19/08/2026
আপনার আয়কর রিটার্ন সঠিক ও ঝামেলামুক্তভাবে প্রস্তুত করতে নিম্নোক্ত তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখুন:
1️⃣ সকল ব্যাংক একাউন্টের স্টেটমেন্ট যেসব একাউন্টে নিয়মিত লেনদেন হয়।
2️⃣ ব্যাংক লোন থাকলে লোন স্টেটমেন্ট।
3️⃣ চাকরি থেকে আয় থাকলে বেতন সার্টিফিকেট এবং উৎসে কর কর্তনের (TDS) সার্টিফিকেট/চালান।
4️⃣ সম্পত্তি ক্রয়, বিক্রয় বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়ে থাকলে ফ্ল্যাট, প্লট, গাড়ি বা অন্যান্য সম্পদের দলিল/রেজিস্ট্রেশনের কপি। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ প্রাপ্ত হলে বণ্টননামা দলিল বা সংশ্লিষ্ট কাগজপত্র।
5️⃣ DPS, সঞ্চয়পত্র, বীমা, শেয়ার, FDR বা অন্যান্য দীর্ঘমেয়াদি বিনিয়োগের তথ্য এবং এগুলোর সংশ্লিষ্ট বছরের সার্টিফিকেট।
6️⃣ ব্যবসা বা পেশা থাকলে ট্রেড লাইসেন্স, ব্যবসার নামে ব্যাংক একাউন্ট স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ বুক, ব্যাংক বুক এবং ক্রয় ও বিক্রয়ের বিবরণী।
7️⃣ ফার্মের অংশীদার বা কোম্পানির পরিচালক হলে সংশ্লিষ্ট কাগজপত্র, ফার্ম থেকে প্রাপ্ত মুনাফা/ক্ষতির বিবরণ এবং বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ।
8️⃣ বাড়িভাড়া, সুদ, কৃষি আয়, ফ্রিল্যান্সিং, মূলধনী আয় বা অন্যান্য উৎসের আয়ের তথ্য।
9️⃣ রেমিটেন্স আয় হয়ে থাকলে ব্যাংক থেকে ইস্যুকৃত রেমিটেন্স সার্টিফিকেট।
🔟 দান গ্রহণ বা প্রদান করে থাকলে সংশ্লিষ্ট তথ্য ও প্রমাণপত্র।
1️⃣1️⃣ সকল TDS সার্টিফিকেট, কর কর্তনের চালান বা সার্টিফিকেট।
1️⃣2️⃣ সর্বশেষ দাখিলকৃত আয়কর রিটার্নের কপি
এখনই প্রয়োজনীয় কাগজপত্র (জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬) প্রস্তুত করুন।
For details:-WhatsApp: 01515-676740
TaxTeam Advisory
আপনার বিশ্বস্ত ট্যাক্স ও ভ্যাট পরামর্শক