𝐞-𝐑𝐞𝐭𝐫𝐮𝐧 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞𝐬

Call Directions

𝐞-𝐑𝐞𝐭𝐫𝐮𝐧 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞𝐬 আয়করের সহজ সমাধান।ঘরে বসে ঝামেলাবিহীন ট্যাক্স রিটার্ন ফাইলিং ও পরামর্শের জন্য যোগাযোগ করুন।

12/11/2026

ট্যাক্স রিটার্ন দাখিল নিয়ে অনেক করদাতা এখনও রিল্যাক্স মুডে আছেন কারণ ৩০ জুন ২০২৭ পর্যন্ত সেলফ এসেসমেন্ট এ রিটার্ন জমা দেয়া যাবে । কিন্তু মনে রাখবেন ১লা জানুয়ারি ২০২৭ থেকে কিন্তু ২% বা মিনিমাম ৩,০০০ টাকা এবং ১লা এপ্রিল থেকে ৫% বা মিনিমাম ৫,০০০ টাকা অতিরিক্ত ট্যাক্স দিয়ে রিটার্ন জমা দিতে হবে।

28/10/2026

বর্তমানে ফেসবুকের সবাই আয়কর আইনজীবী🤣

25/10/2026

একবার ভাবুন:
পৈতৃক ভাবে প্রাপ্ত সামান্য জমি ১ লক্ষ টাকায় বিক্রয় করলে ১৫% হারে ১৫,০০০/- টাকা ট্যাক্স দিতে হচ্ছে। ৬,৭৫,০০০/- টাকা বিক্রি করলে ট্যাক্স ১,০০,০০০/- হবে।

24/10/2026

রিটার্ন আপডেট :

যারা রিটার্ন দাখিল করে মধ্যে কয়েক বছর রিটার্ন দাখিল করতে ভুলে গিয়েছেন, তাদের বছর প্রতি ৫,০০০/- করে জরিমানা দিয়ে পূর্বের রিটার্ন দাখিল করতে হবে। তাই পরবর্তী অনাকাঙ্ক্ষিত জরিমানা থেকে রক্ষা পেতে আমাদের বছরের রিটার্ন বছরের মধ্যে দাখিল করতে হবে।

ই- রিটার্নে নতুন একটি প্যারা বাধ্যতামূলক পাসওয়ার্ড আপডেট করতে হবে!  যে সমস্ত পেশাদার কর আইনজীবী শত শত করদাতার রিটার্ন ফা...
21/10/2026

ই- রিটার্নে নতুন একটি প্যারা বাধ্যতামূলক পাসওয়ার্ড আপডেট করতে হবে!
যে সমস্ত পেশাদার কর আইনজীবী শত শত করদাতার রিটার্ন ফাইলিং করেন তাদের এখন কি পরিমান একটা প্যারা নিতে হবে বুঝতে পারছেন? সবাইকে ফোন করে করে ওটিপি নিয়ে তাঁরপর পাসওয়ার্ড পরিবর্তন করে কাজ করতে হবে।

ক্ষুদ্র ও মাঝারি মানের ব্যবসায়ী ও পেশাজীবীদের জন্য স্বস্তির খবর! অর্থ আইন ২০২৬ এর মাধ্যমে তাদের টার্নওভার (সেলস) নির্বি...
27/08/2026

ক্ষুদ্র ও মাঝারি মানের ব্যবসায়ী ও পেশাজীবীদের জন্য স্বস্তির খবর!
অর্থ আইন ২০২৬ এর মাধ্যমে তাদের টার্নওভার (সেলস) নির্বিশেষে অর্থাৎ লাভ ক্ষতি যাইহোক না কেন ১% টার্নওভার কর আরোপের বিধান করা হয়েছিল। এটা নিয়ে শুরু থেকেই বেশ সমালোচনা হচ্ছিল। বিশেষকরে আয়কর পেশাজীবীরা এটি নিয়ে বেশি সোচ্চার ছিলেন। অবশেষে সেই কর আরোপের কাঠামোতে পরিবর্তন আসতে যাচ্ছে। প্রস্তাবিত কাঠামোর আওতায়...

✅ বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা ব্যবসায় কোনো ন্যূনতম টার্নওভার কর দিতে হবে না।
✅ ২ কোটি টাকার বেশি থেকে ৩ কোটি টাকা পর্যন্ত টার্নওভার কর ০.২৫%,
✅ ৩ কোটি টাকার বেশি থেকে ৪ কোটি টাকা পর্যন্ত টার্নওভার কর ০.৫০%।
✅ আর ৪ কোটি টাকার বেশি টার্নওভার করা ব্যবসাকে ১% টার্নওভার কর দিতে হবে।

শীঘ্রই এই বিষয়ে গেজেট জারি করা হবে।

🚨 ব্যাংকে টাকা জমা আছে? রিটার্ন জমা না দিলে কিন্তু  কাটা যাবে ৫০% অতিরিক্ত ট্যাক্স!বাংলাদেশ ব্যাংক থেকে সব তফসিলি ব্যাংক...
12/08/2026

🚨 ব্যাংকে টাকা জমা আছে? রিটার্ন জমা না দিলে কিন্তু কাটা যাবে ৫০% অতিরিক্ত ট্যাক্স!

বাংলাদেশ ব্যাংক থেকে সব তফসিলি ব্যাংকের জন্য জারি হলো নতুন ও কড়া নির্দেশনা। ব্যাংকের আমানত ও উৎসে কর সংক্রান্ত বিষয়ে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে:

🔴 ট্যাক্স রিটার্নের প্রমাণপত্র বা PSR না দিলে ব্যাংকের সুদের ওপর নির্ধারিত হারের চেয়ে ৫০% অতিরিক্ত ট্যাক্স কাটা হবে।

🟡 সঞ্চয়ী, স্থায়ী কিংবা মেয়াদী - সব ধরনের আমানতের মুনাফা থেকেই প্রাপকের ধরণ অনুযায়ী নির্দিষ্ট হারে কর কর্তন বাধ্যতামূলক।

🟢 ব্যাংকগুলোর অবহেলার কারণে যাতে রাজস্ব না হারায়, সেজন্য গ্রাহকের কর্তন করা ট্যাক্স দ্রুত সরকারি কোষাগারে জমাদানের নির্দেশ দেওয়া হয়েছে।

🔵 জুন মাসের কর্তনকৃত ট্যাক্স পরবর্তী দিন বা ৭ দিনের মধ্যে এবং অন্যান্য মাসের ট্যাক্স পরের মাসের প্রথম ২ সপ্তাহের মধ্যে জমা দিতে হবে।

🟣 কেটে নেওয়া ট্যাক্সের টাকা ব্যাংকগুলো আর নিজেদের কোনো সাধারণ লেজার বা অ্যাকাউন্টে জমা রেখে সময়ক্ষেপণ করতে পারবে না।

বাংলাদেশ ব্যাংকের এই কঠোর পদক্ষেপের ফলে সরকার সময়মতো রাজস্ব পাবে

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা।
02/08/2026

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা।






27/07/2026

এ বছর ব্যবসায়ি ও পেশাজীবীদের আতঙ্কের নাম ১% টার্নওভার (সেলস) ট্যাক্স। লাভ/লস যাইহোক এটা দিতেই হবে!
একটি ট্রেডিং বিজনেসে বছরে ৫০,০০,০০০ টাকা বিক্রির উপর গড়ে ১৫% গ্রস প্রফিট হিসাব করলে মোট মুনাফা ৭,৫০,০০০। এর মধ্যে দোকান পরিচালনা ব্যয় ৪,০০,০০০ টাকা বাদে নিট মুনাফা আসে ৩,৫০,০০০ টাকা যেটিতে আয়করের পরিমাণ শূন্য। অথচ নতুন নিয়মে তাকে ৫০,০০০ টাকা ট্যাক্স দিতেই হবে। এতে ক্ষুদ্র/মাঝারি ব্যবসায়ী, পেশাজীবীরা প্রত্যেকেই আতঙ্কিত।

📢 সব পরিবর্তনই করদাতার জন্য অতিরিক্ত করের বোঝাই নয়—কিছু পরিবর্তন করদাতার জন্য গুরুত্বপূর্ণ সুবিধাও নিয়ে এসেছে।আজ এমনই এক...
23/07/2026

📢 সব পরিবর্তনই করদাতার জন্য অতিরিক্ত করের বোঝাই নয়—কিছু পরিবর্তন করদাতার জন্য গুরুত্বপূর্ণ সুবিধাও নিয়ে এসেছে।

আজ এমনই একটি সুবিধাজনক পরিবর্তন নিয়ে আলোচনা করছি।

গত করবর্ষে ধারা ১৬৩ অনুযায়ী ন্যূনতম কর (Minimum Tax) পরিশোধের কারণে অনেক করদাতার ক্ষেত্রে পরিশোধিত করের পরিমাণ নিয়মিত কর (Regular Tax)-এর চেয়ে বেশি হয়েছিল। সে ক্ষেত্রে এই অতিরিক্ত করকে Refundable Tax হিসেবে দেখানোর সুযোগ না থাকায় তা Carry Forward Tax হিসেবে পরবর্তী করবর্ষে বহন করেছিলেন।

কিন্তু অর্থ আইন, ২০২৬-এর মাধ্যমে ধারা ১৬৩-এ গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এখন এই অতিরিক্ত কর Carry Forward Tax হিসেবে নয়, Refundable Tax হিসেবে গণ্য হবে।

অর্থাৎ, এই অতিরিক্ত কর আপনি—
✅ রিফান্ড (Refund) হিসেবে দাবি করতে পারবেন; অথবা
✅ করের সঙ্গে সমন্বয় (Adjustment) করতে পারবেন।

সবচেয়ে ভালো বিষয় হলো, এই পরিবর্তনটি ইতোমধ্যে ই-রিটার্ন সিস্টেমেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

🔎 একটি উদাহরণ দেখি—

ধরা যাক, গত করবর্ষে আপনার ৪,০০০ টাকা Carry Forward Tax রয়েছে। আর চলতি করবর্ষে আপনার ৫,০০০ টাকা কর পরিশোধযোগ্য হয়েছে।

এখন নতুন বিধান অনুযায়ী, পূর্বের ৪,০০০ টাকা ক্লেইম করে সমন্বয় (Adjust) সমন্বয় পূর্বক অবশিষ্ট ১,০০০ টাকা পরিশোধ করেই রিটার্ন দাখিল করতে পারবেন।

অর্থাৎ, আগে যে অতিরিক্ত করটি শুধু Carry Forward হিসেবে দেখানো ছিল, এখন সেটি সরাসরি আপনার করের সঙ্গে সমন্বয় করতে পারবেন বা প্রয়োজন হলে রিফান্ডও দাবি করতে পারবেন।

Copied.

Address

Dhaka
1230

Telephone

+8801995494960

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝐞-𝐑𝐞𝐭𝐫𝐮𝐧 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞𝐬 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category