11/10/2026
🖋️🖋️সম্প্রতি দেনমোহর পরিশোধ ও এর আইনি প্রকৃতি নিয়ে হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক রায় প্রকাশিত হয়েছে।✅
বিচারপতি আবদুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ ‘ইয়াকুব আলী বনাম সানজিদা নাসরিন’ দেওয়ানি রিভিশন মামলায় এই রায় দেন। ৩২ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায়ে দেনমোহর সংক্রান্ত প্রচলিত অনেক ভ্রান্ত ধারণা ও আইনি জটিলতার অবসান ঘটানো হয়েছে। ✅✅
হাইকোর্টের রায়ের মূল বিষয়বস্তু ও পর্যবেক্ষণগুলো নিচে বিস্তারিত তুলে ধরা হলো: 👉
১. তালাক বা মৃত্যুর অপেক্ষা নয়, চাহিদা মাত্রই পরিশোধযোগ্য✅
আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা ছিল যে, বিবাহবিচ্ছেদ কিংবা স্বামীর মৃত্যুর পরই কেবল দেনমোহরের বকেয়া টাকা পরিশোধ করতে হয় বা দাবি করা যায়। হাইকোর্ট এই ধারণাকে ভুল বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, স্ত্রী দাবি করা মাত্রই বকেয়া দেনমোহর তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে হবে। এর জন্য স্বামী-স্ত্রীর বিবাহবিচ্ছেদ বা স্বামীর মৃত্যুর মতো ঘটনার জন্য অপেক্ষা করতে হবে না। ✅
২. আর্থিক সংকট বা অসচ্ছলতা কোনো অজুহাত নয়
রায়ে আদালত পরিষ্কার করে বলেছেন, দেনমোহর হলো স্বামীর ওপর স্ত্রীর একটি আইনগত ও আর্থিক দায়। কেবল আর্থিক সংকট, ব্যবসা হারানো কিংবা অসচ্ছলতার অজুহাত দেখিয়ে স্বামী দেনমোহর পরিশোধের দায় থেকে অব্যাহতি বা ছাড় পেতে পারেন না। তবে আদালত উল্লেখ করেছেন যে, যদি কোনো স্বামীর প্রকৃত অর্থেই চরম আর্থিক সংকট বা অপারগতা থাকে, তবে আদালত তা বিবেচনা করে কিস্তিতে পরিশোধের সুযোগ দিতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই দেনমোহর সম্পূর্ণ মওকুফ করা যাবে না। ❌❌
৩. দেনমোহর কমানো বা মওকুফের এখতিয়ার আদালতের নেই✅✅
আদালত পর্যবেক্ষণে জানিয়েছেন, দেওয়ানি চুক্তি বা আইনের ব্যত্যয় ঘটিয়ে দেনমোহরের পরিমাণ কমানো, হ্রাস করা কিংবা মওকুফ করার কোনো আইনি এখতিয়ার বা ক্ষমতা এমনকি হাইকোর্টসহ কোনো বিচারিক আদালতেরও নেই। দেনমোহর কেবল স্ত্রী স্বেচ্ছায়, স্বজ্ঞানে ও স্বাধীনভাবে মওকুফ করতে পারেন। জবরদস্তি, প্রতারণা বা অযাচিত প্রভাব খাটিয়ে কোনো মওকুফ আদায় করা হলে তা আইনগতভাবে গ্রহণযোগ্য হবে না। ✅
৪. অযথা কালক্ষেপণ করলে ক্ষতিপূরণের নির্দেশ
রায়ে আরও বলা হয়, আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো স্বামী যদি দেনমোহর প্রদানে অযথা কালক্ষেপণ করেন এবং স্ত্রীকে তা আদায়ের জন্য আদালতের দ্বারস্থ হতে বাধ্য করেন, তবে সংশ্লিষ্ট পারিবারিক আদালত (Family Court) মূল দেনমোহরের পাশাপাশি স্ত্রীকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিতে পারবে। ✅
৫ কোরআনের আলোকে দেনমোহরের প্রকৃতি
রায়ে পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতের উদ্ধৃতি দিয়ে বলা হয়, মোহর বা দেনমোহর হলো নারীর একটি স্বতন্ত্র ও পবিত্র আর্থিক অধিকার, যা বিবাহ চুক্তির মাধ্যমে স্বামীর ওপর বাধ্যতামূলকভাবে বর্তায়। ইসলামে তা বিলম্বিত করে রাখার বা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। ✅
রায়ের তাৎপর্য ও প্রভাব👉
✋✋আইনজীবীদের মতে, এই রায়ের ফলে দেনমোহর আদায়ের দীর্ঘসূত্রিতা ও নারীদের আইনি হয়রানি অনেকাংশেই কমে যাবে। আর্থিক স্বচ্ছলতা থাকা সত্ত্বেও যারা দেনমোহর প্রদানে গড়িমসি করতেন, তাদের সেই সুযোগ বন্ধ হলো। এটি বাংলাদেশের পারিবারিক আইন ও নারীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি যুগান্তকারী মাইলফলক। ✅✅