15/11/2026
আপনারা সমাজে অশান্তি সৃষ্টির মূল কারণ, প্রশাসন কি দেখছে না?
আপনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন "পশ্চিমবঙ্গে কোন মুসলমান থাকতে পারবে না- এই কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে?
ভারতের সংবিধানের আর্টিকেল ১৪, ১৫, ১৯, ২১ পরিষ্কার বলছে - এই দেশের যে কোনো প্রান্তে থাকার অধিকার প্রত্যেক ভারতীয় নাগরিকের আছে। পশ্চিমবঙ্গ কারো বাপের জমিদারি নয় যে আপনি ঠিক করবেন কে থাকবে আর কে থাকবে না।
১৫ বছর এই বাংলায় টিএমসি সরকার ছিল, তখন কোথায় ছিলেন আপনি? তখন তো হিন্দু-মুসলিম দাঙ্গা হয়নি, আমরা সবাই মিলেমিশে ভালো ছিলাম। এখনো এই বাংলার গ্রামে-গঞ্জে হিন্দু-মুসলিম মিলেমিশেই যথেষ্ট ভালো আছে।
সত্যিটা হলো - বিজেপি আসার পর থেকে আপনাদের বার বেড়েছে। আগে যে কথাটা মনে মনে ভাবতেন, এখন মাইক পেয়ে প্রকাশ্যে বলছেন। আর সবচেয়ে লজ্জার বিষয়, প্রকাশ্যে একটা সম্প্রদায়কে তাড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, অথচ পুলিশ-প্রশাসনের চোখে পড়ে না! প্রশাসন আজ কোথায় নেমে গেছে?
একবার ভেবে দেখেছেন আপনার এই একটা কথায় কত হাজার মুসলিম ভাইয়ের মনে আগুন জ্বলতে পারে? কত যুবক ক্ষেপে যেতে পারে? তখন যদি একটা বড় অশান্তি সৃষ্টি হয়, তার দায় কে নেবে? দায় তো আপনার মতো উস্কানিদাতাদেরই।
আপনারা হিন্দু রাষ্ট্র করতে চাইছেন, কিন্তু যারা যুগ যুগ ধরে এই দেশে বাস করছে, যাদের বাপ-দাদার কবর এই মাটিতে, তারা কি আপনাদের কথায় নিজের ভিটে-মাটি ছেড়ে চলে যাবে?
এটা বাংলা, এখানে ঘৃণা চলে না, সম্প্রীতি চলে।
তানিয়া পারভিন