19/05/2023
➡️ *এক নজরে ২০০০ টাকার নোট বন্দি*
• বাজার থেকে ২০০০-এর নোট তুলে নিচ্ছে আরবিআই
• আর নতুন করে ২০০০ টাকার নোট ছাপাবে না আরবিআই
• ২০০০-এর নোট থাকলে ব্যাঙ্কে জমা করা যাবে
• ২০০০-এর নোট ইস্যু আর করবে না ব্যাঙ্ক
• এক দফায় ব্যাঙ্কে বদলানো যাবে ১০টি নোট
• ২০০০-এর নোটের বদলে মিলবে অন্য নোট
• ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ ২০০০-এর নোট
• বাজারে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ ২০০০ টাকার নোট
• ব্যাঙ্ক-এটিএমে মিলবে না ২০০০-এর নোট
• পয়লা অক্টোবর থেকে ২ হাজারের নোট বাতিল
➡️ মনে রাখবেন, বাতিল নয়! RBI এর তরফে সরিয়ে নেওয়া হল ২০০০ টাকার নোট। ২০ মে থেকেই ৩০ সেপ্টেম্বরের মধ্যে কাছের যে কোন ব্যাঙ্কে গিয়ে বদল করে নিতে হবে এই ২০০০ টাকার নোট ৷ একবারে দশটি করে ২০০০ টাকার নোট (অর্থাৎ মোট ২০০০০ টাকা) বদল করে নিতে পারবেন। অ্যাকাউন্টে জমা দিতে হবে না এবার। সরাসরি ব্যাঙ্কে গিয়ে নোট বদল করে নিতে হবে।
➡️ *কী কী করবেন না*
১) একেবারেই প্যানিক করবেন না ৷
২) ২০০০ টাকার নোট বাঁচিয়ে বিছানা, আলমারি, চালের কৌটোয় ফেলে রাখবেন না। ভাববেন না আপনার সব টাকা চলে গেল।
৩) তাড়াহুড়ো করে পাড়ার দোকানে ২০০০ টাকা ভাঙাতে দৌড়বেন না ৷
৫) ATM থেকে বড় ট্রানজাকশনে ২০০০ টাকার নোট বেরোলে ভয় পাবেন না ৷ নোটগুলি এখনই বাতিল হয়ে যায়নি৷
➡️ *কী কী করবেন*
১) তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে নিজের কাছের থাকা ২০০০ টাকার নোট ব্যাঙ্কে গিয়ে বদলে নিন ৷
২) একবারে ২০০০০ টাকা অর্থাৎ ১০ টি ২০০০ টাকার নোট বদলাতে পারবেন ৷
৩) ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০০০ টাকার নোট দিয়েই সমস্ত কেনাকাটা করা যাবে ৷ তারপর আর নয়।
৪) এখন যদি কোনও হাসপাতাল /নার্সিংহোমে ২০০০ টাকার নোট দিয়ে বিল পে করতে চাইছেন অবশ্যই পারবেন ৷ কোন সমস্যা নেই।
• *NOTE*
•৩০-এ সেপ্টেম্বর অর্থাৎ আরও প্রায় চার মাসের বেশি সময়ের মধ্যে ২০০০ নোটগুলি কাছের ব্যাঙ্ক থেকে বদলে নিতে হবে ৷
• ৫০০, ১০০, ২০০, ৫০, ১০, ২০ সহ ভারত সরকার কর্তৃক প্রচলিত যে সমস্ত নোটগুলি বাজারে রয়েছে সেগুলি একই রকমভাবে চলবে, সেগুলিতে কোনও পরিবর্তন আসেনি, সেগুলি সরিয়ে নেওয়া হচ্ছে না, বদল করতেও হচ্ছে না ৷
Regards
Consumer Rights Organisation WB