R. K. Banerjee & Associates

R. K. Banerjee & Associates Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from R. K. Banerjee & Associates, Estate agents, Maheshtala.
(1)

10/07/2023
*হতে ভালো বুড়ো বা বুড়ি মেনে চলো নিয়ম কুড়ি* **********************(১) সন্তানদের জীবনে বেশী জড়িয়ে পড়বেন না।(২) নাতি ...
15/05/2023

*হতে ভালো বুড়ো বা বুড়ি
মেনে চলো নিয়ম কুড়ি*
**********************
(১) সন্তানদের জীবনে বেশী জড়িয়ে পড়বেন না।
(২) নাতি নাতনীদের লেখাপড়ার বিষয়ে বেশী নাক গলাবেন না।
(৩) বৌমা ও জামাইকে ভালোবাসুন - ওরা আপনার ছেলে অথবা মেয়ের পছন্দের মানুষ! তাদের আপনি পছন্দ করুন অথবা না করুন, অন্তত তাদের নিয়ে অতিরিক্ত আদিখ্যেতার যেমন দরকার নেই তেমনই হেয় করারও দরকার নেই। ওসব করলে নিজের পায়ে নিজেই কুড়ুল মারবেন।
(৪) সন্তানদের বৈবাহিক ব্যাপারে বেশী মতামত দেবেন না বা দলাদলি করবেন না।
(৫) ঘ্যানঘ্যানে স্বভাব বর্জন করুন।
(৬) নিজেকে দয়ার পাত্রও বানাবেন না।
(৭) আমাদের সময়ে এটা হতো ওটা হতো - সারাদিন এসব কথা বলবেন না - ওগুলো অতীত - আপনার ইতিহাস নিয়ে কেউ ইন্টারেস্টেড নয়।
(৮) ভবিষ্যতের জন্য নির্দিষ্ট পরিকল্পনা রাখুন।
(৯) নিজের অসুস্থতা নিয়ে সারাদিন কথা বলবেন না।
(১০) উপার্জন থাকলে প্রতি মাসে সঞ্চয়ও করবেন।
(১১) নিজের ভবিষ্যত চিকিৎসার জন্য মেডিক্লেম অথবা সঞ্চয় জমা রাখবেন।
(১২) নিজের শেষকৃত্যের জন্য সুব্যবস্থা করে রাখলে ভালো।
(১৩) রাজনীতি বা দৈনিক খবর নিয়ে বেশী মাতামাতি করবেন না। আপনি কিছুই পাল্টাতে পারবেন না।
(১৪) টিভি প্রোগ্রাম বা সঙ্গীত আনন্দের জন্য দেখুন বা শুনুন। কোনো সংবাদেই বিচলিত বা উত্তেজিত হবেন না।
(১৫) সামলাতে পারলে ও ভালো লাগলে কোনো পোষ্য রাখতে পারেন।
(১৬) কিছু না করে চুপ করে বসে থাকবেন না। কর্মচঞ্চল থাকার চেষ্টা করুন। বাগানের কাজ করুন, পারলে রান্না করুন, ব্যায়াম করুন বা হাঁটতে যান।
"আমি এই করি আমি ওই করি, আমি তাই এতবড় একটা হনু"- এই মনোভাব, ত্যাগ করুন। নিজেকে ব্যস্ত রাখতে কাজ করুন, কাউকে শোনানোর বা দেখানোর জন্য নয়।
(১৭) ব্যাক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন। শরীরের যত্ন নিন। সাজগোজও চালু রাখুন।
(১৮) বয়সকে সাদরে গ্রহণ করুন। প্রতিদিন আনন্দে ও পরিকল্পনা মাফিক বাচুন।
(১৯) বয়সকে ভবিষ্যতের সাঁকো ভাবুন - অতীতে তলিয়ে যাওয়ার মই ভাববেন না।
(২০) বেড়াতে যাওয়া, বাইরে খাওয়া বা অন্য কোনো আনন্দের সুযোগ স্থগিত করবেন না - হাতে সময় নাও থাকতে পারে। 🙂

Additional input : WhatsApp এবং Face Book চালিয়ে যান।

27/04/2023
11/03/2023

We won! Delivering milk, bread, egg and more to our customers each and every day of lockdown was our most rewarding work. As we continue to ensure everyone g...

18/02/2023

আজ ভালোবাসা দিবস , তাই ভালোবাসার
দু চার কথা

*ভালবাসা* 💞💞

নবনীতা দেবসেন

ভালবাসা হল - বাড়ি ফিরতে দেরি হলে যখন মা বলে, "কী হল, আজ অনেক দেরি হয়ে গেল !"

ভালবাসা হল - কাজের থেকে ফিরলে বাবা যখন প্রশ্ন করে, "আজ কি খুব খাটাখাটুনি গেল ?"

ভালবাসা হল - বৌদি যখন বলে, "কি রে, মেয়ে দেখছি তোর জন্য । তোর কাউকে পছন্দ থাকলে বল ।"

ভালবাসা হল - যখন দাদা বলে, "তুই একদম চিন্তা করিস না, আমি তো আছিই !"

ভালবাসা হল - মন খারাপ বুঝতে পেরে ছোট বোন যখন বলে, "চল না দাদা, একটু ঘুরে আসি ।"

ভালবাসা হল - প্রিয় বন্ধু যখন জড়িয়ে ধরে বলে, "তোকে ছাড়া কিছু জমে না রে !"

এইগুলো খুবই ছোট কিন্ত জীবনের অমুল্য মুহূর্ত ! এইগুলো হারিয়ো না ।

ভালবাসা শুধুমাত্র বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকা নয় ।

ভালবাসো তাদের যারা তোমার জীবনের এক একটা বিশেষ অংশ জুড়ে আছে ।

যখন ছোট্ট মেয়েটি বাবার মাথা যন্ত্রনা করছে বলে কপাল টিপে দেয় - সেটাই ভালবাসা ।

যখন স্বামীর জন্য চা করতে গিয়ে স্ত্রী তাতে একটা চুমুক দিয়ে দেখে চিনিটা ঠিকঠাক হয়েছে কিনা - সেটাই ভালবাসা ।

যখন মা সন্তানের জন্য খাবারের বড় টুকরোটা সরিয়ে রাখে - সেটাই ভালবাসা ।

পিচ্ছিল রাস্তায় যখন তোমার বন্ধু তোমার হাতটা শক্ত করে ধরে রাখে - সেটাই ভালবাসা ।

ফোনের ইনবক্সে যখন দাদার মেসেজ আসে - 'কি রে ঠিকঠাক পৌঁছে গেছিস তো ?' - সেটাই ভালবাসা ।

একটা ছেলে একটা মেয়ের হাত ধরাধরি করে ঘুরে বেড়ানোর নাম ভালবাসা নয় ।

ভালবাসা হল - যখন তোমার একটা একটা ছোট্ট মেসেজ তোমার বন্ধুর মুখে হাসি ফোটায় ।

নিরাপত্তা, বন্ধন, বিশ্বাস আর একটু যত্নের নামই ভালবাসা ।

Address

Maheshtala

Website

Alerts

Be the first to know and let us send you an email when R. K. Banerjee & Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category