Md Mahadi Hasan Jewel

Md Mahadi Hasan Jewel Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Mahadi Hasan Jewel, Lawyer & Law Firm, Dhaka.
(1)

■ সহ-সাধারণ সম্পাদক (AGS), বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি

■ সহ-সাধারণ সম্পাদক (AGS), ঢাকা আইনজীবী সমিতি (২০২৬–২০২৭)

■ সহকারী অ্যাটর্নি জেনারেল (বিডিআর), চলতি দায়িত্ব মোঃ মেহেদী হাসান জুয়েল ১৯৮৮ সালে জন্মগ্রহণ করেন, তার পৈত্রিক নিবাস কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার শশিধরপুর গ্রামে । তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট আইনজীবী, রাজনীতিবিদ ও সমাজসেবক।

মোঃ মেহেদী হাসান জুয়েল স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে এল.এল.বি (অনার্স) ডিগ্রি অর্জন করেন। তিনি Jewel & Associates - Law Firm এর প্রতিষ্ঠাতা ও প্রধান (Head of Chamber) হিসেবে দায়িত্ব পালন করছেন।

মোঃ মেহেদী হাসান জুয়েল ঢাকা বার অ্যাসোসিয়েশন-এর সদস্য এবং ২০১০ সাল থেকে সক্রিয়ভাবে আইন পেশায় কাজ করছেন। তিনি ঢাকা বার অ্যাসোসিয়েশন (২০১৯-২০২০) এর কার্যকরী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।

মোঃ মেহেদী হাসান জুয়েল বর্তমানে বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল (বিডিআর) হিসেবে দায়িত্ব পালন করছেন।

ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সংগঠনসমূহ — জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

মোঃ মেহেদী হাসান জুয়েল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আইন ও রাজনীতির পাশাপাশি তিনি সমাজসেবায় গভীরভাবে নিবেদিত। অসহায় ও দরিদ্র জনগণের জন্য বিনামূল্যে আইনি সহায়তা প্রদান, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করা এবং তরুণ প্রজন্মকে নেতৃত্ব ও নৈতিকতার পথে উদ্বুদ্ধ করা—এসব ক্ষেত্রে তার অবদান অনন্য।

তার সততা, নিষ্ঠা ও নেতৃত্বের গুণাবলী সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। তিনি ন্যায়, মানবাধিকার ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

-পেজ অ্যাডমিন কর্তৃক প্রদত্ত তথ্য

21/09/2026
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ ...
21/09/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন।

মাননীয় প্রধানমন্ত্রীর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন। ১৯৯৩ সালের ১ অক্টোবরে তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথমবার সাধারণ পরিষদে ভাষণ দেন।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী বৃহস্পতিবারের ভাষণের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সঙ্গে জিয়া পরিবারের চার দশকেরও বেশি সময়ের সম্পর্কের নতুন অধ্যায় সূচিত হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে দেওয়া ভাষণে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান বৈষম্য, দারিদ্র্য ও ক্ষুধা, অর্থনৈতিক উন্নয়ন এবং বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

উন্নয়নে আন্তর্জাতিক প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও দারিদ্র্য ও ক্ষুধা কেন অব্যাহত রয়েছে, সে বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি শান্তি, মানবিক মর্যাদা, ন্যায়বিচার এবং দেশগুলোর পারস্পরিক দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান।

এই ভাষণের ঠিক ১৩ বছর পর ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে ভাষণ দেন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

পরবর্তীতে আরও কয়েকবার তিনি সাধারণ পরিষদের বিভিন্ন কার্যক্রমে বক্তব্য দেখন। এর মধ্যে রয়েছে, ১৯৯৫ সালে জাতিসংঘের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে স্মারক সভা এবং ২০০২ সালে শিশুবিষয়ক ২৭তম বিশেষ অধিবেশন। ২০০৫ সালে ৬০তম অধিবেশনের দুটি পৃথক সভাতেও বেগম খালেদা জিয়া বক্তব্য দেন।

জাতিসংঘের নথি অনুযায়ী, ১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত মোট পাঁচবার সাধারণ পরিষদের কার্যক্রমে বক্তব্য দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

এবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো একই আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য দিতে যাচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান।

20/09/2026
কুষ্টিয়া জেলা যুবদলের নবগঠিত (আংশিক) কমিটির সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।Bangladesh Jatiyotabadi Jubodal
20/09/2026

কুষ্টিয়া জেলা যুবদলের নবগঠিত (আংশিক) কমিটির সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।
Bangladesh Jatiyotabadi Jubodal

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Md Mahadi Hasan Jewel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Md Mahadi Hasan Jewel:

Shortcuts

Share