11/06/2026
ভ্যাট রিটার্ন দাখিল নির্দেশিকা ২০২৬–২৭
প্রস্তাবিত অর্থবিল ২০২৬ অনুযায়ী আপনি কি সঠিক রিটার্ন দাখিলের জন্য প্রস্তুত?
প্রথমবারের মতো ভ্যাট আইনে "ব্যবসায়ী (Trader)"-এর পৃথক সংজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়েছে। যেসব ব্যক্তি আমদানিকৃত, ক্রয়কৃত বা সংগ্রহীত পণ্য কোনো ধরনের উৎপাদন, প্রক্রিয়াকরণ বা গুণগত পরিবর্তন ছাড়াই সরাসরি বিক্রয় করেন, তারা ব্যবসায়ী (Trader) হিসেবে গণ্য হবেন।
১। মূসক-৯.১ কার জন্য প্রযোজ্য?
মূসক-৯.১ ফরমটি সেই সকল নিবন্ধিত করদাতার জন্য নির্ধারিত, যাদের ব্যবসার মূল কার্যক্রম হলো—
পণ্য উৎপাদন (Manufacturing)
প্রক্রিয়াজাতকরণ (Processing)
সেবা প্রদান (Service Supply)
অর্থাৎ, যেসব প্রতিষ্ঠানের প্রধান কার্যক্রম উৎপাদন, প্রক্রিয়াকরণ অথবা সেবা প্রদান, তাদের মূসক-৯.১ ব্যবহার করে ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে।
উদাহরণ:
উৎপাদক প্রতিষ্ঠান (Manufacturer)
সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান (Service Provider)
রিটার্ন দাখিলের নিয়ম:
করমেয়াদ: ১ মাস
রিটার্ন দাখিলের সময়সীমা: প্রতি করমেয়াদ (মাস) শেষ হওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে
ভ্যাট পরিশোধ: প্রতি মাসে
২। মূসক-৯.১.১ কার জন্য প্রযোজ্য?
নিম্নোক্ত শ্রেণির করদাতারা সাধারণত মূসক-৯.১.১ ব্যবহার করবেন—
বাণিজ্যিক আমদানিকারক (Commercial Importer)
আমদানিনির্ভর ব্যবসায়ী (Import-based Trader)
পাইকারি ব্যবসায়ী (Wholesaler)
পরিবেশক (Distributor)
রিটেইল চেইন প্রতিষ্ঠান (Retail Chain)
সুপার শপ
ইলেকট্রনিক্স ব্যবসায়ী
হার্ডওয়্যার ব্যবসায়ী
এফএমসিজি পরিবেশক (FMCG Distributor)
ওষুধ পরিবেশক (Medicine Distributor)
গুরুত্বপূর্ণ বিষয়:
যদি কোনো Commercial Importer আমদানিকৃত পণ্যে কোনো ধরনের উৎপাদন, সংযোজন (Assembly), প্রক্রিয়াকরণ (Processing) বা রূপান্তর (Transformation) না করে সরাসরি বিক্রয় করেন, তাহলে তিনি Trader হিসেবে গণ্য হবেন এবং মূসক-৯.১.১ ব্যবহার করবেন।
রিটার্ন দাখিলের নিয়ম:
করমেয়াদ: ১ মাস
রিটার্ন দাখিলের সময়সীমা: প্রতি করমেয়াদ (মাস) শেষ হওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে
ভ্যাট পরিশোধ: প্রতি মাসে
৩। মূসক-৯.২ কার জন্য প্রযোজ্য?
মূসক-৯.২ মূলত টার্নওভার করদাতাদের জন্য নির্ধারিত, যাদের বার্ষিক লেনদেনের পরিমাণ ৫০ লক্ষ টাকার নিচে।
প্রস্তাবিত অর্থবিল ২০২৬ অনুযায়ী, যেসব ব্যক্তির বার্ষিক অর্থনৈতিক কার্যক্রমের টার্নওভার ৫০ লক্ষ টাকার কম, তারা পূর্ণাঙ্গ ভ্যাট নিবন্ধনের পরিবর্তে টার্নওভার ট্যাক্স ব্যবস্থার আওতায় থাকবেন এবং তালিকাভুক্ত ব্যক্তি (Enlisted Person) হিসেবে বিবেচিত হবেন।
এই শ্রেণির অন্তর্ভুক্ত হতে পারে:
ছোট মুদি দোকান
ক্ষুদ্র খুচরা ব্যবসা
ছোট রেস্টুরেন্ট
স্থানীয় ট্রেডিং প্রতিষ্ঠান
ছোট ফার্মেসি
ছোট পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠান
রিটার্ন দাখিলের নিয়ম:
করমেয়াদ:
৩০ এপ্রিল
৩১ আগস্ট
৩১ ডিসেম্বর
রিটার্ন দাখিল:
প্রতি ৪ মাসের করমেয়াদ শেষ হওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে।
কর পরিশোধ:
নির্ধারিত টার্নওভার কর রিটার্ন দাখিলের দিন বা তার পূর্বে পরিশোধ করতে হবে।
ভ্যাট কমপ্লায়েন্সের মূল প্রতিপাদ্য
"সঠিক ফরমে, সঠিক সময়ে এবং সঠিক দাখিলপত্রের মাধ্যমে রিটার্ন দাখিলই ভ্যাট কমপ্লায়েন্সের প্রথম শর্ত।"
সকল ব্যবসা প্রতিষ্ঠানের উচিত তাদের ব্যবসার প্রকৃতি অনুযায়ী উপযুক্ত রিটার্ন ফরম নির্বাচন করা এবং নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল ও কর পরিশোধ নিশ্চিত করা। এর মাধ্যমে আইনগত বাধ্যবাধকতা পালন করার পাশাপাশি একটি সুশৃঙ্খল ও টেকসই ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।