Advocate Atanu Chatterjee

Advocate Atanu Chatterjee Hello this is Advocate Atanu Chatterjee. contact me for any kind of Legal assistance

আলোর উৎসবের শুভেচ্ছা...সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
20/10/2025

আলোর উৎসবের শুভেচ্ছা...
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

একটি বিশেষ আইনী প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করেছিলেন সুচেতন-দা এবং সুচন্দা-দি। গতকাল ওঁরা এসেছিলেন আলিপুর কোর্টে, আমি এব...
13/09/2025

একটি বিশেষ আইনী প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করেছিলেন সুচেতন-দা এবং সুচন্দা-দি। গতকাল ওঁরা এসেছিলেন আলিপুর কোর্টে, আমি এবং আমার টিম সাধ্যমতো চেষ্টা করলাম ওঁদের প্রয়োজনীয় আইনী সহায়তা দেওয়ার।

09/09/2025

শিক্ষক দিবস উদযাপনে আমার ছোট্ট আয়োজন l কেক কেটে উদযাপন করলেন Swapan স্যার, যাঁর থেকে নিয়মিত ভাবে বকা আর স্নেহ সহযোগে আমার ক্রিমিনাল মামলার খুঁটিনাটি শেখা l সাথে উপস্থিত ছিলেন Dipak দা, Subhabrata দা, Shubhankar Saha Chowdhury , Ardhendu l
Ananta দার অনুপস্থিতে ফ্রেমটা অসম্পূর্ণ রইলো l

গত ১৫ই আগস্ট মূলত: টুডে'স স্টোরি প্রেসের উদ্যোগে এবং বিপ্লব-দার ডাকে বিনোদন জগৎ এবং টেলি দুনিয়ার সুপরিচিত-দের সাথে আমার...
19/08/2025

গত ১৫ই আগস্ট মূলত: টুডে'স স্টোরি প্রেসের উদ্যোগে এবং বিপ্লব-দার ডাকে বিনোদন জগৎ এবং টেলি দুনিয়ার সুপরিচিত-দের সাথে আমারও সুযোগ হয়েছিলো মুকুল বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচা-দের সাথে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনের। সেদিন মুকুল বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে সাধ্যমত কিছু উপহার তুলে দিলাম আমরা সবাই।

Todays Story

বেকসুর খালাস...এক সন্ধ্যায় হঠাৎ পদ্ম কাকুর ফোন, "এক নির্দোষ দম্পতি-কে একটা মিথ্যা মামলা থেকে বাঁচাতে হবে।" যথারীতি আমার...
05/08/2025

বেকসুর খালাস...
এক সন্ধ্যায় হঠাৎ পদ্ম কাকুর ফোন, "এক নির্দোষ দম্পতি-কে একটা মিথ্যা মামলা থেকে বাঁচাতে হবে।" যথারীতি আমার প্রথম প্রশ্ন ছিলো "দম্পতি যে নির্দোষ এবং মামলা যে মিথ্যা তা বুঝছো কি করে..!!" পদ্ম কাকুর উত্তর ছিলো "পাঠাচ্ছি দেখলেই বুঝবি"। যথারীতি পরদিন সন্ধ্যায় তাঁরা চেম্বারে আসলেন, কথা বলে জানলাম গণধর্ষণের মামলা, হ্যাঁ ঠিকই পড়লেন এই বয়স্ক দম্পতির (একজনের বয়স প্রায় ৮০ আরেকজনের বয়স প্রায় ৭০) বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু হয়েছিলো। ব্রিফ নেওয়ার পরদিন থেকেই শুরু হলো আইনি লড়াইয়ের প্রস্তুতি। জোগাড় করা হলো প্রয়োজনীয় নথি, আবেদন জানানো হলো আগাম জামিনের এবং দক্ষিণ ২৪ পরগণার মহামান্য জেলা জজ-এর আদালত আগাম জামিন মঞ্জুর করলেন। পরবর্তীতে পুলিশ চার্জশিট দেয় এবং মামলার বিচার শুরু হয় মহামান্য অতিরিক্ত জেলা জজ এর ১৭ নম্বর কোর্টে। অবশেষে দীর্ঘ আইনী লড়াইয়ের পর মহামান্য আদালত গত ০৪/০৮/২০২৫ তারিখে এই নিরপরাধ দম্পতিকে "বেকসুর খালাস" ঘোষণা করলেন।
রায় শোনার পর তাঁদের চোখের জল এই ছবিতে ঢাকা থাকলেও তাঁদের হাসি এবং আশীর্বচন আমাদের আগামী দিনের পাথেয় হয়ে থাকলো।

মামলায় সিনিয়র ব্রিফ ছিলেন : শ্রী Swapan Mukherjee
সঙ্গে যুক্ত ছিলেন : শ্রী Subhabrata Naskar
সহায়ক আইনজীবী হিসাবে ছিলেন: শ্রী Adv Arkaprabha Saha
নিয়মিত ভাবে মামলার গতিপ্রকৃতি সম্পর্কে খোঁজ রাখতেন : শ্রী Subrata Das Gupta

31/03/2025
03/11/2024

রাত পোহালেই শারদীয়া,
রাত পোহালেই দীপাবলী,
ওসব এখন অতীত...
আগামীকাল সোমবার,
তাই রাত পোহালেই কোর্ট শুরু...

05/07/2024

বৌবাজার এলাকার এক ছাত্রাবাসে গণপিটুনিতে নিহত হন ইরশাদ নামক এক যুবক l মুচিপাড়া থানা ১৪জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২/৩৬৫/১২০বি ধারায় মামলা রুজু করে, গতকাল (০৪/০৭/২০২৪) তাদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা অভিযোগকারীর আইনজীবী হিসাবে জামিনের বিরোধিতা করি এবং সব পক্ষকে শোনার পর হলে মহামান্য আদালত ১০/০৭/২০২৪ অব্দি পুলিশ হেফাজতের নির্দেশ দান করেন l
ভিডিও সূত্র: Calcutta News Calcutta News Live

#অতনু #আইনজীবী #অতনুচ্যাটার্জী

27/04/2024

একটি ফৌজদারী মামলা সম্পর্কিত প্রেস মিটের অংশ...
( ভিডিও সূত্র: Todays Story )

#অতনু #আইনজীবী #অতনুচ্যাটার্জী

Address

Raipur
Kolkata
700084

Telephone

+918240680798

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Atanu Chatterjee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Advocate Atanu Chatterjee:

Share