Sabnam&Associates Law Firm

Sabnam&Associates Law Firm We offers a full range of legal service and is associated with distinguished experts and Consultants.

23/03/2023

আজ জমির দলিল এবং তার প্রকার এর ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।

*“দলিল” কাকে বলে ?*
যে কোন লিখিত বিবরণ আইনগত সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য তাকে দলিল বলা হয়। তবে রেজিস্ট্রেশন আইনের বিধান মোতাবেক জমি ক্রেতা এবং বিক্রেতা সম্পত্তি হস্তান্তর করার জন্য যে চুক্তিপত্র সম্পাদন ও রেজিস্ট্রি করেন সাধারন ভাবে তাকে দলিল বলে।

*.সাফকবলা দলিল কাকে বলে?*
কোন ব্যক্তি তার সম্পত্তি অন্যের নিকট বিক্রয় করে যে দলিল সম্পাদন ও রেজিষ্ট্রী করে দেন তাকে সাফকবলা বা বিক্রয় কবলা বা খরিদ কবলা বলে। এই কবলা নির্ধারিত দলিল ষ্ট্যাম্পে লিখার পর দলিল দাতা অর্থাৎ বিক্রেতা সাবরেজিষ্ট্রী অফিসে উপস্থিত হয়ে দলিল সহি সম্পাদন করে গ্রহিতা অর্থাৎ খরিদ্দারের বরাবরে রেজিষ্ট্রী করে দিবেন। এই দলিল রেজিষ্ট্রী হওয়ার সঙ্গে সঙ্গে দলিলের তফছিলে লিখিত অর্থাৎ বিক্রিত ভূমির যাবতীয় স্বত্ব দলিল দাতা হতে বিলুপ্ত হয়ে দলিল গ্রহিতাতে অর্থাৎ খরিদ্দারের উপর অর্পিত হলো।

*দানপত্র দলিল কাকে বলে?*
যে কোন সম্প্রদায়ের যে কোন ব্যক্তি তার সম্পত্তি দান করতে পারেন। এই দানপত্র দলিলে শর্তবিহীন অবস্থায় সকল প্রকার ক্ষমতা প্রদানের দান করতে হবে। স্বত্ব সম্বন্ধে দাতার কোন প্রকার দাবী থাকলে দানপত্র শুদ্ধ হবে না।

*হেবা দলিল কাকে বলে?*
মুসলিম সম্প্রদায়ের জন্য এই হেবা অর্থাৎ দানপত্র দলিল। এই দলিল কোনকিছুর বিনিময়ে নয়, কেবলমাত্র সন্তুষ্ট হয়েই এইরূপ দান করা হয়। কিন্তু এই হেবা শর্তবিহীন অবস্থায় দান যা বিক্রয়, রূপান্তর ইত্যাদি সকল ক্ষমতা প্রদানে দান বা হেবা করতে হবে। স্বত্ব সম্বন্ধে দাতার কোনরূপ দাবী থাকলে সেই দান বা হেবা শুদ্ধ হবে না এবং তা যে কোন সময় বাতিলযোগ্য। এরূপ দানপত্রে দাতার কোন স্বার্থ সংরক্ষিত থাকবে না।

*হেবা বিল এওয়াজ কাকে বলে?*
এই হেবা বিল এওয়াজ মুসলিম সম্প্রদায়ের একটি দানপত্র দলিল। এই দানও সন্তুষ্ট হয়ে করা হয় বটে। কিন্তু এটা কোন কিছুর বিনিময়ে হয়ে থাকে, যেমন- পবিত্র কোরআন, জায়নামাজ, তছবিহ, মোহরানার টাকা, এমন কি যে কোন জিনিষের বিনিময়েও হতে পারে, যেমন আংটি ইত্যাদি। এই হেবা বিল এওয়াজ দলিল সম্পূর্ণ শর্তবিহীন অবস্থায় গ্রহিতা যাবতীয় হস্তান্তর ও রূপান্তরের সকল প্রকার ক্ষমতার অধিকারী হবে এবং দাতার যাবতীয় স্বত্ব গ্রহিতাতে অর্পিত হবে। দাতার স্বার্থে কোন প্রকার স্বত্ব দাতার জন্য সংরক্ষিত থাকলে দলিল শুদ্ধ হবে না। এই হেবা বিল এওয়াজ অবশ্যই রেজিষ্ট্রী হতে হবে। বিল এওয়াজ মুলে দান করে থাকে তা হলে শরীক কর্তৃক জানার তারিখ হতে ৪ মাসের মধ্যে প্রিয়েমশান করতে পারে।

*এওয়াজ দলিল কাকে বলে?:*
যে কোন সম্প্রদায়ের বা একই সম্প্রদায়ের বা একই বংশের বা কোন ব্যক্তি যে কোন ব্যক্তির সহিত তাহাদের সুবিধা মত একের ভূমি অপরকে দিতে পারেন। অর্থাৎ পরস্পর এওয়াজ পরিবর্তন সারতে পারেন। এই দলিল অবশ্যই রেজিষ্ট্রী হতে হবে।

*বন্টননামা দলিল কাকে বলে?*
শরিকগণের মধ্যে সম্পত্তি ক্রমে নিজ নিজ ছাহাম প্রাপ্ত হয়ে উক্ত ছাহামের বাবদ যে দলিল করতে হয় তাকে বন্টননামা দলিল বলে। একই সম্পত্তিতে মালিক একই বংশের লোককে সাধারণত শরিক বলা হয়। শরিক দুই প্রকারের, যথা- উত্তরাধিকার সূত্রে শরিক ও কোন শরিক হতে খরিদ সূত্রে শরিক। বন্টননামা দলিল করার সময় সকল শরিকগণ দলিলে পক্ষভুক্ত থেকে ও দস্তখত করে বন্টননামা দলিল করতে হবে। কোন একজন শরিক বাদ থাকলে বন্টননামা শুদ্ধ হবেনা। বন্টননামা দলিল রেজিষ্ট্রী করতে হবে, কিন্তু ঘরোয়াভাবে বন্টন করে সকল পক্ষগণ যদি বন্টননামা দলিলে দস্তখত করে থাকেন তা হলেও বন্টননামা কার্যকরী হতে পারে। যদি শরিকগণ আপোষ মতে বন্টন করতে রাজী না হন তাহলে যে কোন শরিক বন্টনের জন্য আদালতে নালিশ করতে পারেন।

*অছিয়তনামা দলিল কাকে বলে?*
কোন ব্যক্তি তার সম্পত্তি কাউকে বা তার উত্তরাধিকারীদের মধ্যে অছিয়তকারী ব্যক্তির উত্তরাধিকারীদের মধ্যে সকলকে না দিয়ে যদি একজনকে বা কোন তৃতীয় ব্যক্তিকে প্রদান করে থাকেন এবং অছিয়তকারীর মৃত্যুর পর যদি তাহার উত্তরাধিকারীগণ দাবী উত্থাপন করেন তাহলে যাকে সম্পত্তি অছিয়ত করা হলো সেই ব্যক্তি উক্ত সম্পত্তির এক
তৃতীয়াংশ পাবে এবং অবশিষ্ট দুই তৃতীয়াংশের মালিক উত্তরাধিকারীদের মধ্যে সকলেই হবেন।

*উইল দলিল কাকে বলে?*
হিন্দু সম্প্রদায়ের লোক তাদের নিজস্ব সম্পত্তি তাদের আত্মীয়দের মধ্যে যাকে ইচ্ছা উইল করে দিতে পারেন। যিনি উইল করেন তিনি একের অধিক উইল করতে পারেন। কিন্তু সর্বশেষ যে উইল করলেন কেবল ঐটাই কার্যকরী হবে।

*নাদাবী দলিল কাকে বলে?*
কোন ব্যক্তি সুনির্দিষ্ট কোন সম্পত্তিতে তার স্বত্ত্বাধিকার নাই মর্মে অথবা স্বত্ত্বাধিকার ত্যাগ করছেন মর্মে দলিল সম্পাদন ও রেজিষ্ট্রী করে দিতে পারেন। এরূপ দলিলকে নাদাবী দলিল বলা হয়।

*বয়নামা দলিল কাকে বলে?*
প্রজাদের ভূমি রাজস্ব বাকী পড়লে উপরস্থ মালিকগণ আদালতে খাজনার নালিশ করে ডিক্রি করতেন। প্রজা উক্ত ডিক্রিকৃত টাকা জমিদারকে প্রদান না করলে উক্ত খাজনার ডিক্রিজারী দিয়ে উক্ত ভূমি নিলাম করাতেন। উক্ত নিলাম উপরস্থ মালিকসহ সর্ব সাধারণের খরিদ করার অধিকার ছিল। যে ব্যক্তি অধিক টাকায় নিলামের ডাক উঠাতেন তিনি উক্ত নিলাম খরিদ্দার বলে গণ্য হতেন। খাজনার ডিক্রি ছাড়া আরও কয়েক প্রকারের নিলাম হয়ে থাকে। যেমন সরকার কর্তৃক বাকী ভূমি রাজস্বের নিমিত্ত মানী মোকদ্দমার দাবীর ও দেওয়ানী মোকদ্দমার খরচের টাকার নিমিত্ত ও রেহানী ঋণের দরুন। যিনি নিলাম খরিদ করতেন তাকে একটি নিদর্শন পত্র বা সার্টিফিকেট দেওয়া হতো, তাকে বয়নামা দলিল বলা হয়।

*দখলনামা দলিল কাকে বলে?*
বন্টনের মোকদ্দমা, স্বত্ব সাব্যস্ত পূর্বক খাস দখল, উৎপাত ও প্রিয়েমশান ইত্যাদি মোকদ্দমায় ডিক্রির পর আদালত হতে বন্টনের মোকদ্দমায় কমিশনার ও অন্যান্য মোকদ্দমায় আদালতের পদাতিক বা নায়েব, নাজির যোগে ডিক্রির মর্মমতে দখলী পরওয়ানের ভিত্তিতে দখল গ্রহণ করতে হয় এবং দখল দেওয়ার পর কমিশনার ও আদালতের পদাতিক বা নায়েব নাজির রিপোর্টসহ উক্ত দখলী পরওয়ানা আদালতে দাখিল করেন। তাকে দখলনামা দলিল বলা হয়।

*রায় দলিল কাকে বলে?*
কোন সম্পত্তি টাকা পয়সা কিংবা অন্যান্য যে কোন কারণে আদালতে নালিশ হলে বাদীর আরজি, বিবাদীর জবাব দৃষ্টে সাক্ষী প্রমাণ গ্রহণ করে একতরফা বা দোতরফা শুনানীর পর হাকিম বিচার করে উক্ত বিচার লিখিতভাবে জানিয়ে দেন তাকে।

*ডিক্রি দলিল কাকে বলে?*
রায়ের মর্মমতে রায়ের আদেশাংশ সংযোজন করে বাদী ও বিবাদী পক্ষের নাম ঠিকানাসহ সম্পত্তি সংক্রান্ত হলে সম্পত্তির তফসিল পরিচয়সহ একখানা দলিল আদালত কর্তৃক জারী করা হয় তাকে ডিক্রি বলে।

*আরজি দলিল কাকে বলে?*
বাদী বিরোধীয় ভূমির জন্য বিবাদীগণের বিরুদ্ধে আদালতে যে লিখিত অভিযোগ দাখিল করেন তাকে আরজি বলা হয়। এই আরজিতে বাদী তার স্বত্ব সম্বন্ধে যাবতীয় বিবরণ লিপিবদ্ধ করেন এবং প্রতিকার প্রার্থনা করেন। কোন কোন দরখাস্ত আরজি গণ্যে বিচার হয়। যেমন প্রিয়েমশান অভিভাবক নিযুক্তির দরখাস্ত উত্তরাধিকার নিদর্শনপত্র, প্রবেট ইত্যাদি।

*আদালত যোগে সাফকবলা দলিল কাকে বলে?*
কোন ব্যক্তি তার সম্পত্তি বিক্রয় করার জন্য কারোও নিকট হতে বায়না বাবদ টাকা গ্রহণ করে বায়নাপত্র সম্পাদন করে দিয়ে যদি দলিল সম্পাদন ও রেজিষ্ট্রী করে না দেয় তাহলে যে ব্যক্তি বায়না দিয়েছেন তিনি আদালতযোগে নালিশ করে আদালত কর্তৃক দলিল সম্পাদন ও রেজিষ্ট্রী করিয়ে নিতে পারেন। আদালতের বিচারে দলিল সম্পাদনের মোকদ্দমা ডিক্রি হলে উক্ত ডিক্রি ঐ আদালতে জারী দিয়ে দলিলের মুসাবিদা ও ষ্ট্যাম্প আদালতে দাখিল করলে তম্মর্মে দলিললিপি করে আদালত দাতার পক্ষে দস্তখত করে দলিল রেজিষ্ট্রী করে দিবেন।

*বায়নাপত্র দলিল কাকে বলে?*
কোন সম্পত্তি বিক্রয়ের জন্য ক্রেতা ও বিক্রেতার মধ্যে যে চুক্তিপত্র সম্পাদন করা হয় তাকে বায়নাপত্র বলে। বর্তমানে বায়না দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। বায়না পত্রের মাদ্যমেও স্বত্ব হস্তান্তরিত হতে পারে। যদি কোন ব্যক্তি বায়নাপত্র মারফত জমির দখল বুঝিয়ে দিয়ে থাকেন এবং মূল্যের টাকা গ্রহণ করে থাকেন এবং বিশেষ কারণে দলিল সম্পাদন ও রেজিষ্ট্রী করে দেন নাই বা দিতে পারেন নাই। যেহেতু দখল বুঝিয়ে দিয়েছেন এবং গ্রহীতা দখল বুঝিয়ে নিয়ে ভোগ দখল করছেন সেহেতু সম্পত্তি হস্তান্তর আইনের ৫৩ ধারা মতে আংশিক বিক্রয় কার্যকরী হয়েছে। অতএব জমিতে খরিদ্দারের স্বত্ব হয়েছে বলে গণ্য হবে।

*বেনামী দলিল কাকে বলে?*
কোন ব্যক্তি বিশেষ কোন কারণে তার নিজের নামে সম্পত্তি খরিদ করতে অসুবিধার সম্মুখীন হওয়া বিবেচিত হলে ঐ ব্যক্তি নিজ অর্থে ও স্বার্থে সম্পত্তি খরিদ করে তার দলিল নিজের নামে না করে তার যে কোন আত্মীয়ের বা বিশ্বাসী বন্ধু বান্ধবের নামে বেনামী দলিল করতে পারেন বা নিজের সম্পত্তি ঋণের দায়ে বা অন্য কোন কারণে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকলে ঐ ব্যক্তি তার নিজের সম্পত্তি কোন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের নামে দলিল করে দিতে পারেন। সেই দলিল অবশ্যই সাফকবালা ক্ষেত্র বিশেষে দানপত্র দলিল হবে।

© Roy

Happy International Women's Day to you all 🙏
08/03/2023

Happy International Women's Day to you all 🙏

" সাবনাম এন্ড এসোসিয়েটস ল ফার্ম " এর আইনি লড়াই।  লড়াইটা পরীক্ষার্থীদের হক আদাইয়ের।  অবশেষে কলকাতা হাইকোর্টের এই গুরুত্বপ...
28/02/2023

" সাবনাম এন্ড এসোসিয়েটস ল ফার্ম " এর আইনি লড়াই। লড়াইটা পরীক্ষার্থীদের হক আদাইয়ের। অবশেষে কলকাতা হাইকোর্টের এই গুরুত্বপূর্ণ অর্ডার।
মুর্শিদাবাদে পঞ্চায়েতের ১৫৭টি পদে নিয়োগের জন্য ২০১৮ সালে পরীক্ষা দেন প্রায় এক লক্ষ চাকরি প্রার্থী। কিন্তু এতদিনেও কোনও নিয়োগ হয়নি। দ্রুত নিয়োগের দাবিতে ২০২১ সালে মামলা হয় হাইকোর্টে। বুধবার রাজ্যের তরফে আদালতে জানানো হয়, সেই পরীক্ষার যাবতীয় খাতাপত্র হারিয়ে গিয়েছে, যা শুনে ডিভিশন বেঞ্চ বিস্মিত। এক লক্ষ লোকের খাতা কী করে হারিয়ে গেল! ধন্যবাদ পুবের কলমকে বিষয়টি কভার করার জন্য। পাশাপাশি ধন্যবাদ আইনজীবী রঘুনাথ চক্রবর্তী, আইনজীবী মিজানুল কবির সহ পুরো টিমকে।
-সাবনাম সুলতানা, এডভোকেট, কলকাতা হাইকোর্ট

📢📢1 Lakh OMR Sheet GAYAB Matter - এক লাখ ও.এম.আর শিট গায়েব📢📢A process of recruitment for various  posts indifferent Gram...
23/02/2023

📢📢1 Lakh OMR Sheet GAYAB Matter - এক লাখ ও.এম.আর শিট গায়েব📢📢

A process of recruitment for various
posts indifferent Gram Panchayats of District Murshidabadwas initiated vide Notification No. 1983/P&RD datedSeptember 21, 2017. Permission was granted by the Government for recruitment in 159 posts. The writtenexamination was held on July 22, 2018. Later it is held that Moreover 1 Lakh OMR Sheet became " GAYAB from the safe Custody. Some of the petitioner came into Court .
*Advocate appeard on behalf of appelants Adv Sabnam Sultana,Adv Mijanul Kabir, Learned Council Raghunath Chakraborty and team*

Hon'ble Calcutta High Court's Observation on this case is " We are not satisfied with a mere statement madeon behalf of the State that the OMR sheets cannot befound. The Secretary, Panchayat and RuralDevelopment Department, Government of WestBengal, being the respondent no.2 herein is directed tofile a report in the form of an affidavit stating inter aliaas follows :
i) How many candidates participated in the writtenexamination ?
ii) How many Centres of Examination were there ?
iii) After the examination was held, where were theOMR sheets kept ?
iv) It appears that the examination was held on July22, 2018. The outbreak of Covid was only in March2020. Why for more than one and half years after thewritten examination was held, no steps were takentowards carrying the recruitment process to its logical
conclusion?
v) Which Officers were responsible for safe custody ofthe concerned OMR sheets ?
vi) It appears from the order sheet dated December 27,2022 issued by the Secretary, Panchayat and RuralDevelopment Department, Government of WestBengal, copies whereof have been handed up to Courtby Mr. Basu Mallick that OMR sheets have alreadybeen evaluated. If that be so, why, with the help of theconcerned independent agency, the recruitmentprocess cannot be concluded instead of holding arecruitment process de novo? "

Beside it Court issued stay order on the recruitment process until court's further order or leave.
For more information --
News Link : http://esmy.in/apHvgY
Mob : 7029083434

National Lok Adalat is scheduled to be organized by Calcutta High Court Legal Services Committee on Saturday, the 11th F...
19/01/2023

National Lok Adalat is scheduled to be
organized by Calcutta High Court Legal Services Committee on Saturday, the 11th February, 2023 at 10-30 a.m. in the High Court premises to facilitate
settlement of cases pending in the High Court, Calcutta by and amongst the parties thereto through ADR mechanism

Christmas Vacation Bench 2022 at Calcutta High Court
22/12/2022

Christmas Vacation Bench 2022 at Calcutta High Court

রিট (Writ) শব্দের অর্থ হল আদালত বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত বিধান বা আদেশ অথবা নির্দেশ। রীটের মাধ্যমে সুপ্রিম কোর্ট ...
13/12/2022

রিট (Writ) শব্দের অর্থ হল আদালত বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত বিধান বা আদেশ অথবা নির্দেশ। রীটের মাধ্যমে সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্ট কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে কোন কাজ করতে বা কোন কাজ করা থেকে বিরত থাকার নির্দেশ দেয়। রিট সাধারণত ৫ প্রকার যেমন,
১. বন্দী প্রদর্শন রিট (Writ of Habeas Corpus)
২. পরমাদেশ বা হুকুমজারি রিট (Writ of Mandamus)
৩. নিষেধাজ্ঞামুলক রিট (Writ of Prohibition)
৪. উৎপ্রেষণ রিট (Writ of certiorari)
৫. কারণ দর্শাও রিট (quo warranto)

ক্যাভিয়েট কী? What is Caveat ? ক্যাভিয়েট কথার অর্থ হল সাবধাণতা,সাবধান বাণী,  সীমাবদ্ধতা।  সাধারণত বিচারকার্য স্থগিত রাখা...
07/12/2022

ক্যাভিয়েট কী? What is Caveat ?

ক্যাভিয়েট কথার অর্থ হল সাবধাণতা,সাবধান বাণী, সীমাবদ্ধতা। সাধারণত বিচারকার্য স্থগিত রাখার আদেশে এই ক্যাভিয়েট শব্দটি ব্যবহার করা হয়ে থাকে।

A caveat petition is filed by the caveator, asking the court to intimate him/her if another person files any application in a suit or proceeding against the caveator. In the caveat petition, the caveator claims his right to appear before the court on hearing the application filed against him.

আদালত অবমাননা কী ?  What is Contempt of court
02/12/2022

আদালত অবমাননা কী ? What is Contempt of court

কাবিননামা বলতে সাধারণত মুসলিম বিয়ে সম্পাদনের একটি লিখিত চুক্তিকে বোঝানো হয়। একে নিকাহনামা বলেও উল্লেখ করা হয়।
30/11/2022

কাবিননামা বলতে সাধারণত মুসলিম বিয়ে সম্পাদনের একটি লিখিত চুক্তিকে বোঝানো হয়। একে নিকাহনামা বলেও উল্লেখ করা হয়।

Address

11, Old Post Office Street, 3rd Floor, Opposite Calcutta High Court F Gate
Kolkata
700001

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 10am - 7pm
Wednesday 10am - 7pm
Thursday 9am - 5pm
Friday 9am - 7pm

Alerts

Be the first to know and let us send you an email when Sabnam&Associates Law Firm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sabnam&Associates Law Firm:

Share