ইউরোপ ভিসা ইনফো হাব

ইউরোপ ভিসা ইনফো হাব Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইউরোপ ভিসা ইনফো হাব, Passport and visa service, H-32 R-24, Manhattan, NY.

আমরা ভিসার প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন পদ্ধতি এবং ভ্রমণ নির্দেশিকা নিয়ে বিস্তারিত তথ্য সরবরাহ করি। ইউরোপসহ অন্যান্য দেশের ভিসা সংক্রান্ত প্রশ্নের সমাধানে আমাদের সাথেই থাকুন।

বিশ্বাসযোগ্য তথ্যের জন্য আমাদের অনুসরণ করুন এবং সঠিক সিদ্ধান্ত নিন।

সার্বিয়া কেন এখনো পর্যন্ত ইউরোপিয় ইউনিয়নের সদস্য হতে পারছেনা? শুনলাম আগামি বছর নাকি সার্বিয়া শেনজেন হবে!!🤔🤔সার্বিয়া এখনো...
12/28/2024

সার্বিয়া কেন এখনো পর্যন্ত ইউরোপিয় ইউনিয়নের সদস্য হতে পারছেনা? শুনলাম আগামি বছর নাকি সার্বিয়া শেনজেন হবে!!🤔🤔

সার্বিয়া এখনো পর্যন্ত ইউরোপিয় ইউনিয়নের সদস্য হতে পারছেনা, কারন, অনেকগুলো.....

* কসভোকে স্বাধীন রাস্ট্র হিসেবে স্বীকৃতি না দেয়া।
* রাশিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ বিদেশি কূটনীতিক সম্পর্ক বজায় রাখা।
* সার্বিয়া ইইউ,র সদস্য হওয়ার বিপক্ষে ইউরোপিয় ইউনিয়নের সংখ্যাগরিষ্ঠ দেশগুলো ভ্যাটু দেওয়া।
* গত ২৩ সালের নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে সরকার গঠন করা।
* দূর্ণীতি ও রাজনৈতিক অস্থিরতা নিরসন না করা।
* আইনের অনুশাসন প্রতিষ্ঠিত না হওয়া।
* মিডিয়াকে বাকস্বাধীনতা না দেওয়ার মত দেশীয় কিছু নীতিতে কঠোর অবস্থান নেওয়া।

👉যারা বলে সার্বিয়া আগামি বছর শেনজেন হয়ে যাবে, এটা নিতান্তই তাদের ব্যবসায়ীক স্বার্থে প্রচার করে থাকে।

বাস্তবতা হল, গত ২০০৯ সালে সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে চেয়ে প্রার্থী হয়েছে মাত্র।
কিন্তু আজ ১৫ বছরেও ইইউ,র সদস্য হতে পারেনি। শেনজেন হওয়া তো অনেক দূরের কথা।

আগামি ৫ বছরেও ইইউ,র সদস্য হওয়ার কোন সম্ভাবনা দেখছিনা।

তাই কারো কথায় বিভ্রান্ত হয়ে কোন সিদ্ধান্ত না নেয়ার জন্য অনুরোধ রইল।

#সার্বিয়া_ইইউ
#ইউরোপিয়_ইউনিয়ন
#শেনজেন_ভিসা
্যপদ
#ভিসা_তথ্য
#বিদেশ_পরিকল্পনা
#সার্বিয়া_কূটনীতি
#ইউরোপ_গবেষণা
#ভ্রমণ_তথ্য
#সত্যতা_জানুন

মালয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার আপডেটঃমালয়েশিয়ার বর্তমান চলমান ওয়ার্ক পারমিট ভিসার সময়সীমা আরো ২ মাস বাড়ানোর প্রস্তাবনা আ...
12/28/2024

মালয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার আপডেটঃ

মালয়েশিয়ার বর্তমান চলমান ওয়ার্ক পারমিট ভিসার সময়সীমা আরো ২ মাস বাড়ানোর প্রস্তাবনা আনা হয়েছে, মালয়েশিয়ার কোম্পানি ও রিক্রুটিং এজেন্সির পক্ষ থেকে।

এতে সম্মতিও প্রকাশ করা হয়েছে মানবকল্যান মন্ত্রাণালয় থেকে।

ফলে মার্চ পর্যন্ত এই সময়সীমা বৃদ্ধি করা হবে।

সেই সাথে মেডিকেল কার্যক্রমও চলমান থাকবে।

হয়ত খুব শীঘ্রই অফিসিয়ালি ঘোষণা আসবে।

#মালয়েশিয়া_ওয়ার্ক_পারমিট
#ওয়ার্ক_ভিসা
#মালয়েশিয়া_ভিসা_আপডেট
#রিক্রুটিং_এজেন্সি
#মানবকল্যাণ_মন্ত্রাণালয়
#মালয়েশিয়া_চাকরি
#ভিসা_সময়সীমা
#মেডিকেল_কার্যক্রম
#বিদেশ_গমন
#ভিসা_ঘোষণা

প্রশ্ন: আমি ইউরোপে ট্যুরিস্ট ভিসায় ঢুকে একেবারে থেকে যাওয়ার কথা ভাবছি। এখন আমি কি ধরনের প্রস্তুতি নিয়ে যেতে পারি?* কমপক্...
12/28/2024

প্রশ্ন: আমি ইউরোপে ট্যুরিস্ট ভিসায় ঢুকে একেবারে থেকে যাওয়ার কথা ভাবছি। এখন আমি কি ধরনের প্রস্তুতি নিয়ে যেতে পারি?

* কমপক্ষে ৬ মাসের থাকা খাওয়ার খরচের টাকা নিয়ে যেতে হবে।

কারন, ওইখানে ট্যুরিস্ট ভিসায় গিয়ে এত সহজে জব পাবেন না। রিলেটিভ ও পরিচিত কেউ থাকলেও ২/৩ মাস সময় লাগবে জব খুজে পেতে।

* যেদেশে থেকে যাওয়ার প্ল্যান করবেন, সেই দেশের ভাষার বেসিক ধারণা নিয়ে যাবেন। আর বাংলাদেশ থেকে পুরোপুরি ভাবে ভাষা শিখে গেলে তো আরো ভাল।

* বৈধ হতে যে সময়ের প্রয়োজন হবে, সেই সময়টুকুতে দেশে আসা বা পরিবারকে কাছে পাওয়ার আকাঙ্খা ভুলে যেতে হবে।
ধরে নিবেন, দেশে কমপক্ষে ৩/৫ বছরের আগে আসতে পারবেন না।

* যেকোন কাজ শিখে আসতে হবে সার্টিফিকেট বা প্রশংসাপত্রসহ।
মনে রাখবেন, বিদেশের মাটিতে আপনার চেহারা দেখে কেউ কাজ দিবেনা। আপনার অভিজ্ঞতা ও দক্ষতাকেই এরা মূল্যায়ন করবে।
প্রতিযোগিতার এই বাজারে স্পেশাল কিছু দেখাতে পারলে আপনার কপাল খুলে যাবে সবদিক থেকেই।

* কমপক্ষে ডিপ্লোমা বা সমমনা ডিগ্রি অর্জন করে একাডেমিক সার্টিফিকেটগুলো সঙ্গে করে নিয়ে আসতে হবে।

* ড্রাইভিং শিখে আসবেন লাইসেন্স সহ।

👉মোটাদাগে এই প্রস্তুতি গুলো নিয়ে ইউরোপের মাটিতে পা দিলে ইনশাআল্লাহ সফলতার মুখ খুব দ্রুতই দেখবেন।

#ইউরোপ_যাত্রা
#ট্যুরিস্ট_ভিসা
#ভিসা_তথ্য
#বিদেশে_থাকা
#ভাষা_শিক্ষা
#কর্মদক্ষতা
#বিদেশ_পরিকল্পনা
#ড্রাইভিং_লাইসেন্স
#ডিপ্লোমা_ডিগ্রি
#বিদেশে_জীবন

সেকেন্ড কান্ট্রি ট্রানজিট হয়ে থার্ড কান্ট্রিতে ফ্লাই করতে যাবেন।ঢাকা এয়ারপোর্ট থেকেই ফিরিয়ে দিয়েছে? বোডিং দেয় নাই?আপনি অ...
12/28/2024

সেকেন্ড কান্ট্রি ট্রানজিট হয়ে থার্ড কান্ট্রিতে ফ্লাই করতে যাবেন।
ঢাকা এয়ারপোর্ট থেকেই ফিরিয়ে দিয়েছে?
বোডিং দেয় নাই?
আপনি অবাক হয়ে গেছেন!
হিসাব মেলাতে পারছেন না!

বিস্তারিত 👇👇👇👇

যে কোন দেশেই ট্রানজিট নিয়ে থার্ড কান্ট্রিতে যাওয়ার সময় সেকেন্ড কান্ট্রির ট্রানজিট ভিসা লাগে।
তবে যদি টিকিট কাটার সময় একই পিএনআর এর একই এয়ারলাইনসে শর্ট ট্রানজিট এ টিকিট নেন তখন লেয়বিলিটি এয়ারলাইন্স এর উপরে বর্তায়।

যেমন আপনি ঢাকা থেকে কুয়ালালামপুরে যাবেন।ইন্ডিগো এয়ারলাইনসের টিকিট নিলেন।ট্রানজিট দিল্লিতে।

আপনার টিকিটে লেখা আছে self Transfer এই ক্ষেত্রে ঢাকা থেকে আপনি বোডিং পাবেন না যদি ইন্ডিয়ার ভিসা না থাকে।

কেনো পাবেন না? 👇👇👇

self transfer হলে আপনার লাগেজ চলে যাবে বেল্টে।লাগেজ সংগ্রহ করার জন্যেও আপনাকে ইমিগ্রেশন ক্রস করতে হবে।ভিসা নাই তাই ইমিগ্রেশন হবে না আপনার।

আপনি বলতে পারেন আমার লাগেজও নাই।
এই ক্ষেত্রে দিল্লি - কুয়ালামাপুরের বোডিং নেয়ার জন্যে হলেও আপনাকে কাউন্টারে যেতে হবে।এর জন্য আপনাকে ইমিগ্রেশন ক্রস করতে হবে।

তাই এই জটিলতার জন্য ঢাকা থেকেই আপনাকে দিল্লির বোডিং দিবে না।

তাই সেকেন্ড কান্ট্রি ট্রানজিট হয়ে থার্ড কান্ট্রিতে ফ্লাই করতে হলে টিকিট ইস্যু করার সময় self transfer এর ব্যাপার টা খুব ভালো ভাবে লক্ষ্য করতে হবে।

কোন কোন ক্ষেত্রে একই এয়ারলাইনস না হলেও একই পিএনআর হয় দুইটা এয়ারলাইন্সের ক্ষেত্রেই। কারন, তারা একে অপরকে তাদের কোড শেয়ার করে যাত্রী পরিবহন করে.......

- #ট্রানজিট_ভিসা
- #ফ্লাইট_পরিকল্পনা
- #সেলফ_ট্রান্সফার
- #বিমান_ভ্রমণ
- #ইমিগ্রেশন_নিয়ম
- #ঢাকা_এয়ারপোর্ট
- #ভ্রমণ_সতর্কতা
- #টিকিট_ইস্যু
- #ট্রানজিট_জটিলতা
- #ভিসা_জ্ঞান

অনেকেই মনে করেন, ইউরোপ যাওয়া অনেক কঠিন। ভিসা সহজে পাওয়া যায় না।আসলে এই ধারণা ভুল। ইউরোপ যাবেন প্ল্যান করেছেন ,তার মানে এ...
12/28/2024

অনেকেই মনে করেন, ইউরোপ যাওয়া অনেক কঠিন। ভিসা সহজে পাওয়া যায় না।

আসলে এই ধারণা ভুল।

ইউরোপ যাবেন প্ল্যান করেছেন ,তার মানে এই নয় যে, আপনাকে দৌড়ে কোন দালাল বা ৩য় পক্ষের কাছে চলে যেতে হবে। বিষয়টা এমন নয় যে, ওদের কাছে না গেলে আপনি ভিসা পাবেন না।

আসলে তা নয়। ইউরোপের ভিসা পেতে হলে সবার আগে জরুরি হল, আপনাকে ইউরোপের ভিসা প্রসেস সম্পর্কে আগে জানা। যে দেশের যাবেন, সেই দেশে আইন কানুন সম্পর্কে জানা।
ভাল কোন অভিজ্ঞ কনসালট্যান্ট এর পরামর্শ নেওয়া।

রোগ সাড়াতে ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেন। আইনি ঝামেলায় উকিলের পরামর্শ নেন। তাহলে বিদেশ যাত্রায় একজন মাইগ্রেন্ট কনসালট্যান্ট এর পরামর্শ নেয়া জরুরি নয় কেন?

আমি সবসময় বলি, অর্থ নয়, তথ্য জানা সবার আগে জরুরি।

এটা যেমন সত্য, ইউরোপের ভিসার কোন গ্যারান্টি নেই। কেউ আপনাকে ভিসা করিয়ে দিতে পারবেনা।

আবার এটাও সত্য, তথ্য জানা থাকলে নিজের ভিসা প্রসেস কারো সাহায্য ছাড়া নিজেই করতে পারবেন।

অনেকেকেই দেখেছি, টাকার বস্তা নিয়ে বসে আছে, অথচ ইউরোপ যেতে ব্যর্থ হচ্ছে বার বার।
আবার ,এমন মানুষকেও দেখেছি, তেমন একটা টাকা পয়সা নেই, কিন্তু ইউরোপ সম্পর্কে ঘাটাঘাটি করে তথ্য সংগ্রহ করে নিজে নিজেই ফাইল প্রসেস করে ইউরোপ চলে গেছে।

সবসময় একটা কথা মনে রাখবেন, আপনার যদি কোন যোগ্যতা না থাকে, তথ্যের জ্ঞান না থাকে, তাহলে জায়গায় জায়গায় আপনি ধরা খাবেন। প্রতারিত হবেন।

কারন, একটা শ্রেণী উৎ পেতে আছে, অজ্ঞ ও অসচেতন মানুষগুলাকে ব্রেনওয়াশ করার জন্য।

তাই আগে জানুন পরিশেষে সচেতন থাকুন।

- #ইউরোপ_যাত্রা
- #ভিসা_প্রসেস
- #বিদেশ_যাত্রা
- #ইউরোপের_ভিসা
- #তথ্য_সচেতনতা
- #বিদেশে_যাওয়ার_পরামর্শ
- #ভিসার_সঠিক_তথ্য
- #মাইগ্রেশন_কনসালটেন্ট
- #প্রতারক_থেকে_বাঁচুন
- #নিজেই_ভিসা_প্রসেস

Address

H-32 R-24
Manhattan, NY
01214

Alerts

Be the first to know and let us send you an email when ইউরোপ ভিসা ইনফো হাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share