Income Tax BD

Income Tax BD Largest Taxation Network in Bangladesh. INCOME TAX BD has been the best Income Tax Consultancy service provider in Bangladesh.

আয়কর, ভ্যাট এবং একাউন্টিং এর সমন্বিত প্রয়াস।

“Income Tax BD” an Income Tax Consultancy service provider in Bangladesh Since 2011. It has one of the largest Income Tax Consultant networks to provide Income Tax Consultancy Services over the country. More than 200 Income Tax Consultants are directly connected with this network. “Income Tax BD” has the country’s first income tax-related web-based return preparation system & mobile application for Income Tax Return filing (www.incometaxbd.com) and the online service is now free of cost. In our network there’re many lawyers are specialized in Income Tax Consultancy. Moreover, our lawyers have practical and legal knowledge that prepared us for any challenges that others may fail to acknowledge. Vision & Mission:

To make the tax system simpler and more people-oriented with user-friendly technology. To make some contribution to GDP and increase Public revenue we believe to earn the public revenue, Authority needs to have some digitalized automated systems with experienced people. We try to increase the number of taxpayers in the country. Our Mission is to provide our clients with a broad range of complete, innovative & cost-effective solutions, ensure progress, prosperity, and protection of client’s interests by adding value to everything we do with world-class efficiency and a higher degree of integrity. Return Preparation on WEB: https://www.app.incometaxbd.com/web/taxpayer/login

আয়কর রিটার্নে অসংগতি ধরতে সম্পদ যাচাইয়ে নামছে এনবিআর
10/10/2026

আয়কর রিটার্নে অসংগতি ধরতে সম্পদ যাচাইয়ে নামছে এনবিআর

09/10/2026

একটি ব্যবসা শুরু করার সময় আমরা সাধারণত ভাবি—

কী ব্যবসা করব?
কত টাকা লাগবে?
কোথায় বিক্রি করব?
কীভাবে লাভ করব?

কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই শুরুতে করেন না—

আপনার ব্যবসাটি আইনগতভাবে সঠিকভাবে পরিচালনার জন্য আমার কী কী লাইসেন্স, নিবন্ধন ও সদস্যপদ প্রয়োজন?

একটি ভুল নিবন্ধন, অসম্পূর্ণ কাগজপত্র কিংবা প্রয়োজনীয় অনুমোদনের অভাব ভবিষ্যতে একটি সম্ভাবনাময় ব্যবসার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।

এই বাস্তব প্রয়োজন থেকেই “Business Guide BD” বইটি তৈরি করার উদ্যোগ। ১২০ এর অধিক লাইসেন্স, মেম্বারশিপ এবং সনদ প্রাপ্তির প্রসেস এক মলাটে । প্রতিটি প্রসেস এর মূল আইন, বিধি এবং মাঠ পর্যায়ের বাস্তবতাকে ভিত্তি করেই লিখা হয়েছে ।

বইটিতে ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট লাইসেন্স, নিবন্ধন ও সদস্যপদ গ্রহণের প্রক্রিয়া সহজভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে—যাতে একজন উদ্যোক্তা ব্যবসা শুরু করার আগেই প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে একটি পরিষ্কার ধারণা নিতে পারেন। নতুন ব্যবসার ধারনা পাবেন, কিভাবে কোন ব্যবসার কি ধরনের ডকুমেন্টস লাগবে সেই বিষয়ে সচ্ছ ধারনা পাবেন।

আমার কাছে এটি শুধু একটি বই নয়।

এটি একজন উদ্যোক্তার ব্যবসা শুরুর প্রস্তুতির একটি ব্যবহারিক সহায়ক।

আমি বিশ্বাস করি—

ভালো ব্যবসা শুধু ভালো ধারণা দিয়ে তৈরি হয় না;
সঠিক কাঠামো, সঠিক কাগজপত্র এবং সঠিক সিদ্ধান্তও তার ভিত্তি।

Business Guide BD

লাইসেন্স, নিবন্ধন ও সদস্যপদ — ব্যবসার প্রয়োজনীয় প্রস্তুতির একটি ব্যবহারিক নির্দেশিকা।

— Aman Ullah Sarkar
Author, Business Guide BD

কর শুধু টাকা আদায়ের গল্প নয়—এটি সভ্যতা, ক্ষমতা, রাজনীতি, যুদ্ধ, বিপ্লব এবং রাষ্ট্র গঠনের গল্প।প্রাচীন মিশর ও মেসোপটেমিয়া...
09/10/2026

কর শুধু টাকা আদায়ের গল্প নয়—এটি সভ্যতা, ক্ষমতা, রাজনীতি, যুদ্ধ, বিপ্লব এবং রাষ্ট্র গঠনের গল্প।

প্রাচীন মিশর ও মেসোপটেমিয়া থেকে রোমান সাম্রাজ্য, Magna Carta, American ও French Revolution, British India—আর আজকের মার্কিন tariff policy পর্যন্ত; ইতিহাস বারবার দেখিয়েছে, Tax কখনো শুধু Tax ছিল না।

কখনো Tax রাষ্ট্রকে শক্তিশালী করেছে, কখনো মানুষের বিদ্রোহের কারণ হয়েছে, আবার কখনো বদলে দিয়েছে বিশ্ব অর্থনীতির গতিপথ।

আমি বিশ্বাস করি, Tax বুঝতে হলে শুধু আইন জানা যথেষ্ট নয়—Tax-এর ইতিহাসও জানতে হয়।

এই ইতিহাস, সেই গল্প, সেই প্রশ্ন নিয়েই আমার বই

THE STORY OF TAX

বইটি পাঁচ হাজার বছরের কর ব্যবস্থার ইতিহাস, রাজক্ষমতা, সামাজিক পরিবর্তন ও বিপ্লবের এক বিবরণী।

করোনা মহামারির অলস সময়ে শুরু হওয়া করের গল্প থেকে শুরু। কয়েক হাজার ওয়েবসাইট, শতশত উইকিপিডিয়া, ভার্চুয়াল বই, কাগজের বই থেকে অল্প অল্প জমা করে করে ৬ বছরের পুঞ্জিভূত কর গল্পের ডায়েরি আমার এই ৬০০ পাতার বই স্টোরি অব ট্যাক্স। আমার লেখায় কর বা রাজস্বকে কেবল শুষ্ক অর্থনীতি বা হিসাববিজ্ঞানের ছকে না ফেলে, এটিকে মানব সভ্যতার ইতিহাস, ক্ষমতা অর্জনের প্রতিযোগিতা এবং রাজনৈতিক বিপ্লবের মূল অনুঘটক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছি।

সুমেরীয় সভ্যতার কাদামাটির টোকেন ও হিসাবরক্ষণ থেকে, যা মানব ইতিহাসের প্রথম লিখিত নথির জন্ম দিয়েছিল। সেখান থেকে কীভাবে প্রাচীন মিসর, চীন ও ভারতের মতো সভ্যতায় করব্যবস্থা গড়ে উঠেছিল। ভারতের প্রাচীন কৌটিলীয় ‘অর্থশাস্ত্র’ থেকে রাজাদের ফসলের ষষ্ঠাংশ কর নেওয়ার নীতি এবং দুর্নীতি দমনে কঠোর নজরদারির ইতিহাস। অপরদিকে, রোমান প্রজাতন্ত্র ও সাম্রাজ্যের বিচিত্র কর প্রথা—যেমন লাভজনক ‘ট্যাক্স ফার্মিং’ ব্যবস্থা এবং সম্রাট ভেসপাসিয়ানের প্রস্রাবের ওপর কর আরোপ ও তাঁর সেই কালজয়ী উক্তি "Pecunia non olet" (অর্থের কোনো গন্ধ নেই)— থেকে অবলোকন করেছি করের ভিন্ন স্বরুপ।

ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে আধুনিক কর আইনের নীতি প্রবাহ আয়ের উৎস নির্বেশেষে করযোগ্যতার মাপ।

ইতিহাসের মধ্যযুগে পা রাখলে বইটিতে উন্মোচিত হয় ধর্ম, ক্ষমতা ও করের জটিল সম্পর্ক। ইউরোপে গির্জার এক-দশমাংশ কর (Tithes) এবং সালাদিন টাইথ যেমন ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থায়নের রূপ দেখায়, তেমনি ইসলামী সভ্যতায় যাকাত, খারাজ ও জিজিয়ার সুনির্দিষ্ট ধর্মীয় ও রাষ্ট্রীয় রূপ ফুটে ওঠে। এই অধ্যায়েই রয়েছে ১২১৫ সালের ঐতিহাসিক ম্যাগনা কার্টা, যার মাধ্যমে রাজা জনের স্বেচ্ছাচারী কর ব্যবস্থার লাগাম টেনে ধরা হয় এবং জন্ম নেয় "প্রজাসম্মতি ছাড়া কর নয়" নীতি। পরবর্তীতে ব্রিটিশ পার্লামেন্ট ও রাজতন্ত্রের ক্ষমতার লড়াই, ‘শিপ মানি’ বিতর্ক এবং ১৬৮৯ সালের বিল অব রাইটস আধুনিক সংসদীয় বাজেটের ভিত্তি স্থাপন করে।

বইটির অন্যতম আকর্ষণীয় অংশ হলো করকে কেন্দ্র করে সংঘটিত বিশ্ব কাঁপানো জনরোষ ও বিপ্লবের গল্পগুলো। ১৩৮১ সালের ওয়াট টাইলারের ইংল্যান্ডের পোল ট্যাক্স বা মাথাপিছু করের বিরুদ্ধে কৃষক বিদ্রোহ, ১৭৬৫ পরবর্তী আমেরিকান বিপ্লবের মূল ভিত্তি "No taxation without representation" শ্লোগান ও ঐতিহাসিক বস্টন টি পার্টি, এবং ফরাসি বিপ্লবের পেছনে আভিজাত্য ও গির্জার করছাড়ের ফলে সৃষ্ট চরম বৈষম্যের ঘটনা গুলো আলোচনা করার চেষ্টা করেছি। একই সাথে লবণের ওপর কর আরোপের কারণে চীনের রাজবংশের পতন, ফরাসি গাবেল বা লবণ করের আতঙ্ক এবং ভারতে মহাত্মা গান্ধীর লবণ সত্যাগ্রহের গভীর অর্থনৈতিক পটভূমি উন্মোচনের বিষয় আলোচনা করেছি ।

করের বিচিত্র ও হাস্যরসাত্মক রূপটিও বইটিতে আলোচনা করেছি। একসময় শাসকরা মানুষের দৃশ্যমান সম্পত্তি ও বিলাসিতার ওপর কর বসাতেন। ফলে ইংল্যান্ড ও ফ্রান্সে জানালার ওপর কর বসানোর পর মানুষ আলো-বাতাস এড়াতে বাড়ির জানালা ইট দিয়ে বন্ধ করে দিয়েছিল। রাশিয়ার পিটার দ্য গ্রেটের দাড়ি রাখা পুরুষের ওপর ‘দাড়ি কর’, কিংবা ইংল্যান্ডে টুপি, উইগের গুঁড়া, পোষা কুকুর ও তাস খেলার ওপর কর আরোপের গল্পগুলো দেখায় কীভাবে রাজারা রাজস্ব বাড়াতে মানুষের প্রতিদিনের অভ্যাসকেও করের আওতায় এনেছিলেন।

দক্ষিণ এশিয়া এবং বিশেষ করে বাংলা ও বাংলাদেশের ইতিহাসের জন্য বইটিতে একটি বিশেষ স্থান রাখা হয়েছে। প্রাচীন বাংলার রাজস্ব প্রথা, মুর্শিদ কুলি খানের শাসন, ১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদার শ্রেণীর উদ্ভব, নীল চাষ ও ঔপনিবেশিক শোষণের ইতিহাস বইটিতে অত্যন্ত দরদের সাথে তুলে ধরা চেষ্টা করেছি।

পাকিস্তান আমলে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার বৈষম্যমূলক রাজস্ব বণ্টন কীভাবে ১৯৭১ সালের স্বাধীন বাংলাদেশ অর্জনের চূড়ান্ত বীজ বপন করেছিল, তা এখানে সুস্পষ্ট। পাশাপাশি ১৯৭২ সাল থেকে আজকের এনবিআর (NBR), ই-রিটার্ন ও আধুনিক ডিজিটাল বাংলাদেশের করব্যবস্থার পথচলাও এতে প্রতিফলিত হয়েছে।

আধুনিক ও ভবিষ্যতের অর্থনৈতিক প্রেক্ষাপট বর্ণনা করে বইটি শেষ হয়েছে। দুটি বিশ্বযুদ্ধ, ১৯৩০-এর মহামন্দা এবং অ্যাডাম স্মিথ, কার্ল মার্ক্স কিংবা থ্যাচার-রেগানের অর্থনৈতিক দর্শন কীভাবে বর্তমানের ইনকাম ট্যাক্স ও ভ্যাট (VAT)-এর জন্ম দিয়েছে তা সহজ ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করেছি ।

শেষ ভাগে এসেছে অ্যাল ক্যাপোনের মতো গ্যাংস্টারের কর ফাঁকির দায়ে ধরা পড়া, বিশ্বখ্যাত 'ট্যাক্স হ্যাভেন' বা কর স্বর্গগুলোর গোপন রূপ এবং পানামা ও প্যারাডাইস পেপারসের মতো আধুনিক কেলেঙ্কারি। এমনকি আজকের ক্লাউড অর্থনীতি, ডিজিটাল সার্ভিস ট্যাক্স, ক্রিপ্টোকারেন্সি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) যুগে কর আদায়ের নতুন চ্যালেঞ্জগুলোকেও স্পর্শ করেছি ।

"The Story of Tax" বইটি অর্থনীতির হিসাব-নিকাশ নয়, বরং এটি পাঁচ হাজার বছর ধরে ক্ষমতা ধরে রাখা, রাষ্ট্রের সেবা প্রদান এবং সাধারণ মানুষের রক্তঘামে অর্জিত করের হিসেব কড়ায়-গণ্ডায় বুঝে নেওয়ার গল্প।

যেকোনো সাধারণ পাঠক থেকে শুরু করে গবেষক ও নীতিনির্ধারকদের জন্য এই বইটি ইতিহাসের চোখে বর্তমান অর্থনীতিকে নতুনভাবে দেখার এক জানালা খুলে দেয়ার ভুমিকা হিসেবে কাজ করবে এই আশা করি।

Aman Ullah Sarker
Founder
Income Tax BD

Income Tax Computation Sheet তৈরির হাতে-কলমে Practical Training.📝 Registration করুন:👉 https://shorturl.at/6AktH📞 যোগাযোগ...
06/10/2026

Income Tax Computation Sheet তৈরির হাতে-কলমে Practical Training.
📝 Registration করুন:
👉 https://shorturl.at/6AktH
📞 যোগাযোগ: 01685-341142
📍 ইনকাম ট্যাক্স বিডি, মাহতাব সেন্টার, ৩য় তলা, ১৭৭ বিজয়নগর, ঢাকা-১০০০

BOARDROOM INVITATIONAI EXPERT MASTERWith Aman Ullah Sarkar The Next Generation of Professional AI Leadershipপ্রিয় Busine...
02/10/2026

BOARDROOM INVITATION

AI EXPERT MASTER
With Aman Ullah Sarkar

The Next Generation of Professional AI Leadership

প্রিয় Business Leader, Executive এবং Professional,

AI এখন শুধু একটি technology tool নয়।

এটি Productivity, Research, Decision Support, Automation এবং Business Transformation-এর একটি গুরুত্বপূর্ণ সক্ষমতা।

এই পরিবর্তনের সঙ্গে নিজেকে প্রস্তুত করার জন্য Income Tax BD Training Center আয়োজন করছে একটি বিশেষ ৬ মাসের AI Professional Journey।

৩০ জন নির্বাচিত Professional
৬টি Project Team
৪৮টি Practical Session
Real-world AI Projects
Professional AI Lab
Executive Mentoring

Focus Areas

AI for Business
AI for Tax
AI for Accounting
AI for Finance
AI Research and Data Analysis
Workflow Automation
n8n and API Integration
AI Agents and RAG
AI Application Development
AI System Architecture

আমাদের লক্ষ্য

আপনাকে শুধু AI User হিসেবে তৈরি করা নয়।

বরং এমন একজন AI-enabled Professional হিসেবে গড়ে তোলা, যিনি নিজের কাজ, প্রতিষ্ঠান এবং client service-এর জন্য intelligent solution তৈরি করতে পারেন।

এই Journey হবে

Learn
Apply
Build
Automate
Transform

এটি একটি mass-market training নয়।

মাত্র ৩০ জন অংশগ্রহণকারী নিয়ে একটি focused professional cohort গঠন করা হবে, যেখানে learning-এর পাশাপাশি teamwork, project development এবং practical implementation থাকবে।

APPLICATIONS NOW OPEN

LIMITED TO 30 PROFESSIONALS

Selection Required

আপনি যদি আপনার professional practice এবং business leadership-কে AI যুগের জন্য প্রস্তুত করতে চান, তাহলে এই Boardroom Journey-তে আপনার আবেদন স্বাগত।

Aman Ullah Sarkar
Founder and CEO
Income Tax BD

AI for Tax, Accounting, Finance, Business and Automation

যুক্ত হতে আগ্রহী হলে নীচের ফরমটি পূরণ করে জমা করুন

Premium Executive AI Transformation Program ​৬ মাসের একটি Premium AI Professional Journey, যেখানে Tax, Accounting, Finance, Business এবং Automation-এর বাস্তব প্রয়োগ শেখানো হবে। ​মাত্র ৩০ জন .....

01/10/2026

সঞ্চয়পত্রের আয় ই-রিটার্নে দেখাবেন যেভাবে | সার্টিফিকেট খোঁজার ঝামেলা শেষ

01/10/2026

আপনি কি জমি ক্রয় বা বিক্রয় করেছেন?
তাহলে এই ভিডিওটি আপনার জন্য.......

28/09/2026

Financial Asset দেখাতে গিয়ে এই ভুলগুলো করছেন না তো?

আয়কর ‘টাউট’ থেকে সাবধান
28/09/2026

আয়কর ‘টাউট’ থেকে সাবধান

28/09/2026

২৫,০০০ টাকার বেশি বাড়িভাড়া গ্রহণে ব্যাংক হিসাব মেইন্টেইন করা বাধ্যতামূলক

Address

Mahtab Centre, Suite Numbe:01, 2nd Floor, Shahid Syed Nazrul Islam Shoroni, 177, Bijoy Nagar
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Income Tax BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Income Tax BD:

Shortcuts

Share

Category