14/11/2026
বিএলসেফ সম্পাদক এডভোকেট মোঃ আবুল কালাম আজাদের সমন্বয়ে ঢাদসিক এর
"ক্লিনিং ডে" উদযাপন
বাংলাদেশ লিটারেচার কালচার এন্ড এডুকেশন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবুল কালাম আজাদের সমন্বয়ে কদমতলী থানার ৬০নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে আজ ক্লিনিং ডে উদযাপিত হয়েছে। ক্লিনিং ডে অনুষ্ঠানে এলাকাবাসী পরিচ্ছন্নকর্মী,মশকনিধানকর্মী সহ সকল কর্মচারীদের কে ফুল দিয়ে অভ্যর্থনা জানান এবং পরিছন্নতা ও ডেঙ্গু মশা মুক্ত ওয়ার্ড গঠনে তাদের অংশগ্রহণে কৃতজ্ঞতা জানান। ক্লিনিক ডে উদযাপনে সর্বস্তরের এলাকাবাসী উপস্থিত থেকে পরিচ্ছন্নতায় এলাকাবাসীকে সচেতনতায় রেলি করেন ।