The Voice of Gen Z

The Voice of Gen Z Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Voice of Gen Z, Legal, New York, NY.

এটি হল পেট্রা থিয়েটার। নাবাতিয়া সভ্যতার উৎকৃষ্ট স্থাপত্যের প্রচুর উদাহরণ রয়েছে। প্রথম শতাব্দীতে তৈরি রাজধানী পেট্রার এই...
06/05/2025

এটি হল পেট্রা থিয়েটার। নাবাতিয়া সভ্যতার উৎকৃষ্ট স্থাপত্যের প্রচুর উদাহরণ রয়েছে। প্রথম শতাব্দীতে তৈরি রাজধানী পেট্রার এই থিয়েটার তাদের মধ্যে প্রথম সারিতেই থাকবে। প্রায় দু-হাজার বছর পরও থিয়েটারের উল্লেখযোগ্য যে অংশগুলো শক্ত পাথরে খোদাই করা হয়েছিল, সেগুলো টিকে রয়েছে। মঞ্চ এবং বাইরের প্রাচীর দেখে আজও এর বিশালত্ব আন্দাজ করা যায়। নাবাতিয়ান শাসক চতুর্থ আরতাস'এর সময় তৈরি হয়েছিল এই থিয়েটার। যদিও এর ভিত্তি স্থাপিত হয়েছিল তারও অনেক আগে। চতুর্থ আরতাস'এর সময় নাবাতিয়া যে সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে শীর্ষে পৌঁছেছিলো এই স্থাপত্য তার আরও একটি প্রমাণ...

1880's British India, Dacca. (Now Bangladesh, Dhaka).The House of Armenian Zamindar Manuk at Badamtali Ghat on the banks...
06/04/2025

1880's British India, Dacca. (Now Bangladesh, Dhaka).

The House of Armenian Zamindar Manuk at Badamtali Ghat on the banks of the River Buriganga.

Photographer Unknown.
Restored Image from British Archive by Philip Thornton

রাজশাহী বিভাগ১৮২৯ সালে উত্তরবঙ্গের ৮টি জেলা নিয়ে রাজশাহী বিভাগ গঠিত হয়েছিল এবং এর সদর দপ্তর ছিল ভারতের মুর্শিদাবাদ। জে...
02/07/2025

রাজশাহী বিভাগ
১৮২৯ সালে উত্তরবঙ্গের ৮টি জেলা নিয়ে রাজশাহী বিভাগ গঠিত হয়েছিল এবং এর সদর দপ্তর ছিল ভারতের মুর্শিদাবাদ। জেলাগুলো হলো- মুর্শিদাবাদ, মালদহ, জলপাইগুড়ি, পাবনা, রাজশাহী, বগুড়া, দিনাজপুর ও রংপুর। কয়েক বছর পর বিভাগীয় সদর দপ্তর বর্তমান রাজশাহী শহরের রামপুর-বোয়ালিয়া মৌজায় স্থানান্তরিত করা হয়। ১৮৭৬ সালে রাজশাহী শহরটি পৌরসভায় রূপান্তরিত হয়। পরবর্তীতে ১৮৮৮ সালে বিভাগীয় সদর দপ্তর ভারতের জলপাইগুড়িতে স্থানান্তরিত হয়। ১৯৪৭ সালের পাক-ভারত বিভাজনের পর রাজশাহী তদানীন্তন পূর্ব পাকিস্তানের বিভাগে পরিণত করা হয়। তখন রাজশাহী বিভাগের ৮টি জেলা ছিল; যথা- খুলনা, যশোর, কুষ্টিয়া, পাবনা, রাজশাহী, বগুড়া, দিনাজপুর ও রংপুর। ১৯৬০ সালে রাজশাহী বিভাগের খুলনা, যশোর, কুষ্টিয়া এবং ঢাকা বিভাগের বরিশাল জেলা কর্তন করে খুলনা বিভাগ গঠন করা হয়। ফলে রাজশাহী বিভাগের জেলার সংখ্যা দাঁড়ায় ৫টি; যথা- পাবনা, রাজশাহী, বগুড়া, দিনাজপুর ও রংপুর। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর, রাজশাহী বিভাগ ৫টি জেলা নিয়ে বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়। ১৯৮৪ সালে রাজশাহীর নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ; পাবনার সিরাজগঞ্জ; বগুড়ার জয়পুরহাট; দিনাজপুরের পঞ্চগড় ও ঠাকুরগাঁও; রংপুরের গাইবান্ধা; কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাট মহকুমা জেলায় রূপান্তরিত হলে রাজশাহী বিভাগে মোট জেলা সংখ্যা দাঁড়ায় ১৬টি। ১৯৯১ সালে রাজশাহী সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়। ২৫ জানুয়ারী, ২০১০ সালে রাজশাহী বিভাগ বিভক্ত হয়ে রংপুর অঞ্চলের ৮টি জেলা নিয়ে রংপুর বিভাগ গঠিত হয় এবং রাজশাহী অঞ্চলের ৮টি জেলা নিয়ে বর্তমান রাজশাহী বিভাগ পুনঃগঠিত হয়।

বরেন্দ্রভূমি (Barind Tract) বঙ্গ অববাহিকার বৃহত্তম প্লাইসটোসিন ভূ-প্রাকৃতিক একক; যা রাজশাহী বিভাগের 'উত্তর-পশ্চিমাংশ' (উত্তরবঙ্গ) নিয়ে গঠিত।
বৃহত্তর দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী ও বগুড়া জেলা জুড়ে বরেন্দ্রভূমি বিস্তৃত। বরেন্দ্রভূমির অবস্থান গ্রীষ্মপ্রধান মৌসুমিমন্ডলে। কর্কটক্রান্তি এই ভূমির দক্ষিণে অবস্থান করছে। এই অঞ্চলের জলবায়ু সাধারণভাবে উষ্ণ ও আর্দ্র।

চলন বিল (নাটোর+পাবনা+সিরাজগঞ্জ): দেশের সর্ববৃহৎ এ বিল; যা বিভিন্ন খাল বা নদী দ্বারা পরস্পর সংযুক্ত অনেকগুলি ছোট ছোট বিলের সমষ্টি। বর্ষাকালে এগুলি একসঙ্গে একাকার হয়ে প্রায় ৩৬৮ বর্গ কি.মি. এলাকার ১টি জলরাশিতে পরিণত হয়। বাংলাদেশের ৩টি জেলা অর্থাৎ নাটোর, পাবনা ও সিরাজগঞ্জের অংশবিশেষ জুড়ে 'চলন বিল' অবস্থিত। ব্রহ্মপুত্র নদ ১৭৮৭ সালে ভূমিকম্পের কারণে যখন তার প্রবাহপথ পরিবর্তন করে বর্তমান যমুনায় রূপ নেয়, সে সময়েই চলন বিলের সৃষ্টি। আত্রাই নদী চলন বিলের প্রধান যোগানদানকারী প্রণালী। গঠিত হওয়ার সময় চলন বিলের আয়তন ছিল প্রায় ১,০৮৮ বর্গ কিমি।

হার্ডিঞ্জ ব্রিজ (পাবনা+কুষ্টিয়া): পাকশী (ঈশ্বরদী, পাবনা) ও ভেড়ামারার (কুষ্টিয়া) মাঝে পদ্মা নদীর উপর অবস্থিত একটি রেলসেতু। এই সেতুর নির্মাণকাল ১৯০৯-১৯১৫। তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে সেতুটির নামকরণ করা হয়। হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য ১,৭৯৮.৩২ মিটার বা ৫৮৯৪ফুট বা ১.৮ কিমি।

বঙ্গবন্ধু সেতু/ যমুনা বহুমূখী সেতু (সিরাজগঞ্জ+টাঙ্গাইল): টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ পর্যন্ত বিস্তৃত যমুনা নদীর উপর নির্মিত এই সেতু এশীয় মহাসড়ক ও আন্ত:এশীয় রেলপথের উপর অবস্থিত। এ দুটি সংযোগপথের কাজ সম্পন্ন হলে দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে উত্তর-পশ্চিম ইউরোপ পর্যন্ত অবিচ্ছিন্ন আন্তর্জাতিক সড়ক ও রেলসংযোগ স্থাপিত হবে। সেতুটির দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার এবং প্রস্থ ১৮.৫ মিটার।

রাজশাহী জেলার দর্শনীয় স্থান:
১. বরেন্দ্র গবেষণা জাদুঘর
২. বাঘা মসজিদ
৩. বিদ্যার্ঘ (ভাস্কর্য)
৪. বিহারৈল ঢিবি
৫. ওডভার মুনক্সগার্ড পার্ক
৬. কিসমত মারিয়া মসজিদ
৭. কৃষ্ণপুর গোবিন্দ মন্দির, পুঠিয়া
৮. কৃষ্ণপুর শিব মন্দির, পুঠিয়া
৯. কেষ্ট ক্ষ্যাপার মঠ
১০. গোপাল মন্দির, পুঠিয়া
১১. গোয়ালকান্দি জমিদার বাড়ি
১২. চলন বিল
১৩. ছোট আহ্নিক মন্দির, পুঠিয়া
১৪. ছোট গোবিন্দ মন্দির, পুঠিয়া
১৫. ছোট শিব মন্দির, পুঠিয়া
১৬. জগদ্ধাত্রী মন্দির
১৭. ঢোপকল
১৮. তামলি রাজার বাড়ি
১৯. দোল মন্দির, পুঠিয়া
২০. ধানোরা ঢিবি
২১. পঞ্চরত্ন গোবিন্দ মন্দির
২২. পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর
২১. পুঠিয়া রাজপরিবার
২২. পুঠিয়া রাজবাড়ী
২৩. বড় আহ্নিক মন্দির, পুঠিয়া
২৪. বড় শিব মন্দির, পুঠিয়া
২৫. ভুবন মোহন পার্ক শহীদ মিনার
২৬. ভুবনমোহন পার্ক
২৭. মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর
২৮. রথ মন্দির, পুঠিয়া
২৯. লালন শাহ পার্ক
৩০. শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা
৩১. শহীদ জিয়া শিশু পার্ক
৩২. সাফিনা পার্ক
৩৩. হাওয়া খানা, পুঠিয়া
৩৪. হাজারদুয়ারি জমিদার বাড়ি

চাঁপাইনবাবগঞ্জ জেলার দর্শনীয় স্থান:
১. কানসাটের জমিদার বাড়ি
২. কোতয়ালী দরওয়াজা
৩. খনিয়াদিঘি মসজিদ
৪. ছোট সোনা মসজিদ
৫. দারাসবাড়ি মসজিদ
৬. দারাসবাড়ি মাদ্রাসা
৭. ধনিয়াচক মসজিদ
৮. নওদা বুরুজ
৯. মহানন্দা রাবার ড্যাম
১০. মহানন্দা সেতু
১১. মুঘল তাহখানা
১২. রহনপুর অষ্টভুজী সমাধিসৌধ
১৩. রহনপুর শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর
১৪. শাহ নেয়ামত উল্লাহ ওয়ালী মসজিদ
১৫. শাহ নেয়ামত উল্লাহ ওয়ালীর সমাধি

জয়পুরহাট জেলার দর্শনীয় স্থান:
১. আছরাঙ্গা দীঘি
২. উঁচাই গ্রামের প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ
৩. কাদিয়া বাড়ি ঢিবি
৪. তুলসীগঙ্গা নদীর তীরে ছোট্ট ঢিবি
৫. নওপুকুরিয়ার প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ
৬. পাগলা দেওয়ান বধ্যভূমি
৭. পাথরঘাটা (প্রত্নস্থল)

নওগাঁ জেলার দর্শনীয় স্থান:
১. অগ্রপুরী বিহার
২. আলতাদীঘি জাতীয় উদ্যান
৩. কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশন
৪. কাশিমপুর রাজবাড়ি
৫. কুসুম্বা মসজিদ
৬. জগদ্দল বিহার
৭. জবই বিল
৮. ঠাকুর মান্দা মন্দির
৯. দিবর দীঘি
১০. দিবর স্তম্ভ
১১. দুবলহাটি রাজবাড়ী
১২. নওগাঁর মাটির প্রাসাদ
১৩. পতিসর রবীন্দ্র কাছারি বাড়ি ও তৎসংলগ্ন কীর্তিসমূহ
১৪. পাহাড়পুর বৌদ্ধ বিহার
১৫. প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার
১৬. বলিহার রাজবাড়ী
১৭. ভবানীপুর জমিদার বাড়ি
১৮. ভিমের পান্টি
১৯. মহাদেবপুর জমিদার বাড়ি
২০. মাহীসন্তোষ মসজিদ
২১. রক্তদহ নদী
২২. সত্যপীরের ভিটা
২৩. হলুদ বিহার

নাটোর জেলার দর্শনীয় স্থান:
১. উত্তরা গণভবন
২. গোসাই আখড়া
৩. চলনবিল জাদুঘর
৪. দয়ারামপুর জমিদার বাড়ি
৫. ধরাইল জমিদার বাড়ি
৬. নাটোর রাজবাড়ী
৭. মসজিদ ও মাজার, লালপুর, নাটোর
৮. মীর্জা মহল, নাটোর
৯. মোললা জমিদার বাড়ি
১০. হালতির বিল

পাবনা জেলার দর্শনীয় স্থান:
১. আজিম চৌধুরীর জমিদার বাড়ি
২. কাচারী পাড়া জামে মসজিদ, পাবনা
৩. ক্ষেতুপাড়া জমিদার বাড়ি
৪. গাজনার বিল
৫. গোপীনাথ মন্দির, পাবনা
৬. চন্দ্রনাথ সেনের জমিদার বাড়ি
৭. চাটমোহর শাহী মসজিদ
৮. জগন্নাথ মন্দির, হান্ডিয়াল
৯. তাঁতীবন্দ জমিদার বাড়ি
১০. তাড়াশ ভবন
১১. বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক
১২. ভাড়ারা শাহী মসজিদ
১৩. লালন শাহ সেতু
১৪. শিতলাই জমিদার বাড়ি
১৫. শীতলাই রাজবাড়ি
১৬. সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা
১৭. হার্ডিঞ্জ ব্রিজ

বগুড়া জেলার দর্শনীয় স্থান:
১. মঙ্গলকোট (প্রাচীন ভাস্কর্য)
২. মহাস্থানগড়
৩. মাদারির দরগাহ
৪. মানকালীর ঢিবি
৫. মোহাম্মদ আলী প্যালেস মিউজিয়াম
৬. ওঝা ধন্বন্তরির ভিটা
৭. কাঁচের আঙ্গিনা
৮. কাঞ্জির হাঁড়ি ঢিবি
৯. কানাই ধাপ
১০. কালি মন্দির, বগুড়া
১১. খুল্লনার ধাপ
১২. খেরুয়া মসজিদ
১৩. খোজার ঢিবি
১৪. খোদার পাথর ভিটা
১৪. গোকুল মেধ
১৬. গোবিন্দ ভিটা
১৭. জিয়ৎ কুণ্ড
১৮. দুলু মাঝির ভিটা
১৯. দোলমঞ্চ ঢিবি
২০. ধনভাণ্ডার ঢিবি
২১. ধনিকের ধাপ
২২. নিতাই ধোপানীর ঘাট
২৩. পদ্মার বাড়ি
২৪. পরশুরামের প্রাসাদ
২৫. বলাই ধাপ
২৬. বিহার ধাপ
২৭. বৈরাগীর ভিটা
২৮. ভাসু বিহার
২৯. যোগীর ভবন
৩০. রক্তদহ নদী
৩১. রাজা গোপিনাথের ধাপ
৩২. লহনার ধাপ
৩৩. শালিবাহন রাজার বাড়ি
৩৪. শীলাদেবীর ঘাট
৩৫. সওদাগরের ভিটা
৩৬. সন্ন্যাসীর ধাপ
৩৭. সুরা দীঘির ধাপ
৩৮. স্কন্দের ধাপ

সিরাজগঞ্জ জেলার দর্শনীয় স্থান:
১. আটঘড়িয়া জমিদার বাড়ি
২. ইলিয়ট সেতু
৩. ধুবিল কাটার মহল জমিদার বাড়ি
৪. নবগ্রাম মসজিদ
৫. নবরত্ন মন্দির
৬. পোতাজিয়া মন্দির
৭. মখদুম শাহ’র মাযার
৮. রবীন্দ্র কাছারি বাড়ি
৯. রাউতারা জমিদার বাড়ি
১০. শামসুদ্দিন তাবরিজির মাজার
১১. শাহজাদপুর দরগাহ মসজিদ
১২. হযরত মখদুম শাহদৌলার মাজার
জিওপলিটিক্স ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি
মিসিসিপি আন্তর্জাতিক প্রসঙ্গ
মিসিসিপি বাংলাদেশ প্রসঙ্গ #মিসিসিপি_ইংলিশ_লিটারেচার #দিনাজপুরের_গতি_প্রবাহ #মিসিসিপি_গবেষণামূলক_ও_তথ্যবহুল_পৃথিবীর_মানচিত্র #মিসিসিপি_সংবিধানের_সহজপাঠ #মিসিসিপি_গবেষণামূলক_ও_তথ্যবহুল_বাংলাদেশের_মানচিত্র #প্রেজেন্ট_টাইমস #মানচিত্রের_সহজপাঠ #বিসিএস_গাইডলাইন #মানচিত্রে_বাংলাদেশ_প্রসঙ্গ

আপনার বয়স ১৮ পার হয়েছে? ১৮ পার হওয়া মানেই ছোটবেলার সেই আরামের দিন শেষ। এখন থেকে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে।কিন্তু সম...
02/07/2025

আপনার বয়স ১৮ পার হয়েছে?

১৮ পার হওয়া মানেই ছোটবেলার সেই আরামের দিন শেষ। এখন থেকে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে।

কিন্তু সমস্যা কী জানেন?

এই নিষ্ঠুর পৃথিবী আপনাকে কিছুই হাতে তুলে দেবে না। সারভাইভ করতে হলে আপনাকে লড়তে হবে, আর লড়াই করতে হলে দরকার অস্ত্র—মানে স্কিল!

তিনটা স্কিলের কথা বলছি, যা না জানলে এই দুনিয়ায় টিকে থাকাই মুশকিল।

স্কিল ১: মার্কেটিং – নিজের গল্প বিক্রি করার ক্ষমতা

আপনার যতই প্রতিভা থাকুক, যদি সেটা অন্যকে বোঝাতে না পারেন, তাহলে সেটা কারও কোনো কাজে আসবে না।

মার্কেটিং মানে শুধু কোম্পানির বিজ্ঞাপন নয়, বরং আপনি নিজে কী, কী পারেন, সেটা অন্যদের কাছে সঠিকভাবে তুলে ধরতে পারার ক্ষমতা।

আপনি চাকরির ইন্টারভিউতে গেলে কী করেন? নিজের দক্ষতা “বিক্রি” করেন, তাই না? সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন? সেটাও একধরনের মার্কেটিং।

যারা নিজের গল্প ঠিকভাবে বলতে জানে, তারাই জীবনে এগিয়ে যায়।

কীভাবে শিখবেন?
• বই পড়ুন: Seth Godin-এর This is Marketing
• ফ্রি কোর্স করুন: Coursera বা Udemy-তে “Marketing Fundamentals”
• প্র্যাকটিস করুন: প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু পোস্ট করুন

স্কিল ২: সেলস – নিজের ভাবনা বিক্রি করার ক্ষমতা

অনেকে ভাবে সেলস মানে শুধু প্রোডাক্ট বিক্রি করা। কিন্তু আসলে?

আপনার জীবনটাই একটা সেলস প্রেজেন্টেশন!

- চাকরির ইন্টারভিউ দেন? নিজেকে “বিক্রি” করছেন।
- বন্ধুরা মিলে কোথাও যেতে চায় না, আপনি তাদের রাজি করাচ্ছেন? এটাও সেলস!
- বসকে প্রমোশনের জন্য কনভিন্স করছেন? এটাও সেলস!

আপনি যদি সেলস স্কিল না জানেন, তাহলে অন্যদের কাছে নিজের কথা বিশ্বাসযোগ্য করে তোলাই কঠিন হয়ে যাবে।

কীভাবে শিখবেন?
• বই পড়ুন: Brian Tracy-এর The Psychology of Selling
• প্র্যাকটিস করুন: দৈনন্দিন জীবনে ছোটখাট জিনিস “বিক্রি” করার চেষ্টা করুন
• লোকের প্রয়োজন বুঝতে শিখুন: একজন ভালো সেলসম্যান বোঝে, মানুষ কী চায়

স্কিল ৩: ইংলিশ স্পিকিং – আত্মবিশ্বাসের মাস্টার কী

বাংলাদেশে ইংরেজি বলতে পারা মানে আলাদা লেভেল!

আপনার মনে হতেই পারে, “ইংরেজি জানাটা এত গুরুত্বপূর্ণ নাকি?”

হ্যাঁ, ১০০% গুরুত্বপূর্ণ!

- ইন্টারভিউতে যদি ইংরেজি বলতে পারেন, আপনাকে সিরিয়াসলি নেওয়া হবে।
- বিদেশি ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে চাইলে? ইংরেজি লাগবে।
- ইন্টারন্যাশনাল কন্টেন্ট থেকে শিখতে হলে? ইংরেজি লাগবে।

ইংরেজি শেখা মানে শুধু ভাষা শেখা নয়, এটা একটা পাওয়ার।

কীভাবে শিখবেন?
• অ্যাপ ব্যবহার করুন: Duolingo, BBC Learning English
• ইংলিশ মুভি দেখুন: সাবটাইটেল অন রেখে দেখুন, তারপর সাবটাইটেল ছাড়া দেখার চেষ্টা করুন
• ইংলিশ পত্রিকা পড়ুন: এডিটরিয়াল অংশ পড়লে ভাষা ও চিন্তার গভীরতা বাড়বে

এই স্কিলগুলো না জানলে পিছিয়ে পড়বেন

আগে শুধু ভালো গ্রেড আর সার্টিফিকেট থাকলেই চাকরি পাওয়া যেত। এখন যুগ পাল্টে গেছে।

এখন যারা মার্কেটিং, সেলস, আর ইংলিশ স্পিকিং জানে, তারাই অন্যদের থেকে এগিয়ে থাকে।

এখন বলেন…

আপনার কি শুধু স্বপ্ন দেখাই ভালো লাগে, নাকি বাস্তবে কিছু করতে চান?

সময় কিন্তু কারও জন্য অপেক্ষা করবে না।

আজ শেখা শুরু করলে, এক বছর পর নিজেকে দেখে নিজেই অবাক হবেন!

তাহলে আর দেরি কেন? এখনই শুরু করুন!

"পৃথিবীর সবচে ক্ষমতাবান মানুষ হয়েও নেপোলিয়ন বোনাপার্ট তীব্র ভালোবাসার বিনিময়ে ভালোবাসা ফেরত পান নাই। বরং পেয়েছিলেন অ...
09/28/2024

"পৃথিবীর সবচে ক্ষমতাবান মানুষ হয়েও নেপোলিয়ন বোনাপার্ট তীব্র ভালোবাসার বিনিময়ে ভালোবাসা ফেরত পান নাই।

বরং পেয়েছিলেন অবহেলা আর নির্লিপ্ত প্রতারণা।

নেপোলিয়ান যে মেয়েরে পৃথিবীর পুরো সাম্রাজ্য দিয়ে দিতে চাইসিলো, সেই মেয়ে নেপোলিয়ানের জন্য বড় একটা চিঠিও লেখে নাই।

নেপোলিয়ান এই মেয়ের জন্য বিরাট বিরাট চিঠি লিখতো। এমনকি যুদ্ধের সময় ছবি রেখে দিতো পকেটে। সময়ে অসময়ে চুমু খাইতো সেই ছবিতে।

এতো ক্ষমতাধর একজন মানুষ, অথচ বৌ এর কাছে যাইয়া অসহায়ের মতো বলতো, আরেকটু বড় চিঠি লিখতে, যাতে এতো দ্রুত শেষ হয়ে না যায়।

বাট জোসেফাইন বোনাপার্ট কোনদিনও সেই বড় চিঠি লেখে নাই। অথচ এরে বিয়ে করার জন্য নেপোলিয়ন পরিবারের বিরুদ্ধে গেসে। হ্যান্ডসাম একজন মানুষ হয়ে বয়সে বড়, বিধবা এবং দুই বাচ্চার মারে সে বিয়ে করসিলো, পাগলের মতো ভালোবাসছিলো।

অথচ নেপোলিয়ন মিশরে থাকা অবস্থায় সেই জোসেফাইন নেপোলিয়নের সাথে চিট করে বসে। সেনাপতির সাথে অ্যাফেয়ারে জড়াইয়া পড়ে।

ফারেনহাইট ৪৫১ বইতে একটা লাইন ছিলো এমন, It was a pleasure to burn.

যদিও ভিন্ন কনটেক্সট, তারপরেও এই লাইনটা পড়ার সাথে সাথে ভালোবাসার কথা মাথায় আসতে বাধ্য। এই পৃথিবীতে ভালোবাসার যে বড় আনন্দ কিছু নাই, ভালোবাসার চে কষ্টেরও সম্ভবত কিছু নাই।

ভালোবাসার সবচে বড় ব্লাইন্ড স্পট হলো, আপনি কাকে ভালোবাসবেন বা বাসবেন না, সেইটা আপনার হাতে। কিন্তু আপনাকে কে ভালোবাসবে বা বাসবে না, ঐটা আপনার হাতে থাকবে না।

ভালোবাসাই এই পৃথিবীর এমন এক ব্যবসা, যেখানে আপনার সকল ইমোশনাল ইনভেস্টমেন্ট বিফলে যাবে জাইনাও আপনি ওখানে ঢালতেই থাকবেন, ঢালতেই থাকবেন।

ভালোবাসাই পৃথিবীর একমাত্র খেলা, যে খেলাতে নিশ্চিত হার জাইনাও মাঠ থেকে উঠতে ইচ্ছা করে না। বরং নির্লজ্জের মতো আরেকটু খেইলা যাইতে ইচ্ছা করে।

আফ্রিকান একটা প্রোভার্ব বলতেসে, ভালোবাসা এমন এক অত্যাচারী শাসক, যে শাসকের হাত থেকে কেউ রক্ষা পায় না।

ভালোবাসা নিয়ে এরচে সত্যি কথা আমি আর একটাও শুনি নাই, বিশ্বাস করেন।"

08/26/2024

যার যা আছে তাই নিয়ে ছুটছেন টিএসসিতে। এমন ঢাকা বিশ্ববিদ্যালয় বহু বছর দেখেনি কেউ।

TSC,University of Dhaka.

জীবনের সবকিছুই আপেক্ষিক।কারো মার্সিডিজ থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে...! কেউ ...
08/22/2024

জীবনের সবকিছুই আপেক্ষিক।
কারো মার্সিডিজ থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে...! কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে।কেউ ভাবছে আর কয়েকটা দিন! ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার iজন্য অবিরাম যুদ্ধ করে চলছে।কেউ সদ্যোজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে। আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে!কেউ বছরে কতোজন ভালবাসার মানুষ বদলে ফেলছে!কেউ আবার তার ভালবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলছে।কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবু খুশি নয়! আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুঁকছে।
কেউ প্রিয়জন এর কাছ থেকে সোনা বা হিরের চুড়ি পেয়ে খুশি নয়, কেউ প্রিয়জন এর কাছ থেকে পাওয়া কাঁচের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছেনা! কেউ পেঁয়াজ, কাঁচালঙ্কা কচলিয়ে গোগ্ৰাসে পান্তা গিলছে।কারো দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে! কেউ আবার হিমেল হাওয়ায় অঘোরে ঘুমোচ্ছে।কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়ার ইচ্ছে নেই। কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে!কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো? কেউ পায়ে হেঁটে পথ চলছে, আর মনে মনে ভাবছে... সন্তানতো মানুষ করতে পেরেছি! ঈশ্বর চাইলে, ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নেবে।

নানান রঙের মানুষ,বিভোর নানা স্বপ্নে,
জীবন এঁকে বেড়ায়সাদাকালো আলাপনে !!

আসলে এটাই বাস্তবতা। সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক।
কারো সব থেকেও "সুখ" জিনিসটাই নাই, আবার কারো বাকি সব ঘাটতি থাকলেও সুখটা আছে!কেউ দুইবেলা খাওয়ার জন্য সারাদিন হাটে, আবার কেউ খাবার হজম করার জন্য হাটে।

যিনি এটা বানিয়েছেন উনাকে একটা স্যালুট জানাই । একটা ছবির মধ্যে 100 বছরের ক্যালেন্ডার। বামদিকের সংখ্যা গুলো সাল (2001 to 2...
08/22/2024

যিনি এটা বানিয়েছেন উনাকে একটা স্যালুট জানাই । একটা ছবির মধ্যে 100 বছরের ক্যালেন্ডার।

বামদিকের সংখ্যা গুলো সাল (2001 to 2100)
ওই সালের লাইন বরাবর গিয়ে মাসটা দেখুন,ওখানে যে ক্যাপিটাল লেটার আছে ওটা অনুযায়ী নীচে কোন তারিখ কী বার দেখে নিন ।

উদাহরনস্বরূপঃ- 2025 সালের 14 February কী বার জানতে হলে,বাম দিকে 25 সংখ্যা টি খুঁজুন,তারপর ওই সংখ্যার লাইন বরাবর ফেব্রুয়ারি মাসে লেটার (F) টি দেখুন, এবার নীচে F এর ঘরের 14 তারিখ কী বার (Friday) লক্ষ্য করুন।

Prepared by--JITENDRA DEY

08/19/2024

অজ্ঞাত স্থান থেকে ব্যারিস্টার সুমন এর সরকার পতনের পরে প্রথম ভিডিও বার্তা।
সে কি চায় আসলে এগুলো বলে? 🥴

কতটা ঘৃণা থেকে মানুষ এমন করে! কল্পনা করেছেন?
08/18/2024

কতটা ঘৃণা থেকে মানুষ এমন করে!
কল্পনা করেছেন?

গত ২৪ ঘন্টায় "প'র্ণ" সাইটগুলোতে ভারতে সবচেয়ে বেশি সার্চ করা নাম হলো - মৌমিতা।
08/16/2024

গত ২৪ ঘন্টায় "প'র্ণ" সাইটগুলোতে ভারতে সবচেয়ে বেশি সার্চ করা নাম হলো - মৌমিতা।

আমি মনে করি সাকিব আল হাসান বৈষম্য বিরোধী আন্দোলনকে মনে প্রাণে সমর্থন করেন। দুইজনকে একই জিনিস উপহার দিয়েছেন, ভেদাভেদ করে...
08/15/2024

আমি মনে করি সাকিব আল হাসান বৈষম্য বিরোধী আন্দোলনকে মনে প্রাণে সমর্থন করেন। দুইজনকে একই জিনিস উপহার দিয়েছেন, ভেদাভেদ করেন নাই একদমই। বউ হোক অথবা অন্য কোনো আপু, সাকিবের কাছে বৈষম্যের ঠাঁই নাই। মানবতা আজও বেঁচে আছে। 🥴

Address

New York, NY
10001

Alerts

Be the first to know and let us send you an email when The Voice of Gen Z posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Featured

Share

Category