CPDRS Coochbehar

CPDRS Coochbehar An organisation for Human Rights

24/07/2021

■ ফোনে আড়িপাতার ঘটনা চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘনকারী
■ ব্যক্তিস্বাধীনতা হরণকারী ফ্যাসিস্ট গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে সোচ্চার হোন
●●●●●●●●●●●●●●●●●●●
CPDRS, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি

বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজকর্মীদের ফোনে আড়ি পাতার সরকারী ষড়যন্ত্র ফাঁস হয়ে যাওয়াতে দেশ জুড়ে ব্যাপক আলোড়ন উঠেছে। ইজরায়েলের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে পেগাসাস স্পাইওয়্যার কিনে বিরোধী দলের নেতা, সমাজকর্মী, প্রতিবাদী ব্যক্তিত্ব, এমনকি শাসক দলের অভ্যন্তরেই সন্দেহভাজন ব্যক্তিবিশেষের ফোনে চুপিসারে অনুপ্রবেশ করছে শাসকের গুপ্তচর।

যখন করোনা অতিমারী রুখতে সারা দেশ জুড়ে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাবার জন্য কেন্দ্রীয় বাজেটের বৃহত্তম অংশ স্বাস্থ্য খাতে ব্যয় করা দরকার, যখন যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত নাগরিকের কোভিড টিকাকরণ সম্পুর্ন করা সবচাইতে জরুরী, তখন এইরকম একটা সংকটময় মূহুর্তে কোটি কোটি নাগরিকের জীবন মরণের প্রশ্নকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে জনসাধারণের কোটি কোটি টাকা ব্যয় করে কেনা হচ্ছে স্পাইওয়্যার, যার সাহায্যে নাগরিকের একান্ত ব্যক্তিগত এবং পারিবারিক পরিসরে ঢুকে পড়ছে রাষ্ট্রীয় গুপ্তচর।

এটা শুধুমাত্র নাগরিক জীবনের উপর ঘৃণ্য আক্রমণই নয়, এ হ'ল সীমাহীন অসভ্যতা, যা কেবলমাত্র ফ্যাসিষ্টরাই করতে পারে। অগণিত মেহনতী জনতার ক্ষুধার অন্ন কেড়ে নিয়ে , আদিবাসী , দলিত জনজাতির হাজার হাজার মানুষকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করে মুনাফা শিকারী কর্পোরেট মালিকদের সেবায় নিয়োজিত বর্তমান কেন্দ্রীয় সরকার যে কোনও প্রতিবাদীকে তাদের পক্ষে বিপজ্জনক মনে করে। তাই রাষ্ট্রের নিরাপত্তার অজুহাতে নাগরিকের ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ছে। ব্যক্তির নিজস্ব বৃত্তে বিনা অনুমতিতে এভাবে ঢুকে পড়ার চর্চা ও প্রবণতা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক।

আমরা মানবাধিকার সংগঠন CPDRS এর পক্ষ থেকে দেশের সমস্ত গণতন্ত্রপ্রিয় স্বাধীনচেতা মানুষের কাছে আহ্বান জানাই , এই চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘনকারী ফ্যাসিষ্ট গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে সোচ্চার হোন।

সমাজকর্মী স্ট্যান স্বামীর বন্দিদশায় মৃত্যুর প্রতিবাদে CPDRS Coochbehar এর সদস্যের সাগারদিঘির পাড়ে মহকুমা শাসকের করণের ...
06/07/2021

সমাজকর্মী স্ট্যান স্বামীর বন্দিদশায় মৃত্যুর প্রতিবাদে CPDRS Coochbehar এর সদস্যের সাগারদিঘির পাড়ে মহকুমা শাসকের করণের সামনে প্রতিবাদ প্রদর্শন।

05/07/2021

Styan Swamy জামিন না পেয়ে হাসপাতালেই মৃত্যু। এ শুধু এক সমাজ কর্মীর মৃত্যু নয় এ হল মানবাধিকারের মৃত্যু।

কোচবিহার, রাজা রামমোহন স্কোয়ারে 28 সেপ্টেম্বর 2020 সারা বাংলা দাবি দিবস পালন।
01/07/2021

কোচবিহার, রাজা রামমোহন স্কোয়ারে 28 সেপ্টেম্বর 2020 সারা বাংলা দাবি দিবস পালন।

28 শে নভেম্বর 2020 কোচবিহার জেলার নাগরিক কনভেনশন।
01/07/2021

28 শে নভেম্বর 2020 কোচবিহার জেলার নাগরিক কনভেনশন।

3 রা অক্টোবর কোচবিহার কাছারি মোড়ে হাথরাস এর ঘটনার প্রতিবাদে পথসভা।
01/07/2021

3 রা অক্টোবর কোচবিহার কাছারি মোড়ে হাথরাস এর ঘটনার প্রতিবাদে পথসভা।

01/07/2021

Centre for Protection of Democratic Rights and Secularism কোচবিহার জেলার পক্ষে এই ফেসবুক পেজটি খোলা হলো। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং দেশের সর্বত্র ধর্ম নিরপেক্ষতা, মানুষে মানুষে সৌহার্দ্যপূর্ণ , সু সম্পর্কের পরিবেশ তৈরি করা।

বিভিন্ন কালাকানুন চালু করে মানুষের বাক স্বাধীনতা, মানুষের প্রতিবাদ করার অধিকার কেড়ে নেওয়া এবং প্রতিবাদী মানুষদের বিনাবিচারে জেলে আটকে রেখে অত্যাচার চালানো বিরুদ্ধে এবং সরকারি কালাকানুন প্রত্যাহারের দাবিতে প্রতিটি গণতন্ত্রপ্রিয় মানুষকে আমরা আমাদের ফেসবুক পেজে আমন্ত্রণ জানাই।

Address

Cooch Behar
736101

Telephone

+919593370192

Website

Alerts

Be the first to know and let us send you an email when CPDRS Coochbehar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to CPDRS Coochbehar:

Share

Category