MM Nuruzzaman

MM Nuruzzaman Lawyer in Bangladesh Supreme Court providing legal and Immigration services.

03/31/2024

ইমিগ্রেশন সংক্রান্ত কাজের অভিজ্ঞতা আছে এরকম একজনকে ZAAF Law & Immigration এর গুলশান অফিসের জন্য খুঁজছি। CV Drop: [email protected]

জাফ ল অ্যান্ড ইমিগ্রেশনের বাফেলো অফিসের ইফতারে আসা সবাইকে ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এপ্রিল ১১, ২০২৩॥
04/20/2023

জাফ ল অ্যান্ড ইমিগ্রেশনের বাফেলো অফিসের ইফতারে আসা সবাইকে ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এপ্রিল ১১, ২০২৩॥

03/16/2023

সাধারন মানুষ ও আইনজীবী কিংবা অন্যান্য পেশাজীবীদের মূল পার্থক্য হলো মস্তিষ্কগত। যেমন একজন ডাক্তার, তাঁর প্রথম প্রায়োরিটি দেশের চিকিৎসা ব্যবস্থা তেমনি একজন ইঞ্জিনিয়ারের অবকাঠামো তদ্রূপ একজন আইনজীবীর প্রধান বিবেচনার বিষয় দেশের আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার, গনতন্ত্র এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি। সেই হিসেবে বাংলাদেশের কোনো বারে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের একজন সদস্যও নির্বাচিত হওয়ার কথা নয় অথচ আমরা আইনজীবীরাই সেই দলের হয়ে নির্লজ্জের মতো ভোট করছি আবার নির্বাচিতও হচ্ছি।
কাল যদি বিএনপি ক্ষমতায় এসে বর্তমান আওয়ামী লীগের মতোই ফ্যাসিবাদ কায়েম করে তখন আইনজীবী ফোরাম নিয়েও আমার একই রকম বক্তব্য হবে।
যে সব আইনজীবীরা নিজেদের মৌলিক চিন্তায়, আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিজেদের সম্পৃক্ত করতে পারেনা তারা কালো কোট পরে আদালতে যেয়ে স্রেফ বাদী বা বিবাদীর দালালী করে।

কর্মী অন্তঃসত্ত্বা শুনে বরখাস্ত করলেন বস, পরে ক্ষতিপূরণ। ঘটনাটি ইংল্যান্ডের যেখানে আদালত নিশ্চিত হয়েছে কেবল অন্তঃসত্ত্বা...
12/31/2022

কর্মী অন্তঃসত্ত্বা শুনে বরখাস্ত করলেন বস, পরে ক্ষতিপূরণ। ঘটনাটি ইংল্যান্ডের যেখানে আদালত নিশ্চিত হয়েছে কেবল অন্তঃসত্ত্বা হবার কারনে শার্লট নামের এক কর্মীকে বরখাস্ত করা হয়েছে। এটা শুনে আমরা সবাই কত ছি ছিক্কার করছি, ইউরোপের মানুষ এত খারাপ।
এই ঘটনা বাংলাদেশে হলে কি হতো? ঐ কোম্পানী শার্লটকে বরখাস্ত করার আগে দুবার কাজের গাফিলতি দেখিয়ে সাসপেন্ড করতো। তৃতীয়বারে এমন একটা নৈতিকস্খলন জাতীয় অভিযোগ করতো যে আদালত ১০০% বিশ্বাস করতো অন্তঃসত্ত্বা হবার কারনে নয় বরং কর্তৃপক্ষ সঠিক কারনে তাকে বরখাস্ত করেছে।
আর এটাই পার্থক্য খারাপ আর দূর্নীতির মধ্যে॥

12/31/2022

স্নো স্টর্মের ওয়ার্নিং দেখেই সেদিন সক্কাল সক্কাল বাফেলো থেকে রওয়ানা দিয়ে চলে এসেছিলাম যাতে নিরাপদে স্ত্রী ছেলেমেয়েদের কাছে পৌঁছে যেতে পারি।
সেদিন বুঝিনি এবারের ঝড়টা আলাদা।বরফের নীচ থেকে প্রতিদিন লাশ বের হচ্ছে। এপর্যন্ত ৩৭ জনের মৃত্যু সংবাদ শুনেছি। বাচ্চার জন্য দুধ আনতে বেরিয়ে কিংবা একদম বাড়ির কাছে এসেও মানুষ মরেছে, এটা এমন এক প্রাকৃতিক দূর্যোগ ছিল!
এতগুলো মানুষ মরে গেল আর আমি নিজের চিন্তা করে সমস্যা থেকে পালিয়ে এলাম ভেবে খারাপও লাগছে। আমেরিকার প্রতিষ্ঠিত সিস্টেমে আমি থাকলেও হয়ত পুলিশ বা রেসকিউ টিম আমাকে বের হতে দিত না এমনকি আমিও মারা যেতে পারতাম তারপরেও খারাপ লাগছে।
সিএনএনে মৃত্যুর ঘটনাগুলো পড়ছি আর ভাবছি প্রকৃতির কাছে সবাই কতটা অসহায়, আমেরিকার মতো উন্নত দেশও কতটা নিরুপায়।
ঐ ঝড়ের মধ্যে মৃত্যুর সম্মুখীন পরিস্থিতিতেও বাঙালীদের মধ্যেও কিছু রেসকিউ টীম হয়েছে যারা স্বউদ্যোগে বিপদে পড়া বাংলাদেশীদের তথা অনেককেই সাহায্য করেছেন। এরমধ্যে যাদের নাম না করলেই না যেমন ইফতেখার চৌধুরী, আতিক সাহেব,Fazlul Karim, Raisul Hoque Rashel, লাভবার্ডের মানিক সাহেব, MUNA (মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা) এর সদস্যরা। এমনকি Talha Bakth তার বেশ কয়েকটি বাড়ি উন্মুক্ত করে দিয়েছেন যাতে যে কেউ আশ্রয় নিতে পারে।
যারা এরকম প্রানঘাতী প্রাকৃতিক দূর্যোগেও জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি স্যালিউট এবং কৃতজ্ঞতা॥

12/30/2022

আইন একটাই সেটা কিভাবে ব্যবহার করা হচ্ছে তার উপর নির্ভর করে আইন কার পক্ষে॥

12/23/2022

আমার এক নানা ছিলেন বেশ পয়সাওয়ালা মানুষ। তিনি কোনো দিন ব্যাংকে টাকা রাখতেননা। কারন হিসেবে বলতেন একবার টাকা ব্যাংকে দিয়ে ফেললে পরে কাগজ দিলে যদি টাকা ফেরত না দেয়!
ব্যাংকিং ব্যবস্থার শুরুতে এই আস্থার সংকট সব ব্যাংকেরই ছিল। তখন ব্যাংকগুলো মানুষের আস্থা অর্জনের জন্য সমাজের বা রাষ্ট্রের সম্মানী ব্যবসায়ী, সমাজসেবক ইত্যাদি শ্রেনীর লোকদেরকে ব্যাংকের সাথে সম্পৃক্ত করতো।
কেটে গেল কয়েকশ বছর। ইতিমধ্যেই ব্যাংকিং ব্যবস্থা এক আস্থার নাম; মানুষ এখন সিন্দুকের চাইতে ব্যাংকেই টাকা রাখাকে অনেক বেশি নিরাপদ মনে করে।
তবে মানুষের আস্থা বাড়ার সাথে সাথে ব্যাংকের সাথে সম্পৃক্ত লোকগুলোরও চরিত্র পরিবর্তিত হয়েছে; এখন টাকা পাচারকারীরা ব্যাংকের মালিক, দূর্নীতিবাজরা ব্যাংকের কর্তৃপক্ষ।
এই অবস্থা থেকে উত্তরনের জন্য ব্যাংকের গ্রাহকদের সংগঠিত হওয়া জরুরী যাতে কেবল বিশ্বাসের উপর নয় বরং গ্রাহকরা কার্যকরী ভাবেই জানতে এবং বুঝতে পারে ব্যাংকে তাদের অর্থ নিরাপদ রয়েছে॥

07/21/2022

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংসের দায়ও বিএনপির : সেতুমন্ত্রী। কফিনের শেষ পেরেকটা আওয়ামী লিগ পুঁতলেও ওবাকার সাথে দ্বিমত করার সুযোগ নেই॥

04/05/2022

শুনছি ভিকটিমের চরিত্র নিয়ে আদালতে কোনো প্রশ্ন করা যাবেনা, এরকম নাকি আইন আসছে। স্বাভাবিক ভাবেই মনে হতে পারে যিনি ভিকটিম তিনি কেন প্রশ্নের সম্মুখিন হবেন? একদম ঠিক তবে তার আগে দুটো প্রশ্ন করে রাখি;
১। বাংলাদেশে কি সাজানো মামলা হয়না? ২। প্রতিপক্ষের ঘরে পয়সা দিয়ে পতিতা ঢুকিয়ে দিয়ে কাউকে কি ধর্ষনের মিথ্যা মামলায় ফাঁসানো যায়না?
একটি আইনের অপব্যবহার হয়েছে বা হতে পারে বলেই কি সে আইন বাতিল করতে হবে? এই যে হালের ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু ধারা বা ৫৪ ধারা কিংবা বিশেষ ক্ষমতা আইন ইত্যাদিতো অপব্যবহার হতে হতে নামই হয়ে গেছে কালো আইন, কই সেগুলোতো বাতিল হচ্ছেনা!
অবশ্যই একজন ধর্ষিতা নারীকে বিচার দেয়া রাষ্ট্রের দায়িত্ব তাই বলে মিথ্যা ধর্ষনের অভিযোগে ধ্বংস হতে যাওয়া একজন পুরুষকে বাঁচানো কি রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়েনা? ভুলে গেলে চলবেনা ধর্ষন একটি ব্যক্তির অপরাধ আর একজন নির্দোষকে ধর্ষনের মতো ঘৃন্য অপরাধে শাস্তি দেয়া রাষ্ট্রের অপরাধ।

বর্তমান সাক্ষ্য আইনের অপবহার হয়েছে সেটা বিবেচনায় নিয়ে ভরা কোর্টে ভিকটিমের চরিত্র নিয়ে অবান্তর প্রশ্ন করা যাবে বা যাবেনা মর্মে কোর্টের এখতিয়ার বিষয়ে সংশোধনী আনলেই হয় তাই বলে ধর্ষনের অভিযোগ করা নারী সত্য বলছেন কিনা সেটা যাচাইয়েরই পথ রুদ্ধ বা সংকীর্ণ করে দেয়া কোনো ভাবেই ন্যায়বিচারের সহায়ক হবেনা। আর সর্বোপরি যে দেশের ধর্ষনের সংগাতেই গোড়ায়-গলদ আছে সেখানে ধর্ষন বলতে কি কি বোঝায় আর কোনটা কোনটা ধর্ষন নয় সেটা সবার আগে নির্ধারিত হওয়া বাঞ্ছনীয়।
পরিশেষে; যে সব দেশে আইনের শাসন বলতে কিছু নেই, জবাব দিহিতা বলতে কি বুঝায় তাই মানুষ ভুলে গেছে, পাঁচটি খুন করা আসামীও বিশ্বাস করে সরকারী দলের নেতা তাকে বাঁচাতে পারে, একই অপরাধে কেউ ফাঁসিতে ঝোলে আর কেউ রাষ্ট্রপতির গায়েবী ক্ষমা পেয়ে দেশেরই কর্তাব্যক্তি হয়ে যায় সেই সব দেশে এরকম অতি ভক্তি টাইপের আইন বানানো সাধু নয় চোরদের অভিসন্ধি॥

Address

37-22 73rd Street (Suite#2C) Jackson Heights NY
New York, NY
11372

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 9am - 10pm
Thursday 9am - 4pm
Saturday 11am - 8pm
Sunday 9am - 9pm

Telephone

+13474100288

Alerts

Be the first to know and let us send you an email when MM Nuruzzaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to MM Nuruzzaman:

Featured

Share