টি.আর.ল এসোসিয়েটস বর্তমানে বাংলাদেশের শীর্ষ স্থানীয় ভ্যাট, ট্যাক্স এবং কোম্পানী নিবন্ধন সংক্রান্ত কনসালটেন্সি ফার্ম। সুদীর্ঘ ১০ বছর যাবত সুনামের সাথে ভ্যাট, ট্যাক্স এবং কোম্পানী নিবন্ধন সংক্রান্ত কনসালটেন্সি সেবা প্রদান করে আসছে। টি.আর.ল এসোসিয়েটস আপনার ব্যবসায়ের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী ভ্যাট, ট্যাক্স এবং কোম্পানী নিবন্ধন সংক্রান্ত যে কোন কনসালটেন্সি সেবা দিতে প্রস্তুত। আমাদের সেবা সমূহ নিন্মে উল
্লেখ করা হলোঃ
# #আয়কর সংক্রান্ত আমাদের সেবা সমূহঃ
* ই-টিআইএন (E-TIN) রেজিস্ট্রেশন (স্থানীয় এবং বিদেশী) ।
* মাসিক TDS স্টেটমেন্ট, ট্যাক্স কাটা, চালান, ব্যাঙ্কে জমা এবং সংশ্লিষ্ট সার্কেলে রিপোর্ট জমা দিতে সহায়তা করা।
* ব্যাক্তি ও কোম্পানি করদাতার আয়কর রিটার্ণ প্রস্তুত ও দাখিল।
* ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ।
* সম্পদ বিবরণী সহ অনান্য দলিলাদির সার্টিফাইড কপি সংগ্রহ।
* করের বোঝা থেকে পরিত্রাণ পেতে বার্ষিক কর পরিকল্পনার নির্দেশনা প্রদান করা।
* আয়কর সংক্রান্ত যে কোন বিষয়ে পরামর্শ প্রদান।
# #মূসক/ভ্যাট সংক্রান্ত আমাদের সেবা সমূহঃ
* বিআইএন (BIN) রেজিস্ট্রেশন।
* আমদানীকৃত/স্থানীয় ক্রয়কৃত/উৎপাদিত পন্য ও সেবার মূসকযোগ্য মূল্য নির্ধারণ।
* উপকরন-উৎপাদ সহগ প্রস্তত ও জমা প্রদান করা।
* আমদানি পর্যায়ের আগাম কর এবং সমন্বয়যোগ্য ভ্যাট সমন্বয় করা।
* উৎসে কর কর্তন (VDS) সঠিক ভাবে নির্নয় এবং সমন্বয় করা।
* ভ্যাট সম্পর্কিত সকল বই রক্ষণাবেক্ষণে সহায়তা করা।
* মূসক/ভ্যাট রিটার্ণ প্রস্তত এবং অনলাইনে দাখিল করা।
* রিফান্ড গ্রহন ও সমন্বয় করা।
* মুলধনী যন্ত্রপাতির ঘোষণা প্রদান করা।
* ব্যবসার স্থান বা অন্য কোন তথ্য পরিবর্তনের জন্য আবেদন দাখিল।
* ব্যবহার অনুপযোগী পন্যের নিষ্পত্তির জন্য আবেদন দাখিল।
* মূসক/ভ্যাট সংক্রান্ত অপরাধ, শাস্তি ও আপীলে সহায়তা প্রদান করা।
* মূসক অ্যাকাউন্টিং ও মূসক সংক্রান্ত যে কোন বিষয়ে পরামর্শ প্রদান।
# #কোম্পানি সংক্রান্ত আমাদের সেবা সমূহঃ
* নামের ছাড়পত্রের জন্য আবেদন (লি: কোম্পানী ব্যতীত) ।
* One Person কোম্পানি রেজিস্ট্রেশন।
* Foreign কোম্পানি রেজিস্ট্রেশন সহায়তা।
* প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন।
* প্রাইভেট লিমিটেড কোম্পানির মেমোরেন্ডাম অব এসোসিয়েশন ও আর্টিকেল অব এসোসিয়েশন প্রস্তত।
* প্রাইভেট লিমিটেড কোম্পানির গুরুত্বপূর্ণ দলিলাদির সার্টিফাইড কপি সংগ্রহ।
* কোম্পানির শেয়ার ট্রান্সফার ও মূল্ধন পরিবর্তন।
* পার্টনারশীপ ফার্মের অংশীদারিত্বের চুক্তিপত্র প্রস্তত।
* পার্টনারশীপ ফার্মের রেজিস্ট্রেশন।
* RJSC রিটার্ণ প্রস্তত ও দাখিল।
* সোসাইটি রেজিস্ট্রেশন।
# #ব্যবসায় সংক্রান্ত আমাদের অনান্য সেবা সমুহঃ
*ট্রেড লাইসেন্স নিবন্ধন ও নবায়ন।
* আমদানি ও রপ্তানি (IRC & ERC) লাইসেন্স নিবন্ধন ও নবায়ন।
* বি এস টি আই (BSTI) এবং আই এস ও (ISO) লাইসেন্স গ্রহনে সহায়তা প্রদান করা।
* ট্রেডমার্ক নিবন্ধন।
* বিডা (BIDA) সনদ গ্রহনে সহায়তা প্রদান করা।
* পরিদেশ অধিদপ্তর এবং ফায়ার ছাড়পত্র প্রাপ্তিতে সহায়তা প্রদান করা।
* অ্যাকাউন্টিং সেবা প্রদান করা।