Law Bridge

Website

Law Bridge Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Law Bridge, Lawyer & Law Firm, Dhaka Judge Court and Supreme Court of Bangladesh, Dhaka.

📢 **প্রধান শিক্ষক নিয়োগ: হাইকোর্টের রায় স্থগিত, ভাইভা হবে যথাসময়েই**বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শি...
06/10/2026

📢 **প্রধান শিক্ষক নিয়োগ: হাইকোর্টের রায় স্থগিত, ভাইভা হবে যথাসময়েই**

বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।

⚖️ **আদেশ কবে, কে দিলেন?**
মঙ্গলবার (৬ অক্টোবর) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এনটিআরসিএ-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

📌 **এই আদেশের ফলে কী হলো?**
- আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ভাইভা নেওয়ায় আর কোনো আইনি বাধা থাকল না।
- রিট আবেদনকারী ৪৬ জন শিক্ষকের জন্য ৪৬টি পদ সংরক্ষিত থাকবে।
- এই ৪৬টি পদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আপিল বিভাগের মূল শুনানিতে।

📖 **মামলার প্রেক্ষাপট**
এমপিওভুক্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনেক পদ খালি থাকায় সরকার ২০২৬ সালের ২৫ মার্চ এনটিআরসিএ-এর মাধ্যমে একটি সংশোধনী আনে। এতে প্রধান শিক্ষক হতে মোট ১৮ বছরের শিক্ষাগত অভিজ্ঞতার শর্ত দেওয়া হয়। এর আগে ২০২৫ সালের জনবল কাঠামোতে সহকারী প্রধান শিক্ষক হিসেবে ৩ বছরসহ মোট ১৫ বছরের অভিজ্ঞতার দুটি স্তর ছিল।

নতুন এই শর্তকে চ্যালেঞ্জ করে প্রথমে ১২ জন এবং পরে আরও যুক্ত হয়ে মোট ৪৬ জন শিক্ষক হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে হাইকোর্ট রুল অ্যাবসলিউট করে সরকারের ২৫ মার্চের সংশোধনী বাতিল করেন। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করেন।

📊 **শূন্য পদের হিসাব**
অ্যাটর্নি জেনারেল জানান, ২০২৬ সালের ২৯ জানুয়ারির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্য পদ ছিল:
- মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি): প্রধান শিক্ষক পদে ১০,২৭৮টি
- মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর: অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে ৩,১৩১টি
- কারিগরি শিক্ষা অধিদপ্তর: অধ্যক্ষ ও সুপার পদে ১৫০টি

সব মিলিয়ে মোট শূন্য পদ ১৩,৫৫৯টি, যা পরে প্রায় ১৫ হাজারে পৌঁছাতে পারে।

✅ **সারকথা**
৪৬টি সংরক্ষিত পদ বাদে বাকি শূন্য পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা ১৫ অক্টোবর থেকে শুরু হবে এবং পরবর্তী নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিক নিয়মেই চলবে।

🏛️ Law Bridge

#সুপ্রিমকোর্ট #হাইকোর্ট #এনটিআরসিএ #প্রধানশিক্ষক #শিক্ষকনিয়োগ #আইনিখবর

ডিজিটাল হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন, যুক্ত হবে জাতীয় সার্ভারে
03/10/2026

ডিজিটাল হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন, যুক্ত হবে জাতীয় সার্ভারে

অতিরিক্ত কারাবাসের অভিযোগ: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল-------------------------------------------খুলনার বট...
29/09/2026

অতিরিক্ত কারাবাসের অভিযোগ: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল
-------------------------------------------
খুলনার বটিয়াঘাটার ইব্রাহিম শেখ নামের এক ব্যক্তিকে খালাসের পরও অতিরিক্ত আট বছর কারাগারে রাখার ঘটনায় তাকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট সোমবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন।
জানা যায়, ২০০৩ সালে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর বিচারিক আদালত ইব্রাহিম শেখকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। পরবর্তীতে আপিল শুনানি শেষে ২০১৭ সালের ২০ জুলাই হাইকোর্ট তাকে দুটি মামলাতেই বেকসুর খালাস দেন। কিন্তু হাইকোর্টের সেই খালাসের আদেশের কপি কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে প্রায় আট বছর সময় লেগে যায়। ফলে তাকে মোট ২২ বছর কারাবন্দী জীবন কাটাতে হয়।
এই অমানবিক দীর্ঘ কারাবাসের ঘটনায় জাতীয় হিন্দু মহাজোটের পক্ষে সম্প্রতি জনস্বার্থে রিটটি দায়ের করেন আইনজীবী গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
রিট আবেদনে ইব্রাহিম শেখের জীবনের মূল্যবান সময় নষ্ট ও অতিরিক্ত কারাবাসের কারণে ৫ কোটি টাকা বা দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ দাবি করা হয়। একইসঙ্গে তার যথাযথ পুনর্বাসন, বাসস্থানের ব্যবস্থা এবং উন্নত চিকিৎসার বিষয়টিও আবেদনে তুলে ধরা হয়েছে। আদালত শুনানি শেষে আজ এ বিষয়ে রুল জারি করলেন।

পুলিশ কর্মকর্তা সেজে মামলার বাদীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন মুহুরি, গ্রেপ্তার----------------------------------------...
29/09/2026

পুলিশ কর্মকর্তা সেজে মামলার বাদীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন মুহুরি, গ্রেপ্তার
----------------------------------------------
কখনো পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তা, কখনো পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কিংবা গোয়েন্দা শাখার (ডিবি) তদন্ত কর্মকর্তা—এভাবেই মামলার বাদীদের কাছে নিজের পরিচয় দিতেন তিনি। এরপর তদন্তের কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ বা নগদ) মাধ্যমে হাতিয়ে নিতেন টাকা।
আদালতে মুহুরি হিসেবে কাজ করার সুবাদে মামলার বাদীদের মুঠোফোন নম্বর সংগ্রহ করে দীর্ঘদিন ধরে এমন প্রতারণা করে আসছিলেন মোজাম্মেল হক ওরফে কবির নামের এক ব্যক্তি। অবশেষে নোয়াখালী থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পিবিআই। তাঁর কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ডিভাইসও জব্দ করা হয়েছে। গত শনিবার তাঁকে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার মোজাম্মেল হক নোয়াখালীর সুধারাম থানার বশরত উল্লাহর ছেলে।
পিবিআই সূত্র জানায়, ফটিকছড়ির একটি মারামারি মামলার বাদী জিসম উদ্দিনকে ফোন করে নিজেকে পিবিআই চট্টগ্রাম জেলার উপপরিদর্শক (এসআই) আবু সুফিয়ান হিসেবে পরিচয় দেন মোজাম্মেল। মামলার তদন্ত শুরু করতে অর্থের প্রয়োজন জানিয়ে দ্রুত বিকাশে টাকা পাঠাতে বলেন তিনি। বিষয়টি বুঝে ওঠার আগেই জিসম উদ্দিন ৫ হাজার ৩০০ টাকা পাঠিয়ে দেন।
একইভাবে রাউজানের বাসিন্দা রিন নামের এক সিআর (নালিশি) মামলার বাদীকে ফোন করে নিজেকে সিআইডির কর্মকর্তা পরিচয় দেন মোজাম্মেল। তদন্তের কথা বলে তাঁর কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নেন। এভাবে আরও একটি মামলার বাদীর কাছ থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, আদালত থেকে সিআর মামলা তদন্তের জন্য পিবিআই কার্যালয়ে পাঠানো হয়। কোর্টে মুহুরি হিসেবে কাজ করার সুবাদে মামলার বাদীদের মুঠোফোন নম্বর সংগ্রহ করতেন মোজাম্মেল। পরে কখনো পিবিআই, কখনো সিআইডি বা ডিবির তদন্ত কর্মকর্তা পরিচয় দিয়ে তাঁদের ফোন করে অর্থ হাতিয়ে নিতেন।
পুলিশ সুপার আরও বলেন, বাদীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়ার পর পিবিআই অনুসন্ধান শুরু করে। গত ২৩ সেপ্টেম্বর এসআই আবু সুফিয়ান বাদী হয়ে রাউজান থানায় একটি প্রতারণার মামলা করেন। মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোজাম্মেলকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়।
পিবিআই চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার এ জে এম ওমর ফারুক বলেন, কয়েকটি মামলার তদন্ত করতে গিয়ে পিবিআই কর্মকর্তারা জানতে পারেন, তদন্ত কর্মকর্তা পরিচয়ে একটি চক্র বাদীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পর অনুসন্ধান শুরু হয় এবং চক্রটির মূল হোতাকে গ্রেপ্তার করা হয়। প্রতারণার অভিযোগে এর আগে ইউনিলিভার থেকেও তাঁকে চাকরিচ্যুত করা হয়েছিল বলে জানা গেছে।

29/09/2026

ভিক্ষাবৃত্তির অভিশাপ থেকে মুক্তির জন্য আইনে শাস্তির প্রয়োগ
আলোচনা করছেনঃ-
Md. Mohiuddin
LL.B. (Hon's), LL.M.
Islamic University, Kushtia.
Advocate
Supreme Court of Bangladesh

"প্রবাসী রেহানা হত্যা:লাশ মাটিচাপা দিয়ে ওপরে লাগানো হয় সবজির চারা"-----------------সম্পত্তি ও পারিবারিক বিরোধের জেরে অস্...
28/09/2026

"প্রবাসী রেহানা হত্যা:
লাশ মাটিচাপা দিয়ে ওপরে লাগানো হয় সবজির চারা"
-----------------
সম্পত্তি ও পারিবারিক বিরোধের জেরে অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি নারী রেহানা পারভীনকে হত্যার পর লাশ গুম করতে সেপটিক ট্যাংকের পাশে মাটিচাপা দেওয়া হয়। ঘটনা আড়াল করতে সেই মাটির ওপরে লাগানো হয় সবজির চারা। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের দুই বছর পর আদালতে জমা দেওয়া পুলিশের অভিযোগপত্রে (চার্জশিট) এমন লোমহর্ষক বিবরণ উঠে এসেছে।
তদন্ত শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রেহানার স্বামী আওলাদ হোসাইনসহ পাঁচজনের বিরুদ্ধে সম্প্রতি এই অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তানভীর হাসান খান।
অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন আওলাদের দুই বোন পাপিয়া আক্তার ও মাকসুদা বেগম, চাচাতো ভাই কবীর হোসাইন এবং চাচা আমজাদ হোসাইন। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ অভিযোগপত্রটি দেখেছেন। আগামী ১৯ অক্টোবর এটি পর্যালোচনার জন্য পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
যেভাবে হত্যা ও গুম
অভিযোগপত্রের বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৬ জুন ১৩ বছর বয়সী মেয়েকে নিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে আসেন রেহানা পারভীন। ২৯ জুন তাঁর স্বামী আওলাদও দেশে ফেরেন। অস্ট্রেলিয়া ও বাংলাদেশে থাকা বিপুল পরিমাণ সম্পত্তি এবং পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে রেহানাকে হত্যার ছক কষা হয়।
২০২৪ সালের ৫ জুলাই সন্ধ্যার পর রেহানাকে আশুলিয়ার নয়ারহাট চৌরাপাড়ায় আওলাদের বোন পাপিয়ার বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তর্কাতর্কির একপর্যায়ে আসামিরা রেহানাকে মেঝেতে ফেলে দেন। এরপর আমজাদ তাঁর পা এবং কবীর দুই হাত চেপে ধরেন। আর আওলাদ পেটের ওপর বসে মুখে বালিশ চাপা দিয়ে রেহানার শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করেন। ওই রাতেই পাপিয়ার বাড়ির সামনে সেপটিক ট্যাংকের পাশে গর্ত খুঁড়ে লাশ পুঁতে রাখা হয়। ঘটনা আড়াল করতে সেখানে সবজির চারা লাগানো হয়।
রেহানা নিখোঁজ হওয়ার পর তাঁর মা আইরিন আক্তার একটি অপহরণ মামলা করেন। এর সূত্র ধরে ১২ সেপ্টেম্বর আশুলিয়া থেকে রেহানার গলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে মামলাটি হত্যা ও লাশ গুমের মামলায় রূপান্তর করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার আসামি পাপিয়া, কবীর ও আমজাদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া মামলায় রেহানার নাবালিকা মেয়েও বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে।
অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার স্বামী আওলাদ
হত্যাকাণ্ডের পরপরই আওলাদ অস্ট্রেলিয়ায় পালিয়ে যান। তবে সম্প্রতি তাঁকে অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি)।
এএফপির বরাত দিয়ে জানা গেছে, বাংলাদেশের পুলিশ কর্মকর্তাদের ঘুষ দিয়ে মামলা থেকে নিজের নাম কাটাতে ও তদন্ত প্রভাবিত করতে ৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলার পাঠিয়েছিলেন তিনি। এ ছাড়া ভুয়া মৃত্যুসনদ দিয়ে রেহানার অস্ট্রেলিয়ার সম্পত্তি আত্মসাতের চেষ্টায়ও তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, বর্তমানে আওলাদ অস্ট্রেলিয়ার পুলিশের হেফাজতে রয়েছেন। ইন্টারপোলের মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। অন্যদিকে এই মামলায় অভিযুক্ত আমজাদ ও কবীর কারাগারে থাকলেও আওলাদের দুই বোন পাপিয়া ও মাকসুদা জামিনে রয়েছেন।




27/09/2026

"মোবাইল ফোনের জেরে কিশোর নিহত"
Case analysis series 01
মামলা বিশ্লেষণ, সিরিজ-০১

ঢাকা,২৭ সেপ্টেম্বর ২০২৬ : প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী চলতি মাসের শেষে থাইল্যান্ড এবং আগামী মাসে মালয়েশিয়া সফ...
27/09/2026

ঢাকা,২৭ সেপ্টেম্বর ২০২৬ : প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী চলতি মাসের শেষে থাইল্যান্ড এবং আগামী মাসে মালয়েশিয়া সফরে যাচ্ছেন। তার এই বিদেশ সফরকালীন সময়ে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মো. রেজাউল হক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। আইন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত থাইল্যান্ড ভ্রমণ ও সেখানে অবস্থান করবেন। এরপর, আগামী ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত তিনি মালয়েশিয়া সফরে থাকবেন। তার অনুপস্থিতিতে, অথবা তিনি পুনরায় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত, আপিল বিভাগের সবচেয়ে প্রবীণ বিচারপতি মো. রেজাউল হক প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন।
সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এই নিয়োগে সম্মতি দিয়েছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধান বিচারপতির এই সফর সম্পূর্ণ পেশাগত ও রাষ্ট্রীয় দায়িত্বের অংশ।

আইনমন্ত্রী  বলেছেন, "উকিলেরা প্রেম করে, কিন্তু শান্তি পায় না।" কথাটা শুনে মনে হলো, প্রেমের মতো নিরুপায় ব্যাপারেও বুঝি ...
26/09/2026

আইনমন্ত্রী বলেছেন, "উকিলেরা প্রেম করে, কিন্তু শান্তি পায় না।" কথাটা শুনে মনে হলো, প্রেমের মতো নিরুপায় ব্যাপারেও বুঝি উকিলদের একখানা দলিল লাগে—সাক্ষী-সাবুদ, শর্তাবলি, সব ঠিকঠাক না হলে হৃদয়ও বুঝি সাক্ষর করে না!

গল্পটা এরকম—

এক মক্কেল মহিলা একদিন এক তরুণ অ্যাডভোকেটের চেম্বারে এলেন, মামলার কাজে। কাজের ফাঁকে কথা, কথার ফাঁকে হাসি—কখন যে সে হাসিটুকু মামলার সীমানা পেরিয়ে হৃদয়ের এলাকায় ঢুকে পড়ল, মহিলা নিজেও টের পেলেন না। একদিন একখানা খাম হাতে দিয়ে চলে গেলেন, ভেতরে লুকানো এক না-বলা কথা।

উকিল সাহেব খামটা হাতে নিলেন, উল্টেপাল্টে দেখলেন—ওজনে বড্ড হালকা। মনে মনে হিসেব কষলেন, "টাকাপয়সা কিছু নেই বোধহয়।" তাই খামটা টেবিলের কোণে রেখে দিলেন, খোলার প্রয়োজনই মনে করলেন না।

সপ্তাহ দুই পর মহিলা এসে জিজ্ঞেস করলেন, "আমার চিঠির জবাব পেলাম না তো?"

উকিল সাহেব নির্বিকার গলায় বললেন, "খামটা হালকা লাগল, ভাবলাম ভেতরে বিশেষ কিছু নেই। তাই খুলিনি।"

মহিলা এবার হেসে বললেন, "খাম খুলতে যদি ফি লাগে, তাও দেব। এবার খুলুন তো!"

অবশেষে খাম খোলা হলো। ভেতরে টাকা নয়—একখানা প্রেমপত্র। উকিল সাহেব মন দিয়ে পড়লেন, তারপর নিঃশব্দে খামটা পাশে সরিয়ে রাখলেন।

মহিলা তখন জবাব চাইলেন। আর অ্যাডভোকেট সাহেবের উত্তরে বেরিয়ে এল খাঁটি আইনি ভাষা—

"আপনার সঙ্গে চুক্তি হয়েছিল খাম খোলার জন্য, তার পারিশ্রমিকও নির্ধারিত হয়েছিল। কিন্তু চিঠি পড়ে তার জবাব দেওয়ার কোনো চুক্তি তো আমাদের মধ্যে হয়নি! সুতরাং উত্তর দেওয়ার প্রশ্নই ওঠে না।"

বোঝা গেল, উকিলের কাছে প্রেমও একরকম মামলা—আগে শর্ত, পরে অনুভূতি। হৃদয়ও তার কাছে একখানা নথি, যার প্রতিটি পাতায় সিলমোহর লাগে।

আইনমন্ত্রী বলেছিলেন, প্রেমে উকিলের শান্তি নেই। আমার মনে হয়, ভুলটা একটু অন্যখানে—

উকিল প্রেমে পড়লে শান্তি হারায়,
না পড়লে মক্কেল এসে শান্তি কেড়ে নেয়।
আসলে উকিলের জীবনে শান্তি বলে
কোনো ধারা-উপধারাই বোধহয় লেখা নেই।



Address

Dhaka Judge Court And Supreme Court Of Bangladesh
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Law Bridge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share