14/02/2025
বিয়ের রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক?
বিয়ের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিয়ের প্রমাণও বটে। এ ক্ষেত্রে প্রতিটি থানায় যে নিকাহ রেজিস্ট্রার আছে অথবা হিন্দুদের ক্ষেত্রে পুরোহিত এবং খ্রিষ্টানদের ক্ষেত্রে যে খ্রিষ্টান ম্যারেজ আইন অনুযায়ী যে ম্যারেজ রেজিস্ট্রারকে নিয়োগ দেওয়া হয়েছে, তাঁর কাছে রেজিস্ট্রি করা বাধ্যতামূলক। কেননা বিয়ে–পরবর্তী যেকোনো জটিলতায় অথবা সাকসেশন–পরবর্তী যেকোনো জটিলতায় অবশ্যই বিয়ের রেজিস্ট্রেশনের নথিপত্র দেখাতে হবে।