Tripura Rajya Karmachari Sangh, Tripura Pradesh, Affiliated to RRKMs & BMS

  • Home
  • India
  • Agartala
  • Tripura Rajya Karmachari Sangh, Tripura Pradesh, Affiliated to RRKMs & BMS

Tripura Rajya Karmachari Sangh, Tripura Pradesh, Affiliated to RRKMs & BMS Desh ke heet main karenge kaam... Kaam ke lenge Pura Dam ����

৫% মহার্ঘ ভাতা (DA) প্রদানের জন্য ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ (TRKS)-এর বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে রাজ্যের রাষ্ট্রবা...
25/03/2026

৫% মহার্ঘ ভাতা (DA) প্রদানের জন্য ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ (TRKS)-এর বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে রাজ্যের রাষ্ট্রবাদী সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।
কর্মচারীদের স্বার্থে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতেও কর্মচারী কল্যাণে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদী। 🙏

16/03/2026
16/03/2026

https://www.facebook.com/share/v/17vsqGJhWd/

ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রিসভাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং অন্যান্য নির্দিষ্ট কর্মচারীদের পক্ষ থেকে আমরা ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রিসভার সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। সম্প্রতি মন্ত্রিসভা অতিরিক্ত ৫% মহার্ঘ ভাতা (Dearness Allowance) / মহার্ঘ ভাতা রিলিফ (Dearness Relief) প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এই সিদ্ধান্তের ফলে ১,০২,৫৬৩ জন নিয়মিত কর্মচারী, ৮১,০১৯ জন পেনশনভোগী/পারিবারিক পেনশনভোগী এবং অন্যান্য নির্দিষ্ট কর্মচারীরা সরাসরি উপকৃত হবেন। সরকারের এই পদক্ষেপে বছরে প্রায় ৫০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে, যা কার্যকর হবে ১লা এপ্রিল, ২০২৬ থেকে।

এই মহৎ উদ্যোগ কর্মচারী ও অবসরপ্রাপ্তদের আর্থিক স্বস্তি এনে দেবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করবে। সরকারের এই পদক্ষেপ কর্মীদের প্রতি সহানুভূতি, দায়িত্বশীলতা ও কল্যাণমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

আমরা আশা করি ভবিষ্যতেও ত্রিপুরা সরকার কর্মচারী ও পেনশনভোগীদের কল্যাণে এ ধরনের ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে।

ভারত মাতা কি জয়।
ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ জিন্দাবাদ।

https://www.facebook.com/share/v/15dij2aV8Se/

🇮🇳🏏 Congratulations to Team IndiaOn behalf of the Tripura Rajya Karmachari Sangh, we extend our heartfelt congratulation...
08/03/2026

🇮🇳🏏 Congratulations to Team India
On behalf of the Tripura Rajya Karmachari Sangh, we extend our heartfelt congratulations to the India national cricket team for their historic victory in the ICC Men's T20 World Cup final.
Team India delivered a magnificent performance, winning the final by a massive 96-run margin, which stands as the highest run difference in the history of a T20 World Cup final. The team also recorded the highest total ever in a T20 World Cup final, making this victory even more remarkable.
Special appreciation to the outstanding players whose performances led to this glorious achievement—Sanju Samson, Abhishek Sharma, Axar Patel, Jasprit Bumrah and Ishan Kishan. Their brilliant performances have made the entire nation proud.
We wish Team India continued success in the future and hope they keep bringing glory to the nation.
– Tripura Rajya Karmachari Sangh 🇮🇳🏆

আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ, ত্রিপুরা প্রদেশের উদ্যোগে প্রদেশ কার্যালয়ে এক অনুপ্রেরণাম...
08/03/2026

আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ, ত্রিপুরা প্রদেশের উদ্যোগে প্রদেশ কার্যালয়ে এক অনুপ্রেরণামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতি ঝরনা দেববর্মা, চেয়ারপার্সন, ত্রিপুরা মহিলা কমিশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতি দেবশ্রী কলই, সভানেত্রী, ভারতীয় মজদুর সংঘ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমতি সুতপা কর, সম্পাদিকা, রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘ। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমতি হেলেন দেববর্মা (ভারতীয় মজদুর সংঘ), রাষ্ট্র সেবিকা সমিতির পশ্চিম জেলা কার্যবাহিকা শ্রীমতি বাপি ধর এবং বৌদ্ধিক প্রমুখ হিসেবে শ্রীমতি চিত্রা দেবনাথ।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর শ্রমিক গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত অন্যান্য বক্তৃবৃন্দ নারীর মর্যাদা, অধিকার ও সমাজ গঠনে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন। রাষ্ট্র সেবিকা সমিতির পক্ষ থেকেও অনুপ্রেরণামূলক বৌদ্ধিক প্রদান করা হয়।
পরিশেষে সভানেত্রী শ্রীমতি সুতপা কর ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তার মধ্য দিয়েই অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।
ভারত মাতা কি জয়।
ভারতীয় মজদুর সংঘ অমর রহে।
রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘ জিন্দাবাদ।
ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ জিন্দাবাদ।
#আন্তর্জাতিক_নারী_দিবস

“ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার্স এমপ্লয়িজ স্টেট কমিটি”-এর দ্বিতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলনরবিবার, ১লা ফেব্রুয়ারি ২০২৬ তা...
02/02/2026

“ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার্স এমপ্লয়িজ স্টেট কমিটি”-এর দ্বিতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন
রবিবার, ১লা ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় আগরতলার গোরখাবস্তি অবস্থিত সুরক্ষা ভবন, পি.এন. কমপ্লেক্সের প্রাঙ্গণে অত্যন্ত সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে নতুন রাজ্য কমিটি গঠিত হয়। উপস্থিত ছিলেন—
উদ্বোধক ও প্রধান অতিথি:
শ্রী তুষার কান্তি ভট্টাচার্য, মেয়র ইন কাউন্সিল, আগরতলা পৌর নিগম
সম্মানীয় অতিথি:
শ্রীমতী ডালিয়া সিংহ, প্রাক্তন সদস্য, ত্রিপুরা মহিলা কমিশন ও সমাজকর্মী
প্রধান বক্তা:
শ্রী শংকর দেব, প্রভারী (ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ), কার্যনির্বাহী সভাপতি, রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসঙ্ঘ
বিশেষ অতিথিবৃন্দ:
শ্রী সুজন রায়, অর্থ সম্পাদক, ভারতীয় মজদুর সংঘ, ত্রিপুরা প্রদেশ
শ্রী অভিজিৎ বিশ্বাস, সাধারণ সম্পাদক, ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ
শ্রী রঞ্জন কুমার পাল, কোষাধ্যক্ষ, ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ
সভাপতিত্ব করেন:
শ্রী দুলাল চৌধুরী, সহ-সভাপতি, ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ এবং আহ্বায়ক, ত্রিপুরা রাজ্য গেজেটেড অফিসার্স সংঘ
উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মতিক্রমে ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার্স এমপ্লয়িজ স্টেট কমিটি-এর নতুন রাজ্য কমিটি সর্বসম্মতিক্রমে গঠিত হয়। এই কমিটিতে মোট ২০ (কুড়ি) জন কার্যনির্বাহী সদস্য এবং ১ (এক) জন উপদেষ্টা অন্তর্ভুক্ত রয়েছেন, যাদের মেয়াদ আগামী ৩ (তিন) বছর অথবা নতুন কমিটি গঠিত হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
নবগঠিত কমিটিতে—
শ্রী দিলীপ কুমার ভৌমিককে সাধারণ সম্পাদক,
শ্রী চন্দ্র কুমার জমাতিয়াকে সভাপতি, এবং
শ্রী সুবোধ দেববর্মাকে কোষাধ্যক্ষ পদে মনোনীত করা হয়।
সম্মেলনটি যথাযথ নিয়ম মেনে অনুষ্ঠিত হয় এবং শেষে জাতীয় সংগীতের মাধ্যমে সমাপ্ত হয়।
ভারত মাতা কি জয়।
ভারতীয় মজদুর সংঘ অমর রহে।
রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহা সংঘ অমর রহে।
ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ জিন্দাবাদ।

অদ্য ২৬ই জানুয়ারি রোজ সোমবার ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকাল ৮ ঘটিকায় ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ, ত্রিপুরা প্রদেশে...
26/01/2026

অদ্য ২৬ই জানুয়ারি রোজ সোমবার ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকাল ৮ ঘটিকায় ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ, ত্রিপুরা প্রদেশের কেন্দ্রীয় কার্যালয়ের প্রাঙ্গণে যথাযথ মর্যাদায় সহিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সভাপতি শ্রীযুক্ত পার্থ পাল মহোদয়, রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের সম্পাদিকা তথা ত্রিপুরা রাজ্য কর্মচারীর সংঘের সংগঠন মন্ত্রী শ্রীমতি সুতপা কর মহোদয়, ভারতীয় মজদের সংঘ তথা ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সহ-সভাপতি শ্রীযুক্ত দিলীপ কুমার ভৌমিক, ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সহ-সভাপতি শ্রীযুক্ত দুলাল চৌধুরী এবং অন্যান্য কার্যকর্তাবৃন্দ।
এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক শ্রীযুক্ত অভিজিৎ বিশ্বাস মহোদয় উত্তর জেলা ইট বাট্টাতে বাচ্চাদের মধ্যে চকলেট ও বস্ত্র বিতরণ করেন।

মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা মহোদয়কে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।        ত্রিপুরা রাজ্য কর্ম...
08/01/2026

মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা মহোদয়কে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের পক্ষ থেকে আপনার জন্মদিনে জানাই আন্তরিক শুভকামনা। “সবকা সাথ, সবকা বিকাশ” নীতিতে অনুপ্রাণিত আপনার নেতৃত্বে ত্রিপুরা রাজ্য ঐক্য, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সুশাসনের পথে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে।
আমরা আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজ্যের সর্বস্তরের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করার জন্য আরও শক্তি ও সাফল্য কামনা করি। আপনার দূরদর্শী নেতৃত্বে ত্রিপুরা আরও সমৃদ্ধ ও শক্তিশালী হয়ে উঠুক—এই প্রার্থনাই করি।

জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। 🎉🎂

অদ্যরোজ সোমবার ০৫/০১/২০২৬ ইং সকাল ১১.৩০ ঘটিকায় ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ, ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে রাজ্যের শিক্ষক-...
05/01/2026

অদ্যরোজ সোমবার ০৫/০১/২০২৬ ইং সকাল ১১.৩০ ঘটিকায় ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ, ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে রাজ্যের শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিদ্যালয় শিক্ষা অধিকর্তা (মাধ্যমিক) মাননীয় শ্রী এন সি শর্মা মহোদয়ের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদানকালে টি আর কে এস নেতৃবৃন্দ শিক্ষা দপ্তরে কর্মরত শিক্ষক-কর্মচারীদের অর্ধ দিবস ক্যাজুয়াল লিভ এবং নন বিদ্যা জ্যোতি স্কুলের ছাত্রদের ড্রেস গ্রেন্ট প্রদানের বিষয়ে বিশেষভাবে জোর দেন। এছাড়াও অতিসত্বর সুষ্ঠ বদলীনীতি চালু করা, দপ্তরে প্রমোশনের শূন্য পদগুলি দ্রুত পূরণ করা সহ একাধিক বিষয়ে মতবিনিময় করেন।মাননীয় বিদ্যালয় শিক্ষা অধিকর্তা এই বিষয়ে যথেষ্ট আন্তরিকতার সঙ্গে সহমত পোষণ করেন। উক্ত ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের সর্বভারতীয় কার্যকরী সভাপতি এবং টি আর কে এস প্রভারী আদরণীয় শ্রী শংকর দেব মহোদয়, টি আর কে এস, প্রদেশ সভাপতি শ্রী পার্থ পাল মহোদয় এবং প্রদেশ মহামন্ত্রী শ্রী অভিজিৎ বিশ্বাস মহোদয়, টি আর কে এস, প্রদেশের সহ-সভাপতি এবং ত্রিপুরা রাজ্য শিক্ষক সংঘের সাধারণ সম্পাদক শ্রী সুজিত দেবনাথ মহোদয়, টি আর কে এস এর কার্যালয় মন্ত্রী শ্রী দেবজিৎ বণিক, ত্রিপুরা রাজ্য শিক্ষক সংঘের প্রদেশ সভাপতি শ্রী দুলাল বণিক মহোদয় এবং কার্যকরী সভাপতি শ্রী সেন্টু বিশ্বাস মহোদয়,কোষাধ্যক্ষ শ্রী গৌতম চক্রবর্তী মহোদয়, মহোদয় এবং ত্রিপুরা রাজ্য গেজেটেড অফিসার্স সংঘের মাননীয় শ্রী দ্বিজলাল দেবনাথ মহোদয়।
টি আর কে এস জিন্দাবাদ।
টি আর এস এস জিন্দাবাদ।
ভারত মাতা কী জয়।

ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রদ্ধেয় বিশ্ববন্ধু সেন মহোদয়ের আকস্মিক প্রয়াণে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ গভীরভা...
26/12/2025

ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রদ্ধেয় বিশ্ববন্ধু সেন মহোদয়ের আকস্মিক প্রয়াণে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ গভীরভাবে শোকাহত।
রাজ্যের প্রতি উনার নিষ্ঠা, দায়িত্ববোধ ও অমলিন অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। উনার এই অকাল প্রয়াণে ত্রিপুরা রাজ্য এক অভিজ্ঞ ও প্রজ্ঞাবান নেতৃত্বকে হারাল।
মাতা ত্রিপুরেশ্বরীর চরণে উনার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের উদ্যোগে আজ ২৫ শে ডিসেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের কেন্দ্রীয় কা...
25/12/2025

ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের উদ্যোগে আজ ২৫ শে ডিসেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের কেন্দ্রীয় কার্যালয়ে 'তুলসী দেবী পূজন' এর আয়োজন করা হয় সকাল ১১ ঘটিকায়। উক্ত পূজায় ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সকল কার্যকর্তাদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সার্বিকভাবে সফল হয়।

* ত্রিপুরা বিদ্যুৎ নিগমের গুরুত্বপূর্ণ আলোচনা সভা *অদ্য ২৪শে ডিসেম্বর ২০২৫, বুধবার, ত্রিপুরা বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডি...
24/12/2025

* ত্রিপুরা বিদ্যুৎ নিগমের গুরুত্বপূর্ণ আলোচনা সভা *

অদ্য ২৪শে ডিসেম্বর ২০২৫, বুধবার, ত্রিপুরা বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টরের আহ্বানে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ ও ত্রিপুরা বিদ্যুৎ কর্মচারী সংঘের নেতৃবৃন্দ এই সভায় অংশগ্রহণ করেন।

উপস্থিত ছিলেন:
- শ্রীযুক্ত শংকর দেব মহোদয়, কার্যকরী সভাপতি, রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘ।
- শ্রীযুক্ত পার্থ পাল মহোদয়, সভাপতি, ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ।
- শ্রীযুক্ত অভিজিৎ বিশ্বাস মহোদয়, মহামন্ত্রী, ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ।
- অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মচারী সংঘের বলিষ্ঠ কার্যকর্তারা।

আলোচ্য বিষয়:
- বিদ্যুৎ নিগমের ভবিষ্যৎ উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়াদি।
- কর্মচারীদের প্রমোশন ও সার্ভিস রুলস নিয়ে বিস্তারিত আলোচনা।
- নিগমের কার্যকলাপের শ্রীবৃদ্ধিতে অপরিহার্য বিষয়সমূহ।

🟢 ম্যানেজিং ডিরেক্টর মহোদয় কর্মচারীদের সার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে সম্মতি জানান এবং ভবিষ্যতে তা কার্যকরী করার আশ্বাস দেন।

🇮🇳 সভা শুরু হয় "বন্দেমাতরম" দিয়ে এবং শেষ হয় জাতীয় সংগীতের মাধ্যমে। ম্যানেজিং ডিরেক্টরের পক্ষ থেকে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের প্রতি ম্যানেজিং ডিরেক্টরের আস্থা ও বিশ্বাস সংঘকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাবে।

ভারত মাতা কি জয়।
ভারতীয় মজদুর সংঘ আমার রহে।
রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী সংঘ অমর রহে।
ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ জিন্দাবাদ।

Address

Akhaura Road, Opposite To Police Head Quarter, Ramnagar
Agartala
799002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tripura Rajya Karmachari Sangh, Tripura Pradesh, Affiliated to RRKMs & BMS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share