প্রবাস বন্ধু ডকুমেন্ট সার্ভিস

  • Casa
  • Italia
  • Rome
  • প্রবাস বন্ধু ডকুমেন্ট সার্ভিস

প্রবাস বন্ধু ডকুমেন্ট সার্ভিস রোম ভ্যাটিকান ফরেইনারস, Cell: +39 3202672594

আমরাই দিচ্চি কম সময়ে, কম খরচে অভিজ্ঞ ইতালিয়ান উকিল দ্বারা যেকোনো ইমিগ্রেশন জনিত সমস্যর সমাধান

ডকুমেন্টজনিত যেকোনো সমস্যার সমাধান (কাফ)
ডিজিটাল পাসপোর্ট আবেদন, অনলাইন জন্ম নিবন্ধন ব্যবস্থা,
কিট পিল-আপ, কারতা দি সৌজর্ন, ইতালিয়ান পাসপোর্ট আবেদন, টেস্টও দি ইতালিয়ানো, রি-কনজুনজিমেনন্টো ফামিলিয়ারে, ঢাকা ইতালিয়ান দূতাবাস অ্যাপয়েন্টমেন্ট, বাসা - বাড়ী ভাড়া, অভিবাসন সমস্যার সমাধান, প্রেপেতুরা, কামেরা দি

কমেরসো, পারতিতা ইভা খোলা, কিচেন/পিজ্জার উপর ট্রেনিং, লাইব্রেরি কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, রেষ্টুরেন্ট / হোটেল কর্মী সরবরাহ, পেশাগত ট্রেনিং , ট্রেন/ বাস / বিমান টিকেট, টাকা প্রেরন, আমাদের সাথে যোগাযোগ করুন: রোম ভ্যাটিকান ফরেইনারস, Cell: +39 3202672594

26/01/2024

আজকের বাংলাদেশে স্পেশাল রেট
1 Euro = 133.80 শুধু মাত্র ভিয়া Ostia 4 এবং Germanico 43 তে

বাংলাদেশ দূতাবাস                                            রোম ,ইতালি  ই-পাসপোর্ট বিষয়ে কিছু  সাধারণ প্রশ্নোত্তর  প্রশ্...
07/08/2023

বাংলাদেশ দূতাবাস
রোম ,ইতালি
ই-পাসপোর্ট বিষয়ে কিছু সাধারণ প্রশ্নোত্তর
প্রশ্নঃ ই-পাসপোর্টের সাতে দূতাবাসে মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) সেবা কি চালু থাকবে..??
উত্তরঃ হ্যাঁ। দূতাবাসে (MRP) সেবা চালু থাকবে। যাদের (MRP) রয়েছে তারা পূর্বের ন্যায় (MRP) রি-ইস্যু করতে পারবেন অথবা নতুন করে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।
প্রশ্নঃ জাতীয় পরিচয়পত্র (NID) ব্যতীত জন্মনিবন্ধন দিয়ে কি ই-পাসপোর্টের আবেদন করা যাবে..??
উত্তরঃহ্যাঁ।কেবলমাত্র বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা NID এর পাশাপাশি জন্মনিবন্ধন দিয়ে ই-পাসপোর্টের আবেদন করতে পারবেন। জন্ম নিবন্ধন ইংরেজিতে অনলাইনে থাকতে হবে। তবে কেউ ইতঃপূর্বে NID দিয়ে তার MRP করে থাকে, তবে তার ই-পাসপোর্ট করতে ও NID লাগবে।
প্রশ্নঃ ই-পাসপোর্টের আবেদনের জন্য কি দূতাবাসে এপয়েন্টমেন্ট নিতে হবে ?
উত্তরঃ হ্যাঁ। দূতাবাসের বিদ্যমান অনলাইন MRP এপয়েন্টমেন্ট সিস্টেম হতে এপয়েন্টমেন্ট নিতে হবে। তবে জরুরি ক্ষেত্রে নিম্নোক্ত ইমেইলে ঠিকানায় [email protected] ইমেইল করে ই-পাসপোর্টের আবেদন দাখিলের জন্য এপয়েন্টমেন্ট নেওয়া যাবে।
প্রশ্নঃই-পাসপোর্টের ফি কত ?
উত্তরঃ১৮ বছরের নিম্নের আবেদনকারীদের জন্য ৪৮ পাতা ৫ বছর মেয়াদীঃ ১০৫ ইউরো (শিক্ষার্থীদের ৩৫ ইউরো) ১৮ বছর ও তদূর্ধ্ব আবেদনকারীদের জন্য ৪৮ পাতা ১০ বছর মেয়াদীঃ ১৩০ ইউরো (শিক্ষার্থীদের ৫৫ ইউরো ) [বিশেষ দ্রষ্টব্যঃ মুদ্রার বিনিময় হারের পরিবর্তনের কারণে পাসপোর্ট ফি'র হ্রাস-বৃদ্ধি হতে পারে]
প্রশ্নঃ আগের হাতে লেখা পাসপোর্ট অথবা MRP অথবা ই-পাসপোর্ট ছিল, কিন্তু হারিয়ে গেছে। এখন ই-পাসপোর্ট করতে কি জিডি (দেনুনশা) লাগবে?
উত্তরঃ হ্যাঁ। আগের হাতে লেখা পাসপোর্ট অথবা MRP অথবা ই-পাসপোর্ট হারিয়ে গেলে অবশ্যই স্থানীয় কস্তুরা/কারাবিনিয়েরি-তে জিডি (দেনুনশা) করতে হবে এবং এর অরিজিনাল কপি দূতাবাসে দাখিল করতে হবে।
প্রশ্নঃ দূতাবাসে একটি MRP আবেদন তথ্য সংশোধন বা ফিংগারপ্রিন্টের জন্য পেন্ডিং আছে; এখন এই অবস্থায় কি ই-পাসপোর্টের জন্য আবেদন করা যাবে?
উত্তরঃ না। আগে MRP আবেদন নিষ্পত্তি করতে হবে অথবা পূর্বের তথ্যে MRP নিতে হবে। পূর্বের MRP আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে ই-পাসপোর্টের আবেদন করা যাবে না।
প্রশ্নঃ ই-পাসপোর্টের আবেদন ফরম হাতে লিখে পূরণ করার সুযোগ আছে?
উত্তরঃ না। ই-পাসপোর্টের আবেদন অবশ্যই অনলাইনে https://www.epassport.gov.bd/onboarding এই লিংকে প্রবেশ করে পূরণ করতে হবে।
প্রশ্নঃ যারা রোম দূতাবাসে ই-পাসপোর্টের আবেদন দাখিল করতে ইচ্ছুক, অনলাইন আবেদনের শুরুতে কি ইতালি ও রোম সিলেক্ট করতে হবে?
উত্তরঃ হ্যাঁ। যারা রোম দূতাবাসে ই-পাসপোর্টের আবেদন দাখিল করতে ইচ্ছুক অনলাইন আবেদনের শুরুতেই দেশ- ইতালি ও মিশন- রোম সিলেক্ট করতে হবে। বাংলাদেশের কোন জেলা উল্লেখ করলে আবেদনটি সেই জেলার পাসপোর্ট অফিসে চলে যাবে। রোম দূতাবাসের সিস্টেম হতে সেটি আর খুঁজে পাওয়া যাবে না।
প্রশ্নঃ ই-পাসপোর্টের অনলাইন আবেদনে বর্তমান ঠিকানা (present address) কী হবে?
উত্তরঃ যারা ইতালি থেকে আবেদন করবেন, ই-পাসপোর্টের অনলাইন আবেদনে বর্তমান ঠিকানা (present address) এর ঘরে অবশ্যই ইতালির ঠিকানা দিতে হবে। বাংলাদেশের কোন ঠিকানা উল্লেখ করলে আবেদনটি সেই জেলার পাসপোর্ট অফিসে চলে যাবে। রোম দূতাবাসের সিস্টেম হতে সেটি আর খুঁজে পাওয়া যাবে না।
প্রশ্নঃ ই-পাসপোর্টের অনলাইন আবেদনে স্থায়ী ঠিকানা (permanent address) কী হবে?
উত্তরঃ ই-পাসপোর্টের অনলাইন আবেদনে স্থায়ী ঠিকানা (permanent address) এর ঘরে অবশ্যই বাংলাদেশের স্থায়ী ঠিকানা দিতে হবে।
প্রশ্নঃ ই-পাসপোর্টের অনলাইনে পূরণকৃত ও দাখিলকৃত আবেদন ফরম কোন সফটওয়্যার ব্যবহার করে প্রিন্ট করতে হবে?
উত্তরঃ Adobe acrobat reader এর সর্বশেষ ভার্সন ব্যবহার করে প্রিন্ট করতে হবে। অন্যথায় আবেদনপত্রের প্রথম পৃষ্ঠার নিচে সঠিক বারকোড তৈরি হবে না।
প্রশ্নঃ শিশুদের ই-পাসপোর্টের আবেদনপত্র দূতাবাসে দাখিলের সময় সাথে কি ছবি দিতে হবে?
উত্তরঃ ৬ বছরের কম বয়সী শিশুদের 4R সাইজের ছবি- স্পষ্ট, মুখমন্ডল সোজা, দুই কান সমানভাবে দেখা যায়, মাথায় ক্যাপ বা ব্যান্ড ছাড়া, সাদা ব্যাকগ্রাউন্ডে হতে হবে। এটি স্ক্যান করে সিস্টেমে আপলোড করা হবে। ছবি যথাযথ না হলে আবেদনপত্র গ্রহণ করা যাবে না। ৬ বছর ও তদূর্ধ্ব বয়সের সকলের ছবি সরাসরি ক্যামেরা দিয়ে দূতাবাসে এনরোলমেন্ট রুমে তোলা হবে।
প্রশ্নঃ এনরোলমেন্টের সময় শিশুদের কি আংগুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান লাগবে?
উত্তরঃ এনরোলমেন্টের সময় ৬ বছরের কম বয়সী শিশুদের আংগুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করতে হবে না। ৬--১১ বছর বয়সী শিশুদের আংগুলের ছাপ দিতে হবে। ১২ বছর ও তদূর্ধ্ব সকল বয়সী আবেদনকারীর আংগুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করতে হবে।
প্রশ্নঃ যাদের এর আগে ই-পাসপোর্ট ছিল, কিন্তু হারিয়ে যাওয়ায় আবার ই- পাসপোর্টের আবেদন করবে, তাদের কি আংগুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করতে হবে?
উত্তরঃ আবেদনকারী যতবার ই-পাসপোর্টের আবেদন করবে (নতুন বা নবায়ন) ততবার আবেদনকারীর আংগুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করতে হবে।
প্রশ্নঃ আগে কোন পাসপোর্ট নেই এমন শিশুর নতুন ই-পাসপোর্টের আবেদনপত্র দূতাবাসে দাখিলের সময় সাথে কী কী ডকুমেন্ট জমা দিতে হবে?
উত্তরঃ শিশুর নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের প্রিন্ট কপি
(বারকোডসহ) শিশুর 4R সাইজের ছবি পিতা-মাতার পাসপোর্ট সাইজের ছবি শিশুর বাংলাদেশি জন্মনিবন্ধন সনদ (অনলাইনে ইংরেজিতে থাকতে হবে) শিশুর ইতালিয়ান জন্মনিবন্ধন সনদ (কম্যুনে কর্তৃক ইস্যুকৃত) পিতা-মাতার পাসপোর্টের কপিI
প্রশ্নঃ যাদের MRP আছে, তারা যদি ই-পাসপোর্টে কনভার্সন করতে চান, তাদের ই-পাসপোর্টের আবেদন দূতাবাসে দাখিলের সময় সাথে কী কী ডকুমেন্ট জমা দিতে হবে?
উত্তরঃ অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের প্রিন্ট কপি (বারকোডসহ) অরিজিনাল MRP (MRP হারিয়ে গেলে জিডি (দেনুনশা)। এর অরিজিনাল কপি) MRP এর ফটোকপি NID অথবা জন্মনিবন্ধন সনদের কপি (জন্মনিবন্ধন ইংরেজিতে অনলাইনে থাকতে হবে) উল্লেখ্য, আবেদনপত্র উল্লিখিত তথ্যের সাথে NID অথবা জন্মনিবন্ধনের তথ্যের সম্পূর্ণ মিল থাকতে হবে।
প্রশ্নঃ যাদের হাতে লেখা পাসপোর্ট আছে, MRP নেই, তাদের ই-পাসপোর্টের আবেদন দূতাবাসে দাখিলের সময় সাথে কী কী ডকুমেন্ট জমা দিতে হবে?
উত্তরঃ অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের প্রিন্ট কপি (বারকোডসহ) হাতে লেখা পাসপোর্ট হাতে লেখা পাসপোর্ট এর প্রথম ৬ পৃষ্ঠার ফটোকপি হাতে লেখা পাসপোর্ট হারিয়ে গেলে জিডি (দেনুনশা) এর অরিজিনাল কপি NID অথবা জন্মনিবন্ধন সনদের কপি (জন্মনিবন্ধন ইংরেজিতে অনলাইনে থাকতে হবে) উল্লেখ্য, আবেদনপত্র উল্লিখিত তথ্যের সাথে NID অথবা জন্মনিবন্ধনের তথ্যের সম্পূর্ণ মিল থাকতে হবে।
প্রশ্নঃ ই-পাসপোর্টের তথ্য সংশোধনের জন্য কি NID লাগবে?
উত্তরঃ হ্যাঁ। MRP অথবা ই-পাসপোর্টের তথ্য সংশোধনের জন্য NID এর বিদ্যমান পরিপত্র প্রযোজ্য। সেক্ষেত্রে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের প্রিন্ট কপি (বারকোডসহ), আগের পাসপোর্টের | ফটোকপি, পাসপোর্ট হারিয়ে গেলে জিডী (দেনুনশা), NID ও এর অনলাইন ভেরিফাইড কপি, অংগীকারনামা জমা দিতে হবে।
👉সঠিকভাবে ফরম ফিল আপ এর জন‍্য যোগাযোগ :
ক্যাফ অত্তাভিয়ানো
Via Ostia 4/ Via Santamaura 00192 রোমা
(ভিসিনো মার্কেটো ট্রিয়নেফালে/কাঁচা বাজার সংলগ্ন)
কাফ অওাভিয়ানো

01/08/2023

আজকের বাংলাদেশে স্পেশাল রেট
1 Euro = 124.25
শুধু মাত্র ভিয়া Ostia 4 এবং Germanico 43 তে

29/07/2023

আজকের বাংলাদেশে স্পেশাল রেট
1 Euro = 124.20
শুধু মাত্র ভিয়া Ostia 4 এবং Germanico 43 তে

28/07/2023

আজকের বাংলাদেশে স্পেশাল রেট
1 Euro = 123.40
শুধু মাত্র ভিয়া Ostia 4 এবং Germanico 43 তে

26/07/2023

আজকের বাংলাদেশে স্পেশাল রেট
1 Euro = 124.30
শুধু মাত্র ভিয়া Ostia 4 এবং Germanico 43 তে

11/07/2023

আজকের বাংলাদেশে স্পেশাল রেট
i-transfer : 123.90
শুধু মাত্র ভিয়া Ostia 4 এবং Germanico 43 তে

09/07/2023

আজকের বাংলাদেশে স্পেশাল রেট
i-transfer : 123.43
শুধু মাত্র ভিয়া Ostia 4 এবং Germanico 43 তে

06/07/2023

আজকের বাংলাদেশে স্পেশাল রেট
i-transfer : 122.45
শুধু মাত্র ভিয়া Ostia 4 এবং Germanico 43 তে

05/07/2023

আজকের বাংলাদেশে স্পেশাল রেট
i-transfer : 122.60
শুধু মাত্র ভিয়া Ostia 4 এবং Germanico 43 তে

02/07/2023

আজকের বাংলাদেশে স্পেশাল রেট
Small World : 122.32
শুধু মাত্র ভিয়া Ostia 4 এবং Germanico 43 তে

Indirizzo

ভিয়া Ostia 4
Rome
০০১৯২

Orario di apertura

Lunedì 09:00 - 17:00
Martedì 09:00 - 17:00
Mercoledì 09:00 - 17:00
Giovedì 09:00 - 17:00
Venerdì 09:00 - 17:00
Sabato 09:00 - 17:00
Domenica 09:00 - 17:00

Telefono

+393801023968

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando প্রবাস বন্ধু ডকুমেন্ট সার্ভিস pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi