দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল।

  • Home
  • India
  • Plassey
  • দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল।

দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল। শ্রীশ্রীঠাকুরের আদর্শের ভাবধারা অবিকৃতভাবে প্রচার করায় এই পেজের একমাত্র প্রধান উদ্দেশ্য। জয়গুরু।🌼🙏

❤️🩵💜 #সবাইকে_শুভ_অক্ষয়_তৃতীয়া'র আন্তরিক প্রীতি-শুভেচ্ছা / অভিনন্দন ও "শুভকামনা" এবং *রা'নন্দিত *জয়গুরু জানিয়ে --এখানে ...
20/04/2026

❤️🩵💜 #সবাইকে_শুভ_অক্ষয়_তৃতীয়া'র আন্তরিক প্রীতি-শুভেচ্ছা / অভিনন্দন ও "শুভকামনা" এবং *রা'নন্দিত *জয়গুরু জানিয়ে --এখানে "অক্ষয়-তৃতীয়া" সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু কথা ও কাহিনী তুলে ধরলাম:->
🔸⏺🔸⏺🔸⏺🔸⏺🔸⏺🔸⏺🔸⏺🔸⏺🔸

🟦বাংলার ৫-ই ও ৬-ই‌ বৈশাখ ১৪৩৩-বঙ্গাব্দ// ইংরাজির ১৯-শে ও ২০-ই এপ্রিল ২০২৬-খ্রিস্টাব্দ, রবিবার ও সোমবার #শুভ_অক্ষয়_তৃতীয়া_তিথি ।।🩷🏵🙏

অক্ষয় তৃতীয়া হল একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয়। এই দিনটি শুভ এবং তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয়; কারণ এই দিনে অক্ষয় পুণ্য লাভ হয়।

‌ 📍পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রও এই দিনটিকে গুরুত্বপূর্ণ ও বিশেষ দিন বলে মনে করতেন। শ্রীশ্রীঠাকুরের কথা অনুযায়ী "অক্ষয় তৃতীয়া" হল চেতনার দিবস, যেদিন মানুষের চেতনা অক্ষয় হয়ে ওঠে। এই দিনে তিনি তাঁর অনুগামীদের ইষ্টের প্রতি ভক্তি ও প্রেম বৃদ্ধির জন্য বিশেষ পূজা, অনুষ্ঠান ও সৎসঙ্গের অধিবেশন করার কথা বলেছেন।

অক্ষয় তৃতীয়ার দিনে, *দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল -এর অনুগামীরা তাঁর পূজা ও সৎসঙ্গ অধিবেশন করে শ্রীশ্রীঠাকুর-কে স্মরণ করেন। তাঁর ভক্তরা দান-খয়রাত, পূজা-প্রার্থনা ‌ও সৎসঙ্গের অনুষ্ঠান করেন।

এই দিনটি সনাতনী হিন্দুধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব এবং এটি পালন করার মাধ্যমে মানুষ শুভফল লাভ করে।

এই দিনে #শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের বাণী ও শিক্ষাকে স্মরণ করা হয় এবং তাঁর দেখানো পথে চলার সংকল্প নেওয়া হয়।

এইদিনে অনেকে আপন আপন গুরুদেবের নির্দেশ মেনে চলে ও হবিষ্যান্ন ব্রত পালন করে এবং নাম-ধ্যান এর মাধ্যমে গুরুর পরম আশীষ প্রাপ্ত হন।।

🕉এই শুভ 'অক্ষয় তৃতীয়া'র পৌরাণিক কাহিনীতে বিভিন্ন মহান ঘটনার কথা উল্লেখ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য গুলি হল; *যেমন:- এইদিন মহাভারত রচনার সূচনা হয়েছিল, ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরামের জন্ম হয়েছিল, দেবী অন্নপুর্ণার আবির্ভাব তিথি, এদিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়, আবার এই তিথিতেই পুরীর রথ নির্মাণ সূচনা হয়।

🚩আজ এখানে শুভ অক্ষয় তৃতীয়ার জানা-অজানা পৌরাণিক কাহিনীর উল্লেখযোগ্য কিছু কথা তুলে ধরলাম।।💮🙏

মহাভারতের রচনা থেকে পরশুরামের জন্মতিথি; রাজা ভগীরথের গঙ্গাদেবীকে মর্ত্যে আনয়ন থেকে অন্নপূর্ণা দেবীর আবির্ভাব, পুরী ধামে জগন্নাথ দেবের রথ নির্মানের এমন অনেক পূন্য কাজের শুভ সূচনা কাল এই অক্ষয় তৃতীয়া।

#অক্ষয়_তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি।

অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না, বৈদিক বিশ্বাসানুসারে এই পবিত্র তিথিতে কোন শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে।।

যদি ভালো কাজ করা হয় তার জন্যে আমাদের লাভ হয় অক্ষয় পূণ্য আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ। তাই এদিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত। খেয়াল রাখতে হয় ভুলেও যেন কোনো খারাপ কাজ না হয়ে যায়। কখনো যেন কটু কথা না বেরোয় মুখ থেকে। কোনো কারণে যেন কারো ক্ষতি না করে ফেলি বা কারো মনে আঘাত দিয়ে না ফেলি। তাই এদিন যথাসম্ভব মৌন থাকা জরুরী।

আর এদিন পূজা, জপ, ধ্যান, দান, অপরের মনে আনন্দ দেওয়ার মত কাজ করা উচিত। যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় থাকে তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে।।

♦এদিন যে সকল তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল তা নিম্নে উল্লেখ করার চেষ্টা করলাম: ----

১) এদিনই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নেন পৃথিবীতে।

২) এদিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্ত্যে নিয়ে এসেছিলেন।

৩) এদিনই গণপতি গনেশ বেদব্যাসের মুখনিঃসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন।

৪) এদিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে।

৫) এদিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়।

৬) এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাঁকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এদিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব-লক্ষ্মীর পূজা করা হয়।

৭) এদিনই ভক্তরাজ সুদামা শ্রী কৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তাঁর থেকে সামান্য চালভাজা নিয়ে শ্রী কৃষ্ণ তাঁর সকল দুঃখ মোচন করেন।

৮) এদিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং ভগবান তার সখীকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ।
শরনাগতের পরিত্রাতা রূপে এদিন শ্রী কৃষ্ণা দ্রৌপদীকে রক্ষা করেন।

৯) এদিন থেকেই পুরীধামে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষ্যে রথ নির্মাণ শুরু হয়।

১০) কেদার বদরী গঙ্গোত্রী যমুনত্রীর যে মন্দির ছয়-মাস বন্ধ থাকে এইদিনেই তার দ্বার উদঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয়দীপ যা ছয়-মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল।

১১) এদিনই সত্যযুগের শেষ হয়ে প্রতি কল্পে ত্রেতা যুগ শুরু হয়।

🕉অক্ষয় তৃতীয়া সম্পর্কে একটি পৌরানিক উপখ্যান হলো: ----

ধর্মরাজ যুধিষ্ঠির একবার মহামুনি শতানিককে অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম্য কীর্তন করতে বললেন।

▪শতানিক বললেন পুরাকালে খুব ক্রোধসর্বস্ব, নিষ্ঠুর এক ব্রাহ্মণ ছিলেন। ধর্মকর্মে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল,না । একদিন এক দরিদ্র ক্ষুধার্ত ব্রাহ্মণ তার নিকট অন্ন এবং জল ভিক্ষা চাইলেন। রণচন্ডী হয়ে ব্রাহ্মণ কর্কশ স্বরে তাঁর দুয়ার থেকে ভিখারীকে দূর দূর করে তাড়িয়ে দিলেন আর বললেন যে অন্যত্র ভিক্ষার চেষ্টা করতে। ক্ষুধা-পিপাসায় কাতর ভিখারী চলে যেতে উদ্যত হল, ব্রাহ্মণ পত্নী সুশীলা অতিথির অবমাননা দেখতে না পেরে দ্রুত স্বামীর নিকট উপস্থিত হয়ে ভরদুপুরে অতিথি সত্কার না হলে সংসারের অমঙ্গল হবে এবং গৃহের ধন সমৃদ্ধি লোপ পাবে …..একথা জানালেন।
স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে ভিখারীকে তিনি ডাক দিলেন এবং ভিখারীর অন্যত্র যাবার প্রয়োজন নেই সে কথা জানালেন। সুশীলা ত্রস্তপদে তার জন্য অন্নজল আনবার ব্যবস্থা করলেন। কিছুপরেই তিনি অতিথি ভিক্ষুকের সামনে সুশীতল জল এবং অন্ন-ব্যঞ্জন নিয়ে হাজির হলেন। ভিখারী বামুন অতীব সন্তুষ্ট হলেন এবং সে যাত্রায় সুশীলাকে আশীর্বাদ করে সেই অন্নজল দানকে অক্ষয় দান বলে অভিহিত করে চলে গেলেন।

🚩বহুবছর পর সেই উগ্রচন্ড ব্রাহ্মণের অন্তিমকাল উপস্থিত হল। যমদূতেরা এসে তার শিয়রে হাজির। ব্রাহ্মণের দেহপিঞ্জর ছেড়ে তার প্রাণবায়ু বের হ’ল বলে। তার শেষের সেই ভয়ঙ্কর সময় উপস্থিত। ক্ষুধা ও তৃষ্ণায় তার কন্ঠ ও তালু শুকিয়ে গেল। তার ওপর যমদূতেদের কঠোর অত্যাচার। ব্রাহ্মণ তাদের কাছে দুফোঁটা জল চাইল এবং তাকে সে যাত্রায় উদ্ধার করতে বলল। যমদূতেরা তখন একহাত নিল ব্রাহ্মণের ওপর।।

◆তারা বলল:- "মনে নেই? তুমি তোমার গৃহ থেকে অতিথি ভিখারীকে নির্জ্জলা বিদেয় করেছিলে?”
▪বলতে বলতে তারা ব্রাহ্মণকে টানতে টানতে ধর্মরাজের কাছে নিয়ে গেল।

✡️ধর্মরাজ ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন:- "এঁকে কেন আমার কাছে এনেছ্? ইনি মহা পুণ্যবান ব্যক্তি। বৈশাখমাসের শুক্লা তৃতীয়া তিথিতে এনার পত্নী তৃষ্ণার্ত অতিথিকে অন্নজল দান করেছেন, এই দান অক্ষয় দান হয়ে থাকবে।"🙏

🔹তথ‍্য:-সংগৃহিত।।

🩷🙏🌷।। #সবাইকে জয়গুরু 🧡 JOYGURU ।।🌷🙏🩷

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

📌 #বিঃদ্রঃ ➡কেও মনে করলে *এই বিশেষ -টা **শেয়ার করে #সবাই -কে জানাতে পারেন।।💐🙏

🛑শুভ অক্ষয় তৃতীয়াতে, **দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল।-এর কাছে প্রার্থনা করি, ঠাকুর যেন সবাইকে ভালো/সুস্থ ও নিরাপদে রাখে। **সবাইকে আগামী দিনের জন্য অনেক অনেক " #শুভকামনা " জানিয়ে এখানেই শেষ করছি।।💐🙏

🙏🌷 সবাইকে জানাই *রা'নন্দিত জয়গুরু।🌷🙏

🌻🙏❣️।। #জয়গুরু •◆• #বন্দেপুরুষোত্তমম্ ।।🌻🙏❣️



Ritayan Datta Ritayan Datta Ritayan Datta

🔆 #নববর্ষ_উপলক্ষ্যে_শ্রীশ্রীঠাকুর_অনুকূলচন্দ্র_আশিস্_বাণীতে_বলেছেন:-->         এই ঊষা- আমাদের নববর্ষের নবীন ঊষা, এখনও তা...
17/04/2026

🔆 #নববর্ষ_উপলক্ষ্যে_শ্রীশ্রীঠাকুর_অনুকূলচন্দ্র_আশিস্_বাণীতে_বলেছেন:-->

এই ঊষা- আমাদের নববর্ষের নবীন ঊষা, এখনও তার জাগরণ এলেও ঘুৃুম-বিলোল আবিল ভাঙ্গেনি, পাখীগুলি এখনও তাদের প্রভাতের সামগান সুরু করেনি- মাঝে মাঝে নিবিড় নিস্তব্ধতা-ভাঙ্গা সামতানে কেবল এক-আধটি তাদের গেয়ে উঠছে!

আদিত্য তার বালরশ্মি বিকীর্ণ ক’রে আঁকড়ে ধরেছে যেন তার জননী ঊষাকে! ঊর্দ্ধে তাকাও, প্রত্যেকটি জ্যোতিষ্ক তার আলিঙ্গনে ঐ বালরশ্মিজালকে আলিঙ্গন করছে- তাতে তাদের প্রশ্নহারা সত্তা যেন একটা বিরাট্ বিবর্দ্ধন হ’য়ে সব নিজত্বগুলি দিয়ে ঐ আদিত্যকেই সার্থক ক’রে ক্রমবিবর্দ্ধনে আরোতর ক’রে তুলছে- তারা এই দৃষ্টির সম্মুখে থেকেও যেন আপনহারা, সত্তাহারা কোন্ আলোক-অন্তরালে হারিয়ে গেল- যদিও যায়নি, আছে- ঐ পরম আদিত্য-একত্বে!

প্রার্থনা করি আমার তাঁরই কাছে- তোমরা প্রত্যেকে ঐ জ্যোতিষ্কেরই মতন ঐ অমনতর ভঙ্গীতেই পরম আদিত্যকে আঁকড়ে ধ’রে, তোমাদের নিজত্বের সুর তাঁর জ্যোতির লহরে মিলিয়ে সার্থক হ’য়ে, সার্থক ক’রে তোল সবাইকে-যারা তোমার পারিপার্শ্বিকের প্রত্যেক হ’য়ে তোমারই চেতনাকে চেতিয়ে তুলছে!

মঙ্গল আন, আশীর্ব্বাদ আন, অমৃত আন, শান্তিজল ছিটিয়ে দাও, প্রত্যেক অন্তরকে অমৃতবাহী ক’রে তোল!


📙 #সুত্র :- (১৪, আশিস্ বাণী:- অখন্ড)।।🧡💐🙏
*দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল।🌼🏵️🌼🙏🏻


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻

✡️শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র নববর্ষকে প্রানবন্ত প্রচেষ্টা, নতুন চেতনা ও কর্মমুখর জীবনের প্রতীক হিসেবে দেখেছেন। তাঁর মতে, নববর্ষ হলো পুরনো জীর্ণতাকে পিছনে ফেলে নতুন উদ্যমে নিজেকে গড়ার সময়, যেখানে আবেগ ও কর্মের সংমিশ্রণে জীবন সার্থক হয়ে ওঠে এবং মৃত্যুর ভেতর দিয়েও অমৃতের সন্ধান পাওয়া যায়।

♂️শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের নববর্ষ বিষয়ক দর্শন ও বাণীসমূহ নিচে তুলে ধরা হলো:-

🔴কর্মমুখর নবীনতা প্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর বলেছেন— "নবীনের স্বাগত সম্ভাওনায়, বিধ্বস্তির বিপদ-সংগ্রামে বাঁচে শক্তি"। অর্থাৎ, নববর্ষে নতুন চেতনা ও উদ্দীপনা নিয়ে বাঁচলে প্রতিকূল পরিস্থিতিতেও জীবন ও শক্তি টিকে থাকে।

🟣কর্মফল ও সার্থকতা প্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর:- নতুন বছরে প্রাণবন্ত প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন। তাঁর মতে, কর্মফল নির্ভর করে প্রচেষ্টার ওপর। "কর্মফল প্রচেষ্টাপ্রাণনে, সমুদ্যত-বিসৃজনী সার্থক-সম্ভবে" — জীবনের সার্থকতা আসে যখন নতুন উদ্যমে কাজ করা হয়।

🟢উন্নয়নের ধারা বলতে শ্রীশ্রীঠাকুর:- নববর্ষ মানে শুধু ক্যালেন্ডারের পাতা পরিবর্তন নয়, বরং "রূপ হ'তে-রূপে, গুণ হ'তে-গুণে, প্রাণ হ'তে-প্রাণে" এগিয়ে যাওয়ার প্রক্রিয়া।

🟠আশীষ বাণীতে শ্রীশ্রীঠাকুর:- ভক্তদের প্রতি তাঁর বার্তা ছিল শুভ, সুন্দর ও সুস্থভাবে বেঁচে থাকার জন্য "পরম পিতা" বা ঈশ্বরের চরণে নিজেদের সমর্পণ করা।

🔵সংক্ষেপে, শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মতে:- নতুন বছর হলো নিজের ভেতরের নতুন সত্তাকে জাগিয়ে তোলার এবং কর্মের মাধ্যমে জীবনকে অমরত্বের পথে নিয়ে যাওয়ার এক সুবর্ণ সুযোগ।

বাংলা শুভ নববর্ষে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের বাণী, আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য অত্যন্ত মূল্যবান।

♈ #নববর্ষ_উপলক্ষে_শ্রীশ্রীঠাকুরের_বাণীর_মর্মার্থ_হল :-

"নতুন বছরে নতুন উদ্যমে, নতুন উৎসাহে, ইষ্টানুরাগী হয়ে কাজ করে যাও।"

"পরমপিতার সৃষ্ট এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য নয়, বাঁচিয়ে রাখার জন্য, ভালবাসার জন্য, সেবা করার জন্য।"

"নববর্ষ আমাদের নতুন সুযোগ দেয়, নতুন সম্ভাবনা তৈরি করে। সেই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের জীবনকে গড়ে তুলতে হবে।"

🩵 #শ্রীশ্রীঠাকুরের_অমৃতবাণী_আমাদের_শেখায় :-

🔸সততা, নিষ্ঠা ও পরিশ্রমের সাথে কাজ করা।
🔹অন্যকে ভালবাসা ও সেবা করা।
✨ইষ্টানুরাগী হয়ে জীবনকে গড়ে তোলা।

🔆এই শুভ নববর্ষে শ্রীশ্রীঠাকুরের *দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের বাণী আমাদের জীবনে প্রেরণা ও দিশা হয়ে উঠুক।

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

🙏 #করোজোড়ে_শ্রীশ্রীঠাকুরের_কাছে_প্রার্থনা_করি :-

"হে ঈশ্বর, তোমার সকল সৃষ্টি সবাইকে মঙ্গল করো। নতুন এই বছরে সকলের জীবন সুখ, শান্তি, আনন্দ ও সমৃদ্ধে ভরে উঠুক। সকলে যেন পরস্পরের সুখে সুখী এবং দুঃখে দুঃখী হয়। সকলের মধ্যে যেন প্রীতি, সম্প্রীতি ও মৈত্রীর বন্ধন অটুট থাকে। এবং সেই সাথে সাথে সকলে যেন, এই নতুন বছরে সবাই যেন নিজেদের জীবনকে সুন্দর ও সার্থক করে তোলার জন্য প্রচেষ্টা করে।"

📍নিবেদনে:- *দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল।🩷💐🙏

🙏🏻জয়গুরু 🧡 JOYGURU🙏🏻

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

📌 #বিঃদ্রঃ ➡কেও মনে করলে *এই বিশেষ -টা **শেয়ার করে #সবাই -কে জানাতে পারেন।।💐🙏


Ritayan Datta Ritayan Datta Ritayan Datta




🪻🙏💜 ।। #জয়গুরু •◆• #বন্দেপুরুষোত্তমম্ ।। 🪻🙏💜

‌ 🙏🌼পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র🌼🙏

15/04/2026

✡️শ্রদ্ধেয় ইষ্টস্বার্থপ্রতিষ্ঠাপন্নেষু দাদা ও মায়েরা,
🎊 াংলার_শুভ_নববর্ষ_১৪৩৩_সাল উপলক্ষে, ফেসবুকের সকল শ্রদ্ধেয় দাদা ও মায়েদের-কে জানাই আন্তরিকভাবে প্রাণ-ভরা প্রীতি-শুভেচ্ছা/অভিনন্দন এবং *"রা" নন্দিত জয়গুরু। সেই সাথে সাথে পরমপিতার রাতুল চরণে সকলের সর্বাঙ্গীণ মঙ্গল প্রার্থনা করি।।💞💐🙏

🏵️🙏🩵।। #জয়গুরু •◆• #বন্দেপুরুষোত্তমম্ ।।🏵️🙏🩵
•~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~•

🚩 #শ্রীশ্রীঠাকুর_অনুকূলচন্দ্র_শুভ_নববর্ষ_উপলক্ষে , ১৯৫৪ সালে যে প্রদত্ত #আশিস্_বাণীটি প্রদান করেছিলেন, তা *এখানে পরিবেশন করা হলো:---

"আজ নবীন বৎসরের জন্মদিন,
নবীন দীপনা নিয়ে
বর্ষ নবীন রূপে
দুনিয়ার বুকে
উদভাসিত হ’য়ে উঠলো,
জন্ম নিল--
সবিতার ভাস্বর-দীপনায়
আত্মবিকাশ ক’রে।"

--দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল।🩵🏵️🙏🏻
--------------------------------------------------------
🙏জয়গুরু 🧡 JOYGURU🙏
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

📌 :-এখানে #সবার উদ্দেশ্যে বাংলার নতুন বছরে, *
⁹পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র-এর কিছু ছবি নিয়ে, একটি *গানের পোস্ট করা হলো।💓🌼🙏

♦️ #বিঃদ্রঃ ➡কেও মনে করলে *এই বিশেষ -টা #শেয়ার করে #সবাইকে জানাতে পারেন।।💐🙏


Ritayan Datta ゚ Ritayan Datta Ritayan Datta




🪻🙏💜 ।। জয়গুরু •◆• বন্দেপুরুষোত্তমম্ ।। 🪻🙏💜

‌ 🙏দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল🙏

••  #সবাইকে_আজ_শুভ_নীল_পূজোর *প্রীতি-শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে, *মহাদেব-শিবকে *শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র কি রূপে বর্ণ...
13/04/2026

•• #সবাইকে_আজ_শুভ_নীল_পূজোর *প্রীতি-শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে, *মহাদেব-শিবকে *শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র কি রূপে বর্ণনা করেছেন, তার *উল্লেখযোগ্য কথাগুলি *এখানে তুলে ধরা হলো:->

💜 #ভগবান_নীলকন্ঠী :->
শিবপুরাণ অনুসারে এই রাতেই সমুদ্রমন্থনজাত বিষ কন্ঠে ধারণ করে ভগবান নীলকন্ঠ হয়েছিলেন। এই সমুদ্র মন্থনজাত বিশ্বের সমস্ত নেশাদ্রব্যও ছিল যা প্রকৃত পক্ষে বিষ। তাই লৌকিক প্রচারে ভগবান কে সিদ্ধি, তামাক দ্রব্য পান করতে দেখা যায়। কিন্তু ভগবানের এই লীলা অনুকরণ করে এরূপ বিকৃত আচরণ করা কখনোই ভক্তগণের কাজ নয়। ভগবান শিব হলেন আদিযোগী, তিনি শ্রীবিষ্ণুর ভক্ত, ভগবানের প্রসাদ ছাড়া কিছুই গ্রহণ করেন না। ঠাকুর দেখালেন- "এ সিদ্ধি কোন মাদকদ্রব্যের নেশা নয়। এ হ'ল কর্ম্মে কৃতার্থ হওয়ার পরমানন্দ তথা আত্মপ্রসাদ। নন্দী আনন্দদায়ী শক্তি ও ভৃঙ্গী ভরণ-পোষণকারী শক্তি, এ দু'য়ের বিহিত ব্যবহার ও অনুশীলনের ভিতর দিয়েই জেগে ওঠে সিদ্ধির সৌন্দর্য্য। আর, প্রকৃত শিব-ব্যক্তিত্বই হন সিদ্ধির উৎস। শিব-চরিত্রই সিদ্ধির আনন্দ উপভোগ করে। তাই, কবি ভারতচন্দ্র মহাদেবের গুণকীর্ত্তন প্রসঙ্গে মহামায়ার মুখ দিয়ে বলিয়েছেন, "অতি বড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ।"

☆সুত্র:-📙(শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের দৃষ্টিতে দেবদেবী//লেখক:-শ্রীদেবীপ্রসাদ মুখোপাধ্যায়)।🙏

◆▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪◆

♈ #শিবলিঙ্গের_প্রকৃত_অর্থ :->

◆শ্রীশ্রীঠাকুর বলছেন:- 'ওটা (শিবলিঙ্গ) সৃষ্টিতত্ত্বের প্রতীক (emblem)। মাতৃজগৎ যা-কিছু উদ্ভিন্ন হ'য়ে উঠেছে পুরুষ প্রকৃতির মিলনের ভিতর দিয়ে। যা সত্তাপোষণী তাই সত্য ও শিব অর্থাৎ মঙ্গলকর।' ঠাকুর আবার উদাহরণ টেনে বললেন- 'লক্ষী নারায়নের পদসেবা করছে। তার ভিতর দিয়ে নারায়ণের নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হল।' যেমনটা আমরা প্রথমেই বলেছি আজকের দিনেই দেবী পার্বতী ও মহাদেবর মিলনের দিন, অর্থাৎ শক্তি ও মাতৃস্বরূপ প্রকৃতির মিলন।
অর্থাৎ শ্রীশ্রীঠাকুর মতে- এর পিছনে যে সৃষ্টিতত্ত্ব আছে তাতে পৌঁছানোর জন্যই শিবলিঙ্গ কে প্রতীক রূপে পূজা করা হয়।

♀️সুত্র:-📘(আলোচনা প্রসঙ্গেঃ২২/৯.২.১৯৫৪, ২১.৩.১৯৫৩)।।🏵️🙏

↕↕↕↕↕↕↕↕↕↕↕↕↕↕↕↕↕↕↕↕↕↕↕↕↕↕↕↕↕↕↕↕↕↕↕↕

☆👉>একারণেই আজকের দিনে শিবলিঙ্গের উপর ফুল, বেলপাতা, পবিত্র জল, পুষ্প, দুধ, নিবেদন করে জগতের মানুষ পূজা করে। সংস্কৃতি লিঙ্গ শব্দের অনেকগুলি প্রতিশব্দ আছে। শ্রীশ্রীঠাকুর এখানে লিঙ্গ বলতে 'প্রতীক' -কে বুঝিয়েছেন।🌼🙏

✡️আর আদর্শ কেন্দ্রিক জীবন-যাপনের মাধ্যমেই জাগ্রত হোক আমাদের অন্তরের শিব। সত্য করে তুলি শ্রীশ্রীঠাকুরের সেই বাণী কে:->

"চিত্ত-চলন কর্ম্মদীপন
শক্তি-স্বস্তি নিয়ে,
শিবসুন্দরে সার্থক হো'ক্
সব তোমাকেই দিয়ে।"
▪📕>(অনুশ্রুতিঃ ২/চরিত্র/১০)।🙏

🔸বাঁচা- বাড়ার মধ্যে দিয়ে এগিয়ে চলি। ঠাকুর বলেছেন- "আমার যে Will-টা আছে, তাই আমার প্রকৃতি, অর্থাৎ ক্রিয়া-নিরতি। সমস্ত কিছুর মধ্যে-দিয়ে আমি নিরন্তর হ'য়ে চলেছি। এই প্রত্যেকটি হ'য়ে ওঠাই তো 'শিবোহহম্'। ☆সুত্র:-📗[দীপরক্ষীঃ- ৩/২৬.৫.১৯৫৭]।।🌼🙏

❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣

🗨️♂️সবশেষে শ্রীশ্রীঠাকুরের এই কথাগুলি না বললেই নয়:->

✴️ #শ্রীশ্রীঠাকুর :- আমি যদি ইষ্টে interested (অন্তরাসী) হই, তবে তাঁর ভাল ক'রতে গিয়ে নিজেরই ভাল করি। আর, যখন আত্মস্বার্থে interested (অন্তরাসী) হই, তখন ভাল ক'রতে গিয়েও খারাপ ক'রে ফেলি। 'সত‍্যং শিবং সুন্দরম্ '-যা আমাদের সত্তাপোষণী, তাইই মঙ্গলজনক ও আদরণীয়। ইষ্টকে অবলম্বন ক'রেই আমরা সহজে এগুলি আয়ত্ত ক'রতে পারি।

📙সুত্র:-( #আলোচনা_প্রসঙ্গে :-২২খন্ড,৩১|১২|১৯৫৩)।।🙏

**পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র🩷💐🙏

# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #

🕉 ুভ_নীল_পূজাতে *শ্রীশ্রীঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর যেন সবাইকে ভালো/সুস্থ ও নিরাপদে রাখে।🏵️🙏

💮💜🙏🔱💮💙🔱💮💜🔱💮💙🔱💮💜🔱💮💙

🔴 #নীল_পুজো_সম্পর্কে_কিছু_তথ্য_সন্ধান_এখানে_উপস্থাপন_করা_হলো:---

🌿নীলষষ্ঠী সাধারণত চৈত্র সংক্রান্তির অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীলপুজো অনুষ্ঠিত হয়।

🌿ব্রতের সময়কাল ও কিছু নিয়মবিধি:-পঞ্জিকা অনুসারে হয়ে থাকে।।

◆(ক) সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করতে হয়।

◆(খ) শিবপুজো মানেই বিলব পত্র আর আকন্দ ফুল থাকতেই হবে।

◆(গ) নীল পুজোয় উৎসর্গীত পাঁচটি ফলের মধ্যে বেল রাখতেই হয়।

◆(ঘ) দুধ-গঙ্গাজল বা জল-মধু-নারকেল জল শিবলিঙ্গে ঢালতে হয়।

🌿 নীলষষ্ঠী বাংলার এক প্রাচীন লৌকিক উৎসব যা মূলত মহাদেব শিব ও দুর্গার বিয়ে নিয়ে উৎসর্গীত। দেব অধিপতি শিবের অপর নাম নীলকণ্ঠ বা নীল। শিবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষ্যে লৌকিক আচার-অনুষ্ঠান সংঘটিত হয় এদিন।

♂শোনা যায়, দক্ষযজ্ঞে দেহত্যাগের পর সতী পুনরায় নীলধ্বজ রাজার বিল্ববনে আবির্ভূত হন৷ এরপর রাজা তাঁকে নিজের মেয়ের মতো করে বড় করে শিবের সঙ্গে ফের বিয়ে দেন।

🌿 নীল ষষ্ঠীর সময় মাটি দিয়ে শোয়া অবস্থায় একটি দেব মূর্তি তৈরী করা হয় যা শিবের মূর্তি বলা হয়। নরম মাটি দিয়ে তৈরী এই মূর্তির গায়ে খেজুর দিয়ে আবরণ দেওয়া হয়। চারি পাশে খেজুর পাতা দিয়ে ঘিরে রাখা হয়। কোথাও কোথাও মাটির মূর্তির বদলে একটি মাটির ঢিবি তৈরী করা হয়। এর পর ফুল-বেল পাতা দিয়ে শুরু হয় নীল পুজো। একই সঙ্গে চলে বালা গান।

🌿 পয়লা বৈশাখের আগে যে ‘নীল ষষ্ঠী’ পালন করা হয় তখন কিন্তু পঞ্জিকায় ষষ্ঠী তিথি থাকেনা। অশোক ষষ্ঠী, লোচন ষষ্ঠী, জামাইষষ্ঠীর মতন এটি কোন ষষ্ঠী নয়। সন্তানের ভালোর জন্য মায়েরা, মা ষষ্ঠীর সাধারণত পুজো করে। তাই হয়তো নীল পুজোর সাথে ষষ্ঠী কথার যোগ হয়ে যায়।

🌿 মা ষষ্ঠীর বাহন বিড়াল। বিড়াল যেমন তার ছানা গুলোকে বড় যত্নে লালন পালন করে ও দুগ্ধ প্রদান করে। শিশুর জন্মদাত্রী মা তার সন্তান-কে ঠিক ঐভাবে যত্ন নিয়ে লালন পালন সহ দুগ্ধদান করেন। তাই মায়ের বাহন বিড়াল।

🌿 নীলপুজোয় শিবলিঙ্গে জল, দুধ, বিল্ব পত্র, পুস্প, নৈবদ্য অর্পণ করে ব্রত পালন করাই বিধেয়। আবার কিছু কিছু গৃহস্থ বাড়িতে কুলপ্রথা অনুসারে ঘট স্থাপন করে পুরোহিত দ্বারা মা ষষ্ঠীর পুজো করা হয়। আবার কিছু স্থানে চণ্ডী মণ্ডপেও ষষ্ঠী পুজো করতে দেখা যায়।

🌿 চৈত্র মাস ভগবান শিবের পুজোর মাস এবং এই মাসেই চড়ক পুজো হয়- তাই নীল ষষ্ঠী ব্রতে শিবপুজো অবশ্যই করণীয়।

♀এখন এই নীল পুজো বা নীল ষষ্ঠী ব্রত পালন যেহেতু বাঙালির বিশেষ উৎসব; তাই সময়ের সাথে সাথে বহু গ্রামীন লোকাচার ও পৌরাণিক কাহিনী এর সঙ্গে জুড়ে আছে। অধিকাংশই যা শিব কেন্দ্রিক। আর অবশ্যই এর সঙ্গে জড়িয়ে আছে কবিয়াল ঢংয়ের গান ও নাচ।।🍃🔱🕉🙏

💜 সবাইকে শুভ নীল পুজোর *প্রীতি-শুভেচ্ছা ও অনেক অনেক *শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।।💖🏵🙏

📌নিবেদনে:- *দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল।🌼🧡🙏🏻

🚩🪻🙏 াদেব 🪻🙏🚩

🩵🙏💜 ।। জয়গুরু •◆• বন্দেপুরুষোত্তমম্ ।। 💜🙏🩵
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

🔘 #বিঃদ্রঃ -> কেউ মনে করলে *এই বিশেষ *পোস্টটা *শেয়ার করে সবাইকে *জানাতে পারেন।।🌻🙏

♥ সবাইকে জানাই রা'নন্দিত জয়গুরু।।💐🙏
☆¥ # # # # # #¥ # # # # # #¥ # # # # # #¥ # # # # # # #¥☆
®°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°™

°∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆°
🔛এই পোস্টের সহযোগী Facebook গ্রুপ গুলির *জয়েন্ট করার #লিঙ্ক *নিন্মে দেওয়া হল:-👉

📌(1)💓*পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র:-⤵
https://www.facebook.com/share/g/1GTx9ScPDs/

♈*(2)👉•পুরুষোত্তম বার্তা ❣ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র:-⤵
https://www.facebook.com/groups/345931816863326/?ref=share

*🌐(3)👉•Satsang World ( Thakur Anukul Chandra ):-⤵
https://www.facebook.com/groups/209897179918079/?ref=share

🩷(4)💢*পুরুষোত্তমম্ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের অমৃতকথা:-⤵
https://www.facebook.com/groups/305387017529913/?ref=share

🌻(5)🚩*সৎসঙ্গ বি.জি.বি ক্যাম্প, কক্সবাজার।:-⤵ https://www.facebook.com/groups/610834212925767/?ref=share

📍◆(6)💠*"পুরুষোত্তমম্ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শে আমরা সবাই"।:-⤵
https://www.facebook.com/groups/2997839476984475/?ref=share

◆(7) 🧡*JOY GURU:-⤵
https://www.facebook.com/groups/satjoyguru/?ref=share

◆(8)👨‍👩‍👧‍👦🩵*সৎসঙ্গ পরিবার।:-⤵
https://www.facebook.com/groups/456259655144046/?ref=share

💖(9)🚩SRI SRI THAKUR ANUKULCHANDRA:-⤵
https://www.facebook.com/groups/324728480992672/?ref=share

•⚧️(10)🪷*সৎসঙ্গ / সৎসঙ্গী ( শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র ):-⤵
https://www.facebook.com/groups/3567576483467016/?ref=share&mibextid=NSMWBT

🍁(11)🔴*দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল:-⤵
https://www.facebook.com/groups/dayalthakursrisrianukul/?ref=share

↖ *উপরের এই সব facebook গ্রুপ গুলিতে "আপনাদের সাদর আমন্ত্রণ।।🩵💐🙏
••

🛑 :->•আপনারা এই গ্রুপ গুলিতে শ্রীশ্রীঠাকুরের *"শাশ্বতকথা ও বাণী" * #পোস্ট করতে পারবেন এবং শ্রীশ্রীঠাকুরের *অমৃতকথা জানতেও পারবেন।।🧡🌻🙏

✡ঠাকুর *আপনাদের সবার "মঙ্গল" করুক।।🙏
🔹সবাইকে জানাই "রা" নন্দিত জয়গুরু।।💐🙏
ππππππππππππππππππππππππππππππππ

🌹 #সৌজন্যে :- "দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল।"ঃ➡ফেসবুক **পেজে "জয়েন্ট" করার "লিঙ্ক":-⤵

🔴◆♈*দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল।:⤵
https://www.facebook.com/%E0%A6%A6%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%95%E0%A7%82%E0%A6%B2-100453215472843/

¥ # # # # # #¥ # # # # # #¥ # # # # # #¥ # # # # # # #¥
🚩
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
🖕♀আপনাদের এইসব গ্রুপ ও পেজের *" প্রোফাইল" থেকে বন্ধুদের "+invite" //Add. করে *আপনারা যদি কিছু কিছু *''মেম্বারশিপ" *এইসব গ্রুপ ও পেজ-গুলির জন্য বাড়িয়ে দেন, তাহলে খুবই ভালো হয়।।🌹🙏
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

✔📍বিঃদ্রঃ-> কেও মনে করলে এই বিশেষ * -টা *"শেয়ার" করে সবাইকে জানাতে পারেন।🏵️🙏

💜 ুভ_নীল_পূজাতে **দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল কাছে প্রার্থনা করি, ঠাকুর যেন সবাইকে ভালো/সুস্থ ও নিরাপদে রাখে। ** #সবাই -কে আগামী দিনের জন্য অনেক অনেক * #শুভ -কামনা জানিয়ে এখানেই শেষ করছি।।💐🙏

🌻🙏❣️।। #জয়গুরু •◆• #বন্দেপুরুষোত্তমম্ ।।🌻🙏❣️
𝐇𝐚𝐫 𝐇𝐚𝐫 𝐌𝐚𝐡𝐚𝐝𝐞𝐯 🪔🍃 🔱🙏
𝐎𝐦 𝐍𝐚𝐦𝐚𝐡 S𝐡𝐢𝐯𝐚𝐲𝐚 🕉️🩵🏵️🙏






Ritayan Datta

Ritayan Datta


Ritayan Datta


🌐🌹 #বিশ্ব_স্বাস্থ্য_দিবসে_শ্রীশ্রীঠাকুরের_কিছুকথা।🌹➕••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••🔴 ...
07/04/2026

🌐🌹 #বিশ্ব_স্বাস্থ্য_দিবসে_শ্রীশ্রীঠাকুরের_কিছুকথা।🌹➕
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
🔴 িশ্ব_স্বাস্থ্য_দিবসে_শ্রীশ্রীঠাকুর_অনুকূলচন্দ্রের_স্বাস্থ্য_সচেতনতার_উল্লেখযোগ্য *দিকগুলি -এখানে তুলে ধরা হলো:->

👉আসুন আজ ৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসে জেনে নিই স্বাস্থ্য ভালো রাখার জন‍্য শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র কি কি উপদেশ দিয়েছেন:->

♈ #পরমপ্রেমময়_শ্রীশ্রীঠাকুর_সবার_ভালো_থাকার_জন্য_বলেছেন:--

✓১। #শ্রীশ্রীঠাকুর :--- ভোরে ওঠার অভ্যাস করে ফেলতে হয়। সমস্ত কাজগুলি এমন ভাবে বিন্যস্ত করে ফেলতে হয়,যাতে সময়মত শোওয়া যায় এবং ভোর বেলায় ওঠা যায়। আবার, এমন হয় অনেক রাত্রে শুয়েও ঠিক সময় ওঠা যায়।

✓২। শ্রীশ্রীঠাকুর:--- শারীরিক স্বাস্থ‍্য, মানসিক স্বাস্থ‍্য, আধ্যাত্মিক স্বাস্থ্য --এই তিনটি সুসমন্বিত হলে তখনই তুমি সুস্থ।তার আগে সুস্থ বলে জিনিস নেই। আর, নিজে সুস্থ্য যখন, তখনই পারবে তুমি মানুষকে সুস্থির পথে নিতে।

✓৩। ভিজে পায়ে খাওয়া, শুকনো পায়ে শোওয়া কেন?
*শ্রীশ্রীঠাকুর:--- ভিজে পায়ে খেলে upper blood circulation (উপরদিকের রক্ত সঞ্চালন) বাড়ে, তাতে হজম ক্রিয়ার সুবিধা হয় এবং শুকনো পায়ে শুলে মাথার রক্ত সঞ্চালন কমে, তাতে ঘুম ভাল হয়।

✓৪। ইসবগুল ও থানকুনী সেবনে—
*শ্রীশ্রীঠাকুর:--- নিয়মিত ইসবগুল খেলে অনেক কিছু বদমাল বের করে দেয়। সহজে বার্ধক্য আসতে দেয় না। থানকুনীও শরীরবিধানকে বেশ শক্ত করে তোলে।

✓৫। শ্রীশ্রীঠাকুর:--- ভোরে উঠে সূর্য্যোদয়ের প্রাক্কালে সবুজ দিগন্তের দিকে তাকান চোখের পক্ষে খুব ভাল।তিলের নাড়ু, তিলের বড়া, তিলের তক্তি খাওয়া ভাল। আর, মুখ ধোওয়ার সময় চোখে জলের ঝাপটা দিতে হয়। চোখ খোলা অবস্থায় চোখ বন্ধ রেখে নয়।

✓৬। #কোমরের_ব্যথায় :---
*শ্রীশ্রীঠাকুর:--- সৈন্ধবাদি তেল ভাল ক'রে মালিশ করা লাগে।তারপর নিশিন্দা- পারার সেঁক দেওয়া লাগে। বেশীদিন ধ'রে করতে হয়। Daily (রোজ) করতে--করতে সেরে যায়। হয়তো পাঁচ- সাত দিনের মধ্যে সেরে যায়।কিন্ত অনেক দিন ধ'রে maintain (পালন) করা লাগে।

✓৭। #অম্বল_গ্যাস_বদহজমে :---
* শ্রীশ্রীঠাকুর:--- পাথরচুরের পারার এক চামচ, একটু চিনি দিয়ে রোজ সকালে খালিপেট যদি খাওয়া হয় তাহ'লে অম্বল, গ্যাস,বদহজম, এসব সেরে যায়।

✓৮। ঝাল খাওয়া:---
*শ্রীশ্রীঠাকুর: --- শুকনো লঙ্কা না খেয়ে কাঁচা লঙ্কা খেলে অতো ক্ষতি করে না। কাঁচা লঙ্কার fresh (তাজা) 'সি'' -ভিটামিন খুব বেশী। তাও মাত্রামত খেতে হয়। ঝাল বেশি খাওয়া যেমন ক্ষতি, স্বাভাবিক অবস্থায় একেবারে না -খাওয়াও তেমনি ক্ষতি। ঝাল হিসাবে গুলমরিচ ও আদা ভাল। সবই মাত্রামত।

✓৯। লিভার খারাপ আর পেটের গোলমালে:---
*শ্রীশ্রীঠাকুর -- নিমগুলঞ্চ, কালমেঘ, কুলেখাড়া, গোলমরিচ, একত্র বেটে কুলের মতো পরিমাণ বড়ি ক'রে শুকিয়ে রেখে রোজ সকালে খেলে উপকার হ'তে পারে। বহুদিন ধরে খেতে হয়।

✓১০। একজন জিজ্ঞেস করলেন লঙ্কা বেশি খাওয়া কি ভাল?
*শ্রীশ্রীঠাকুর:--- বেশি খেলে পেট irritated (উত্তেজিত) হয়, মাথা irritated (উত্তেজিত) হয়। প্রয়োজন মত খাওয়া ভাল, যাতে system (শরীর-বিধান) উদ্ ব্যস্ত না হয়।

♦ #গ্রন্থসূত্র :-‌📚(আলোচনা‌ প্রসঙ্গে:-- ২০,২২,১৮,৬ খণ্ড ও দীপরক্ষী:- ৪,৫ খণ্ড)।।🏵🙏

*দয়াল ঠাকুর শ্রীশ্রী অনুকূলচন্দ্র।🧡🏵️🙏🏻



✡️এছাড়াও আজ বিশ্ব স্বাস্থ্য দিবসে *শ্ৰীশ্ৰীঠাকুরের 'স্বাস্থ্য ও সদাচার' সম্পর্কে কিছু বাণী এখানে তুলে ধরা হল:-⤵

👉♀'অনুশ্রুতি' -(প্রথম খণ্ড)।
--শ্রীশ্রীঠাকুর।।

▪♈' #স্বাস্থ্য_ও_সদাচার '♈▪

সদাচারে বাঁচে-বাড়ে
লক্ষ্মী বাঁধা তা'র ঘরে । ১।

সদাচারে রত নয়
পদে-পদে তা'র ভয় । ২।

সদাচার বলে কা'রে
তা' কিরে তুই বুঝিস্ ?
যে-আচারে বাঁচে-বাড়ে
সদাচার তা' জানিস্ । ৩।

সদাচারে লক্ষ্য রেখে
যে-কাজ করিস্ চলিস্ দেখে,
অনাচারে বাড়বে ভয়
আনবে কতই বিপর্য্যয় । ৪।

স্বাস্থ্যটিকে নিয়ন্ত্রণে করি' দৃঢ়তর
থেকো তুমি সুজাগ্রত ওহে অনুক্ষণ----
পূজিবারে ইষ্টদেবে সার্থক আচারে
নীচ বুদ্ধি, অহমিকা করিয়া বর্জ্জন । ৫।

আচার বিনয় বিদ্যা কাজে
দেখবি যেমন দক্ষ যা'য়,

[ ৩৭ ]

তেমনি কুলের গরব নিয়ে
জন্মেছে সে এ ধরায় । ৬।

ইষ্টনেশায় তুষ্ট প্রাণ
সদাচারী হ'লে,
মনের স্বাস্থ্য জীবনশক্তি
অটুটভাবেই চলে । ৭।

ইষ্টনিষ্ঠ সদাচারী
নীচ জাতিও হ'লে,
অন্নপানীয়ে কমই দোষ
জাত যায় না ছুঁলে । ৮।

স্বতঃই তুষ্ট বিপত্তিতেও
নয়কো মনের ধাঁজ এমন,
সদাচারী স্বভাব-ঝোঁকা
রয় না যাহার অনুক্ষণ ;
পরিবার আর পাড়াপড়শীর
সেবা প্রীতি-অনুরাগে,
উচ্ছলতায় উন্নয়নে
ধায় না প্রীণন-প্লাবন-যাগে ;
আহার-বিহার চেষ্টা কাজে
সাম্যস্বভাব নয় যে-জন,
আগন্তুকী ব্যাধির পূজায়
কটায় জানিস্ ভরজীবন । ৯।

সদাচারী নয়কো যে-জন
ইষ্ট-বিহীন রয়,
পান ও ভোজন তাহার হাতে
বিষ-বহনী হয় । ১০।

ব্রাত্য-অন্ন দুষ্ট হবেই,
দ্বিজ-অন্ন নয়,

[ ৩৮ ]

শ্রদ্ধা-বিনয়ী সদাচারী
যদ্যপি সে হয় । ১১।

ঘুমিও তুমি ততটুকই
অবসাদ না আসে,
চেতন থাকাই বর বিধাতার
জড়ত্ব যা'য় নাশে । ১২।

কাজের ঝোঁকে চল্‌বি যতই
শরীর ভুলে থেকে,
শরীর হবে সহনপটু
স্বাস্থ্য আসবে হেঁকে । ১৩।

গম্যাগমন পুষ্ট করে
সর্ব্বদেহের স্নায়ুজাল,
অভাব বা তা'র অত্যাচারে
আয়ু স্নায়ু পয়মাল । ১৪।

মাদক-মাতাল হওয়া জানিস্
বড়ই নিঠুর পাপ,
বাতুল বিষাদ-উত্তেজনায়
আনেই অপলাপ । ১৫।

রোগ হ'লে তুই থাকিস্ স'রে
কিছুতেই তা' ছড়াবি না,
ছোঁয়াছুঁয়িতে নাকাল হ'বি
সাবধান ওটা চারাবি না । ১৬।

নাকে-মুখে আঙ্গুল দিয়ে
অমনি তাহা ধুতেই হয়,
নইলে কুটিল রোগের হাতে
নষ্ট মানুষ হয়ই হয় । ১৭।

[ ৩৯ ]

দাঁড়িয়ে হাগা, প্রস্রাব করা
দুই-ই মস্ত কু-অভ্যাস,
স্নায়ুশিথিল ক্লৈব্য আসে
থাকেই হ'য়ে ব্যাধির দাস । ১৮।

মুখে দিয়ে কোন-কিছু
উগরে সেটি খাস্‌নে ফিরে
ওতেও কিন্তু স্পর্শি' লালায়
অনেক ব্যাধি ধরেই ঘিরে । ১৯।

বাহ্যি-প্রস্রাব-শৌচ সেধে
পা-হাত-মুখ ধুয়েই ফেলিস্ ,
উড়ুক্কু মল প্রস্রাব-কণা
বয়ই ব্যাধির অশেষ বিষ । ২০।

পরের গামছা কাপড় পরা
বিছানা-বালিশে শোওয়া,
ব্যাধির বিপাক দুর্দ্দশাকে
কুড়িয়ে দেহে নেওয়া । ২১।

বাহ্যি ক'রে ময়লা ঘেঁটে
হাতটি ধুয়ে ফেলে,
ভাল ক'রে মাটি-জলে
শুদ্ধি নাহি পেলে,
চর্ম্মরেখায় মলের কণা
লুকিয়ে ধ'রে লক্ষ ফণা,
চোখ আড়ালে ছোবল দিয়ে
মারেই বিষটি ঢেলে । ২২।

বিছানার চাদর বালিশের ওয়াড়
নিত্য-ব্যবহারী কাপড়-জামা,
জলে ধুয়ে রৌদ্র-তপ্ত
না করলে ঘটে ঢের হাঙ্গামা । ২৩।

[ ৪০ ]

সূঁচ-কাঠি আর ছুরি কিংবা
আর যা'-কিছু হোকই না,
ভাল ক'রে না শুধরে তা'য়
দিবি না মুখে, খুঁটবি না ;
এটি করা বেজায় দোষের
হঠাৎ বিপদ আসে প্রাণের,
শক্ত রোগের বাগে প'ড়ে
দিগ্‌বিদিক্ তুই দেখবি না । ২৪।

হরদম রোগ লেগেই থাকে----
দ্যাখ্ আগে তুই ছেলের মাকে,
নিশ্চয় বেকুব অজান বেটী
আচার-বুদ্ধি নেইকো খাঁটি,
পরিপাটি নয় কর্ম্ম তাহার
ধারে না বিধি-নিষেধের ধার,
ভাল-মন্দ জানে না কিসে
বেটী এমনি হারাদিশে,
তাইতো অমন রোগ-বালাই
শোধরান ছাড়া ওষুধ নাই । ২৫।

পাক-পোষণী রক্তচাপ
অধিকভোজীর বেড়েই যায়,
মস্তিষ্ক না পোষণ পেয়ে
ক্রমেই চলে ক্ষীণতায় । ২৬।

ছেলে হ'তে নিঃস্রাব যত
হ'য়ে হয় তা' পচনশীল,
প্রাণধ্বংসী বীজাণুতে
বিষিয়ে দেয় প্রতি তিল । ২৭।

শুদ্ধ হাওয়া মৃদুল আলো
চলতে পারে এমনি ক'রে,

[ ৪১ ]

আঁতুড় ঘরটি একটু দূরে
রাখবি কিন্তু তৈরী ক'রে । ২৮।

চোখের জল বা পিচুটি মুছে
চোখ-হাত ধুয়ে ফেলাই ভাল,
নইলে কিন্তু হ'বি সবই
হরেক ব্যাধির কুজঞ্জাল । ২৯।

একই পাত্রে অনেক জনে
ছোঁয়াছুঁয়ি ক'রে খাওয়া,
এটা কিন্তু রোগবাহী
অভ্যাসেরই লাই দেওয়া । ৩০।

একই জলে বারবার
হরেক জিনিস ধোওয়া,
মরণ-কণা বহন ক'রে
পরিচ্ছন্ন রওয়া । ৩১।

বাজার থেকে এনে জিনিস
না ধুয়ে, ফুটিয়ে, রৌদ্রে দিয়ে,
খাওয়ায় কিংবা ব্যবহারে
আসেই ব্যাঘাত ও-পথ বেয়ে । ৩২।

শিক্‌নি ঝেড়ে ধোয় না হাত
বক্ষব্যাধির হয় উৎপাত । ৩৩।

মলত্যাগ আর প্রস্রাব ক'রে
উপযুক্ত শৌচে যাবি,
নইলে জানিস্ খল ব্যাধিতে
হঠাৎ কিন্তু নষ্ট পাবি । ৩৪।

দাঁত, মুখ, জিভ্ রাখবি সুস্থ
উদরটাকেও তেমনিই,

[ ৪২ ]

রইবে সুস্থ দেহ-জীবন
এ নীতিটা এমনই । ৩৫।

জলাশয়ে প্রস্রাব ক'রে
কলসী ক'রে সে-জল আনে,
তাই খাইয়ে মৃদুল বিষে
পরিজনের জীবন হানে । ৩৬।

বাঁচাবাড়ার ধার ধারে না
অভ্যাস-আচার মলিন,
অসৎ-বংশ-উচ্ছ্রিত সে
বোঝে না সমীচীন । ৩৭।

ঘৃণা যতই উথলে ওঠে
অপ্রবৃত্তি ফোটে,
মনে আসে চঞ্চলতা
অস্বস্তিও জোটে ;
এমনতর স্থান-পাত্র
কিংবা কিছু হ'তে
এড়িয়ে চলিস্ , ধরিস্ না তা'----
হীনস্বাস্থ্য ওতে । ৩৮।

মনটা দুষ্ট হ'লেই জানিস্
রোগের আথাল হয়,
ঐটাকে তুই এড়িয়ে চলিস্
করবি ব্যাধি জয় । ৩৯।

মন যেমন তোর থাকলে শুদ্ধ
সুস্থ সবল হ'বি,
পড়শী তেমনি না হ'লেও কি
স্বাস্থ্যে অটুট র'বি ? । ৪০।

[ ৪৩ ]

আঁতুড়ে যেয়ে ছুঁয়ে-নেড়ে
বাইরে এসে শুদ্ধ গায়ে
অন্য কিছু ছোঁয়া-নাড়া
করবি, নইলে পড়বি দায়ে । ৪১।

আঁতুড়ে গিয়ে ছুঁয়ে-নেড়ে
পরিশুদ্ধ না হ'য়ে কেউ
ছুঁয়ে-নেড়ে একশা করলে
সইতে হবেই রোগের ঢেউ । ৪২।

ঋতুমতী নারী হ'লেই
তিন কিংবা চারটি দিন,
খাওয়া-শোওয়ার জিনিসপত্র
ছোঁয়া নয়কো সমীচীন ;
অন্তঃরুদ্ধ সঞ্চিত বিষ
শোণিত-স্রাবে ধৌত হয়,
ছোঁয়া-নাড়া স্পর্শদোষে
উহাই কিন্তু সঞ্চরয় ;
সুস্থ দেহে ঐ বিষেতে
দুষ্ট রোগের হয় আবাস,
পরিবারটি ঘিরে ধরে
ফলে-মূলে হয় নিকাশ । ৪৩।

ঋতুগায়ে নারী যা'রা
ছোঁওয়া-নাড়া করে,
নিজেও নষ্ট হয় তাহারা
মারেও অপরে । ৪৪।

সদাচারে রয় না নারী
বয় না আচারে সন্ততি,
অশ্রদ্ধাতে স্বামী ভজে
অতৃপ্ত রয় দম্পতি,

[ ৪৪ ]

আহার-বিহার পয়সা-কড়ি
এতেই বাতুল রতি যা'র,
প্রেষ্ঠস্বার্থে নয় পটু মন
বৃত্তিস্বার্থই বোধের সার,
পরিচ্ছন্ন ব্যবস্থিতি
কাজে-কর্ম্মে কভু নয়,
ঢালা-ফেলা খাওয়া-দাওয়া
বেহিসাবে ক'রেই রয়,
এমন নারীর চতুর্দ্দিকেই
বালাইভরা রোগের জাল,
দৈন্যভরা ব্যাধি-পিশাচ
ধ'রেই চলে চণ্ডতাল । ৪৫।

ঋতুগায়ে তিনচার দিন
নারীর ছোঁয়া-নাড়ার দোষ,
এই স্বভাবে বয়ই নারী
জীবনভরা শোক-আপসোস । ৪৬।

অন্নে জানিস্ মন বয়
অন্ন-মাফিক প্রবৃত্তি হয় । ৪৭।

বাহ্যি-প্রস্রাব সেরে কিন্তু
শৌচ ক'রে যথারীতি
পা-হাত-মুখ অমনি ধুবি----
স্নায়ু পাবে স্থৈর্য্য-স্থিতি । ৪৮।

যে-সংসর্গে পালন-পোষণ
যেমন অন্ন খায়,
সেই সংস্কার পুষ্টি পেয়ে
জীবন-পথে ধায় । ৪৯।

না নেয়ে যায় রান্নাঘরে
এঁটো ধোওয়ার নাই রেওয়াজ,

[ ৪৫ ]

যে যা'র খুশি পাক ছুঁয়ে দেয়
তা' খেতে তুই হ'স্ নারাজ । ৫০।

লোক-সমাগম ছোঁয়া-নাড়া
হামেশা যেথায় হ'তে পারে,
তা'র তফাতে আঁতুড়-ঘরটি
রাখিস্ ক'রে একটি ধারে । ৫১।

রাঁধা-বাড়া খাদ্য যত
সক্‌ড়ি বলে তা'য় নিয়ত,
ধরা-ছোঁয়ার সতর্কতায়
রাখতে-ঢাকতে হয় ;
সক্‌ড়ি যা' সব পচন-প্রবণ
রোগজীবাণু বয়,
ছোঁয়া-নাড়ায় সাবধান তা'য়
ধুলেই শুচি হয় । ৫২।

চুমুক দিয়ে খেয়ে কিছু
না ধুয়ে পাত্র খাস্‌নে আবার,
জীবাণু অযুত লালার সাথে
করতে পারে ঢুকে সাবাড় । ৫৩।

যা' ছুঁলে যা' ধরলে রে তোর
শরীর-জীবন বিষাক্ত হয়,
সেই ধরা, সেই করাগুলিতেই
অস্পৃশ্যতার নীতি রয় । ৫৪।

সুষ্ঠু দেওয়ায় বাড়ে মায়া
সু-আহারে পুষ্ট কায়া । ৫৫।

অধিক ভোজন যা'রাই করে
দরিদ্রতায় প্রায়ই ধরে । ৫৬।

[ ৪৬ ]

বিপ্রও যদি কদাচারী
শীল ও শ্রদ্ধা-হারা,
তা'রও দত্ত ভোজ্য অন্ন
বয় বিষেরই ধারা । ৫৭।

ইষ্টনিষ্ঠ নিখুঁত চলায়
শুদ্ধ সদাচারী,
বিনয়ভরা শ্রদ্ধাশীল যে
ভোজ্য অন্ন তা'রই । ৫৮।

ব্যাধিমুক্ত গুরু ছাড়া
কারু এঁটোই খেতে নাই,
এতে কিন্তু ধ'রেই থাকে
জীবনভরই রোগবালাই । ৫৯।

বাসী কিংবা পচা জিনিস
বাহন কিন্তু অশেষ রোগের,
ওর ব্যাভারে সাবধান র'বি
বাহক ও-সব দুর্ভোগের । ৬০।

সহজ আহার, শ্রম স্বাভাবিক
সহজ সুখে বসবাস,
উন্নয়নেই তৎপরতা
দক্ষকর্ম্মী ন্যায়ের দাস ;
যত সহজ এই যেখানে
স্বাস্থ্য সেথায় হাস্যমুখ,
অমনতর স্বাস্থ্য পেলেই
দেহের আয়ু প্রাণের সুখ । ৬১।

রবি গুরু পৌর্ণমাসী আর চতুর্দ্দশী
অমাবস্যা, সংক্রান্তি কিংবা একাদশী
এ-ক'টা দিন অন্ততঃ থাকিস্
পাতলা-পুতলি খেয়ে,

[ ৪৭ ]

ব্যতিক্রমে পয়মালে যায়
ঘৃষ্ট আঘাত পেয়ে । ৬২।

আপদে রোগে বিধিমত
আমিষে দোষ হয় না তত । ৬৩।

খাস্‌নে মাদক-পিঁয়াজ-রসুন
মাছ-মাংস নানাবিধ,
ওতে বিধান বিষাক্ত হয়
অযথা হয় উত্তেজিত,
যা'র ফলে বাঁচাবাড়া
সহজভাবে পায় না সাড়া,
মরণ-তরণ চলন যে-সব
হ'য়েই পড়ে বিক্ষোভিত । ৬৪।

সঙ্গীতে হয় শ্বাসের ব্যায়াম
দেহের ব্যায়াম নাচে,
এই ব্যায়ামই সহজ ব্যায়াম
নাই কিছু এর কাছে । ৬৫।

জ্ঞান-গবেষণ নিত্য করিস্
তপস্যাতে রত থেকে,
বিরোধ-বুদ্ধি হটিয়ে চলিস্
সদাচার আর শৌচ রেখে ;
এই চলনে চ'লে রে তুই
ভেবে সংস্কার সাক্ষাৎ কর,
মস্তিষ্কটার তীক্ষ্ণ প্রভায়
হ'তে পারিস্ জাতিস্মর । ৬৬।

স্পর্শ-দোষে জীবাণু ধায়
সংস্রবেতে মন----

[ ৪৮ ]

এই বুঝে তুই চলিস্-ফিরিস্
বুঝলি বিচক্ষণ ? । ৬৭।

ক্ষুধাই যদি জাগে----
তেমনি খাস্ যা'য় সতেজ থাকিস্
এড়িয়ে লোভের রাগে । ৬৮।

ঊষার রাগে উঠবি জেগে
শৌচে শীতল হ'বি,
সন্ধ্যা-আহ্নিক জপ-সাধনায়
ঈশের আশিস্ ল'বি ;
কুতূহলে পড়শী ঘুরে
দেখবি সযতনে,
আছে কেমন কোথায় কী জন
মন দিবি রক্ষণে ;
তারপরেতে বাড়ী এসে
শৌচে যথাযথ,
গৃহস্থালীর উন্নয়নী
অর্জ্জনে হ' রত ;
স্নানটি সেরে আহ্নিক ক'রে
ক্ষুধামতন খাবি ,
একটু চ'লে বিশ্রাম নিয়ে
আগুয়ানে ধাবি ;
এমনি তালে সচল চালে
চ'লে সন্ধ্যা এলে,
শৌচে শুদ্ধ হ'য়ে করিস্
আহ্নিক হৃদয় ঢেলে ;
উন্নয়নের আমন্ত্রণী
গল্প-গুজব শীলে,

[ ৪৯ ]

হৃষ্টমনে আলোচনায়
কাটাস্ সবাই মিলে ;
পড়শীদিগের অভাব-নালিশ
থাকেই যদি কিছু,
তা'র সমাধান যেমন পারিস্
করিস্ লেগে পিছু ;
করণ-চলন ধরন-ধারণ
যজন-যাজন কিবা
সকল কাজেই ইষ্টস্বার্থে
চলিস্ রাত্রি-দিবা ;
আদর-সোহাগ উদ্দীপনী
কথায়-কাজে ঝুঁকে,
স্বার্থ-কেন্দ্র সবার হ'বি
ধরবি ইষ্টমুখে ;
বিশ্রামেরই সময় গা'টি
ঘুমল হ'য়ে এলে,
ইষ্ট-চলন মনন নিয়ে
ঘুমে গা' দিস্ ঢেলে । ৬৯।

[ ৫০ ]

❇শ্রীশ্রীঠাকুরকে একবার প্রশ্ন করা হল, আমাদের স্বাস্থ্য ভাল করার জন্য কী কী করা প্রয়োজন?

🌼উত্তরে শ্রীশ্রীঠাকুর বললেনঃ- স্বাস্থ্য ভাল রাখতে হ'লে-প্রথমেই চাই পারিবারিক শান্তির ব্যবস্থা। স্বাস্থ্যের নিয়ন্ত্রণে প্রধান ও প্রকৃষ্ট শিক্ষক যদি নিজ-নিজ পরিবারই হয়, তো তার চাইতে সুন্দর ব্যবস্থা আর কী হ'তে পারে?

বাসগৃহাদি যথোপযুক্ত বায়ু ও আলো চলাচলের মতন যা'তে হয়, জল তৃপ্তি-পুষ্টিপ্রদ, রোগনাশক যা'তে হয় তার দিকে বিশেষ নজর রাখা উচিত।

পরিবারের প্রত্যেকে প্রত্যেকের ভিতর যা'তে উন্নতিমুখর উৎফুল্লতাকে চারিয়ে দিতে পারে, এমন একটা সহজ চলন, বলন প্রত্যেকের ভিতর যাতে বজায় থাকে-তার দিকে পারিবারিক একটা সমবেত নজর থাকা নেহাৎ নিতান্তই বাঞ্ছনীয়। কারণ, হতাশ্বাস ও অবসাদ হতেই সাধারণত: স্বাস্থ্য ভাঙ্গতে সুরু করে, অনাচার ও অনিয়ম তা'কে আরো তীব্র ক'রে তোলে।

◆প্রত্যেকেরই-বিশেষতঃ প্রত্যেক মেয়েদেরই বিশেষভাবে জানা থাকা উচিত, কী অবস্থায় কেমনতর আহার, শুশ্রূষা ও সেবার প্রয়োজন। শিক্ষার-বিশেষতঃ স্ত্রীশিক্ষার দিক দিয়ে এটা নেহাৎই বাধ্যতামূলক হওয়া উচিত, আমি এই-ই মনে করি। কারণ, পোষণোপযুক্ত বলপ্রদ আহার্য্যই জীবনকে ক্রমাগত শক্তি যোগাতে থাকে, আর এরই অভাবে শারীরিক প্রত্যেক বিধানেরই আয়ুর গতি বিকৃত ও মন্দ হয়ে ওঠে।

তারপর চাই, প্রত্যেকেরই পারিপার্শ্বিকের যথোপযুক্ত সেবা ও সম্বর্দ্ধনা, আর, তা' হতে পুষ্টির আহরণ। এ পুষ্টি কিন্তু শারীরিক ও মানসিক দুই-ই আর, এ করতে গেলেই সম্যক্ ও উপযুক্ত চেষ্টা ও চলনের প্রয়োজন। এই চেষ্টা ও চলনকে এমনতরভাবে নিয়ন্ত্রিত করতে হবে-যাতে এ হ'তে পরিশ্রমজনিত যে অবসাদ আসে, তা শারীরিক ও মানসিক উন্নতিকেই আমন্ত্রণ করে। এই চেষ্টা ও চলনগুলি উপযুক্তভাবে ঘটাতে না পারলেই শারীরিক উন্নতির জন্য কিছু-কিছু ব্যায়ামেরও প্রয়োজন হয়।

তারপর আর একটা প্রধান জিনিস হচ্ছে উপযুক্ত বিবাহ। যে বিবাহে মানুষের বৃত্তিগুলি তুষ্ট ও পুষ্ট হয়ে উন্নত- প্রগতিপরায়ণ হয়, সাধারণত: তাহাই প্রাণদ এবং সর্ব্বপ্রকার উন্নতিকে উদ্দীপ্ত করে তোলে। তাই বিবাহের প্রতি বিশেষ নজর রেখে তা' নিয়ন্ত্রিত করা উচিত মনে করি। এই আমার মোটের উপর স্বাস্থ্য ভাল রাখবার চুম্বক কথা।

✴️শ্রীশ্রীঠাকুর স্বাস্থ্য নিয়ে আরো বলেছেন:->⤵

"কষ্ট হো'ক--
তা'তে বড় বেশী ক্ষতি নেইকো,
তোমার স্বাস্থ্যকে
এমনতর সুদৃঢ় ও সুস্থ ক'রে রাখ--
যাতে কাবু হ'য়ে না পড়,
যা'র স্বাস্থ্য কাবু--
তা'র কষ্টসহ শক্তি কম,
তাই, স্বাস্থ্যের আচার---
ধর্ম্মাচার যা'কে বলে;
কুলের আচার---
যা জীবনীয়,---
বিহিত তাৎপর্য্যে
সেগুলিকে সংস্থ ক'রে রাখ--
যা'তে তা' স্বাস্থ্যে সঙ্গত হ'য়ে
তোমাকে সমীচীনভাবে
সহজ শক্তিমান ক'রে তুলতে পারে,
পটু ক'রে তুলতে পারে--
শ্রমসুখপ্রিয় তাৎপর্য্যে;
এ যদি না কর--
দুর্ব্বলতার ইন্ধন
সব জায়গাতেই ছিটিয়ে আছে কিন্তু,
অতর্কিতভাবে
শিষ্টতার অনুশাসন ভেঙ্গে--
তুমি তা'র দ্বারা অাক্রান্ত হবে;
তাই, সাবধান।" ৮৬।

---শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র।
[স্বাস্থ্য ও সদাচার- সূত্র ]।🙏

🔆আসুন এবার জেনে নিই শ্রীশ্রীঠাকুর কথিত স্বাস্থ্য-কথার, শ্রীশ্রীঠাকুরের দেওয়া আরো কিছু সমাধান---

•◆•|| অর্শ ||•◆•

**রোজ তিলবাটা খাওয়া ভাল, আর টোটকা হিসাবে শুনেছি দু-একটা ওষুধে ভাল কাজ হয়।

🔹১) জঙ্গী হরিতকী, নাগেশ্বর ফুলের রেণু, দুর্ব্বা মূল সমভাগে একত্রে আমলা ভিজান জলে পিষে কুল আঁটির মত বড়ি ক'রে শুকিয়ে রাখতে হয়। এই বড়ি ঘোলের সঙ্গে দুবেলা দুটি সেবন করলে অন্তর্ব্বলি ও বহির্ব্বলি-- দুই রকমের অর্শই আরোগ্য হয়।

🔹২) একরতি আফিং, চার রতি কর্পূর ও আটরতি সজিমাটি একত্রে গাওয়া ঘি-এর সঙ্গে মেড়ে প্রলেপ দিলে অর্শের ব্যাথা নিবারণ হয় ও বলি শুকিয়ে যায়।

আসুন সকলে স্বাস্থ্যবিধি মেনে চলি সুস্থ, সুন্দর জীবন যাপন উপভোগ করি। পরিশেষে শ্রীশ্রীঠাকুরের একটি অমোঘ নির্দেশিত বাণী উল্লেখ করে শেষ করছি।

এই বুঝে তুই চলিস্-ফিরিস্
বুঝলি বিচক্ষণ ?
--শ্রীশ্রীঠাকুর।।🙏🏻

📙 #তথ্যসূত্রঃ - (আলোচনা প্রসঙ্গে- ১১খণ্ড ও স্বাস্থ্য ও সদাচার- সূত্র, অনুশ্রুতি-১ম খণ্ড)।।🏵🙏

‌--পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র।🌼🩷🌼🙏🏻

❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣

🔶লেখার শেষ করার আগে, আজ বিশ্ব স্বাস্থ্য দিবস(World Health Day)-এ সবাইকে ফের *আরো কিছু কথা মনে করিয়ে দিতে চাই:- *বাহ্যিকভাবে সুস্থ থাকাই কিন্তু সুস্থ থাকা নয়; আমাদের মানসিক ও শারিরীক সুস্বাস্থ্যে বজায় থাকলে তবেই আমরা সুস্থ থাকবো।

🌐বিশ্ব স্বাস্থ্য *ক্যাম্পেইনটি 1948 সালে WHO দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারপরে 1950 সালে "বিশ্ব স্বাস্থ্য দিবস" হিসাবে এই(7ই এপ্রিল) তারিখটিকে চিহ্নিত করা হয়েছিল।🧡💐🙏

🎯👉*সুস্থ থাকার জন্য শ্রীশ্রীঠাকুরের সদাচারের নিয়ম গুলো সঙ্গে সঙ্গে ➡নিচের কয়েকটি সাধারণ নিয়ম অবশ্যই মেনে চলুন:>⤵

1. প্রতিদিন 7-8 ঘন্টা ঘুম নিশ্চিত করুন এবং রাত 11টার মধ্যে অবশ্যই ঘুমিয়ে যান।

2. প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাটুন।

3. সুষম খাবার খান, এক প্লেট খাবারে অবশ্যই প্রয়োজনীয় ভিটামিন, মিনারেলস ও প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট রাখুন।

4. শারিরিক সমস্যায় নিজে থেকে ওষুধ বা ডায়েট না করে বিশেষজ্ঞ ডাক্তার ও পুষ্টিবিদের পরামর্শ নিন।

5. প্রতি তিন মাস অন্তর অন্তর মেডিকেল চেকআপ করান।

6. এই গরমে প্রচুর জল পান করুন।

7. নিজের ও পরিবারের সকলের মানসিক স্বাস্থ্যর প্রতি যত্নশীল হন, প্রয়োজনে সহায়তা গ্রহন করুন।

8. মনে রাখবেন *অতিরিক্ত "দুশ্চিন্তা" করলে আপনার দেহে রোগের জন্ম দেয়।

🔵বর্তমান সময়ে আমাদের পৃথিবী, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। পৃথিবীর সমস্যা মানে, পৃথিবীতে বসবাসরত প্রাণী জগতেরও সমস্যা। পৃথিবী সুস্থ নেই মানে, পৃথিবীতে বসবাসরত প্রাণীজাতেরাও সুস্থ নেই। বর্তমানে মহামারি চলমান, জলবায়ু পরিবর্তন, পরিবেশগত সমস্যা। যদি পৃথিবী সুস্থ থাকে, তবেই তো আমরাও সুস্থ থাকবো।

2012 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ মতে, পৃথিবীতে প্রায় এক কোটি 26 লাখ মানুষ অস্বাস্থ্যকর জীবনযাপনের জন্য মারা যায়; অর্থাৎ প্রতি চারজনে একজনের মৃত্যু ঘটে এ কারণে। এর জন্য দায়ী অস্বাস্থ্যকর:- বায়ু, জল, রাসায়নিক দ্রব্য, পরিবেশ ইত্যাদি। এসব বস্তু মানুষের শরীরে প্রায় 100 প্রকারের রোগ সৃষ্টিতে সক্ষম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এসব ব্যাপার কমিয়ে, স্বাস্থ্যসম্মত পরিবেশ আনার জন্য বদ্ধপরিকর।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রামক এবং অসংক্রামক সব ব্যাধির জন্যই বর্তমানে জলবায়ু পরিবর্তন দায়ী। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের মানসিক প্রশান্তি নষ্ট হচ্ছে, দুর্যোগ বাড়ছে, বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। ফলে দীর্ঘমেয়াদি বিভিন্ন অসংক্রামক রোগ বাসা বাঁধছে আমাদের শরীরে। ফলে মানব স্বাস্থ্য ভালো রাখতে হলে আমাদের পৃথিবীর স্বাস্থ্যের দিকে আরও বেশি করে নজর দিতে হবে। পৃথিবী ভালো থাকলে, পৃথিবীতে বসবাস করা মানুষসহ অন্যান্য প্রাণী এবং জীববৈচিত্র্যও ভালো থাকবে।

# 2021 সালে বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম ছিল -- 'Building a fairer, healthier world for everyone'।

# 2022 অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম ছিল
" Our Planet Our Health "

# 2023-বিশ্ব স্বাস্থ্য দিবস এর থিম হল - 'Health for All.' অর্থাৎ সবার জন্য স্বাস্থ্য ।

# 2024 - বিশ্ব স্বাস্থ্য দিবস এর থিম হল - 'My health, my right’. 'আমার স্বাস্থ্য, আমার অধিকার'।

# 2025: World Health Day থিম: -- 'Healthy beginnings, hopeful futures'.

♀️ িম_হল :-
“Together for Health: Stand with Science”
বাংলায়: “স্বাস্থ্যের জন্য একসাথে — বিজ্ঞানের পাশে দাঁড়ান।”

♈বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ | World Health Day 2026:-

“Together for Health: Stand with Science.”

এই থিম আমাদের মনে করিয়ে দেয় যে সুস্থ ভবিষ্যৎ গড়তে বিজ্ঞানভিত্তিক চিকিৎসা, গবেষণা এবং স্বাস্থ্যকর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ, প্রাণী এবং পরিবেশ—সবকিছুর স্বাস্থ্য একে অপরের সাথে জড়িত, তাই বিজ্ঞান ও সচেতনতার মাধ্যমেই আমরা একটি নিরাপদ পৃথিবী গড়তে পারি।

Good health is the foundation of a brighter future. Every conscious step taken today shapes a healthier and more beautiful world tomorrow.

👉আসুন পরিবেশে দূষণ বন্ধ করি;
পৃথিবীর স্বাস্থ্য সুস্থ রাখি; আমরাও সুস্থ থাকি।💜🙏

"সুস্থ সূচনা, আশাবাদী ভবিষ্যৎ"
এই বছরের প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয়—একটি সুস্থ জীবনের শুরু মানেই একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ।

এই বিশ্ব স্বাস্থ্য দিবসে আসুন শপথ করি—

★ স্বাস্থ্যসেবা সবার জন্য সহজলভ্য করি,

★ সুস্থ জীবনের বার্তা ছড়িয়ে দিই চারিদিকে।

এবং

★ সুস্থ ভবিষ্যৎ গড়তে বিজ্ঞানভিত্তিক চিকিৎসার উপর গুরুত্ব দিই এবং সেই সাথে সবাইকে এ বিষয়ে সচেতন করি।

👉শরীরের যত্ন নেওয়া মানেই ভবিষ্যতের বিনিয়োগ।

🌐*'বিশ্ব স্বাস্থ্য দিবস'-এ সবার জন্য রইল প্রীতি শুভেচ্ছা/ অভিনন্দন এবং আগামী দিনের আগামী দিনের জন্য অনেক অনেক "শুভকামনা"।|➕💖💐🙏

📍নিবেদনে:- দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল।🧡🏵️🙏🏻

🙏💮🙏🌻🙏🌷🙏🏵🙏🌼🙏🌸🙏🥀🙏💐🙏
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

📌সৌজন্যে:- নতুন * *গ্রুপে **জয়েন্ট করার *লিঙ্ক‌:-👇🏿
🩷পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র:-
https://www.facebook.com/share/g/1GTx9ScPDs/

★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
°০¥০ # # #¥ # # #¥ # # #¥ # # #¥ # # #¥ # # #¥ # # #¥ # # # #০¥০





Ritayan Datta Ritayan Datta




‌ ‌
★★★★★★★★★★★★★★★★★★★★★★★
°০¥০ # # #¥ # # #¥ # # #¥ # # #¥ # # #¥ # # #¥ # # #¥ # # # #০¥০

♈সবাইকে জানাই *রা'সিক্ত জয়গুরু।💮🙏

০¥০ # # #¥ # # #¥ # # #¥ # # #¥ # # #¥ # # #¥ # # #¥ # # # #০¥০

🚩 ➡আরো জানতে নিচের *ফেসবুক *গ্রুপে *জয়েন্ট করুন:-👉⤵

🩸◆👉•*সৎসঙ্গ ব্লাড ডোনেশন🩸 মানবতাইপরম ধর্ম।🙏:>⤵
https://www.facebook.com/groups/676259556734397/?ref=share

➕ # # # # # # # # # # # # # # #➕ # # # # # # # # # # # # # # # #➕
\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/
▪▪▪◆▪▪▪◆▪▪▪◆▪▪▪
🚩বিঃদ্রঃ▶কেও মনে করলে এই বিশেষ POST-টা *শেয়ার করে সবাইকে জানাতে পারেন।🌹🙏
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #

♊বিঃদ্রঃ->>> আরো জানতে *"নিচের ফেসবুক পেজগুলিতে" জয়েন্ট করুন:-⤵

•◆•🔴দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল।➡ Facebook পেজ( )-এ জয়েন্ট করার লিঙ্ক:-⤵
https://www.facebook.com/%E0%A6%A6%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%95%E0%A7%82%E0%A6%B2-100453215472843/

💮🙏🌻🙏🌷🙏🏵🙏🌼🙏🌸🙏🥀🙏💐🙏
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

🧡🌐বিশ্ব স্বাস্থ্য দিবসে, *দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল-এর কাছে প্রার্থনা করি ঠাকুর যেন সবাইকে ভালো/সুস্থ ও নিরাপদে রাখে। **সবাইকে আগামী দিনের জন্য অনেক অনেক "শুভকামনা" জানিয়ে এখানেই শেষ করছি।।💐🙏

🙏🌷 #সবাইকে জানাই *রা'নন্দিত জয়গুরু।🌷🙏

🔘 #বিঃদ্রঃ ➡কেউ মনে করলে এই বিশেষ -টা *শেয়ার করতে পারেন।💐🙏

🌻🙏❣️।। #জয়গুরু •◆• #বন্দেপুরুষোত্তমম্ ।।🌻🙏❣️

Address

Plassey
741156

Website

Alerts

Be the first to know and let us send you an email when দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category