Tax Solution Hub BD

Tax Solution Hub BD We are committed to serve complete Tax advisory.

To Whome It May Concern.
07/10/2026

To Whome It May Concern.

07/10/2026

গন কর্মকর্তা-কর্মচারী রিটার্ন জমা ও পরিবারের সদদ্যগনের হিসাব প্রদান জাতীয় রাজস্ব বোর্ড থেকেই শুরু হতে যাচ্ছে।

সংসদে জাতীয় রাজস্ব বোর্ডের(এনবিআর) কর (ট্যাক্স বিভাগ, ভ্যাট বিভাগ ও কাস্টমস বিভাগ) সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের সম্পদের বিবরণী ঘোষণা নিশ্চিত করতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকের কার্যবিবরণীতে এ সুপারিশের কথা রয়েছে।

কমিটির সুপারিশে বলা হয়েছে,এনবিআরের কর সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের হিসাব ও সম্পদ বিবরণী ঘোষণা নিশ্চিত করতে ‘দৃশ্যমান ও জবাবদিহিতামূলক উদ্যোগ’ নিতে হবে।

রোববার কমিটির বৈঠকে ওই কার্যবিবরণী অনুমোদন পায়।

সুবীর ভট্টাচার্য্য
আয়কর আইনজীবী।

সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর তিন আয়ে।তবে মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস-এই তিন ধরনের আয়ের ওপর নির্ধারিত আয়কর দিত...
06/10/2026

সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর তিন আয়ে।

তবে মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস-এই তিন ধরনের আয়ের ওপর নির্ধারিত আয়কর দিতে হবে।
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো করেছে সরকার।

২০২৬-২৭ অর্থবছরের আয়কর নির্দেশিকা অনুযায়ী, ৪২ ধরনের ভাতা ও সুবিধাকে করমুক্ত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে চিকিৎসা ভাতা, নববর্ষ ভাতা, বাড়িভাড়া ভাতা, শ্রান্তি ও বিনোদন ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, কার্যভার ভাতা, পাহাড়ি ভাতা, ভ্রমণ ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, পোশাক ভাতা ও আপ্যায়ন ভাতা।

এ ছাড়া ধোলাই ভাতা, বিশেষ ভাতা, প্রেষণ ভাতা, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা, জুডিশিয়াল ভাতা, চৌকি ভাতা, ডোমেস্টিক এইড অ্যালাউয়েন্স, ঝুঁকি ভাতা, অ্যাকটিং অ্যালাউন্স, মোটরসাইকেল ভাতা, আর্মরার অ্যালাউন্স, নিঃশর্ত যাতায়াত ভাতা, টেলিকম অ্যালাউন্স, ক্লিনার অ্যালাউন্স, ড্রাইভার অ্যালাউন্স ও মাউন্টেড পুলিশ অ্যালাউন্সও করমুক্ত।

তালিকায় আরও রয়েছে পিবিএক্স অ্যালাউন্স, সশস্ত্র শাখা ভাতা, বিউগলার অ্যালাউন্স, নার্সিং অ্যালাউন্স, দৈনিক বা খোরাকি ভাতা, ট্রাফিক অ্যালাউন্স, রেশন মানি, সীমান্ত ভাতা, ব্যাটম্যান ভাতা, ইন্সট্রাকশনাল অ্যালাউন্স, নিযুক্তি ভাতা, আউটফিট ভাতা ও গার্ড পুলিশ ভাতা।

তবে সরকারি চাকরিজীবীদের মূল বেতন, উৎসব ভাতা ও বোনাসের ওপর নির্ধারিত আয়কর দিতে হবে।

সুবীর ভট্টাচার্য্য
আয়কর আইনজীবী।

05/10/2026

অনেক করদাতা মনে করেন ৩০শে সেপ্টেম্বর শেষ।
এখন তো আর কোনো রিবেট/করছাড় পাওয়া যাবেনা। এমন ধারনা যারা করছেন তারা ভুল ভাবছেন।

আয়কর রিটার্ন ১২ মাস ব্যাপী দেওয়া যাবে, তবে এনবিআর এবছর ট্যাক্স রিটার্ন দাখিলের ক্ষেত্রে কিছুটা কৌশলী পন্থা অবলম্বন কররছেন।

৩০ শে সেপ্টেম্বরের মধ্যে যেসকল করদাতা তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। সেসকল করদাতা পরিশোধযোগ্য করের ওপর ৫% অথবা সর্বোচ্চ ২৫,০০০ টাকা ইন্সেন্টিভ পেয়েছেন।

৩১ শে ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করলে কোনোরুপ ইন্সেন্টিভ বা জরিমানা কোনটাই প্রযোজ্য হবেনা।

তবে করছাড় বা রিবেট সুবিধা প্রাপ্য হবেন।

সুবীর ভট্টাচার্য্য
আয়কর আইনজীবী
এনবিআর, বাংলাদেশ।

29/09/2026

আপনার ট্যাক্স রিটার্নে আর্থিক তথ্যের ভুল উপস্থাপন ভবিষ্যতে আপনার গলার কাটাঁর কারন হয়ে দাড়াঁবে।

অনেক আইনজীবী নিজের আর্থিক লাভকে প্রাধান্য দিয়ে অসম্পূর্ন এবং অসত্য তথ্য দিয়ে রিটার্ন তৈরি করে সাবমিট করে দিয়েই খালাস।

বিপদ তখনি হয় যখন ফাইলটি অডিট এর জন্য নির্বাচিত হয়। অসম্পুর্ন এবং অসত্য তথ্য দিয়ে প্রস্তুতকৃত রিটার্নের সঠিক জবাব দিতে অসমর্থ হন।

গুনতে হয় বড় পরিমান অংকের জরিমানা।

গত কয়েকদিন আগে আমার কাছে কয়েকটি ফাইল আসে, যার মধ্যে একটি ফাইলের তথ্য বিশ্লেষন এবং মক্কেলের সাথে কথা বলে জানতে পারি। পুর্বে যে আইনজীবী তার ফাইলের কাজ করেছিলেন তিনি মক্কেলকে এটা বোঝান ফাইলে বেশি কিছু দেখালে ট্যাক্স অফিসের নজরে আসবে তখন ঝামেলা হবে।

অথচ মক্কেল একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ২০২৬ সালের ফেব্রুয়ারীতে অবসরে এসেছেন। তার ফাইলে ১৩ লক্ষ টাকার সঞ্চয়পত্র এবং হাতে নগদ ৫৬ হাজার এর মত টাকা আছে।

মক্কেলের সাথে আলোচনা করে জানতে পারি তিনি ৫ বছর পুর্বে বেতনের টাকা থেকে তফশিলি একটি ব্যাংকে ৭ লক্ষ টাকার স্থায়ী আমানত করেছিলেন যা এখনও চলমান আছে। ৩ বছর পুর্বে পৌর এলাকায় ৫ শতক জমি কিনেছেন। এসব কিনেছেন তার বেতন হতে প্রাপ্ত অর্থ হতে।

একজন চাকুরীজীবি যাহার বেতন আসে নির্দিষ্ট একটি ব্যাংক হিসাবে। রিটার্নে কোনো ব্যাংক হিসাব উল্লেখ করেননি।

এটা বাস্তব চিত্র। যত্রতত্র হতে রিটার্ন প্রস্তুত করিয়ে জমা দিলেই ল্যাটা চুকে গেলো এমন ভাবার কোনো কারন নেই।

একজন সচেতন ট্যাক্সপেয়ার হিসেবে একজন অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য আইনজীবী দ্বারা নির্ভুল রিটার্ন প্রস্তুত করিয়ে নেওয়া যেমন ট্যাক্সপেয়ারের দায়িত্ব, তেমনি একজন আয়কর আইনজীবী হিসেবে সঠিক ও নির্ভুল রিটার্ন প্রস্তুত করা তার নৈতিক দায়িত্ব।

সুবীর ভট্টাচার্য্য
আয়কর আইনজীবী।

28/09/2026

যে সকল করদাতাদের রিটার্নের সাথে আবশ্যিকভাবে আয়-ব্যয় হিসাব বিবরনী (সিএ, সিএমএ অথবা আয়কর আইনজীবি কর্তৃক সত্যায়িত) দাখিল করতে হবে।

১. স্বর্ন, রৌপ্য ও হীরা ব্যবসায়ী।
২. আমদানিকারক
৩. যোগানদার
৪. পরিবেশক
৪. উৎপাদক
৫. মুল্যবান পাথর ব্যবসায়ী।

সুবীর ভট্টাচার্য্য
আয়কর আইনজীবী।

   .1
28/09/2026


.1

27/09/2026

Address

Wari
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tax Solution Hub BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category