TaxLab - Tax & Legal Associates BD

TaxLab - Tax & Legal Associates BD Expert Tax, VAT, RJSC, Business Compliance & Other Legal Services. Your trusted corporate solutions in BD.

আয়কর আইন, ২০২৩: জীবনযাপন ব্যয় বিবরণী দাখিলে গুরুত্বপূর্ণ সংশোধনী!স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিব...
22/09/2026

আয়কর আইন, ২০২৩: জীবনযাপন ব্যয় বিবরণী দাখিলে গুরুত্বপূর্ণ সংশোধনী!

স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী দাখিল সংক্রান্ত ধারা ১৬৮-এ উল্লেখযোগ্য সংশোধনী আনা হয়েছে। আয়কর রিটার্ন সংক্রান্ত ঝামেলা এড়াতে নতুন এই নিয়মগুলো জেনে রাখা অত্যন্ত জরুরি:

🔹 উপকর কমিশনারের নোটিশ ও ক্ষমতা [ধারা ১৬৮(২)]:
উপকর কমিশনার লিখিত নোটিশের মাধ্যমে যেকোনো স্বাভাবিক ব্যক্তি (Individual) করদাতাকে যেকোনো আয়বর্ষের জন্য জীবনযাপন ব্যয় বিবরণী দাখিলের নির্দেশ দিতে পারবেন, যদি:
সংশ্লিষ্ট আয়বর্ষের জীবনযাপন ব্যয় বিবরণী আগে দাখিল না করা হয়ে থাকে; অথবা
করদাতার করদায় সঠিকভাবে নির্ধারণের জন্য এই বিবরণী দাখিল আবশ্যক হয়; অথবা
পূর্বে দাখিলকৃত ব্যয় বিবরণী ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ বলে মনে হয়।

ব্যর্থতায় কঠোর পরিণতি [ধারা ১৬৮(৩)]:

উপকর কমিশনারের নোটিশ পাওয়ার পরও যদি কোনো করদাতা নির্দিষ্ট সময়ের মধ্যে জীবনযাপন ব্যয় বিবরণী দাখিল করতে ব্যর্থ হন—
তার দাখিলকৃত সম্পূর্ণ আয়কর রিটার্নটি অসম্পূর্ণ রিটার্ন (Incomplete Return) হিসেবে গণ্য হবে।

কার্যকর হওয়ার সময়সীমা:

এই সংশোধিত বিধানটি ২০২৬-২০২৭ করবর্ষ হতে আনুষ্ঠানিকভাবে প্রযোজ্য থাকবে ।

পরামর্শ: সঠিক সময়ে নির্ভুলভাবে আয়কর রিটার্ন ও জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী প্রস্তুত করুন এবং আইনি জটিলতা এড়িয়ে চলুন।

কর সংক্রান্ত নিয়মিত আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন l লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন l ধন্যবাদ l

TaxLab - Tax & Legal Associates BD টিম
01679834301 (WhatsApp)

)

বাংলাদেশ ছেড়ে বিদেশ যাচ্ছেন বা ভাবছেন? এই নতুন আয়কর নিয়মটি আপনার জানা খুব জরুরি!আয়কর আইন, ২০২৩ অনুযায়ী, দেশ ত্যাগকারী ব্...
22/09/2026

বাংলাদেশ ছেড়ে বিদেশ যাচ্ছেন বা ভাবছেন? এই নতুন আয়কর নিয়মটি আপনার জানা খুব জরুরি!

আয়কর আইন, ২০২৩ অনুযায়ী, দেশ ত্যাগকারী ব্যক্তিদের কর নির্ধারণের নিয়মে (ধারা ১৯৩) পরিবর্তন এসেছে।

✅ এখন থেকে উপকর কমিশনার নোটিশ দিলে ধারা ১৭২ অনুযায়ী রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক।

✅ এই নিয়ম ২০২৬-২৭ করবর্ষ থেকে প্রযোজ্য l

কর সংক্রান্ত নিয়মিত আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন l লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন l ধন্যবাদ l

TaxLab - Tax & Legal Associates BD টিম
01679834301 (WhatsApp)


অনলাইন ব্যবসার কর আইনে বড় পরিবর্তন: ধারা ২৭-এর নতুন সংশোধনী!ইন্টারনেট ও ডিজিটাল প্ল্যাটফর্মে যারা ব্যবসা বা সেবা প্রদান ...
21/09/2026

অনলাইন ব্যবসার কর আইনে বড় পরিবর্তন: ধারা ২৭-এর নতুন সংশোধনী!
ইন্টারনেট ও ডিজিটাল প্ল্যাটফর্মে যারা ব্যবসা বা সেবা প্রদান করছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে আয়কর আইন, ২০২৩-এ।

বাংলাদেশে উপচিত বা উদ্ভূত বলিয়া গণ্য আয় সংক্রান্ত ধারা ২৭-এর ব্যাখ্যাংশে দফা (জ)-এর পর নতুন দফা (ঝ) সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে ইলেকট্রনিক মাধ্যমে পণ্য ও সেবা বিক্রয়ের সংজ্ঞাকে আরও স্পষ্ট ও বিস্তৃত করা হয়েছে।
নতুন বিধানে যা যা অন্তর্ভুক্ত হচ্ছে:
প্রস্তাব দেওয়া বা নেওয়া: যেকোনো অনলাইন প্ল্যাটফর্ম, ডিজিটাল নেটওয়ার্ক বা যোগাযোগ মাধ্যমে পণ্য/সেবা ক্রয়-বিক্রয়ের অফার দেওয়া বা গ্রহণ করা হলে তা ইলেকট্রনিক বিক্রয় হিসেবে গণ্য হবে।
মূল্য পরিশোধের পদ্ধতি: পণ্য ডেলিভারি বা মূল্য পরিশোধ অনলাইন কিংবা অফলাইন (ক্যাশ অন ডেলিভারি)—যে মাধ্যমেই হোক না কেন, তা আইনের দৃষ্টিতে ইলেকট্রনিক বিক্রয় হিসেবেই বিবেচিত হবে।

প্রযোজ্যতা: সংশোধিত এই নিয়মটি ২০২৬-২০২৭ করবর্ষ থেকে কার্যকর হবে।
ই-কমার্স, এফ-কমার্স ও ডিজিটাল উদ্যোক্তাদের জন্য কর হিসাব ও কর কাঠামোর নিয়মকানুন সঠিকভাবে জেনে রাখা এখন থেকেই জরুরি।

কর সংক্রান্ত নিয়মিত আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন l লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন l ধন্যবাদ l

TaxLab - Tax & Legal Associates BD টিম
01679834301 (WhatsApp)

20/09/2026

রিটার্ন দাখিলে অসমর্থ বা নিরুদ্দেশ (আইন) করদাতার ক্ষেত্রে প্রতিনিধি নির্ধারণ :
কোনো করদাতা রিটার্ন পূরণে অসমর্থ হলে বা তার সন্ধান পাওয়া না গেলে, তার বৈধ ওয়ারিশগণের ঐকমত্যের ভিত্তিতে অথবা উপকর কমিশনার কর্তৃক মনোনয়নের মাধ্যমে উক্ত ওয়ারিশগণের যেকোনো একজনকে উক্ত করদাতার আয়ের জন্য প্রতিনিধি হিসেবে গণ্য করা হবে।
সংশোধিত বিধান ১ জুলাই, ২০২৬ তারিখ হতে কার্যকর হয়েছে । ধন্যবাদ l

TaxLab - Tax & Legal Associates BD টিম
01679834301 (WhatsApp)






উৎসে করের (TDS) রিটার্ন দাখিলে বড় পরিবর্তন: করবর্ষ ২০২৬-২০২৭ থেকে নতুন ৫টি ক্ষেত্র অন্তর্ভুক্ত:অর্থ আইন, ২০২৬-এর মাধ্যমে...
20/09/2026

উৎসে করের (TDS) রিটার্ন দাখিলে বড় পরিবর্তন: করবর্ষ ২০২৬-২০২৭ থেকে নতুন ৫টি ক্ষেত্র অন্তর্ভুক্ত:

অর্থ আইন, ২০২৬-এর মাধ্যমে আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৭৭(১) সংশোধন করা হয়েছে। নতুন দফা (ছ, জ, ঝ, ঞ ও ট) সংযোজনের ফলে এখন থেকে নিয়মিত উৎসে করের রিটার্ন দাখিলের বাধ্যবাধকতায় আসছে নতুন ব্যক্তি ও প্রতিষ্ঠান।

ইতোপূর্বে এদের অনেকেই উৎসে কর কর্তনকারী (নির্দিষ্ট ব্যক্তি) হিসেবে দায়িত্বে থাকলেও, এবার তাঁদের জন্য উৎসে করের রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন করে কারা উৎসে করের রিটার্ন দাখিলের আওতাভুক্ত হলেন?

১. পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ,

২. ই-কমার্স বা অনলাইন মার্কেটপ্লেস,যাদের বার্ষিক টার্নওভার ১ কোটি টাকার বেশি।

৩. সেবা ও হসপিটালিটি খাত: বার্ষিক ১ কোটি টাকার বেশি টার্নওভারসম্পন্ন হোটেল, রিসোর্ট, মোটেল, রেস্টুরেন্ট, কনভেনশন সেন্টার, কমিউনিটি সেন্টার এবং ট্রান্সপোর্ট এজেন্সি।

৪. তামাকজাত পণ্য প্রস্তুতকারক: কৃষক ব্যতীত তামাক পাতা, সিগারেট, বিড়ি, জর্দা, গুল ও অন্যান্য তামাকজাত পণ্য উৎপাদনে নিয়োজিত যেকোনো ব্যক্তি।

৫. স্বাভাবিক ব্যক্তি (Individual): যাদের বার্ষিক ব্যবসায়িক টার্নওভার ১০ কোটি টাকার বেশি।

কবে থেকে কার্যকর?
এই সংশোধিত বিধান ২০২৬-২০২৭ করবর্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে l

কর সংক্রান্ত নিয়মিত আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন l লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন l ধন্যবাদ l

TaxLab - Tax & Legal Associates BD টিম
01679834301 (WhatsApp)

গুরুত্বপূর্ণ আয়কর আপডেট: সময়সীমা বৃদ্ধি বা তামাদি প্রমার্জনের ক্ষমতা সংক্রান্ত নতুন বিধান:করদাতা ও পেশাজীবীদের সুবিধার...
20/09/2026

গুরুত্বপূর্ণ আয়কর আপডেট: সময়সীমা বৃদ্ধি বা তামাদি প্রমার্জনের ক্ষমতা সংক্রান্ত নতুন বিধান:

করদাতা ও পেশাজীবীদের সুবিধার্থে অর্থ আইন, ২০২৬-এর মাধ্যমে আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৩৪ প্রতিস্থাপন করে যুগোপযোগী সংশোধন আনা হয়েছে।

🔹 মূল সংশোধনী ও বিশেষ ক্ষমতা:
আইনের অন্যান্য বিধানে যা-ই থাকুক না কেন, বিশেষ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে করদাতাদের জন্য স্বস্তিদায়ক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বোর্ডকে দেওয়া হয়েছে:
বিশেষ পরিস্থিতি: মহামারী, অতিমারী, দৈব-দুর্বিপাক কিংবা যুদ্ধকালীন সময়ে (সরকারের আনুষ্ঠানিক ঘোষণা বা আদেশ সাপেক্ষে)।

বোর্ডের ক্ষমতা: জনস্বার্থে এবং সরকারের পূর্বানুমোদনক্রমে বিশেষ আদেশ জারির মাধ্যমে আয়কর আইনের যেকোনো বিধান পরিপালনের নির্ধারিত সময়সীমা মার্জনা বা বৃদ্ধি করতে পারবে।

কার্যকরের তারিখ:
সংশোধিত এই বিধানটি আগামী ১ জুলাই, ২০২৬ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে l

কর সংক্রান্ত নিয়মিত আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন l লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন l ধন্যবাদ l

TaxLab - Tax & Legal Associates BD টিম
📞 01679834301 (WhatsApp)

মামলা পরিচালনার অনুমোদন: আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৪ সংশোধন:আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৪-এ নতুন শর্ত সংযোজন করা হয়েছে।পূর্ব...
19/09/2026

মামলা পরিচালনার অনুমোদন: আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৪ সংশোধন:

আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৪-এ নতুন শর্ত সংযোজন করা হয়েছে।

পূর্বের বিধান অনুযায়ী, কর কমিশনারের পূর্বানুমোদন ছাড়া অংশ ২২-এর অধীন কোনো শাস্তিযোগ্য অপরাধের মামলা দায়ের করা যেত না।

সংশোধিত বিধান অনুযায়ী:

✅ কেন্দ্রীয় গোয়েন্দা সেল অথবা আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের তদন্ত প্রতিবেদনে মামলা দায়েরের সুপারিশ থাকতে হবে।

✅ ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে উপকর কমিশনারের প্রণীত কর নির্ধারণ আদেশে অংশ ২২-এ উল্লিখিত ফৌজদারি অপরাধ সংঘটিত হওয়ার বিষয়টি প্রমাণিত হতে হবে।

✅ এসব শর্ত পূরণ হলে সংশ্লিষ্ট উপকর কমিশনার কর কমিশনারের অনুমোদন নিয়ে প্রযোজ্য ধারায় মামলা দায়ের করতে পারবেন।

✅ অপরাধ প্রমাণিত হওয়ার পরও উপকর কমিশনার কোনো কার্যক্রম গ্রহণ না করলে মহাপরিচালক, কেন্দ্রীয় গোয়েন্দা সেল অথবা কর কমিশনার, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের প্রস্তাব অনুমোদন করতে পারবেন।

কার্যকর হওয়ার তারিখ: ১ জুলাই ২০২৬ইং

করসংক্রান্ত নিয়মিত আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন। লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন l ধন্যবাদ l

TaxLab - Tax & Legal Associates BD টিম
01679834301 (WhatsApp)





অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া কী?অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়াটি মূলত ৭টি ধাপে সম্পন্ন হয়। ধাপগু...
19/09/2026

অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া কী?

অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়াটি মূলত ৭টি ধাপে সম্পন্ন হয়। ধাপগুলো নিচে সহজভাবে তুলে ধরা হলো:

১. Assessment বা প্রাথমিক তথ্য:

প্রথমে কয়েকটি মৌলিক তথ্য দিতে হবে:

✅ Assessment Information: করবর্ষ, আয়বর্ষ ইত্যাদি।
✅ Heads of Income: চাকরি, ভাড়া, কৃষি, ব্যবসা বা পেশা, মূলধনি লাভ, আর্থিক পরিসম্পদ ও অন্যান্য উৎস থেকে আয়। আপনার ক্ষেত্রে প্রযোজ্য খাতগুলো নির্বাচন করুন।
✅ ফার্ম বা ব্যক্তিসংঘ থেকে আয়, বিদেশ থেকে আয় কিংবা স্বামী/স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানের আয় থাকলে সংশ্লিষ্ট খাত নির্বাচন করুন।
✅ আয়কর আইন, ২০২৩-এর প্রথম তফসিলের অধীন কোনো আয়ের স্বপ্রণোদিত প্রদর্শন করতে চাইলে প্রযোজ্য তথ্য দিন।
✅ Additional Information: আয়ের প্রধান উৎসের অবস্থানসহ প্রয়োজনীয় অতিরিক্ত তথ্য নির্বাচন করুন।
✅ IT-10B Requirements: মোট সম্পদ ৫০ লাখ টাকার বেশি কি না, মোটরযান বা গৃহসম্পত্তি রয়েছে কি না, এসব তথ্য দিন।

২. Income বা আয়:

খাতভিত্তিক সব আয়ের তথ্য উল্লেখ করুন। যেমন:

• চাকরি থেকে আয়
• ভাড়া থেকে আয়
• কৃষি থেকে আয়
• ব্যবসা বা পেশা থেকে আয়
• মূলধনি লাভ
• আর্থিক পরিসম্পদ থেকে আয়
• অন্যান্য উৎস থেকে আয়

৩. Rebate বা কর রেয়াত:

রেয়াতযোগ্য বিনিয়োগের তথ্য দিন। যেমন:

• জীবনবিমা
• ডিপিএস
• সঞ্চয়পত্র
• জিপিএফ
• শেয়ারে বিনিয়োগ
• অন্যান্য অনুমোদিত বিনিয়োগ

৪. Expenditure বা ব্যয়

আপনার বার্ষিক ব্যক্তিগত ও পারিবারিক ব্যয়ের বিস্তারিত তথ্য প্রদান করুন।

৫. Assets & Liabilities বা সম্পদ ও দায়:

আপনার সম্পদ ও দায়ের বিস্তারিত বিবরণ দিন। যেমন:

• ব্যবসার মূলধন
• কৃষি ও অকৃষি সম্পত্তি
• শেয়ার ও ডিবেঞ্চার
• সঞ্চয়পত্র, এফডিআর ও ডিপিএস
• মোটরযান
• স্বর্ণ, হীরা ও মূল্যবান সামগ্রী
• আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রী
• ব্যাংক স্থিতি ও নগদ অর্থ
• ঋণ ও অন্যান্য দায়

৬. Tax & Payment বা কর ও পরিশোধ:

এই অংশে সিস্টেম আপনার মোট আয়, করের হিসাব এবং প্রদেয় করের পরিমাণ দেখাবে।

এখানে উৎসে কর্তিত কর, অগ্রিম পরিশোধিত কর, আগের বছরের অতিরিক্ত কর এবং রিটার্নের সঙ্গে পরিশোধিত করের তথ্য হালনাগাদ করতে পারবেন।

প্রযোজ্য কর বিকাশ, রকেট, নগদ, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যায়।

৭. Return View বা রিটার্ন যাচাই:

এই অংশে সম্পূর্ণ রিটার্নটি দেখা যাবে। সব তথ্য ভালোভাবে যাচাই করুন। কোনো ভুল থাকলে সংশোধন করে সবশেষে রিটার্ন সাবমিট করুন।

আপনি চাইলে একবারেই সব তথ্য দিয়ে রিটার্ন জমা দিতে পারেন। আবার ধাপে ধাপে তথ্য দিয়ে সেভ করে পরে যাচাই ও সম্পাদনা করতে পারেন।

রিটার্ন সফলভাবে সাবমিট করার পর যেকোনো সময় প্রাপ্তি স্বীকারপত্র, রিটার্নের কপি, আয়কর সার্টিফিকেট ও চালান ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।

আয়কর সম্পর্কিত নিয়মিত আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন l লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন l ধন্যবাদ l

TaxLab - Tax & Legal Associates BD টিম
01679834301 (WhatsApp)

#আয়কর #আয়কররিটার্ন #অনলাইনরিটার্ন

উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণ: ধারা ১৮৩ সংশোধনঅর্থ আইন, ২০২৬-এর মাধ্যমে আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৮৩-এ গুরুত্বপূর্ণ পরিব...
18/09/2026

উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণ: ধারা ১৮৩ সংশোধন

অর্থ আইন, ২০২৬-এর মাধ্যমে আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৮৩-এ গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

সংশোধিত বিধান অনুযায়ী—

✅ ধারা ১৭০ক-এর উপ-ধারা (৪) বা (৫) অনুযায়ী দাখিলকৃত রিটার্ন কর নির্ধারণের জন্য বিবেচিত হবে।

✅ স্বনির্ধারণী রিটার্নে কর প্রত্যর্পণ প্রদর্শিত হলে তা স্বয়ংক্রিয়ভাবে উপকর কমিশনারের কর নির্ধারণের আওতায় আসবে। তবে ধারা ১৭০ক-এর উপ-ধারা (৩) এর ব্যতিক্রম।

✅ বিলম্বে দাখিল করা রিটার্নও কর নির্ধারণের জন্য বিবেচিত হবে। তবে ধারা ২১২-এর উপ-ধারা (২ক) এর ক্ষেত্র ব্যতিক্রম।

✅ ধারা ১৭৫-এর উপ-ধারা (১)-এর দফা (খ), (গ), (ঘ) ও (ঙ) অনুযায়ী দাখিল করা সংশোধিত রিটার্নও কর নির্ধারণের আওতায় আসবে।

✅ কর নির্ধারণ সম্পন্ন হওয়ার আগে সংশোধিত রিটার্ন দাখিল করলে উপকর কমিশনার শুনানির নোটিশ দেবেন।

✅ অতিরিক্ত তথ্য, সাক্ষ্য বা প্রমাণ প্রয়োজন হলে তা শুনানির নোটিশে সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। নির্দেশনা না মানলে কী ফল হবে, সেটিও নোটিশে জানাতে হবে।

সংশোধিত বিধান ২০২৬–২০২৭ করবর্ষ থেকে প্রযোজ্য হবে।

কর সংক্রান্ত নিয়মিত আপডেট পেতে পেজটি ফলো দিয়ে রাখুন l লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন l ধন্যবাদ l

TaxLab - Tax & Legal Associates BD টিম
01679834301 (WhatsApp)

#আয়কর #অর্থআইন২০২৬ #করবর্ষ #আপডেট #রিটার্ন #করসচেতনতা

সঠিক নিয়মে কর পরিশোধ করা শুধু একটি আইনগত দায়িত্ব নয়, এটি দেশের উন্নয়নে আপনার সরাসরি অবদান।আপনার করের অর্থ দেশের শিক্ষা, ...
18/09/2026

সঠিক নিয়মে কর পরিশোধ করা শুধু একটি আইনগত দায়িত্ব নয়, এটি দেশের উন্নয়নে আপনার সরাসরি অবদান।

আপনার করের অর্থ দেশের শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়। তাই আয় ও সম্পদের সঠিক তথ্য দিন, নির্ধারিত সময়ে রিটার্ন জমা দিন এবং প্রযোজ্য কর পরিশোধ করুন।

কর ফাঁকি নয়, স্বচ্ছতা বেছে নিন। নিয়ম মেনে কর দিন, দেশের অগ্রগতিতে অংশ নিন।

কর সংক্রান্ত নিয়মিত আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন l লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন l ধন্যবাদ l

TaxLab - Tax & Legal Associates BD টিম
01679834301 (WhatsApp)

#করসচেতনতা #সঠিকসময়েকরদিন #দায়িত্বশীলনাগরিক #দেশেরউন্নয়নTaxLab - Tax & Legal Associates BD

Address

House No. 48, (1st Floor) Road No. 16, Sector-14, Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when TaxLab - Tax & Legal Associates BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share