Mukit & Associates

Mukit & Associates Md. Abdul Mukit is a seasoned consultant with expertise in business matters, tax, VAT, audit, and various licenses.

He specializes in ERC, IRC, EPB, BOI, and RJSC services, providing strategic guidance to clients for legal and financial success.

02/06/2026
VAT DEDUCTION AT SOURCE (VDS) 2025-2026
12/06/2025

VAT DEDUCTION AT SOURCE (VDS) 2025-2026

01/03/2025

যেভাবে সংশোধিত আয়কর দাখিল করবেন

ই-রিটার্ন ওয়েবসাইটে (https://etaxnbr.gov.bd) প্রবেশ করে সংশোধিত আয়কর রিটার্ন দাখিল করা যায়। এজন্য প্রথমে ওয়েবসাইটের বাম পাশে থাকা 'রিভাইসড রিটার্ন ইউ/এস-১৮০(২)' অপশনে ক্লিক করতে হবে।

এরপর 'রিটার্ন সাবমিশন কনফার্মেশন' শিরোনামে একটি সতর্কবার্তা প্রদর্শিত হবে। এই বার্তায় আপনার পূর্বে দাখিলকৃত রিটার্নের তথ্য যেমন রেফারেন্স নম্বর, সাবমিশনের তারিখ এবং সংশোধিত রিটার্ন দাখিলের শেষ তারিখ উল্লেখ থাকবে।
সতর্কবার্তায় বলা হবে, 'আপনি ইতিমধ্যে ধারা ১৮০ অনুযায়ী রিটার্ন জমা দিয়েছেন। যদি আপনি এগিয়ে যান, তাহলে আপনার পূর্বের নিয়মিত রিটার্ন স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে।

' যদি আপনি সংশোধিত রিটার্ন দাখিল করতে চান, তাহলে 'প্রোসিড টু রিভাইসড রিটার্ন' বাটনে ক্লিক করুন। এরপর 'আর ইউ শিউর' শিরোনামে আরেকটি পপ-আপ বার্তা আসবে, যেখানে লেখা থাকবে— 'এই পরিবর্তনটি চূড়ান্ত এবং এটি পূর্বাবস্থায় ফেরানো যাবে না। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান?'
যদি আপনি সংশোধন করতে চান, তাহলে 'প্রোসিড' বাটনে ক্লিক করুন। আর যদি না চান, তাহলে 'ক্যান্সেল' বাটনে ক্লিক করে প্রক্রিয়া বাতিল করতে পারেন।

'প্রোসিড' বাটনে ক্লিক করলে আপনাকে পূর্বের রিটার্নের 'অ্যাসেসমেন্ট ইনফরমেশন' পেজে নিয়ে যাবে।

সেখানে প্রয়োজনীয় তথ্য সংশোধন করে সাবমিট করলেই সংশোধিত রিটার্ন দাখিলের প্রক্রিয়া সম্পন্ন হবে।
এই পুরো প্রক্রিয়াটি সহজ, স্বচ্ছ এবং ব্যবহারকারীবান্ধব। শুধু সতর্কতার সাথে ধাপগুলো অনুসরণ করুন এবং প্রয়োজনীয় তথ্য যাচাই করে নিন। এতে করে আপনার আয়কর সংশোধনের কাজটি নির্ভুল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

ই-রিটার্ন পূরণে হিমশিম খাচ্ছেন? চিন্তা নেই!আয়কর রিটার্ন দাখিল এখন অনেক সহজ হয়েছে অনলাইন পদ্ধতিতে। জাতীয় রাজস্ব বোর্ড ...
01/03/2025

ই-রিটার্ন পূরণে হিমশিম খাচ্ছেন? চিন্তা নেই!

আয়কর রিটার্ন দাখিল এখন অনেক সহজ হয়েছে অনলাইন পদ্ধতিতে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ই-রিটার্ন সিস্টেম চালু করেছে, যা ঘরে বসে আয়কর রিটার্ন দাখিল করার সুযোগ দেয়। তবে প্রক্রিয়াটি ভালোভাবে বুঝে নিলে কাজ আরও সহজ হবে। নিচে ধাপে ধাপে আয়কর রিটার্ন দাখিলের নিয়মাবলি তুলে ধরা হলো।

প্রয়োজনীয় কাগজপত্র
অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের জন্য নিম্নলিখিত কাগজপত্র প্রস্তুত রাখতে হবে:

ইটিআইএন (eTIN): ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর।
জাতীয় পরিচয়পত্র (NID): ফটোকপি।
আগের বছরের রিটার্নের নথি।
বিনিয়োগের বিবরণ: যেমন জীবন বীমা, সঞ্চয়পত্র।

সম্পত্তি ও আয়ের উৎস সংক্রান্ত নথি।
করমুক্ত আয়ের সার্টিফিকেট (যদি প্রযোজ্য)।
ধাপে ধাপে আয়কর রিটার্ন দাখিলের পদ্ধতি
ধাপ ১: ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন
প্রথমবার রিটার্ন দাখিল করতে হলে এনবিআরের ওয়েবসাইট এ নিবন্ধন করতে হবে:

ই-রিটার্ন সিস্টেমে গিয়ে "সাইন আপ" অপশনে ক্লিক করুন।
প্রথম বক্সে টিআইএন নম্বর, দ্বিতীয় বক্সে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত মোবাইল নম্বর (শূন্য বাদ দিয়ে) লিখুন।
ক্যাপচা কোড দিয়ে "ভেরিফাই" ক্লিক করুন।
মোবাইলে আসা OTP কোড দিয়ে ফোন নম্বর নিশ্চিত করুন।
একটি পাসওয়ার্ড নির্ধারণ করে নিবন্ধন সম্পন্ন করুন।
ধাপ ২: ই-রিটার্ন সিস্টেমে লগ ইন
নিবন্ধন সম্পন্ন হলে টিআইএন, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করুন।

ড্যাশবোর্ডের "রিটার্ন সাবমিশন" অপশনে ক্লিক করুন।
ধাপ ৩: কর যাচাইয়ের তথ্য
রিটার্ন স্কিম নির্বাচন করুন।
আয়ের সাল ও উৎস সঠিকভাবে উল্লেখ করুন।
করমুক্ত আয়ের পরিমাণ এবং রেসিডেন্ট স্ট্যাটাস পূরণ করুন।
ধাপ ৪: আয়ের বিবরণ
"হেডস অফ ইনকাম" বিভাগে আয়ের উৎস (বেতন, ব্যবসা, কৃষি, মূলধন লাভ ইত্যাদি) উল্লেখ করুন।
কেবল বেতন আয় থাকলে "স্যালারি" সিলেক্ট করুন।
একাধিক আয়ের উৎস থাকলে "ইনকাম ফ্রম আদার সোর্সেস" নির্বাচন করুন।
"সেভ অ্যান্ড কন্টিনিউ" ক্লিক করে পরবর্তী ধাপে যান।
ধাপ ৫: অতিরিক্ত তথ্য
প্রাথমিক আয়ের উৎসের স্থান (যেমন ঢাকা, চট্টগ্রাম) নির্বাচন করুন।
বিনিয়োগের করমুক্তি ও শেয়ারহোল্ডার পরিচালকের তথ্য দিন।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বা প্রতিবন্ধী হলে তা উল্লেখ করুন।
ধাপ ৬: আইটি ১০বি ফর্ম পূরণ
সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকার বেশি হলে এই ফর্ম পূরণ করুন।
বার্ষিক খরচের হিসাব অন্তর্ভুক্ত করুন।
ধাপ ৭: বিনিয়োগ বিভাগ
জীবন বীমা, সঞ্চয়পত্র, ডিপিএস বা শেয়ার মার্কেটে বিনিয়োগের বিস্তারিত তথ্য দিন।
ব্যাংক অ্যাকাউন্টের বিবরণসহ জমার তথ্য পূরণ করুন।
ধাপ ৮: ব্যয় বিভাগ
খাদ্য, বাসস্থান, পরিবহন, শিক্ষা ইত্যাদি খাতে ব্যয়ের বিবরণ দিন।
আয় ও ব্যয়ের হিসাব দেখুন।
ধাপ ৯: কর ও পেমেন্ট
উৎস কর ও অগ্রিম কর প্রদানের তথ্য দিন।
করমুক্ত আয় হলে "শূন্য রিটার্ন" জমা দিতে পারবেন।
ধাপ ১০: রিটার্ন সাবমিশন
"অনলাইন রিটার্ন" অপশনে ক্লিক করে রিটার্ন সাবমিট করুন।
জমা দেওয়ার আগে তথ্য যাচাই করতে পারেন।
ধাপ ১১: রসিদ ডাউনলোড
জমা দেওয়ার পর একটি "অভিনন্দন বার্তা" দেখানো হবে।
রেফারেন্স আইডি ডাউনলোড করুন। এটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।
বিশেষ পরামর্শ
যেকোনো তথ্য ভুল হলে সংশোধন করে জমা দিন।
বিনিয়োগের ক্ষেত্রে করমুক্তি সুবিধার জন্য প্রয়োজনীয় নথি আপলোড করুন।
যদি নিজে না পারেন, কোনো পেশাদারের সাহায্য নিন।
অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সহজ ও সময় সাশ্রয়ী। তাই সময়মতো আপনার আয়কর রিটার্ন জমা দিয়ে আইনের প্রতি দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করুন।

12/01/2025

সম্প্রতি রাজধানীতে ইনার হুইল ক্লাব অব ঢাকা আপটাউন ডিস্ট্রিক্ট - ৩৪৫ এর পক্ষ থেকে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।উক্ত কম্বল বিতরণে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব ঢাকা আপটাউন এর প্রেসিডেন্ট রিনা তালুকদার, সেক্রেটারি রিমা চিশতী, কার্যকর নির্বাহী সদস্য নিলুফার বেগম ও রওশন আরা জান্নাত। উল্লেখ্য যে ইনার হুইল একটি স্বেচ্ছাসেবী আন্তর্জাতিক নারী সংগঠন। ইনার হুইল ক্লাব অব ঢাকা আপটাউন এর সেক্রেটারী রিমা চিশতী জানান, প্রতিষ্ঠার পর থেকেই প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি শীতার্ত ও বন্যার্তসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ-মহামারিতে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষদের পাশে থেকে কাজ করে আসছে ইনার হুইল । প্রতি বছরের ন্যায় এবছরও শীতবস্ত্র বিতরণ করছে ইনার হুইল ক্লাব অব ঢাকা আপটাউন।কম্বল বিতরণ অনুষ্ঠানটি দৈনিক বাংলাদেশ সমাচার এর সম্পাদক ও প্রকাশক ড. খানআসাদুজ্জামান পিভিএমএসএর তত্ত্বাবধানে তার অফিসে করা হয়। এই সময় আরো উপস্থিত ছিলেন মানবতার দেওয়া ফাউন্ডেশনের সভাপতি মোঃ আবুল বাসার, উপদেষ্টা মিডিয়া ব্যক্তিত্ব মোঃ সোয়েব মজুমদার ও সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদিকা অধোরা ইসলাম লাকিসহ আরো অনেকেই।

DOCUMENTS FOR TAX RETURN
20/09/2024

DOCUMENTS FOR TAX RETURN

TAX REBATE ON INVESTMENTS (STOCK MARKETS)
02/06/2024

TAX REBATE ON INVESTMENTS (STOCK MARKETS)

04/12/2023

Address

HOUSE 17 ROAD 13 BLOCK D CHANDRIMA MODEL TOWN, MOHAMMADPUR
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Friday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when Mukit & Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category