MF Legal Consultancy

Call Website Contact the practice

MF Legal Consultancy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MF Legal Consultancy, Lawyer & Law Firm, Mirpur DOHS, Dhaka.

শুধু নথিপত্র যাচাইয়ের জন্য পুরোনো কর নির্ধারণ (Tax Assessment) পুনরায় খোলার সুযোগ নেই: হাইকোর্ট BD LAW POST  প্রকাশিত: অ...
31/10/2026

শুধু নথিপত্র যাচাইয়ের জন্য পুরোনো কর নির্ধারণ (Tax Assessment) পুনরায় খোলার সুযোগ নেই: হাইকোর্ট
BD LAW POST প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬

জাহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষে দায়ের করা রিটে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, আয়কর আইন, ২০২৩-এর ২১২ ধারায় কোনো করদাতার সম্পন্ন ও চূড়ান্ত কর নির্ধারণ কেবল আয় বা সংশ্লিষ্ট নথিপত্রের উৎস যাচাইয়ের উদ্দেশ্যে পুনরায় খোলার ক্ষমতা কর কর্তৃপক্ষকে দেওয়া হয়নি।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সর্দার মো. রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ ২১ জুলাই ২০২৬ তারিখে রিট পিটিশন নং ৬২৪৯/২০২৫-এর রায় দেন। মামলাটি ছিল জাহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল বনাম জাতীয় রাজস্ব বোর্ড ও অন্যান্য। রায়ের পূর্নাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয় ২৭ অক্টোবর, ২০২৬ তারিখে।

মামলার পটভূমি
মামলার বিবরণ অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১২ ডিসেম্বর ২০২৪ তারিখে জাহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালকে আয়কর আইন, ২০২৩-এর ২১২ ধারায় কয়েকটি নোটিশ প্রদান করে। এসব নোটিশে ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ এবং ২০২০-২০২১ করবর্ষের সম্পন্ন কর নির্ধারণ পুনরায় খোলার উদ্যোগ নেওয়া হয়।
কর্তৃপক্ষের বক্তব্য ছিল, প্রতিষ্ঠানের আয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র যাচাই করা প্রয়োজন। এ উদ্দেশ্যে প্রতিষ্ঠানটিকে আয়কর রিটার্ন ও প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে বলা হয়।
এরপর ওই নোটিশগুলোর বৈধতা চ্যালেঞ্জ করে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট দায়ের করে প্রতিষ্ঠানটি। রুল জারির সময় আদালত নোটিশগুলোর কার্যকারিতা স্থগিত করেন।

আদালতের পর্যবেক্ষণ
হাইকোর্ট আয়কর আইন, ২০২৩-এর ২১২ ধারার বিধান পর্যালোচনা করে বলেন, কোনো নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উপকর কমিশনারের বিশ্বাস করার যুক্তিসংগত কারণ থাকতে হবে যে, কোনো করদাতা সংশ্লিষ্ট করবর্ষে আইন অনুযায়ী প্রদেয় কর পরিশোধ এড়িয়ে গেছেন।
এ ধরনের পরিস্থিতিতে সম্পন্ন কর নির্ধারণ পুনরায় খুলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে।
তবে আদালত স্পষ্ট করেন, সম্পন্ন কর নির্ধারণের ক্ষেত্রে শুধু সংশ্লিষ্ট নথিপত্র বা আয়ের উৎস যাচাই করার উদ্দেশ্যে ২১২ ধারার অধীনে পুনরায় কর নির্ধারণ খোলার ক্ষমতা দেওয়া হয়নি।

আদালতের মতে, আলোচ্য মামলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতীতের সম্পন্ন কর নির্ধারণ পুনরায় খোলার ক্ষেত্রে আইনের ২১২ ধারার অধীনে প্রদত্ত ক্ষমতার সীমা অতিক্রম করেছে।

আদালতের আদেশ
এসব পর্যবেক্ষণের ভিত্তিতে হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করেন (Rule made absolute)।

একই সঙ্গে ১২ ডিসেম্বর ২০২৪ তারিখে জারি করা আয়কর আইন, ২০২৩-এর ২১২ ধারার অধীন নোটিশ এবং সংশ্লিষ্ট চিঠিগুলো ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ ও ২০২০-২০২১ করবর্ষের ক্ষেত্রে আইনগত কর্তৃত্ববহির্ভূত ও আইনগত কার্যকারিতাহীন ঘোষণা করেন।
এই রায় থেকে প্রতীয়মান হয়, কর কর্তৃপক্ষের ক্ষমতা আইন দ্বারা নির্ধারিত সীমার মধ্যে প্রয়োগ করতে হবে। কোনো করদাতার সম্পন্ন কর নির্ধারণ পুনরায় খোলার ক্ষেত্রে কেবল নথিপত্র যাচাইয়ের প্রয়োজনীয়তা যথেষ্ট নয়; আয়কর আইন, ২০২৩-এর ২১২ ধারায় নির্ধারিত আইনগত শর্ত পূরণ করতে হবে।

সূত্র: বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ; Writ Petition No. 6249 of 2025, রায় ও আদেশের ৬ পৃষ্ঠার নথি।
বিভাগ: আদালতের রায়

আপনি কি অভিজ্ঞ ১৩+ বছরের  অভিজ্ঞতা সম্পন্ন আয়কর আইনজীবীদের দ্বারা আপনার ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন  সহ কর্পোরেট ট্যা...
31/10/2026

আপনি কি অভিজ্ঞ ১৩+ বছরের অভিজ্ঞতা সম্পন্ন আয়কর আইনজীবীদের দ্বারা আপনার ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন সহ কর্পোরেট ট্যাক্স ও ভ্যাট এর কাজ করাতে চাচ্ছেন।

কারন ২০২৬-২০২৭ কর বছরে জরিমানা ছাড়া ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন দাখিল এর জমা দেয়ার শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৬। তাই শেষ সময়ে সার্ভার এর জটিলতা এড়াতে এখনি আমাদের সাথে যোগাযোগ করুন:
MF Legal Consultancy Firm

Office Address:
House: 353(1st floor), Road: 04,
Avenue:5, Mirpur DOHS,
Pallabi,Dhaka-1216
Office Phone:09666 912 053
Whatsapp: 01855321432 (office)
Email: [email protected]

ত্রুটিপূর্ণ রিটার্ন দাখিলের পরিনাম!! অর্থাৎ সস্তায় কোন ননপ্রফেশনাল দিয়ে রিটার্ন সাবমিশন করার হাতেনাতে ফল। নোটিশ এ উল্ল...
29/10/2026

ত্রুটিপূর্ণ রিটার্ন দাখিলের পরিনাম!!

অর্থাৎ সস্তায় কোন
ননপ্রফেশনাল দিয়ে রিটার্ন সাবমিশন করার হাতেনাতে ফল।

নোটিশ এ উল্লেখিত ভদ্রলোকের ২০২৬-২৭ করবর্ষে মোট করযোগ্য আয় ৪ লাখের উপর ৬ হাজার টাকা কর দিয়ে রিটার্ন দাখিল করেছেন।

কিন্তু তাকে আরও অতিরিক্ত ১০ লাখ ৭৪ হাজার টাকা কর পরিশোধের জন্য নেটিস দিয়েছে।

কারন টা কি হতে পারে মানে কিন্তু কেন?

কারনটা হচ্ছে তার বিগত করবর্ষে সম্পদ দেখানো ছিলো জিরো (০), এবং এই করবর্ষে সম্পদ দেখানো হয়েছে ৪৫ লাখ টাকা। মানে জিরো থেকে ৪৫ লাখ টাকা সম্পদ বৃদ্ধি!!
যেখানে চলতি বছরে কর যোগ্য আয় মাত্র ৪ লাখ টাকা?
৪৫ লাখ টাকা সম্পদ বড়তে হলে তো আয়ও বাড়তে হবে। তাই ৪৫+৪=৪৯ লাখ টাকা আয় ধরে তার কর ধার্য্য করলো ১০ লাক ৮০ হাজার টাকা।

এবার ভাবুন আপনি কার কাছে আপনার আয়কর রিটার্ন করাবেন?

নিজে নিজে করে ফেলবেন? নাকী সস্তায় কম্পিউটার এর দোকান থেকে করাবেন?

এখন সিদ্ধান্ত আপনার।
এজন্যই যে যেই বিষয় অভিজ্ঞ তাকেই সেই বিষয়ের দায়িত্ব দিতে হয়।

আইনসম্মত ও ত্রুটিমুক্ত আয়কর দাখিলে আমি আছি আপনার পাশে।

Md. Mahadi Hasan
Income Tax Practitioner (NBR)
Member: Dhaka Taxes Bar Association

আপনারা যে সকল সন্মানিত করদাতাগন নিয়মিত আয়কর রিটার্ন  দাখিল করেন না তাদের অবগতির জন্য,,চিঠি আপনার দরজায় কড়া নাড়তে পারে তা...
28/10/2026

আপনারা যে সকল সন্মানিত করদাতাগন নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করেন না তাদের অবগতির জন্য,,

চিঠি আপনার দরজায় কড়া নাড়তে পারে তাই আপনার আয়কর রিটার্ন প্রতি বছর যথা সময়েই দাখিল করেন।।

ভুয়া অডিট রিপোর্ট থেকে সতর্ক থাকুন..লিমিটেড কোম্পানি ও ফার্ম এর জন্য অডিট রিপোর্ট আবশ্যক।
28/10/2026

ভুয়া অডিট রিপোর্ট থেকে সতর্ক থাকুন..
লিমিটেড কোম্পানি ও ফার্ম এর জন্য অডিট রিপোর্ট আবশ্যক।

🚨 বিলম্বে আয়কর রিটার্ন দাখিলের নতুন নিয়ম!ই-টিন (e-TIN) নিবন্ধন থাকার পরও আয়কর রিটার্ন জমা দেননি? তাহলে জরিমানার বিষয়টি...
26/10/2026

🚨 বিলম্বে আয়কর রিটার্ন দাখিলের নতুন নিয়ম!
ই-টিন (e-TIN) নিবন্ধন থাকার পরও আয়কর রিটার্ন জমা দেননি? তাহলে জরিমানার বিষয়টি জেনে রাখা জরুরি। তবে ই-টিন থাকলেই রিটার্ন জমা না দেওয়ার কারণে সবার ৫ হাজার টাকা জরিমানা হবে, বিষয়টি এমন নয়। করদাতার আগের আয় নিরূপণ, রিটার্ন দাখিলে ব্যর্থতার ধরন এবং আইনের প্রযোজ্য বিধানের ওপর নির্ভর করে জরিমানার পরিমাণ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ই-টিন থাকা সত্ত্বেও আয়কর রিটার্ন জমা না দিলে ৫ হাজার টাকা জরিমানা হতে পারে—এমন তথ্য ছড়িয়ে পড়েছে। এতে অনেকের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৬৬ অনুযায়ী, নির্ধারিত শর্তে রিটার্ন দাখিলে ব্যর্থ হলে জরিমানা আরোপের বিধান রয়েছে। এই জরিমানা স্বয়ংক্রিয়ভাবে সবার ওপর প্রযোজ্য নয়।

রিটার্ন জমা না দিলে জরিমানা কত?

আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৬৬(১) অনুযায়ী, যুক্তিসঙ্গত কারণ ছাড়া নির্ধারিত সময়ে রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট উপকর কমিশনার জরিমানা আরোপ করতে পারেন।

আইনের বিধান অনুযায়ী, সর্বশেষ নিরূপিত আয়ের ওপর ধার্য করা করের ১০ শতাংশ হারে জরিমানা নির্ধারণ করা যেতে পারে। এ ক্ষেত্রে ন্যূনতম জরিমানা ১ হাজার টাকা। রিটার্ন দাখিলে ব্যর্থতা অব্যাহত থাকলে প্রতিদিনের জন্য অতিরিক্ত ৫০ টাকা জরিমানার বিধানও রয়েছে। তবে জরিমানার সর্বোচ্চ সীমা করদাতার পরিস্থিতি অনুযায়ী ভিন্ন হতে পারে।

আগে কখনো আয় নিরূপণ হয়নি—এমন ব্যক্তি করদাতার ক্ষেত্রে সর্বোচ্চ জরিমানা ৫ হাজার টাকা। অন্যদিকে, আগে আয় নিরূপণ হয়ে থাকলে সর্বশেষ নিরূপিত আয়ের ওপর প্রদেয় করের ৫০ শতাংশ অথবা ১ হাজার টাকা—যেটি বেশি, সেই অঙ্ক সর্বোচ্চ জরিমানার সীমা হিসেবে প্রযোজ্য হতে পারে।

অর্থাৎ, ৫ হাজার টাকা সবার জন্য নির্ধারিত জরিমানা নয়। এটি নির্দিষ্ট ক্ষেত্রে সর্বোচ্চ জরিমানার সীমা।

ই-টিন থাকলেই কি রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক?

আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা নির্ধারিত হয় আয়কর আইন ও সংশ্লিষ্ট বিধানের ভিত্তিতে। শুধু আয় করমুক্ত সীমার নিচে থাকলেই রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা থেকে মুক্ত হওয়া যায় না।

সাধারণভাবে যাদের রিটার্ন দাখিল করতে হতে পারে, তাদের মধ্যে রয়েছেন—
– যাদের বার্ষিক আয় নির্ধারিত করমুক্ত সীমা অতিক্রম করে।
– যাদের ক্ষেত্রে আইন অনুযায়ী আগের বছরগুলোর আয় নিরূপণ বা করযোগ্য আয়ের শর্ত প্রযোজ্য।
– ফার্মের অংশীদার।
– কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক বা শেয়ারহোল্ডার কর্মচারী।
– সরকারি কর্মচারীসহ আইনে নির্দিষ্ট শ্রেণির ব্যক্তি।
– নির্দিষ্ট সেবা গ্রহণ বা আইনগত প্রয়োজনে যাদের রিটার্ন দাখিলের প্রমাণ দিতে হয়।
এ ছাড়া আইন অনুযায়ী অন্যান্য শ্রেণির ব্যক্তির জন্যও রিটার্ন দাখিল বাধ্যতামূলক হতে পারে। তাই শুধু ই-টিন আছে কি না কিংবা আয় করযোগ্য কি না, তা বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।

এমন পরিস্থিতিতে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে কি না, তা যাচাই করা জরুরি। বর্তমানে কর দিতে হচ্ছে না কিংবা আয় করমুক্ত সীমার নিচে—এমন কারণে রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা শেষ হয়ে গেছে, তা ধরে নেওয়া যাবে না।

প্রযোজ্য শর্ত পূরণ হলে টিআইএন বাতিলের জন্য সংশ্লিষ্ট কর কর্তৃপক্ষের কাছে আবেদন করা যেতে পারে। তবে বাতিলের বিষয়টি কর্তৃপক্ষের যাচাই ও সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। টিআইএন বাতিল এবং রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা এক বিষয় নয়।

যেভাবে নিজের রিটার্নের অবস্থা যাচাই করবেন

ই-টিন নেওয়ার পর কোনো করবর্ষে রিটার্ন জমা দিয়েছেন কি না, তা নিশ্চিত না হলে কয়েকটি পদক্ষেপ নিতে পারেন।

১. ই-রিটার্ন পোর্টালে প্রবেশ করুন: এনবিআরের ই-রিটার্ন পোর্টাল এ প্রবেশ করে নিজের অ্যাকাউন্টে লগইন করুন।

২. রিটার্ন জমার রেকর্ড দেখুন: কোন কোন করবর্ষের রিটার্ন জমা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রাপ্তিস্বীকার বা রিটার্নের রেকর্ড রয়েছে কি না, তা যাচাই করুন।

৩. বকেয়া রিটার্ন থাকলে ব্যবস্থা নিন: যে করবর্ষের রিটার্ন জমা দেওয়া হয়নি, সেটি শনাক্ত করে প্রযোজ্য নিয়ম অনুযায়ী রিটার্ন দাখিল করুন। দেরির কারণে কোনো কর, সুদ বা জরিমানা প্রযোজ্য কি না, তা-ও যাচাই করুন।

৪. জরিমানার নোটিশ পেলে কর অফিসে যোগাযোগ করুন: কোন করবর্ষে এবং কী কারণে জরিমানা আরোপ করা হয়েছে, তা সংশ্লিষ্ট কর সার্কেল থেকে নিশ্চিত করুন। প্রয়োজনে কর আইনজীবী বা অভিজ্ঞ কর পরামর্শকের সহায়তা নিন।

অনলাইনে রিটার্ন জমার আগে সতর্কতা

রিটার্ন দাখিলের সময় সঠিক করবর্ষ নির্বাচন এবং আয়, বিনিয়োগ, সম্পদ ও দায়ের তথ্য যথাযথভাবে দেওয়া জরুরি। একই সঙ্গে প্রযোজ্য কর, অগ্রিম কর ও উৎসে কর্তিত করের তথ্য যাচাই করতে হবে।

রিটার্ন জমা দেওয়ার পর প্রাপ্তিস্বীকার বা সংশ্লিষ্ট রেকর্ড সংরক্ষণ করুন। অপরিচিত ব্যক্তি কিংবা অননুমোদিত ওয়েবসাইটে নিজের এনআইডি, টিআইএন, পাসওয়ার্ড বা আর্থিক তথ্য দেবেন না।

২০২৬-২৭ করবর্ষে স্বাভাবিক ব্যক্তি করদাতাদের অনলাইনে রিটার্ন দাখিলের বিষয়ে এনবিআরের নির্দেশনা রয়েছে। তবে নির্ধারিত কিছু শ্রেণির করদাতা এবং বিশেষ পরিস্থিতিতে অনুমোদিত বিকল্প পদ্ধতি প্রযোজ্য হতে পারে।

ই-টিন থাকার পরও আয়কর রিটার্ন জমা না দিয়ে থাকলে প্রথমেই নিজের কর-সংক্রান্ত অবস্থা যাচাই করা উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ৫ হাজার টাকা জরিমানার তথ্য দেখে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। কারণ, আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৬৬ অনুযায়ী জরিমানার পরিমাণ নির্ধারণে করদাতার আগের আয় নিরূপণ, রিটার্ন দাখিলে ব্যর্থতার ধরন এবং আইনের প্রযোজ্য শর্ত বিবেচনা করতে হয়।

তাই সবার ক্ষেত্রে একই অঙ্কের জরিমানা হবে—এমন ধারণা সঠিক নয়। নিজের ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক কি না এবং কোনো জরিমানা প্রযোজ্য কি না, তা নিশ্চিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াই বুদ্ধিমানের কাজ।

বাংলাদেশে নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা না দিলে খেলাপি করদাতাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান...
26/10/2026

বাংলাদেশে নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা না দিলে খেলাপি করদাতাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) আয়কর আইন অনুযায়ী, সময়মতো রিটার্ন দাখিলে ব্যর্থ হলে মূলত ৫ ধরনের বড় আইনি জটিলতা ও শাস্তির মুখোমুখি হতে হয়। প্রথমত, আয়কর আইনের ২৬৬ ধারা অনুযায়ী করদাতার সর্বশেষ নিরূপিত করের ১০ শতাংশ (যা ন্যূনতম ১,০০০ টাকা) এবং পরবর্তী প্রতিদিনের জন্য ৫০ টাকা হারে জরিমানা আরোপ করা হতে পারে। দ্বিতীয়ত, ১৭৪ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের পর রিটার্ন দিলে বিনিয়োগজনিত কর রেয়াত বা কর অব্যাহতির সুবিধা বাতিল হয়ে যায়। তৃতীয়ত, বকেয়া করের ওপর প্রতি মাসের জন্য ২ শতাংশ হারে অতিরিক্ত সরল সুদ গুনতে হয়। চতুর্থত, সবচেয়ে কঠোর পদক্ষেপ হিসেবে কর কর্মকর্তারা খেলাপি করদাতার বাসাবাড়ি কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানের গ্যাস, বিদ্যুৎ বা পানির মতো ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্ন করার আইনি ক্ষমতা রাখেন। এছাড়া, পঞ্চম শাস্তি হিসেবে চাকরিজীবীদের ক্ষেত্রে সময়মতো রিটার্ন জমার প্রমাণপত্র দাখিল করতে না পারলে মাসিক বেতন-ভাতা বা সরকারি বিভিন্ন আর্থিক সুবিধা প্রাপ্তিতে জটিলতা তৈরি হতে পারে। তাই আইনি হয়রানি ও পরিষেবা বিচ্ছিন্নতা এড়াতে নির্দিষ্ট সময়ের মধ্যেই আয়কর রিটার্ন জমা দেওয়া জরুরি।

বিস্তারিত জানতে কমেন্ট এ দেখুন:-
25/10/2026

বিস্তারিত জানতে কমেন্ট এ দেখুন:-

23/10/2026
★★★ LTD ও PLC-এর মধ্যে পার্থক্য কী?★ Public Limited Company:-Companies Act, 1994-এর Section 2(1)(ঞ) অনুযায়ী—- যে কোম্পান...
20/10/2026

★★★ LTD ও PLC-এর মধ্যে পার্থক্য কী?

★ Public Limited Company:-

Companies Act, 1994-এর Section 2(1)(ঞ) অনুযায়ী—

- যে কোম্পানি Private Company নয়, তাকে সাধারণভাবে Public Company বলা হয়। অর্থাৎ Private Company-এর বৈশিষ্ট্যগুলো না থাকলে সেটি Public Company হিসেবে বিবেচিত হয়।

আর Section 5 অনুযায়ী Public Company গঠনের জন্য কমপক্ষে ৭ জন ব্যক্তি প্রয়োজন।

- বর্তমান আইনের Section 11A অনুযায়ী—

Public Limited Company-এর নামের শেষে
“Public Limited Company” অথবা “PLC.” লিখতে হবে। উদাহরণ:

Eastern Bank PLC.

অর্থাৎ নামের শেষে PLC. থাকলে সাধারণভাবে বোঝা যায় এটি একটি Public Limited Company।

★ LTD/ Private Limited Company :

- LTD. সাধারণত Private Limited Company-এর নামের শেষে ব্যবহৃত হয়।

Companies Act-এর Section 2(1)(ট) অনুযায়ী Private Company-এর Articles of Association-এ সাধারণত—

- Share transfer-এর ওপর restriction থাকে
- সাধারণ জনগণকে Share/Debenture কেনার জন্য invitation দেওয়া নিষিদ্ধ থাকে
- সদস্য সংখ্যা ৫০-এর মধ্যে সীমাবদ্ধ থাকে (কর্মচারী সদস্য ব্যতীত)।

বর্তমান Section 11A অনুযায়ী Private Limited Company-এর নামের শেষে “Limited” বা “LTD.” লিখতে হয়।

*** Note: “LTD.” দেখলেই সব ক্ষেত্রে Private Company ধরে নেওয়া ঠিক নয়; আইনের নির্দিষ্ট কাঠামো ও কোম্পানির Articles দেখতে হবে। তবে বাংলাদেশে সাধারণ ব্যবহারে LTD. = Private Limited Company এবং PLC. = Public Limited Company বোঝাতে ব্যবহৃত হয়।

খুব সহজে মনে রাখার উপায়:

LTD. = Private Company সীমিত সদস্য
* Share transfer-এ restriction
* Public-এর কাছ থেকে share subscription-এর invitation দেওয়া যায় না

PLC. = Public Company
* কমপক্ষে ৭ জন দিয়ে গঠন
* Public participation-এর সুযোগ থাকে
* নামের শেষে PLC. থাকে

Example-
ABC Limited
সাধারণভাবে Private Limited Company

ABC PLC.
Public Limited Company

Reference: Companies Act, 1994 (Act No. XVIII of 1994), Sections 2, 5 & 11A.

Address

Mirpur DOHS
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when MF Legal Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to MF Legal Consultancy:

Shortcuts

Share