Advocate Mithu Bhattacharya

Advocate Mithu Bhattacharya Practicing advocate of Calcutta HighCourt.from 2011 onwards. specifically writ,criminal,civil matter and any tribunal matter.

29/10/2024

আইনের সব ধারা পালটে গেছে।জেনে রাখুন তাহলে ঠকাতে হবেনা।এখনও কিছু থানায় পুরানো আইনের ধারায় রুজু হওয়া কেসের ভেতরে নতুন আইনের ধারা ঢুকিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।সুপ্রিম কোর্টের অবজারভেসন আছে যে পুরানো আইনে রুজু হওয়া কেস পুরানো আইন মতাবেকই হবে।

10/08/2023

বাচ্চা যদি স্বামী বা স্ত্রী কারো একার কাছে থাকে তবে অপরপক্ষ কি করে দেখা করবেন বা বাচ্চাকে কাছে রাখতে পারবেন?
আজ এই ব্যপারে একটা সংক্ষিপ্ত উত্তর দেব।
গারডিয়ান ও ওয়ার্ডস এ্যাক্ট বলে একটি আইন আছে।আপনারা যদি ঐ আইনের সহায়তা নেন ও কোর্টে আর্জি দাখিল করেন তবে কোর্ট অবশ্যই বিবেচনা করে দেখা করার অনুমতি দেয়।
আমার করা এই রকম একটি কেসের রায় এখানে দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে।

10/08/2023

যারা এখানে ফলো করেছেন তাদের ধন্যবাদ জানাই।আমার একটি ইউটিউবেও চ্যানেল আছে ওটাতেই ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন।আরো অনেক বিষয়ে কথা বলা যেতে পারে।

09/08/2023

ground of divorce? এই ভিডিওতে কোন কোন গ্রাউন্ডে বিবাহ বিচ্ছেদ নেওয়া যেতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওট....

09/08/2023

Get law advice in west bengal in Bengali language.This is the first time in YouTube. So SUBSCRIBE THIS channel and get updated with time.পশ্চিমবঙ্গে সম্পূর্ণ...

16/06/2023
পৈতৃক সম্পত্তিতে মেয়েদের অধিকার এবং উইল কিভাবে চ্যালেঞ্জ করা যায় এবং কোন কোন গ্রাউন্ডে উইল চ্যালেঞ্জ করা যায় জানার জন...
19/11/2021

পৈতৃক সম্পত্তিতে মেয়েদের অধিকার এবং উইল কিভাবে চ্যালেঞ্জ করা যায় এবং কোন কোন গ্রাউন্ডে উইল চ্যালেঞ্জ করা যায় জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন।

পৈতৃক সম্পত্তিতে মেয়েদের অধিকার এবং কিভাবে চ্যালেঞ্জ করা যায় এবং কোন কোন গ্রাউন্ডে উইল চ্যালেঞ্জ করা যায় জান....

07/11/2021

ভিডিওটি সম্পূর্ণ দেখলে নতুন কিছু জানতে পারবেন।
উপকৃত হয়ে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং একটি নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছি সেটাকে সাবস্ক্রাইব করবেন।
https://youtu.be/DulUaTfYg0I

30/07/2021

অাজ অনেকদিন পর আবার কিছু লিখতে সময় পেলাম।আশা করি সকলে ভালো আছেন।যদিও করনা জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে এবং এর স্রোত কবে থামবে তা বোধহয় সয়ং ঈশ্বরই বলতে পারবেন।যাইহোক সবাইকে এর সাথেই জীবন যাপন করতে যখন হবেই তখন বেশি ভেবে বোধকরি খুব লাভ হবে না।
এবার আসি আসল প্রসঙ্গে।বিগত কিছুদিন ধরে আমার কাছে অনেকেই এসেছেন তাঁদের বিভিন্ন আইনগত সমস্যা নিয়ে।আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি তাঁদের সঠিক পথের সন্ধান দিতে।কিন্তু একটা ব্যপার আমি অনেকের মধ্যেই লক্ষ্য করেছি।সেটা হল ওনাদের মধ্যে অনেকের মধ্যেই ভয়ের বহিঃপ্রকাশটা যেন একটু বেশি।থানায় গেলেই পুলিশ যদিও অনেকের সাথেই ভালো ব্যবহার করেন না সেরকম ভাবে অনেকেই পুলিশের দ্বারস্থ হতেই চাইছেন না অপমানিত হওয়া ভয়ে।অনেকেই আবার কিছু ভ্রান্ত ধারণার স্বীকার।সেটা হল থানায় অভিযোগ করলেই যদি পুলিশ ওনাদেরই কোনো সমস্যায় ফেলে দেয় তাহলে কি হবে।প্রথমেই একটা কথা বলে রাখি যেকোনো যায়গার থানাতে অভিযোগ করলে পুলিশের কর্তব্য হল বিষয়টি প্রাথমিক ভাবে তদন্ত করা।তদন্তের স্বর্থে যার সমস্যা তাকেও প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করতে পারে।কিন্তু যিনি অভিযোগ করেছেন তাকে বিব্রত করতে পারেন না আইনত।যদিও অনেক ক্ষেত্রেই পুলিশবাবু একটু বেশি সচেতন হয়ে বাড়াবাড়ি করে ফেলেন।কিন্তু সেক্ষেত্রে কেউ যদি উকিল বাবুর পরামর্শ অনুযায়ী কাজ করেন এবং পুলিশবাবুকে নিজের উকিল বাবুর সাথে কথা বলতে বলেন তবে বিব্রত হওয়ার বিড়ম্বনা থেকে সহজেই বেরিয়ে আসতে পারবেন।বিগত কিছুদিন ধরে অনেকেই আমাকে ক্রমাগত এই একই প্রশ্ন করেছিলেন।তাই আজ এটুকু জানানোটা খুব দরকার মনে হল।আশা করি অনেকেই উপকৃত হবেন।ভালো লাগলে লাইক,শেয়ারও করবেন আশা রাখব।যোগাযোগ করতে চাইলে ও করতে পারেন।আজ এটুকুই।সকলে ভালো থাকবেন।

29/04/2021

করনার জন্য জনজীবন অতিষ্ঠ।অথচ কোর্ট খোলা নাম মাত্র।বিচার ব্যবস্থা প্রায় অচল।তবু মানুষের আইনগত সমস্যা লেগেই আছে।আমরা মানে উকিলবাবুরাও অসহায়।কারন কোর্টে যদি কাজ না হয় সাধারণ মানুষকে জবাব দেওয়ার মতো কিছুই থাকেনা।ওদিকে যেমন করনা তেমনই ভোটের জন্য পশ্চিমবঙ্গের থানাগুলোর অবস্থাও প্রায় অচল।দোষ কারোরই নয় দোষটা সময়ের।এই অবস্থায় সবচেয়ে বেশি যেটা প্রয়োজন তা হল ধৈর্য।আজ এতগুলো কথা বললাম কাউকে হতাশ করার জন্য নয় বরং এটা বলার জন্য আপনারা যারা ধৈর্য্য হারিয়ে হতাশ হয়ে পড়েছেন কিংবা উকিলবাবুদের দোষারোপ করছেন মনে মনে তারা কিন্তু ভুলই করছেন।বরং একটু ধৈর্য্য রাখুন।সময়ের অপেক্ষা করুন।এই অবস্থা থেকে আমরা সবাই একদিন ঠিক সুস্থ ও সুন্দর সময়ে ফিরব।
এবার আসি আজকের বিষয়ে।আজ আমি কিছু আলাদা বিষয় নিয়ে কথা বলব।সেটা হল ১০৭ এর মামলা।বর্তমান পরিস্থিতিতে এই ধরনের মমলার সংখ্যা খুব বেড়ে গেছে।হঠাৎ করে বাড়িতে এমন মামলার সমন এসে হাজির হলেই অনেক খুবই ভীত হয়ে পড়েন।অনেকেই থানায় ছোটাছুটি করেন।কিন্তু লাভ কিছুই হয়না।আবার অনেকে ব্যপারটাকে গুরুত্বই দেন না।তার ফলাফল ও খুব একটা ভালো হয়না।অথচ সামান্য কিছু পদক্ষেপ নিলেই এর থেকে মুক্তি পেতে পারেন খুব সহজেই।এই ধরনের মামলাগুলো রাজনৈতিক কারণেই বেশি হয়ে থাকে।সমন আসে যেই ঠিকানাতে লোকটি থাকেন সেখানকার special executive magistrate এর কোর্ট থেকে এবং একটি নিদিষ্ট তারিখে ও সময়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া থাকে।ওই তারিখে নিদিষ্ট সময়ে উপস্থিত থাকাটাই এক্ষেত্রে খুব জরুরি।তাহলে কোন সমস্যায় পড়তে হয়না।ওখানে যা কাগজপত্র দাখিল করতে হয় তা আপনাদের উকিলবাবুই রেডি করে দেবেন ও কোর্টে জমা করে দেবেন।অবশ্য ম্যাজিসট্রেট সাহেব কিন্তু সাধারণ প্রশ্ন করে থাকেন।সেগুলোর যথাযথ উত্তর দেওয়াটাও প্রয়োজন।তবে বিশেষ ভয়ের কিছুই নয়।ওখানে যে সমস্ত কাগজপত্র জমা করতে হয় তার মধ্যে অন্যতম হল বেলবন্ড্,পিয়ার বন্ড ইত্যাদি।সেসব আপনাদের উকিলবাবুই ব্যবস্থা করে দেবেন।এবার আসি খরচের প্রসঙ্গে।খরচ খুব বেশি লাগে না।সাধারন ভাবে এই সব মামলায় ম্যাজিসট্রেট স্থানিয় এলাকায় শান্তি বজায় রাখার কথা বলে থাকেন।
কারো কিছু জিজ্ঞাসা থাকলে জানাতে পারেন।যোগাযোগও করতে পারেন।পোস্টটি ভালো লাগলে শেয়ার ও লাইক করে দেবেন।আজ এটুকুই।ভালো থাকবেন সকলে।

25/04/2021

অনেকদিন কিছু লেখা হয়নি।শরীরটা খারাপ ছিল তাই।তবে কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে জানতে পারেন।যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।আজ আর একটি বিষয়ে জানিয়ে রাখতে চাই।তা হল কভিডের জন্য "ল" কলেজগুলি বন্ধ।তাই ছাত্রছাত্রীদেরকে অনেক সমস্যায় পড়তে হচ্ছে।কেউ যদি চান কোনো বিষয়ে অসুবিধা হলে এখানে জিঞ্জাসা করতে পারেন।আমি ছাত্রছাত্রীদেরকে যত্ন সহকারে পড়াই।তারজন্যও যোগাযোগ করতে পারেন।আমার পরের পোস্টে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব।আশাকরি সবাই উপকৃত হবেন।নমস্কার।

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Mithu Bhattacharya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Advocate Mithu Bhattacharya:

Share