22/09/2026
জেলা প্রশাসকের অফিস থেকে ম্যাজিস্টেট উচ্ছেদ নোটিশ পাঠালে, আইনগত নিয়ম কি? এবং কিভাবে বাচাঁবেন সম্পত্তি জানুন।।
এই রায়/আদেশের বিরুদ্ধে সময় নষ্ট না করে মহানগর এলাকায় হলে মহানগর দায়রা জজ আদালতে ও মহানগর এর বাহিরে হলে জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করতে হবে।।
এবং
বাংলাদেশে সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের ভূমি, ইমারত বা স্থাপনা থেকে অবৈধ দখলদার উচ্ছেদের ক্ষেত্রে জেলা প্রশাসকের (Deputy Commissioner) প্রধান আইনি হাতিয়ার হলো The Government and Local Authority Lands and Buildings (Recovery of Possession) Ordinance, 1970। এই আইনের ৫ ধারা জেলা প্রশাসককে উচ্ছেদের ক্ষমতা প্রদান করেছে। তবে, এই ক্ষমতা নিরঙ্কুশ বা যথেচ্ছভাবে প্রয়োগের সুযোগ নেই।
#জেলা প্রশাসক যদি যথাযথ আইনি প্রক্রিয়া বা 'Due Process of Law' অনুসরণ না করে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, তবে সংক্ষুব্ধ ব্যক্তি বাংলাদেশের সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন (Writ Petition) দায়ের করে প্রতিকার চাইতে পারেন।
রিট কেন করা যাবে চলুন দেখি--
১. ধারা ৫ (Section 5) এর আইনি বিশ্লেষণ:
১৯৭০ সালের অধ্যাদেশের ৫ ধারা এবং সংশ্লিষ্ট The Government and Local Authority Lands and Buildings (Recovery of Possession) Rules, 1970 পর্যালোচনা করলে দেখা যায় উচ্ছেদ প্রক্রিয়াটি তিনটি আবশ্যিক ধাপে বিভক্ত:
ক. তদন্ত ও সন্তুষ্টি (Inquiry & Satisfaction): ৫(১) ধারা অনুযায়ী, উচ্ছেদ নোটিশ দেওয়ার আগে ডিসিকে অবশ্যই "তদন্ত" করতে হবে এবং নিশ্চিত হতে হবে যে দখলদারটি প্রকৃতপক্ষে "Unauthorised" (অননুমোদিত)। ১৯৭০ সালের রুলস-এর ৩ বিধি অনুযায়ী, এই তদন্তের সময় দখলদারকে তার কাগজপত্র দেখানোর সুযোগ দেওয়া উচিত।
খ. নোটিশ প্রদান (Notice): সন্তুষ্ট হলে ডিসি নির্ধারিত ফরমে (Form A) ৩০ দিনের নোটিশ দেবেন। তবে জনস্বার্থে প্রয়োজন মনে করলে ডিসি এই সময় কমিয়ে ন্যূনতম ৭ দিন করতে পারেন।
আইনি শর্ত: নোটিশটি অবশ্যই দখলদারের কাছে ব্যক্তিগতভাবে বা তার বাসার কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যের কাছে জারি করতে হবে। যদি তা সম্ভব না হয়, তবে জমির দৃশ্যমান স্থানে নোটিশটি লটকে জারি হয়েছে দেখাতে হবে।
গ. বলপ্রয়োগ ও দখল পুনরুদ্ধার: ৫(২) ধারা অনুযায়ী নোটিশের সময় পার হওয়ার পর ডিসি স্থাপনা অপসারণ ও খাস দখল নিতে পারেন। এই উপধারার ক্ষমতা প্রয়োগের আগে ৫(১) ধারার যথাযথ অনুসরণ বাধ্যতামূলক।
#জেলা_প্রশাসক