Nandan Bera.

Nandan Bera. সনাতন ধর্মের জয়।।

আজ খড়দহ এলাকায় ভারতীয় জনতা পার্টি কৃষাণ মোর্চা, খড়দহ মণ্ডল-২ এর পক্ষ থেকে আয়োজিত এক  মিষ্টি বিতরণ অনুষ্ঠানের কিছু ম...
16/08/2026

আজ খড়দহ এলাকায় ভারতীয় জনতা পার্টি কৃষাণ মোর্চা, খড়দহ মণ্ডল-২ এর পক্ষ থেকে আয়োজিত এক মিষ্টি বিতরণ অনুষ্ঠানের কিছু মুহূর্ত।

ভারত মাতা কি জয়। 🇮🇳🇮🇳
জয় শ্রীরাম।🙏🙏
কৃষাণ মোর্চা জিন্দাবাদ।✊✊

#স্বাধীনতাদিবস 🇮🇳

আজ উপস্থিত ছিলাম ভারতীয় জনতা পার্টি, খড়দহ মণ্ডল-২ কৃষাণ মোর্চার সহ সভাপতি আলো চন্দ দ্বারা আয়োজিত এক  সম্বর্ধনা অনুষ্ঠ...
16/08/2026

আজ উপস্থিত ছিলাম ভারতীয় জনতা পার্টি, খড়দহ মণ্ডল-২ কৃষাণ মোর্চার সহ সভাপতি আলো চন্দ দ্বারা আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সহ-সভাপতি মাননীয় শ্রী মলয় চক্রবর্তী মহাশয় সহ জেলা ও মণ্ডলের বিশিষ্ট নেতৃত্ববৃন্দ । তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও গৌরবময় ও সাফল্যমণ্ডিত হয়ে ওঠে।
ভারত মাতা কি জয়। 🇮🇳🇮🇳
জয় শ্রীরাম।🙏🙏
কৃষাণ মোর্চা জিন্দাবাদ।✊✊

#স্বাধীনতাদিবস 🇮🇳

স্বাধীনতা দিবস উপলক্ষে আজ খড়দহ এবং সোদপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানের কিছু মুহূর্ত।।  #স্বাধীনতাদিবস  🇮🇳                ...
15/08/2026

স্বাধীনতা দিবস উপলক্ষে আজ খড়দহ এবং সোদপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানের কিছু মুহূর্ত।।

#স্বাধীনতাদিবস 🇮🇳

স্বাধীনতা দিবস উপলক্ষে আজ খড়দহ অপূর্ব নগর মাতৃশক্তি কমিটির পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানের কিছু মুহূর্ত।।      🇮🇳  #স্বাধী...
15/08/2026

স্বাধীনতা দিবস উপলক্ষে আজ খড়দহ অপূর্ব নগর মাতৃশক্তি কমিটির পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানের কিছু মুহূর্ত।।

🇮🇳 #স্বাধীনতাদিবস 🚩

স্বাধীনতা দিবস উপলক্ষে আজ খড়দহ অপূর্ব নগর মাতৃশক্তি কমিটির পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানের কিছু মুহূর্ত।।  #স্বাধীনতাদিবস ...
15/08/2026

স্বাধীনতা দিবস উপলক্ষে আজ খড়দহ অপূর্ব নগর মাতৃশক্তি কমিটির পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানের কিছু মুহূর্ত।।

#স্বাধীনতাদিবস 🇮🇳

13/08/2026

মানুষজন কীভাবে অপেক্ষা করছে শুধু দেখুন।।

ডিম থেরাপি জিন্দাবাদ✊✊✊

খুব বেশি দিন না, যতদূর মনে পড়ে ৭ বা ৮ মাস আগে এই একই জায়গায় এরকম ময়লা জমে ছিলো অনেকদিন ধরে। সত্যি কথা বলতে এটা ঠিক ম...
03/08/2026

খুব বেশি দিন না, যতদূর মনে পড়ে ৭ বা ৮ মাস আগে এই একই জায়গায় এরকম ময়লা জমে ছিলো অনেকদিন ধরে।

সত্যি কথা বলতে এটা ঠিক ময়লা না, পাশের বাড়ির লোকজন বাড়ির নিমগাছ প্রায় সময় কেটে এই জায়গায় স্তূপাকার করে ফেলে রেখে দেয়, বারণ করলেও কোনো কথা শোনে না, গাছের পাতা, ডাল সবকিছু মিলে সপ্তাহ দুয়েক আমাদের খুব সমস্যা হতো, কিন্তু কোনো প্রতিকার হতো না।।

আগে পৌরসভার অধীনে যারা কাজ করত, তাদের বার বার বলতে হতো পরিষ্কার করার কথা, কিন্তু কেউ বলত ফুটপাথের ওপারে আমাদের দায়িত্ব নয় পরিষ্কার করার।। আবার অনেক কাকুতি মিনতি করে পরিষ্কার করতো, অনেক সময় আবার অনেক সময় দীর্ঘ দিন পড়ে পড়ে মাটিতে মিশে যেতো।

আজ হঠাৎ সকাল বেলা দেখলাম ৯.৩০টা নাগাদ ওই জায়গায় নিমগাছের ডালে ভর্তি হয়েগেছে কিছু দায়িত্ববান নাগরিকের দ্বারা, মনে মনে রাগ হচ্ছিল এই ভেবে যে আবার ২ সপ্তাহ অসুবিধে হবে যাতায়াত করতে।

তারপর হঠাৎ করে মনে পড়লো কয়েকমাস আগে অগ্নিমিত্রা পাল ম্যাডামের চালু করা Swachha বা স্বচ্ছ অ্যাপসটির কথা, ডাউনলোড করা আগেই ছিল কিন্তু ব্যবহার করা হয়নি কোনোদিন, যাই হোক বেশী চিন্তা ভাবনা না করে ছবি তুলে আপলোড করে দিলাম।

দেখালো যে সকাল ১০.২৯ মিনিটে আবেদন জমা পড়েছে এবং সেটি দুপুর ১২.২৯মিনিটের মধ্যে সমাধান করা হবে। আমার আজ দুপুর বেলা কাজ ছিল, তাই ১টা নাগাত বাড়ী থেকে বেরোতে বেরোতে ভাবলাম, না, আগের মতোই অবস্থা, কিছুই তো হলো না আর হবে বলে মনে হচ্ছে না।।

কিন্তু রাতে যখন বাড়ী ফিরলাম ক্লান্তি নিয়ে, হঠাৎ দেখি বাড়ী ঢোকার মুখে জায়গাটা একেবারে ঝকঝকে পরিষ্কার করা। সাথে সাথে অ্যাপস খুলে দেখি দুপুর ২.২০মিনিটে পরিষ্কার করা সম্পূর্ণ হয়েছে সেই পৌরসভার লোকগুলির দ্বারাই যাদের আগে বলে বলে মুখ ব্যথা হয়ে যেতো আমার।

সাথে সাথেই সারা দিনের ক্লান্তি দূর হয়ে গেলো এক নিমিষেই, মনে হলো বর্তমান সরকার তো হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদেরও উচিত হাতটা ধরে এগিয়ে যাওয়ার।।

যাই হোক, ভোট টা মনে হয় ঠিক দিকেই গেছে.... 😊😊

অসংখ্য ধন্যবাদ সকলকে যারা কাজটি সম্পূর্ণ করেছেন এবং ধন্যবাদ জানাই Agnimitra Paul ম্যাডাম কে এবং Suvendu Adhikari মহাশয় কে এইরূপ একটি সমাজকল্যাণ মূলক কর্মসূচী কে বাস্তবায়িত করার জন্য। 🙏🙏

Address

Khardah

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nandan Bera. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share