08/08/2026
সম্মানিত করদাতাগণ,
আয়বর্ষ ২০২৫-২০২৬ (করবর্ষ ২০২৬-২০২৭)-এর আয়কর রিটার্ন ইতিমধ্যে অনলাইনে জমা নেওয়া শুরু হয়েছে। বিগত বছরগুলোতে জরিমানা ছাড়া রিটার্ন জমার মেয়াদ বারবার বাড়ানো হলেও, চলতি বছরে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে অতিরিক্ত সুবিধা গ্রহণ এবং জরিমানা এড়ানো সম্ভব।
রিটার্ন জমাদানের সময়সীমা, সুবিধা ও সম্ভাব্য জরিমানা:
*৩০শে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে: সময়মতো রিটার্ন জমা দিয়ে প্রদেয় করে অতিরিক্ত ৫% রেয়াত/সুবিধা (সর্বোচ্চ ২৫০০০) গ্রহণ করুন।
*১লা অক্টোবর – ৩১শে ডিসেম্বর ২০২৬: নির্ধারিত সময়ে স্বাভাবিক নিয়মে প্রদেয় কর পরিশোধপূর্বক রিটার্ন জমা।
*১লা জানুয়ারি – ৩১শে মার্চ ২০২৭: বিলম্বে জমাদানের ক্ষেত্রে প্রদেয় করের ওপর অতিরিক্ত ২% অথবা ৩,০০০ টাকা (যেটি বেশি) জরিমানা *প্রযোজ্য হবে।
*১লা এপ্রিল – ৩০শে জুন ২০২৭: প্রদেয় করের ওপর অতিরিক্ত ৫% অথবা ৫,০০০ টাকা (যেটি বেশি) জরিমানা প্রযোজ্য হবে।
তাই যেকোনো ধরনের অতিরিক্ত জরিমানা এড়াতে এবং কর রেয়াতের পূর্ণ সুবিধা পেতে সেপ্টেম্বর মাসের মধ্যেই আপনার আয়কর রিটার্ন জমা দিন।
আয়কর রিটার্ন, কর রেয়াত বিষয়ক যে কোনো তথ্য বা সেবা দিতে আমি আছি আপনাদের পাশে।
যোগাযোগ:
মোঃ হারুন অর রশিদ
(আয়কর আইনজীবী)
01521113677