Income Tax & VAT Consultancy Firm

Income Tax & VAT Consultancy Firm We are working with Income Tax,VAT, IRC, ERC, RJSC, Company Law etc.

আয়কর আইন ২০২৩ অনুযায়ী ১০ লক্ষ টাকার অধিক সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয়ের ট্যাক্স রিটার্ন সাবমিটের ...
15/05/2024

আয়কর আইন ২০২৩ অনুযায়ী ১০ লক্ষ টাকার অধিক সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয়ের ট্যাক্স রিটার্ন সাবমিটের প্রমান পত্র প্রদর্শন করা বাধ্যতামূলক।

তবে দান, হেবা, উইল বা ট্রাস্টের ক্ষেত্রে তা বাধ্যকামূলক নয়। এই মর্মে নিবন্ধন অধিদপ্তরের অফিস আদেশ সংযুক্ত করা হলো।

আয়কর সংক্রান্ত যে কোন তথ্য বা সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।
WhatsApp: 01818972130

04/03/2024
02/05/2023

সম্মানিত করদাতা,
**গুরুত্বপূর্ন তথ্য**

ভ্যাট অনলাইন থেকে একটি ইমেইল সবাই পেয়েছেন যে, যে সকল করাদাতা বিগত ৯০ দিনের মধ্যে VAT Online একাউন্টের Password পরিবর্তন করেননি তাদেরকে VAT Online Password পরিবর্তন করে ভ্যাট অনলাইন একাউন্টে প্রবেশ করতে হবে।
পাসওয়ার্ড পরিবর্তন না করলে ভ্যাট অনলাইনে কোন কাজ করা সম্ভব হবে না।

আপনি যখন আগের পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন তখন পাসওয়ার্ড পরিবর্তন করতে বলা হবে।

পাসওয়ার্ড পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোড OTP দিয়ে যাচাই করা হবে। OTP এর সময় ৩ মিনিট।

11/09/2022

সফটওয়্যার প্রস্তুত করে উৎসে কর্তনকারীর কাছে বিক্রি করলে মাঠ পর্যায়ে জটিলতা হয় বলে অনেক শুনেছি। উৎসে ভ্যাট কর্তন করতে হবে কিনা, যদি করতে হয় কেনো করতে হবে, কর পারসেন্ট করতে হবে, সফটওয়্যারতো ভ্যাটমুক্ত ইত্যাদি। এসআরও নং-১৬৩-আইন/২০২২/১৭৬-মূসক, তারিখ: ০১ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ এর টেবিল-৩ অনুসারে, ৮৫.২৩ হেডিং এর বিপরীতে সংশ্লিষ্ট সকল এইচএস কোড এর আওতাভুক্ত সফটওয়্যার উৎপাদন স্তরে ভ্যাটমুক্ত। উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা, ২০২১ এর বিধি ৪(খ) অনুসারে, এসআরও এর মাধ্যমে ভ্যাটমুক্ত পণ্য যোগানদার কর্তৃক সরবরাহ প্রদানের ক্ষেত্রে যোগানদার হিসেবে উৎসে ভ্যাট কর্তন করতে হবে। এ বিধান সফটওয়্যার উৎপাদনকারীর জন্য প্রযোজ্য নয়। কারণ, সফটওয়্যার উৎপাদনকারী যোগানদার নয়। উক্ত বিধিমালার বিধি ৪(ক) অনুসারে, ট্রেডার (ব্যবসায়ী) উৎসে কর্তনকারীর কাছে সরবরাহ দিলে যোগানদার হিসেবে গণ্য করে ৭.৫% ভ্যাট উৎসে কর্তন করতে হবে। তবে, উৎপাদনকারী সরবরাহ দিলে এ বিধান প্রযোজ্য হবে না। তাই, সফটওয়্যার উৎপাদনকারীর জন্য এ বিধান প্রযোজ্য নয়। সফটওয়্যার উৎপাদন করে সরবরাহ দেয়া তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার (আইটিইএস) আওতায় পড়বে না। এই বছরের বাজেট কার্যক্রমের সময় তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার সংজ্ঞা থেকে ওই অংশটুক্ত বিলুপ্ত করা হয়েছে।
সফটওয়্যার তৈরি করা, কাস্টমাইজ করা আমাদের দেশের ভ্যাট ব্যবস্থায় উৎপাদন হিসেবে গণ্য হবে। সফটওয়্যর উৎপাদন স্তরে ভ্যাটমুক্ত। সফটওয়্যার উৎপাদনকারীকে ভ্যাট চালানপত্র (মূসক-৬.৩) ইস্যু করতে হবে এবং ভ্যাট সংক্রান্ত হিসাবপত্র সংরক্ষণ করতে হবে, দাখিলপত্র দাখিল করতে হবে। ভ্যাট চালানপত্রে উল্লেখ করতে হবে যে, এসআরও নং-১৬৩-আইন/২০২২/১৭৬-মূসক, তারিখ: ০১ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ অনুযায়ী ভ্যাটমুক্ত। ক্রেতা উৎসে ভ্যাট কর্তনকারী হলেও সম্পূর্ণ মূল্য পরিশোধ করে দেবেন। উৎসে ভ্যাট কর্তন করবেন না। এই হলো বর্তমান বিধান। (ড. মোঃ আব্দুর রউফ, ১০ সেপ্টেম্বর, ২০২২)।

বাজেটে আয়কর বিষয়ক উল্লেখযোগ্য পরিবর্তন সমূহ
03/06/2021

বাজেটে আয়কর বিষয়ক উল্লেখযোগ্য পরিবর্তন সমূহ

Address

Rahmania Int'l Complex, 28/1/C, Toyenbee Circular Road, Motijheel
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Income Tax & VAT Consultancy Firm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category