বিরোধ
🔹 ডিভোর্স ও পারিবারিক আইন
🔹 অনলাইন প্রতারণা ও সাইবার ক্রাইম
🔹 NID, Affidavit, Stamp, Agreement Draftin

18/09/2025

চুক্তি সংশোধনের কারণ কয়টি?
ক. ১টি খ. ৫টি
গ. ২ টি ঘ. ৮টি

24/07/2025

ফৌজদারি কার্যবিধি সংশোধন আইন ২০২৫ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। সং‌শো‌ধিত এই আইনের উল্লেখযোগ্য দিকগুলো হচ্ছে--

• পুলিশকে পরিচয় প্রকাশ করে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করলেই মেমোরেন্ডাম অব অ্যারেস্ট পূরণ করতে হবে পুলিশকে। গ্রেপ্তারকৃতের সব আইনি সুরক্ষা প্রতিপালিত হয়েছে কি না, মেমোরেন্ডাম অব অ্যারেস্টে তার চেকলিস্ট পূরণ করতে হবে, যা গ্রেপ্তারকৃত ব্যক্তির সঙ্গে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করতে হবে;

• ৫৪ ধারায় পুলিশের গ্রেপ্তার করার ক্ষমতা অবারিত থাকছে না। কগনিজেবল অফেন্স পুলিশের সামনে ঘটতে হবে বা পুলিশকে সন্তুষ্ট হতে হবে যে আসামি এই অপরাধ করেছে। সন্তুষ্টির কারণ লিপিবদ্ধ করতে হবে;

• গ্রেপ্তারের পর গ্রেপ্তারকৃতের পরিবারকে যত দ্রুত সম্ভব (না হলে অবশ্যই ১২ ঘণ্টার মধ্যে) জানাতে হবে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে হবে;

• গ্রেপ্তারকৃত ব্যক্তি বা রিমান্ডের পর আসামি অসুস্থ বা আহত হলে তাকে ডাক্তার কর্তৃক পরীক্ষা করতে হবে এবং আঘাতের কারণ নিশ্চিত হতে হবে, তার প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে। এক্ষেত্রে পুলিশের দায় থাকলে ব্যবস্থা নেয়ার বিধান যুক্ত করা হয়েছে;

• যে সংস্থাই গ্রেপ্তার করুক না কেন, গ্রেপ্তারের তথ্য সংশ্লিষ্ট থানায় জিডিভুক্ত করতে হবে। প্রত্যেক থানায় ও জেলা/ মেট্রো পুলিশ হেডকোয়ার্টারে প্রতিদিনের গ্রেপ্তারের তথ্য ও তালিকা প্রদর্শন করতে হবে;

• সাক্ষী ও ভিকটিমের সুরক্ষায় আদালত প্রয়োজনীয় আদেশ দিতে পারবে। আদালত সাক্ষীর প্রয়োজনীয় খরচ দিতে পারবে;

• এক মামলায় পুলিশ রিমান্ড কোনোভাবে ১৫ দিনের বেশি দেয়া যাবে না, আগে আনলিমিটেড দেয়ার সুযোগ ছিল;

• মিথ্যা মামলা প্রমাণিত হলে বাধ্যতামূলক সাজা দিতে হবে এবং এক্ষেত্রে অর্থদণ্ড বৃদ্ধি করে সর্বোচ্চ এক লাখ টাকা করা হয়েছে ।

A.Adv.Md Razu Ahmmed

24/07/2025

আইন আসলেই সবার জন্য সমান,যদি সে সুবিধা নিতে জানে।

23/07/2025

যদি আপনার সম্পত্তি অন্য কেউ জোরপূর্বক দখল করে থাকেন তাহলে আদালতের মাধ্যমে সেটা অবশ্যই পুনরুদ্ধার করা সম্ভব,, যদি একজন উপযুক্ত আইনজীবী দ্বারা সেটা আদায় করার চেষ্টা করেন।

Mohorana akta miyar odhikar, ata sele pokkhoke obosshoi porishod korte hobe. Kono tal-bahana cholbe na...
30/05/2025

Mohorana akta miyar odhikar, ata sele pokkhoke obosshoi porishod korte hobe. Kono tal-bahana cholbe na...

01/05/2025

খতিয়ানে যেসব ভুল হতে পারে‌‌=
1 ভুল নামে রেকর্ড হতে পারে
2 জমির পরিমাণ ভুল হতে পারে
3 জমির ধরন বা শ্রেণী ভুল হতে পারে
4 উত্তরাধিকারের নাম ভুল হতে পারে

Address

Dhaka
6597

Website

Alerts

Be the first to know and let us send you an email when Law Support Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share